RSS

Category Archives: বেগুন

বেগুন-টমেটো ভর্তা

উপকরণ: বেগুন বড় ১টা, পাকা টমেটো ৪টা, পেঁয়াজ মিহি কুচি আধা কাপা, শুকনা মরিচ ৪টা, ধনেপাতা কুচি ২ টেবিল-চামচ, লবণ ৩-৪ চা-চামচ, চিনি আধা চা-চামচ, সরিষার তেল ২ টেবিল-চামচ।

প্রণালি: বেগুন ধুয়েমুছে একটু তেল মাখিয়ে আগুনে পুড়ে নিন। এরপর খোসা ছাড়িয়ে নিন। টমেটো ধুয়ে পাঁচ মিনিট গরম পানিতে ছেড়ে সেদ্ধ করে নিন। পানি থেকে নামিয়ে খোসা ছাড়িয়ে নিন। বেগুন ও টমেটো ছোট ছোট টুকরা করে প্যানে চুলায় নেড়েচেড়ে শুকিয়ে নিন। আধা চা-চামচ লবণ ও চিনি দিয়ে শুকাবেন। একটি বাটিতে পেঁয়াজ, মরিচ, ধনেপাতার সঙ্গে স্বাদমতো লবণ দিয়ে ভালোভাবে মেখে মজিয়ে নিন। তারপর বেগুন ও টমেটো একসঙ্গে মিশিয়ে মেখে নিন। সরিষার তেল দিয়ে মাখবেন। খুদের ভাতের সঙ্গে ভর্তা পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ২১ ফেব্রুয়ারি ২০১২

 
2 Comments

Posted by চালু করুন মে 23, 2012 in বেগুন, ভর্তা, শাকসবজি

 

সরষে বেগুন

উপকরণ : বেগুন ২৫০ গ্রাম, সরষে বাটা এক চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচামরিচ বাটা এক চা চামচ, হলুদ পরিমাণমতো, সরষের তেল দুই টেবিল চামচ, লবণ স্বাদমতো, কালিজিরা অল্প।

প্রণালি : বেগুন লম্বা করে কেটে ধুয়ে নিন। লবণ, হলুদ মাখিয়ে হালকা ভেজে নিন। বেগুন তুলে পেঁয়াজ তেলে একটু ভেজে একে একে কালিজিরা, সরষে বাটা, রসুন বাটা, মরিচ বাটা অল্প পানি দিয়ে কষিয়ে লবণ, হলুদ দিন। তেল ওপরে উঠলে বেগুন দিন। অল্প আঁচে ঢেকে রান্না করুন। মাখা মাখা হলে নামিয়ে পরোটা বা ভাতের সঙ্গে পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ১২ সেপ্টেম্বর ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন এপ্রিল 16, 2012 in বেগুন, শাকসবজি

 

বেগুন মালাইকারি

উপকরণ : বেগুন (মাঝে ফালি করা) ৪টি, হলুদ আধা চা চামচ, লবণ ১ চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, ধনে গুঁড়া আধা চা চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, পেঁয়াজ ১/৪ কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, টকদই আধা কাপ, পোস্ত দানা বাটা ২ টেবিল চামচ, নারিকেলের দুধ ১ কাপ, কাঁচামরিচ ৫/৬টা, তেল আধা কাপ, ধনেপাতা কুচি আধা কাপ, তেঁতুলের ঘন রস ১/৪ কাপ।

প্রণালি : বেগুনগুলো হলুদ, লবণ মেখে তেলে হালকা ভেজে রাখতে হবে। ওই তেলে কাঁচামরিচ ও ধনেপাতা কুচি ছাড়া সব উপকরণ দিয়ে কষাতে হবে। মসলা থেকে তেল বের হওয়ার আগ পর্যন্ত ভাজা বেগুন দিয়ে ঢেকে দিতে হবে, ৫-৭ মিনিট পরে কাঁচামরিচ দিয়ে নামাতে হবে। পরিবেশনের আগে তেঁতুলের রস ও ধনেপাতা কুচি দিয়ে পরিবেশন করতে হবে।

 রেসিপিটি প্রকাশিত হয় ৪ এপ্রিল ২০১২

 
1 Comment

Posted by চালু করুন এপ্রিল 5, 2012 in বেগুন, শাকসবজি

 

বেগুনের আচার

উপকরণ : বেগুন ৪টা (৪ কাপ), মরিচ বাটা ১চা চামচ, চিনি ২ টে, চামচ, পানি ১/২ কাপ, জিরা গুঁড়া ১/২ চা চামচ, আদা গুঁড়া ১/২ চা চা চামচ, আচার মসলা ১চা চামচ, লবণ ১/২ চা চামচ, সরিষার তেল ২ টে. চামচ, গলানো তেঁতুল ১/২ কাপ।

যেভাবে তৈরি করবেন : বেগুন লম্বা ফালি করে কেটে নিন। পাত্রে তেল দিয়ে জিরার গুঁড়া বাদে সব উপকরণ দিন। মৃদু আঁচে বেগুন সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করুন। এরপর জিরার গুঁড়া দিয়ে ১ মি. রান্না করুন। এবার পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ১৮ মার্চ ২০১২

 
2 Comments

Posted by চালু করুন মার্চ 20, 2012 in আচার, টক ঝাল মিষ্টি, বেগুন, শাকসবজি

 

বেগুনে মাছ ভাজা

উপকরণ : বড় মাছ (আইড়, বোয়াল, রুই ইত্যাদি) ৪ টুকরো, গোল বেগুন ৩টি, আলু ১টি, ডিম ২টি, পেঁয়াজ কুচি আধা কাপ, পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ, মরিচ গুঁড়ো আধা চা চামচ, ধনে গুঁড়ো আধা চা চামচ, হলুদ ৩ চা চামচ, আদা বাটা আধা চা চামচ, জিরা গুঁড়ো ৩ চা চামচ, ময়দা ১ চা চামচ, কাঁচা মরিচ কুচি ৫টি, ধনেপাতা কুচি সামান্য।

যেভাবে তৈরি করবেন
১. ডাঁটাসহ বেগুন দুই ভাগ করে বেশি পানিতে সিদ্ধ করুন। এরপর খোসা রেখে বাকি অংশ চামচ দিয়ে তুলে নিন।
২. বড় মাছ ও আলু সেদ্ধ করে বেগুন সেদ্ধর সঙ্গে মিশিয়ে নিন।
৩. তেলের মধ্যে পেঁয়াজ ভেজে সব মসলা দিয়ে কিছুক্ষণ রাখুন। এরপর মাছের মিশ্রণটি দিয়ে ভেজে নিন। কাঁচা মরিচ ও ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলুন।
৪. বেগুনের খোসার মধ্যে পুর ভরে বিছিয়ে নিন।
৫. একটি বাটিতে ডিম, ময়দা, লবণ একসঙ্গে মিশিয়ে নিন। পুর ভরা বেগুনে মিশ্রণ লাগিয়ে ডুবো তেলে ভাজুন।

রেসিপিটি প্রকাশিত হয় ৩ জানুয়ারি ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন মার্চ 14, 2012 in বেগুন, মাছ, শাকসবজি

 

বাহারি বেগুন

উপকরণ : বেগুন হাফ কেজি, হলুদ গুঁড়া ১ চা চামচ, চিনি পরিমাণমতো, বেসন ১/৩ কাপ, মরিচ গুঁড়া ১ চা চামচ, লবণ স্বাদমতো, তেল ১/৪ কাপ।

প্রস্তুত প্রণালি : একটি বেগুন চার ফালি করে কাটতে হবে। হলুদ, লবণ ও সামান্য চিনি মাখিয়ে ৩০ মিনিট রাখতে হবে। এরপর একটা বাটিতে হলুদ, চিনি, বেসন, মরিচ ও লবণ নিয়ে তাতে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এই পেস্টের মধ্যে বেগুন দিয়ে ডুবো তেলে ভাজতে হবে।

রেসিপিটি প্রকাশিত হয় ২৭ সেপ্টেম্বর ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন মার্চ 12, 2012 in বেগুন, শাকসবজি

 

বেগুনে মাছের স্টাফিং

উপকরণ : বেগুন ছোট ৬/৭টি, নারকেল  অর্ধেক, কাঁচামরিচ ৬টি,  সরষে বাটা ৪ টেবিল চামচ,  ছোট চিংড়ি ২৫০ গ্রাম,  ধনেপাতা কুচি ১ টেবিল  চামচ, তেল ৬ টেবিল চামচ,  চিনি ১ চা চামচ, পেঁয়াজ কুচি  ৩ টেবিল চামচ, লবণ ও  হলুদের গুঁড়ো পরিমাণমতো।

প্রণালী : বেগুনের মুখ কেটে ভেতরের  অংশ বের করে নিন। চিংড়ি  মাছ সেদ্ধ করে চটকে নিন। কড়াইতে তেল দিয়ে এতে মাছ ও সব মসলা দিয়ে পুর তৈরি করে  নিন। বেগুনের গায়ে সামান্য লবণ ও হলুদ মাখিয়ে বেগুনের মধ্যে পুর ভরে অল্প আঁচে ভেজে  তুলুন। এরপর গরম ভাত বা পরটার সঙ্গে পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ১৪ মার্চ ২০০৮

 
Leave a comment

Posted by চালু করুন ডিসেম্বর 30, 2011 in বেগুন, শাকসবজি

 

দই দিয়ে ভুনা বেগুন

উপকরণ : বড় বেগুন আধা কেজি, দই আধা কাপ, হলুদ  গুঁড়ো আধা চা চামচ, মরিচ গুঁড়ো ১ চা চামচ,  গোলমরিচের গুঁড়ো কোয়ার্টার চা চামচ, ভাজা  জিরা আধা চা চামচ, লবণ স্বাদমতো, ঘি ৬ চা  চামচ।

প্রণালী : বেগুন লম্বা করে ৪ টুকরো করে কেটে ধুয়ে  লবণ, হলুদ ও মরিচের গুঁড়ো মাখিয়ে তেলে  ভেজে তুলুন। এবার পাত্রে তেল, ঘি, মরিচ  গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে বাটা ও দই দিয়ে  কষিয়ে নিন। এর মধ্যে সামান্য পানি দিন।  ফুটে উঠলে বেগুন দিয়ে ঢেকে দমে ৫ মিনিট  পর্যন্ত রাখুন। এবার জিরা গুঁড়ো, গোলমরিচের  গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলুন। তৈরি হয়ে গেল দই  দিয়ে ভুনা বেগুন।

রেসিপিটি প্রকাশিত হয় ১৪ মার্চ ২০০৮

 
1 Comment

Posted by চালু করুন ডিসেম্বর 30, 2011 in বেগুন, শাকসবজি

 

বেগুনের কাবাব

উপকরণ : বড় বেগুন ১টি, হলুদ গুঁড়ো আধা চা চামচ, মরিচ গুঁড়ো ১ চা চামচ, লবণ স্বাদমতো, আদা  বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, জিরা বাটা ১ চা চামচ, কাবাব মসলা ১ চা চামচ, তেল  ৬ টেবিল চামচ, চিনি ১ চা চামচ, পেঁয়াজ বাটা ৪ টেবিল চামচ।

প্রণালী : বেগুন ধুয়ে কাটা চামচ দিয়ে কেচে নিন। সামান্য হলুদ, লবণ দিয়ে বেগুন ভেজে নিন। এবার  পাত্রে তেল দিন। তেলের মধ্যে পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, আদা বাটা, রসুন  বাটা, জিরা বাটা, কাবাব মসলা অল্প পানি দিয়ে কষিয়ে নিন। এতে বেগুন দিয়ে ঢেকে দিন।  এরপর ১০-১৫ মিনিট দমে রান্না করুন। এবার চিনি দিয়ে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল  বেগুনের কাবাব। গরম গরম খাবারের সঙ্গে পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ১৪ মার্চ ২০০৮

 
Leave a comment

Posted by চালু করুন ডিসেম্বর 30, 2011 in বেগুন, শাকসবজি

 

বেগুন ভাজি

উপকরণ :  গোল বেগুন বড় ২টি, জিরা বাটা ১ চা চামচ, হলুদ গুঁড়ো ১ চা চামচ, মরিচ গুঁড়ো ১ চা চামচ,  চিনি ১ চা চামচ, ডিম ২টি, লবণ ও তেল পরিমাণমতো।

প্রণালী :  বেগুন গোল চাক চাক করে কেটে ধুয়ে নিন। এবার বেগুনের সঙ্গে জিরা বাটা, লবণ, হলুদ গুঁড়ো,  মরিচ গুঁড়ো, চিনি সব মসলা দিয়ে মাখিয়ে ২০ মিনিট রেখে দিন। এবার ডিম ভেঙে লবণ দিন।  কাটা চামচ দিয়ে ডিম ফেটে নিন। এবার ডিমে চুবিয়ে ডুবোতেলে বেগুন ভাজুন। গরম গরম  চাকভাজি ভাত বা পোলাওর সঙ্গে পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ১৪ মার্চ ২০০৮

 
Leave a comment

Posted by চালু করুন ডিসেম্বর 30, 2011 in বেগুন, শাকসবজি

 
 
Follow

Get every new post delivered to your Inbox.

Join 219 other followers