RSS

Category Archives: লতি

লতি চিংড়ি

উপকরণ: কচুরলতি ৫০০ গ্রাম, চিংড়ি-২৫০ গ্রাম, নারকেল দুধ-১ কাপ, আদাবাটা ১ চা-চামচ, মরিচগুঁড়া ১ টেবিল চামচ, রসুনবাটা ১ চা-চামচ, হলুদ সামান্য, লবণ স্বাদমতো, পেঁয়াজ কুচি আধা কাপ, সরিষার তেল আধা কাপ, কাঁচামরিচ ৪/৫টি।

প্রণালি: লতি ছোট করে কেটে একটু ভাপ দিয়ে পানি ঝরিয়ে নিতে হবে। কড়াইয়ের তেল গরম হয়ে এলে পেঁয়াজ দিন, সোনালি রং হলে একে একে সব মসলা দিয়ে কষাতে হবে। এবার লতি দিয়ে কষিয়ে নারকেল দুধ দিয়ে ঢেকে রাখতে হবে। কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ দমে রেখে তেল উঠে মাখা মাখা হলে নামিয়ে নিতে হবে।

রেসিপিটি প্রকাশিত হয় ১৯ জুলাই ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন নভেম্বর 19, 2011 in চিংড়ি, লতি

 
 
Follow

Get every new post delivered to your Inbox.

Join 219 other followers