RSS

Category Archives: শজনে

সরষে-শজনে

উপকরণ : শজনে ডাঁটা ১/২ কেজি, নারিকেল বাটা ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, সরিষা বাটা ১/৪ কাপ, কাঁচামরিচ ৩-৪টি, সরিষার তেল ৩ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১-২ চা চামচ, আদা বাটা ২ চা চামচ, শুকনা মরিচ গুঁড়া ১ চা চামচ, জিরা বাটা ২ চা চামচ, রসুন বাটা ২ চা চামচ, পেঁয়াজ কুচি ১/২ কাপ।

প্রস্তুত প্রণালি : প্রথমে কড়াইয়ে সরিষার তেল দিয়ে পেঁয়াজ কুচি একটু লাল করে ভেজে রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা, শুকনা মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে কষিয়ে নিন। কষানো হয়ে গেলে শজনে ডাঁটা ও সামান্য পানি দিন। এরপর সরিষা বাটা, লবণ, নারিকেল বাটা দিয়ে কিছুক্ষণ রেখে নামিয়ে নিন।

রেসিপিটি প্রকাশিত হয় ১৮ এপ্রিল ২০১২

 
Leave a comment

Posted by চালু করুন এপ্রিল 20, 2012 in শজনে, শাকসবজি

 

শজনের সঙ্গে বল আচার

উপকরণ : শজনে ডাঁটা পরিমাণমতো, ধনেপাতা পরিমাণমতো, লবণ স্বাদমতো, পাঁচফোড়ন গুঁড়া ২ চা চামচ, সরিষার তেল ১/২ কাপ, গোটা সরিষা ১ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, কাঁচামরিচ বাটা ২ চা চামচ, শুকনা মরিচ গুঁড়া ২ চা চামচ, জিরা টালা গুঁড়া ২ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, ভিনিগার পরিমাণমতো, চিনি ২ চা চামচ।

প্রস্তুত প্রণালি : প্রথমে শজনে ডাঁটা কড়াইয়ে সরিষার তেল দিয়ে সামান্য লবণ ও হলুদ দিয়ে ভেজে নিন। ধনেপাতা, কাঁচামরিচ বাটা ও লবণ দিয়ে মেখে বল তৈরি করে নিন। কড়াইয়ে সরিষার তেল দিয়ে গোটা সরিষা ফোড়ন দিন। শজনে ডাঁটা, রসুন বাটা, শুকনা মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া ভিনিগার দিয়ে কষিয়ে নিন (পানি দেওয়া যাবে না)। কষানো হয়ে গেলে ধনেপাতার বল, পাঁচফোড়ন গুঁড়া, লবণ, জিরা টালা গুঁড়া ও চিনি দিয়ে নামিয়ে নিন।

রেসিপিটি প্রকাশিত হয় ১৮ এপ্রিল ২০১২

 
Leave a comment

Posted by চালু করুন এপ্রিল 20, 2012 in শজনে, শাকসবজি

 

আম শজনে টক

উপকরণ : শজনে ডাঁটা ১ কেজি, কাঁচা আম ২টি, লবণ স্বাদমতো, গোটা সরিষা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, সয়াবিন তেল ৩ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১/২ চা চামচ, আদা বাটা ২ চা চামচ, শুকনা মরিচ গুঁড়া ১ চা চামচ, জিরা বাটা ২ চা চামচ।

প্রস্তুত প্রণালি : কড়াইয়ে তেল দিয়ে সরিষা ফোড়ন দিয়ে রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, শুকনা মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া শজনে ডাঁটা দিয়ে কষিয়ে নিন। কষানো হয়ে গেলে পানি দিয়ে ঢেকে দিন। সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। আম ফালি করে হলুদ ও লবণ দিয়ে তেলে ভেজে নিন। এরপর আম মিশ্রণের মধ্য দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে নামিয়ে নিন।

রেসিপিটি প্রকাশিত হয় ১৮ এপ্রিল ২০১২

 
Leave a comment

Posted by চালু করুন এপ্রিল 20, 2012 in আম, ফল, শজনে, শাকসবজি

 

ঘন ডালে শজনে

উপকরণ : শজনে ডাঁটা পরিমাণমতো, মসুর ডাল ১/২ কাপ, লবণ স্বাদমতো, পাঁচফোড়ন সামান্য, কাঁচামরিচ ৩/৪টি, সয়াবিন তেল ৪ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, আদা বাটা ২ চা চামচ, শুকনা মরিচ গুঁড়া ১ চা চামচ, জিরা টালা গুঁড়া ২ চা চামচ, রসুন বাটা ২ চা চামচ, ঘি ২ টেবিল চামচ।

প্রস্তুত প্রণালি : প্রথমে ডাল সামান্য হলুদ ও লবণ দিয়ে সিদ্ধ করে নিন। (ডালে গরম পানি দেবেন) কড়াইয়ে তেল দিয়ে রসুন বাটা, আদা বাটা, শুকনা মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে মসলা কষিয়ে নিন। কষানো হয়ে গেলে শজনে ডাঁটা ও সামান্য পানি দিয়ে ঢেকে দিন। এরপর ডাল দিয়ে পরিমাণমতো দিয়ে ঢেকে ৮-১০ মিনিট রান্না করুন। অন্য কড়াইয়ে ঘি গরম করে পাঁচফোড়ন দিয়ে ডালের মিশ্রণ দিয়ে কাঁচামরিচ ও জিরা টালা গুঁড়া দিয়ে নামিয়ে নিন।

রেসিপিটি প্রকাশিত হয় ১৮ এপ্রিল ২০১২

 
Leave a comment

Posted by চালু করুন এপ্রিল 20, 2012 in চাল ডাল, ডাল, শজনে, শাকসবজি

 

মাছের স্বাদে শজনে

উপকরণ : শজনে ডাঁটা পরিমাণমতো, রুই মাছ ৫-৬ টুকরা, লবণ স্বাদমতো, পেঁয়াজ কুচি ৩ টেবিল চামচ, কাঁচামরিচ ফালি ৩-৪টি, সয়াবিন তেল ৪ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১/২ চা চামচ, আদা বাটা ২ চা চামচ, শুকনো মরিচ গুঁড়া ১ চা চামচ, জিরা বাটা ২ চা চামচ, রসুন বাটা ২ চা চামচ, পেঁয়াজ কুচি ১/৩ কাপ, ঘি ১ চা চামচ।

প্রস্তুত প্রণালি : প্রথমে কড়াইয়ে পরিমাণমতো তেল দিয়ে মাছ হালকা করে ভেজে নিন। এরপর আবার তেল দিয়ে পেঁয়াজ কুচি একটু লাল করে ভেজে হলুদ গুঁড়া, আদা বাটা, শুকনা মরিচ গুঁড়া, জিরা বাটা, রসুন বাটা দিয়ে শজনে ডাটা ও লবণ দিয়ে ভালো করে কষিয়ে পানি দিয়ে একটু ফুটিয়ে নিন। এরপর মাছগুলো দিয়ে কিছুক্ষণ রেখে নামানোর আগে ঘি ও কাঁচামরিচ ফালি দিয়ে নামিয়ে নিন।

রেসিপিটি প্রকাশিত হয় ১৮ এপ্রিল ২০১২

 
Leave a comment

Posted by চালু করুন এপ্রিল 20, 2012 in মাছ, রুই মাছ, শজনে, শাকসবজি

 

সজনে ডাঁটার চচ্চড়ি

উপকরণ : সজনে ডাঁটা আধা কেজি, সরিষা বাটা ১ টেবিল চামচ, আদাবাটা  ১ চা চামচ, জিরা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, হলুদ  গুঁড়ো ১ চামচ, পেঁয়াজ বাটা আধা কাপ, কাঁচা মরিচ ফালি ৭/৮টি,  সরিষার তেল আধা কাপ, লবণ ও পানি পরিমাণমতো।

প্রণালী : পাত্রে তেল দিয়ে সব মসলা একটু পানি দিয়ে কষিয়ে নিন। এবার  সজনে ডাঁটা, কাঁচামরিচ, লবণ ও পানি দিয়ে ঢেকে দিন। সজনে  ডাঁটা সেদ্ধ হলে পানি শুকিয়ে তেল ওপরে উঠলে নামিয়ে নিন।

রেসিপিটি প্রকাশিত হয় ১১ এপ্রিল ২০০৮

 
Leave a comment

Posted by চালু করুন এপ্রিল 7, 2012 in শজনে, শাকসবজি

 

শজনে ফুলের বড়া

উপকরণ: শজনে ফুল ১ কাপ, বেসন ১ কাপ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, আদা ও রসুন বাটা আধা চা চামচ করে, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, হলুদের গুঁড়া সামান্য পরিমাণ, কাঁচামরিচ কুচি ২টি, লবণ পরিমাণমতো, পানি একটুখানি, তেল, ডিম ১টি।

প্রণালী: তেল ছাড়া পরিমাণমতো পানি দিয়ে উপরের সব উপকরণগুলো একসঙ্গে মেখে পছন্দমতো আকারে তৈরি করে ডুবে তেলে ভেজে নিন। টমেটো সসের সঙ্গে জলখাবার হিসেবেও পরিবেশন করা যায়। আর ভাতের সঙ্গে পরিবেশনের সুযোগ তো আছেই।

রেসিপিটি প্রকাশিত হয় ১৭ মার্চ ২০০৯

 
Leave a comment

Posted by চালু করুন জানুয়ারি 20, 2012 in নাস্তা, শজনে, শাকসবজি

 

কুমড়াপাতায় শজিনা

উপকরণ: কুমড়াপাতা ১০-১৫টা, মরিচ বাটা ১ চা-চামচ, পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ, ধনে বাটা ১ চা-চামচ, কাঁচা মরিচ বাটা আধা চা-চামচ, নারকেল বাটা আধা কাপ, রসুন বাটা ১ চা-চামচ, শজিনা ১ আঁটি, তিল বাটা ৩ টেবিল চামচ, জিরা বাটা আধা চা-চামচ, সরিষা বাটা আধা কাপ, আদা বাটা আধা কাপ, পানি আধা কাপ, হলুদ বাটা এক টেবিল চামচ, চিনি ২ টেবিল চামচ।

প্রণালি: শজিনা একটু লম্বা করে কেটে নিতে হবে। পাতা বাদে বাকি সব উপকরণ মিশিয়ে পেস্ট বানাতে হবে। এবার পাতা উল্টো করে বিছিয়ে পেস্টের প্রলেপ লাগাতে হবে। এর ওপর আরেকটি পাতা বিছিয়ে প্রলেপ লাগাতে হবে, চারটি করে শজিনার টুকরা ওই মশলার ওপর রেখে গোল করে রোল বানাতে হবে। এবার সুতা অথবা কাঠি দিয়ে রোলটাকে আটকাতে হবে, কড়াইয়ে ৪-৫টা খালি পাতা বিছাতে হবে। তার ওপর রোলগুলো বিছাতে হবে। অল্প কিছু পেঁয়াজের কুচি, কাঁচা মরিচের কুচি, সামান্য লবণ ও পানি দিয়ে অল্প আঁচে ঢাকনা দিয়ে চুলায় বসাতে হবে। মাঝেমধ্যে উল্টে দিতে হবে। সেদ্ধ হয়ে তেল ওপরে উঠলে নামিয়ে পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ১০ মে ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন ডিসেম্বর 7, 2011 in শজনে, শাকসবজি

 

শজনে চিংড়িবড়ি

উপকরণ: শজনে ২৫০ গ্রাম, চিংড়ি ১০০ গ্রাম, কুমড়াবড়ি ৬-৭টি (হালকা তেলে ভাজা), বেগুন ৫০ গ্রাম, গোটা জিরা আধা চা চামচ, সরষে আধা চা-চামচ, হলুদগুঁড়া আধা চা-চামচ, রসুন, কাঁচামরিচ বাটা ১ চা-চামচ, শুকনা মরিচ ২টি, লবণ স্বাদমতো, সরষের তেল ২ টেবিল-চামচ।

প্রণালি: কড়াইয়ে তেল দিয়ে শুকনা মরিচ, জিরা, সরষে ফোড়নের সঙ্গে কাঁচামরিচ, রসুন বাটা দিয়ে এর মধ্যে চিংড়ি ও লবণ দিয়ে একটু ভেজে একে একে সব সবজি দিতে হবে। এবার ২ কাপ পানি দিয়ে ঢাকনা লাগিয়ে সেদ্ধ করে নিতে হবে। এবার পানি শুকিয়ে মাখা মাখা হলে নামিয়ে নিতে হবে।

রেসিপিটি প্রকাশিত হয় ৩০ মার্চ ২০১০

 
Leave a comment

Posted by চালু করুন ডিসেম্বর 2, 2011 in শজনে, শাকসবজি

 

শজনে ফোড়ন

উপকরণ: শজনে ২৫০ গ্রাম, বেগুন ১০০ গ্রাম, মিষ্টিকুমড়া ১০০ গ্রাম, মসুর ডাল আধা কাপ (আধাবাটা বড়া করা), ঝিঙে কুচি ১ কাপ, পোস্তবাটা ১ চা-চামচ, সরষে ১ চা-চামচ, নারকেল দুধ আধা কাপ, ফোড়ন—জিরা, সরষে, শুকনা মরিচ; তেল আধা কাপ, চিনি ও লবণ স্বাদমতো।

প্রণালি: কড়াইয়ে ফোড়ন দিয়ে, সব উপকরণ ঢেলে নেড়েচেড়ে কষিয়ে ২ কাপ পানি দিয়ে সেদ্ধ হয়ে আসার আগে বড়ি দিয়ে জ্বাল হয়ে এলে, চিনি-লবণ দিয়ে মাখা মাখা হয়ে এলে নামিয়ে নিতে হবে।

রেসিপিটি প্রকাশিত হয় ৩০ মার্চ ২০১০

 
Leave a comment

Posted by চালু করুন ডিসেম্বর 2, 2011 in শজনে, শাকসবজি

 
 
Follow

Get every new post delivered to your Inbox.

Join 219 other followers