RSS

Category Archives: শাপলা

নারকেলি শাপলা ফলি

উপকরণ: ফলি মাছ দুটি (বড়), নারকেল বাটা তিন টেবিল চামচ, আদা বাটা আধা চা-চামচ, হলুদ গুঁড়া আধা চা-চামচ, রসুন বাটা এক চা-চামচ, মরিচ গুঁড়া এক চা-চামচ, লবণ পরিমাণমতো, কাঁচামরিচ পাঁচ-ছয়টা, মেথি আধা চা-চামচ, সয়াবিন তেল সিকি কাপ, পেঁয়াজ কুচি দুই টেবিল-চামচ।

প্রণালি: মাছ টুকরা করে লবণ ও হলুদ মেখে ভেজে রাখতে হবে। শাপলা ভাপ দিয়ে রাখতে হবে। অন্য পাত্রে তেল দিয়ে মেথির ফোড়ন দিয়ে পেঁয়াজ ভাজতে হবে। পেঁয়াজ বাদামি হলে সব মসলা ও লবণ দিয়ে কষাতে হবে। নারকেল দিয়ে ভালোভাবে নাড়তে হবে। নারকেল ভাজা ভাজা হলে সিকি কাপ পানি দিয়ে কষাতে হবে। এতে নারকেলের ক্রিমটা বেরিয়ে আসবে। এবার এক কাপ গরম পানি দিয়ে শাপলা, কাঁচামরিচ ও মাছগুলো বিছিয়ে দিয়ে ঢাকনা দিতে হবে। মাঝারি আঁচে মাখা মাখা ঝোল রেখে নামাতে হবে।

রেসিপিটি প্রকাশিত হয় ২৭ জুলাই ২০১০

 
Leave a comment

Posted by চালু করুন মার্চ 6, 2012 in ফলি মাছ, মাছ, শাকসবজি, শাপলা

 

শাপলায় সরষে চিংড়ি

উপকরণ: শাপলা ১ আঁটি, সরষেবাটা ৩ টেবিল চামচ, টকদই ২ টেবিল চামচ, আদাবাটা ১ চা-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, জিরা ভাজা গুঁড়া ১ চা-চামচ, পোস্তবাটা ১ চা-চামচ, লবণ স্বাদমতো, সরিষার তেল আধা কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, গোটা সরিষা ১ চা-চামচ।

প্রণালি: কড়াইতে তেল দিয়ে সরিষা ফোড়ন দিতে হবে। পেঁয়াজ কুচি দিয়ে লাল হলে সব মসলা দিয়ে কষিয়ে চিংড়ি দিয়ে একবার কষিয়ে, শাপলা দিয়ে কষিয়ে আস্তে আঁচে রান্না করতে হবে। পানি দেওয়া যাবে না, শাপলার পানিতে রান্না হবে।

রেসিপিটি প্রকাশিত হয় ১৯ জুলাই ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন নভেম্বর 19, 2011 in চিংড়ি, শাপলা

 
 
Follow

Get every new post delivered to your Inbox.

Join 219 other followers