উপকরণ : কবুতর ২টি, কদু (লাউ) ১টি, পেঁয়াজ কুচি ১ কাপ, রসুন বাটা ১ টেবিল চামচ, আদা বাটা ১ চা চামচ, জিরা বাটা ১ চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া ২ টেবিল চামচ, ধনে গুঁড়া ১ চা চামচ, লবণ পরিমাণমতো, তেল হাফ কাপ, পেঁয়াজ, জিরা, দারুচিনি, এলাচ, তেজপাতা একসঙ্গে ভেজে বাটা ১ টেবিল চামচ।
প্রস্তুত প্রণালি : প্রথমে কবুতরের পালক তুলে ফেলে পরিষ্কার করে টুকরা করে কেটে ধুয়ে নিন। লাউ ছোট ছোট টুকরা করে কেটে ধুয়ে নিন। এবার হাঁড়িতে তেল গরম করে পেঁয়াজ ও সব বাটা মসলা দিয়ে কষিয়ে নিন। মসলা কষানো হলে মাংসগুলো দিয়ে দিন। মাংস কষানো হলে লাউ দিয়ে দিন। লাউ কষানো হলে সামান্য পানি দিন। অল্প আঁচে ঢেকে রান্না করুন। মাংস সিদ্ধ হয়ে ঝোল ঘন হলে নামিয়ে নিন।
রেসিপিটি প্রকাশিত হয় ২৯ মার্চ ২০১১
![]()







