RSS

Category Archives: শুঁটকি

চ্যাপা শুঁটকির বাগার ভর্তা

উপকরণ: চ্যাপা শুঁটকি ১০টি, দেশি পেঁয়াজ ১০টি, দেশি রসুন ২টি, শুকনা মরিচ ১২টি, সয়াবিন তেল সিকি কাপ, লবণ আধা চা-চামচ।

প্রণালি: শুঁটকি ১০-১৫ মিনিট ভিজিয়ে রেখে মাথা ও আঁশ ছাড়িয়ে পেট পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। শুঁটকির পানি নিংড়ে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে পাটায় মসৃণ করে বাটতে হবে। ফ্রাইপ্যানে তেল গরম করে বাটা উপকরণগুলো অল্প আঁচে পাঁচ মিনিট নেড়েচেড়ে ভাজতে হবে। তেল ওপরে এলে ভর্তা চুলা থেকে নামিয়ে বাটিতে পরিচ্ছন্নভাবে পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ২১ ফেব্রুয়ারি ২০১২

 
Leave a comment

Posted by চালু করুন মে 23, 2012 in ভর্তা, শুঁটকি

 

শুঁটকি ভর্তা

উপকরণ : শুঁটকি ২৫০ গ্রাম, কলি পেঁয়াজ আধা কাপ, লাল মরিচ ১০টা, রসুন কোয়া ২ টেবিল চামচ, সরিষার তেল ৩ টেবিল চামচ।

প্রণালী : প্রথমে শুঁটকিটাকে ছোট ছোট করে কাটুন। এবার ১০-১২ বার কুসুম গরম পানি দিয়ে শুঁটকিগুলো ধুয়ে নিন। তারপর চুলায় তেল দিয়ে রসুন দিন। রসুন লাল হয়ে গেলে তুলে রাখুন। শুঁটকি বাদে এক এক করে বাকি সব উপকরণ দিয়ে ভেজে নিন। ভাজা হলে চুলা থেকে নামিয়ে ঠাণ্ডা করুন। শুঁটকিসহ সব উপকরণ পাটায় বাটুন। তৈরি হয়ে গেল শুঁটকি ভর্তা।

রেসিপিটি প্রকাশিত হয় ১৮ এপ্রিল ২০০৮

 
Leave a comment

Posted by চালু করুন ডিসেম্বর 21, 2011 in ভর্তা, শুঁটকি

 

কাঁঠালের বিচি শুঁটকি

উপকরণ: কাঁঠালের বিচি আধা কাপ, শুঁটকি মাছ ১ কাপ, রসুন কাটা আধা কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, রসুন বাটা আধা চা চামচ, মরিচের গুঁড়া ১ চা চামচ, হলুদ সামান্য, কাঁচামরিচ ফালি ৪-৫টি, তেল আধা কাপ, লবণ স্বাদ অনুসারে, জিরার গুঁড়া ১ চা চামচ, ধনে গুঁড়া আধা চা চামচ।

প্রণালী: শুঁটকি মাছ গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। কাঁঠালের বিচি ঘষে পরিষ্কার করে নিতে হবে। এবার কড়াইয়ে তেল দিয়ে রসুন কুচি দিয়ে একটু নেড়েচেড়ে পেঁয়াজ কুচি দিয়ে একে একে সব মসলা দিয়ে কষিয়ে শুঁটকি ও বিচি দিয়ে কষাতে হবে। খুব ভালো করে দুবার কষিয়ে তেলের ওপর উঠলে নামিয়ে নিতে হবে।

রেসিপিটি প্রকাশিত হয় ২১ জুলাই ২০০৯

 
Leave a comment

Posted by চালু করুন ডিসেম্বর 4, 2011 in কাঁঠালের বিচি, শুঁটকি

 

কাঁঠালের বিচি শুঁটকি ভুনা

উপকরণ: লইট্যা শুঁটকির টুকরা ১ কাপ, কাঁঠালের বিচি ১ কাপ, সরিষার তেল ৩-৪ কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, রসুন বাটা আধা চা-চামচ, হলুদ গুঁড়া আধা চা-চামচ, শুকনা মরিচ গুঁড়া ১ চা-চামচ, রসুন কোয়া ১০-১২টা, কাঁচা মরিচ ফালি ৫-৬টা, ধনেপাতা কুচি ১ টেবিল-চামচ, লবণ স্বাদমতো।

প্রণালি: শুঁটকির টুকরা কিছুক্ষণ ভিজিয়ে রেখে প্রথমে স্বাভাবিক পানি দিয়ে ২-৩ বার ও পরে হালকা গরম পানি দিয়ে ২-৩ বার ধুয়ে নিন। কড়াইয়ে তেল গরম করে তাতে প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নরম করে নিয়ে একে একে রসুন বাটা, হলুদ-মরিচ গুঁড়া ও লবণ দিয়ে অল্প পানি দিয়ে কষান। এবার শুঁটকি ও কাঁঠাল বিচি দিয়ে কষিয়ে পরিমাণমতো গরম পানি দিয়ে ওপরে রসুন কোয়া ও কাঁচা মরিচ ছড়িয়ে দিয়েসেদ্ধ হতে দিন। শুঁটকি ও কাঁঠালবিচিসেদ্ধ হয়ে তেল উঠলে স্বাদ দেখে নিন। এবার নেড়েচেড়ে একটু ভুনা ভুনা করুন এবং ধনেপাতা ছড়িয়ে দিয়ে নামান। পরিবেশনের সময় অল্প কাঁচা সরিষার তেল ভুনা শুঁটকির ওপর ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ১৯ জুলাই ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন নভেম্বর 20, 2011 in কাঁঠালের বিচি, শুঁটকি

 

শুঁটকি চিংড়ির ভর্তা

উপকরণ: শুঁটকি চিংড়ি মাছ ১ কাপ (তাওয়ায় টেলে ঘরে চিংড়ি শুঁটকি তৈরি করা যায়), নারকেল কোরা ২ টেবিল চামচ, টালা শুকনো মরিচ ২-৩টি, পেঁয়াজকুচি ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো।

প্রণালি: চিংড়ি শুঁটকি ভালো করে ধুয়ে ওপরের সব উপকরণ দিয়ে শিলপাটায় মিহি করে বেটে তৈরি করা যায় সুস্বাদু শুঁটকি চিংড়ির ভর্তা।

রেসিপিটি প্রকাশিত হয় ১৩ সেপ্টেম্বর ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন অক্টোবর 29, 2011 in ভর্তা, শুঁটকি

 
 
Follow

Get every new post delivered to your Inbox.

Join 219 other followers