RSS

Category Archives: সালাদ

পুদিনা সালাদ

উপকরণ: আপেল ছোট চাক করে কাটা আধা কাপ, গাজর ছোট চাক করে কাটা আধা কাপ, শসা ছোট চাক করে কাটা আধা কাপ, টমেটো ছোট চাক করে কাটা সিকি কাপ, টক দই ১ কাপ ফেটানো, পুদিনাপাতাবাটা ২ টেবিল-চামচ, গোলমরিচের গুঁড়া ১ টেবিল-চামচ, বিট লবণ ১ চা-চামচ, লবণ স্বাদমতো, চিনি আধা চা-চামচ।

প্রণালি: টক দই, পুদিনাবাটা, গোলমরিচ, বিট লবণ, লবণ ও চিনি একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। মিশ্রণে একে একে আপেল, গাজর, শসা, টমেটো মিলিয়ে নিন।

রেসিপিটি প্রকাশিত হয় ২৫ অক্টোবর ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন মে 28, 2012 in সালাদ

 

স্টাফ এগ সালাদ

উপকরণ : সিদ্ধ চিকেন কিমা ১ কাপ, ধনে পাতা ১ টে. চামচ, শসা কুচি ১ কাপ, লবণ পরিমাণ মতো, ডিম ৪টি, টমেটো ২টি, মেয়োনিজ পরিমাণ মতো।

প্রস্তুত প্রণালি : চিকেন সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে সিদ্ধ করে নিন। ডিম সিদ্ধ করে নিন। শসা কুচি করে নিন। টমেটো কুচি করে নিন। ডিম সিদ্ধ কেটে ২ ভাগ করে নিন। কুসুম বের করে নিন। এবার চিকেন কিমা, শসা কুচি, ডিমের কুসুম মেয়োনিজ টমেটো কুচি করে এক সঙ্গে মেখে নিন। এবার ডিমের সাদা অংশের ভেতরে স্টাফিং ভরে নিন। তৈরি হয়ে গেল স্টাফ এগ সালাদ।

রেসিপিটি প্রকাশিত হয় ১০ মে ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন মে 27, 2012 in ডিম, সালাদ

 

চিকেন ক্যাশোনাট সালাদ

উপকরণ : চিকেন কুচি ১/২ কাপ, ডিম (সিদ্ধ) ১টি, কাজু বাদাম ১/৪ কাপ, কিউকাম্বার পিকেল ১/২ কাপ, ডিমের মেয়োনেজ ১/৪ কাপ, লেটুস পাতা ১টি, টমোটো ১টি, বাটার ১ টে. চামচ।

প্রস্তুত প্রণালি : বয়েল করা মুরগি বুকের অংশ থেকে মাংসগুলো লম্বা লম্বা করে ছাড়িয়ে নিন। জুলিয়ান কাট করে কাটুন। বাটারে চিকেন ভেজে নিন। বয়েল ডিম কুচি করে কেটে নিন। কিছুটা লেটুস পাতা জুলিয়ান করে কেটে নিন। টমোটো কুচি করে কাটুন। মুরগি, ডিম, মেয়োনেজ, টমেটো এবং কিউকাম্বার মিশিয়ে নিন।

রেসিপিটি প্রকাশিত হয় ১০ মে ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন মে 27, 2012 in সালাদ

 

চিকেন পটেটো সালাদ

উপকরণ : চিকেন এক কাপ (বুকের মাংস লম্বা লম্বা করে কেটে নিন), আলু ১০০ গ্রাম, পেঁয়াজ কিউব করে কাটা আধা কাপ, ধনেপাতা কুচি এক টেবিল চামচ, কাঁচামরিচ কুচি আধা চা চামচ, লেবুর রস ২ টবিল চামচ, বিট লবণ স্বাদ অনুযায়ী এবং চাট মসলা আধা চা চামচ, আদা বাটা আধা চা চামচ, সয়াসস এক চা চামচ ও সস ২ টেবিল চামচ।

প্রস্তুতপ্রণালি : মুরগির মাংস লম্বা লম্বা করে কেটে আদা বাটা, সয়াসস ও বিট লবণ দিয়ে এক ঘণ্টা রেখে দিন। আলুও লম্বা লম্বা করে কেটে ধুয়ে পানিতে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দিন। তারপর আলুর পানি ঝরিয়ে লবণ মাখিয়ে ডুবোতেলে ভেজে তুলুন। একটি ফ্রাইপ্যানে মাখানো মুরগি সামান্য তেলে হালকা করে ভেজে একটি সার্ভিং ডিশে ঢেলে একে একে তাতে সব উপকরণ মেখে সাজিয়ে পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ৯ আগস্ট ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন মে 27, 2012 in সালাদ

 

লেবুর সালাদ

উপকরণ : পেঁয়াজ মিহি করে কাটা এক কাপ, লেবু একটি, কাঁচামরিচ কুচি এক টেবিল চামচ ও লবণ স্বাদমতো।

প্রস্তুতপ্রণালি : একটি বাটিতে মিহি করা পেয়াজ, কাঁচামরিচ এবং লেবুর রস দিয়ে ভালো করে চটকে নিয়ে তৈরি করুন এ গরমে লেবুর সালাদ।

রেসিপিটি প্রকাশিত হয় ৯ আগস্ট ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন মে 27, 2012 in সালাদ

 

কাঁচামিঠা আমের সালাদ

উপকরণ: আম ১টি, শসা ১ কাপ, টমেটো ১টি (কেটে দানা বাদ দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে)। আপেল ১টি, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, ধনেপাতা কুচি ১ চা-চামচ, পুদিনা পাতা কুচি ১ চা-চামচ, লেবুর রস ২ টেবিল চামচ, চিনি ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো। সেদ্ধ ডিম ও সস সাজানোর জন্য।

প্রণালি: আম, শসা, টমেটো, আপেল ধুয়ে কুচি করে নিতে হবে। একটি কাচের বাটিতে ওপরের সব উপকরণ দিয়ে মাখিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফ্রিজে রাখতে হবে। কাবাব, রোল, টিকিয়া, পরোটার সঙ্গে আমের সালাদ পরিবেশন করা যায়।

রেসিপিটি প্রকাশিত হয় ৩ মে ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন মে 23, 2012 in আম, ফল, সালাদ

 

চিংড়ি-আপেল সালাদ

উপকরণঃ চিংড়ি মাছ সেদ্ধ (লবণ ও পানি দিয়ে সেদ্ধ) ২ কাপ, সবুজ আপেল (খোসাসহ টুকরা করা) ১ কাপ, লাল আপেল (খোসাসহ টুকরা করা) ১ কাপ
ড্রেসিংয়ের জন্যঃ মেয়োনেজ বা পানি ঝরানো টক দই ১ কাপ, কাঁচা মরিচ কুচি (বিচি ফেলে) ৪ টা, লেবুর রস ৩ টেবিল চামচ, গোল মরিচ ১ চা চামচ, লবণ পরিমাণমতো, চিনি পরিমাণমতো

প্রণালীঃ সব মিলিয়ে নিতে হবে। আপেল টুকরো করে ১ টেবিল চামচ লেবুর রস দিয়ে মেখে ফ্রিজে ঠান্ডা করে নিতে হবে। চিংড়ি সেদ্ধ করে পানি শুকিয়ে নিতে হবে। খাওয়ার আগে সব মিলিয়ে (ড্রেসিং দিয়ে) ঠান্ডা ঠান্ডা পরিবেশন।

রেসিপিটি প্রকাশিত হয় ৯ জুন ২০০৯

 
Leave a comment

Posted by চালু করুন এপ্রিল 18, 2012 in সালাদ

 

আলুর সালাদ

উপকরণঃ সেদ্ধ আলু (টুকরো করা) ৫০০ গ্রাম, সেদ্ধ ডিম (টুকরো করা) ৩ টা, টমেটো টুকরো ৫০০ গ্রাম, পেঁয়াজ কুচি আধা কাপ (ভিনেগারে ২ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে), লবণ পরিমাণমতো, চিনি পরিমাণমতো, কাঁচা মরিচ কুচি (বিচি ফেলে) পরিমাণমতো, গোলমরিচের গুঁড়া পরিমাণমতো, পানি ঝরানো টক দই ১ কাপ (পাতলা কাপড়ে নিয়ে ঝুলিয়ে রাখতে হবে, বাচ্চাদের জন্য বানালে দইয়ের বদলে মেয়োনেজ দিন), সাজানোর জন্য লেটুস পাতা, সাজানোর জন্য টমেটো

প্রণালীঃ লেটুস পাতা ও টমেটো ছাড়া সব উপকরণ একসঙ্গে মেখে ফ্রিজে ঠান্ডা করে সাজিয়ে পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ৯ জুন ২০০৯

 
Leave a comment

Posted by চালু করুন এপ্রিল 18, 2012 in সালাদ

 

ম্যাকারনি দিয়ে মুরগির সালাদ

উপকরণঃ ম্যারিনেট করা মুরগির মাংস (লম্বাটে) ২৫০ গ্রাম (লেবুর রস, লবণ, গোলমরিচ দিয়ে ২ ঘন্টা ম্যারিনেট করতে হবে), ম্যাকারনি সেদ্ধ ২ কাপ, গাঁজর মোটা করে কুচি করা ১ কাপ, টমেটো টুকরা ১ কাপ, ধনেপাতা কুচি আধা কাপ
ড্রেসিংয়ের জন্যঃ পানি ঝরানো টক দই ২ কাপ, সরিষার গুঁড়া ১ টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি (বিচি ফেলে) পরিমাণমতো, লবণ পরিমাণমতো, চিনি পরিমাণমতো, গোলমরিচের গুঁড়া পরিমাণমতো, লেবুর রস পরিমাণমতো

প্রণালীঃ সব একসঙ্গে মেখে ফ্রিজে রাখতে হবে। ম্যারিনেট করা মুরগি অল্প তেলে ভেজে নিতে হবে বাদামি করে। ম্যাকারনি, গাঁজর, টমেটো, ধনেপাতা ড্রেসিং দিয়ে মেখে ডিশে ঢেলে ওপরে ভাজা মুরগি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ৯ জুন ২০০৯

 
Leave a comment

Posted by চালু করুন এপ্রিল 18, 2012 in সালাদ

 

আনারস-লেটুসের সালাদ

উপকরণঃ আনারস (টুকরা করা) ১টা, বরফ ঠান্ডা পানিতে ভেজানো লেটুসপাতা ১৬-২০টা, মাঝারি আকারের শসা (টুকরা করা) ২টা
ড্রেসিংয়ের জন্যঃ লেবুর রস ২ টেবিল চামচ, আনারসের রস ৩ টেবিল চামচ ৬, মধু ১ টেবিল চামচ, গোলমরিচ আধাভাঙা ৭-৮ টা, সাদা গোলমরিচের গুঁড়া ১ চা চামচ, লবণ পরিমাণমতো

প্রণালীঃ সব উপকরণ মিলিয়ে ১৫/২০ মিনিট রেখে দিতে হবে। খাওয়ার ঠিক আগে আনারস, লেটুস পাতা ও শসার সঙ্গে ড্রেসিং মিশিয়ে (হালকাভাবে মেলাতে হবে) তাৎক্ষণিকভাবে পরিবেশন করতে হবে। ইচ্ছে হলে বেগুনি বাঁধাকপি টুকরো করে আধা কাপ কিউব দেওয়া যায়।

রেসিপিটি প্রকাশিত হয় ৯ জুন ২০০৯

 
Leave a comment

Posted by চালু করুন এপ্রিল 18, 2012 in সালাদ

 
 
Follow

Get every new post delivered to your Inbox.

Join 219 other followers