RSS

Category Archives: লাউপাতা

লাউপাতার খিলিতে কাচকি

উপকরণ: কাচকি মাছ ৫০০ গ্রাম, পেঁয়াজ কুচি এক কাপ, লাউপাতা প্রয়োজনমতো. শোলা কচু ভাজা এক কাপ, ধনেপাতা আধা কাপ, কাঁচামরিচ কুচি দুই টেবিল-চামচ, হলুদ গুঁড়া আধা চা-চামচ, লবণ পরিমাণমতো, মরিচ গুঁড়া এক চা-চামচ, ময়দা এক কাপ, তেল (ভাজার জন্য) প্রয়োজনমতো, জিরার গুঁড়া আধা চা-চামচ, পাঁচ ফোড়ন গুঁড়া এক চা-চামচ, টুথপিক কয়েকটা।

প্রণালি
পেস্ট: ময়দা, লবণ, মরিচ গুঁড়া ও পানি দিয়ে পেস্ট বানাতে হবে।
মাছ পরিষ্কার করে পেঁয়াজ কুচি, ধনেপাতা দুই টেবিল-চামচ, কাঁচামরিচ, লবণ, হলুদ ও সামান্য তেল দিয়ে ঢেকে রান্না করতে হবে শুকনা করে।
কচু কুচি করে সামান্য লবণ মাখিয়ে ডুবোতেলে মচমচা করে ভাজতে হবে।
পুর: কচুভাজা, কাচকি মাছ, ধনেপাতা, জিরা গুঁড়া, পাঁচফোড়ন গুঁড়া একসঙ্গে মিশিয়ে পুর বানাতে হবে।
এবার লাউয়ের পাতায় ভরে পানের খিলির মতো বানিয়ে পিক দিয়ে আটকিয়ে ময়দার পেস্টে চুবিয়ে ডুবোতেলে বাদামি করে ভেজে গরম গরম পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ২৭ জুলাই ২০১০

 
 

নারিকেলের দুধে লাউশাক

উপকরণ : লাউশাক ২৫০ গ্রাম, চিংড়ি ১০০ গ্রাম, নারিকেল দুধ ১ কাপ, পেঁয়াজ কুচি ৪ টেবিল চামচ, রসুন কুচি ২ টেবিল চামচ, আদা বাটা ১ টেবিল চামচ, কাঁচামরিচ ৬-৭টি, লবণ পরিমাণমতো, সয়াবিন তেল ১/৪ কাপ, তেজপাতা ৩-৪টি, দারুচিনি ৩-৪টি, হলুদ সামান্য, চিনি ১ চা চামচ।

প্রস্তুতপ্রণালি : প্রথমে একটি কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে রসুন কুচি বাদামি করে ভেজে পেঁয়াজ কুচি, তেজপাতা, দারুচিনি, হলুদ, আদাবাটা ও চিংড়ি দিয়ে ভাজতে হবে। নারিকেলের দুধ দিয়ে লাউশাক সিদ্ধ করে নিতে হবে। এরপর চিংড়ির সঙ্গে সিদ্ধ করে রাখা লাউশাক ও নারিকেলে দুধ দিয়ে কষিয়ে নামানোর আগে চিনি ও কাঁচামরিচ ফালি দিয়ে নামাতে হবে।

রেসিপিটি প্রকাশিত হয় ২২ নভেম্বর ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন ডিসেম্বর 28, 2011 in লাউপাতা, শাকসবজি

 

লাউপাতায় চিংড়ি চচ্চড়ি

উপকরণ: লাউপাতা ছোট করে কাটা ৫০০ গ্রাম, মাঝারি আকারের চিংড়ি ২০০ গ্রাম, টমেটো কুচি ছোট ১টি, পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ চা চামচ, লবণ, পানি ও কাঁচামরিচ পরিমাণমতো, হলুদ, মরিচ গুঁড়া ১ চা চামচ করে, কুচানো পেঁয়াজ ১ কাপ, রসুন কুচি ১ চা চামচ, তেল আধা কাপ।

প্রণালি: তেল গরম করে রসুন ও পেঁয়াজ একটু ভাজা হলে চিংড়ি ও অল্প লবণ দিয়ে ৮-১০ মিনিট ভাজতে হবে। এবার টমেটো দিয়ে বাটা ও গুঁড়া মসলায় একটু পানি দিয়ে রান্না করতে হবে। একটু ভুনা হলে লাউ শাক ওপরে ছড়িয়ে দিয়ে লবণ ছিটিয়ে ঢাকা দিতে হবে। ৫-৬ মিনিট পর ঢাকনা তুলে ভালোভাবে নেড়ে রান্না করতে হবে। প্রয়োজনে পানি দিতে হবে। ওপরে কাঁচামরিচ ছড়িয়ে পরিবেশন করতে হবে।

রেসিপিটি প্রকাশিত হয় ১৬ ফেব্রুয়ারি ২০১০

 
Leave a comment

Posted by চালু করুন নভেম্বর 29, 2011 in চিংড়ি, লাউপাতা, শাকসবজি

 
 
Follow

Get every new post delivered to your Inbox.

Join 219 other followers