RSS

Category Archives: লালশাক

লালশাক গোশত

উপকরণ : লালশাক ১ কেজি, গরুর গোশত আধা কেজি, তেল ৪ টেবিল চামচ, আদা-রসুন বাটা ১ চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, পেঁয়াজ কুচি বড় সাইজের ২টি, গরম মসলা বাটা আধা চা চামচ, লবণ স্বাদমতো।

প্রস্তুত প্রণালি : লালশাক ভালো করে বেছে ধুয়ে পানি ঝরিয়ে কেটে রাখুন। তারপর মাংস ছোট ছোট টুকরা করে কেটে তেল, পেঁয়াজ কুচি, গরম মসলা, আদা-রসুন বাটা, হলুদ-মরিচ ও লবণ দিয়ে মেখে চুলায় বসিয়ে ঢেকে দিন। মাংস সিদ্ধ হয়ে গেলে পানি শুকিয়ে নিন। তারপর লালশাক দিয়ে একটু নেড়ে ঢেকে রাখুন কিছুক্ষণ। শাক সিদ্ধ হলে ঢাকনা খুলে পানি শুকিয়ে নামিয়ে ফেলুন।

রেসিপিটি প্রকাশিত হয় ২৩ নভেম্বর ২০১০

 
Leave a comment

Posted by চালু করুন ফেব্রুয়ারি 1, 2012 in গরু, মাংসের নানা পদ, লালশাক, শাকসবজি

 

আলু দিয়ে লালশাক ভাজা

উপকরণ: কুচি করে কাটা লালশাক ৫০০ গ্রাম, আলু কুচি করে কাটা ১টি (ছোট), রসুন কুচি ১ টেবিল চামচ, সরিষার তেল ৩ টেবিল চামচ, শুকনো মরিচ ৪-৫টি, হলুদ এক চিমটি, পানি ও লবণ পরিমাণমতো।

প্রণালি: আলুতে একটু হলুদ ও লবণ দিয়ে আধা সেদ্ধ করতে হবে। এবার আলুর ভেতর শাক ছড়িয়ে দিয়ে ওপরে লবণ দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করতে হবে। প্রয়োজনে পানি দিতে হবে। সেদ্ধ হয়ে এলে অন্য হাঁড়িতে তেল গরম করে তাতে শুকনো মরিচ লাল করে ভেজে তুলে রাখতে হবে। এবার রসুন লাল করে ভেজে রান্না করা শাক ফোড়ন দিয়ে নামিয়ে ভাজা মরিচ দিয়ে পরিবেশন করতে হবে।

রেসিপিটি প্রকাশিত হয় ১৬ ফেব্রুয়ারি ২০১০

 
Leave a comment

Posted by চালু করুন নভেম্বর 29, 2011 in লালশাক, শাকসবজি

 
 
Follow

Get every new post delivered to your Inbox.

Join 219 other followers