RSS

Category Archives: ফুলকপি

ফুলকপি ও রুই মাছের ঝোল

উপকরণ: রুই মাছ ৮ টুকরা। ফুল কপির ফুল ৮-১০টি। পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ। রসুন বাটা এক চা চামচ। হলুদ ও ধনে গুঁড়া আধা চা চামচ করে। মরিচ গুঁড়া ঝাল অনুযায়ী। টমেটো কুচি একটি। তেল এক কাপ। পানি প্রয়োজনমতো। জিরা গুঁড়া এক চা চামচ। কাঁচা মরিচ চারটি। ধনেপাতা সামান্য।

প্রণালী: মাছ ধুয়ে অল্প হলুদ ও লবণ দিয়ে ভাজতে হবে। এবার ওই তেলে ফুলকপি অল্প আঁচে ভেজে বাকি তেলে রসুন ও পেঁয়াজ কুচি দিয়ে টমেটো ও অন্য সব মসলা দিয়ে রান্না করতে হবে। এবার প্রথমে ফুলকপি দিয়ে তিন মিনিট রান্না করে মাছ ভাজা দিয়ে আরও তিন মিনিট রান্না করে ঝোল দিতে হবে। হয়ে এলে ওপরে কাঁচা মরিচ, ধনেপাতা ও জিরার গুঁড়া ছিটিয়ে অল্প আঁচে আরও দুই-তিন মিনিট রেখে নামাতে হবে।

রেসিপিটি প্রকাশিত হয় ১৯ জানুয়ারি ২০১০

 
Leave a comment

Posted by চালু করুন ফেব্রুয়ারি 19, 2012 in ফুলকপি, মাছ, রুই মাছ, শাকসবজি

 

গরুর মাংসে ফুলকপি

উপকরণ : গরুর মাংস ১ কেজি মাঝারি টুকরো করা, ফুলকপি ১টি, মাঝারি বা বড় বড় টুকরো করা, পেঁয়াজ টুকরো করা ১ বাটি, আদা বাটা এ টেবিল চামচ, রসুন বাটা ২ টেবিল চামচ, লবণ স্বাদ অনুযায়ী, হলুদ গুঁড়া ১ টেবিল চামচ, মরিচ গুঁড়া, ২ টেবিল চামচ, তেজপাতা ২টি, এলাচ ২টি, দারুচিনি ১ টুকরো, জিরা গুঁড়া ১ টেবিল চামচ, ধনে পাতা কুচি ২ টেবিল চামচ, কাঁচামরিচ আস্ত ৪-৬টি এবং তেল ও পানি পরিমাণমতো।

প্রস্তুত প্রণালি : প্রথমে ফুলকপির টুকরোগুলো সামান্য লবণ ও পরিমাণমতো পানি দিয়ে ২-৩ মিনিট হালকা সিদ্ধ করে পানি ফেলে দিয়ে ছেঁকে রাখুন। অপর একটি পাতিলে তেল গরম করে তাতে একে একে পেঁয়াজের টুকরো, গরম মসলা, তেজপাতা হালকা ভেজে সব বাটা ও গুঁড়া মসলা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে কষিয়ে তাতে গরুর মাংস দিয়ে আবার কষিয়ে পরিমাণমতো পানি দিয়ে ঢেকে রান্না করুন প্রায় আধা ঘণ্টা। মাংস রান্না হয়ে এলে তাতে সিদ্ধ করা ফুলকপি, জিরা গুঁড়া, ধনেপাতা কুচি এবং কাঁচামরিচ দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ নামিয়ে পরিবেশন করুন গরুর মাংসে ফুলকপি।

রেসিপিটি প্রকাশিত হয় ২৯ নভেম্বর ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন ফেব্রুয়ারি 1, 2012 in গরু, ফুলকপি, মাংসের নানা পদ, শাকসবজি

 

জাফরানি ফুলকপি

উপকরণ : ফুলকপি ১টি, ছোট আলু ৬টি, পেঁয়াজ ২টি কিউব করে কাটা, দই ৫০ গ্রাম, আদা বাটা ১ চা চামচ, পোস্ত বাটা ১ চা চামচ, কাঁচামরিচ বাটা ১ চা চামচ, ধনেপাতা কুচি ১ চা চামচ, তেল প্রয়োজনমতো, মটরশুঁটি ১ কাপ, জাফরান একচিমটি, লবণ স্বাদমতো, ডিম সিদ্ধ ৪টি।

যেভাবে তৈরি করবেন
১. ফুলকপি বড় টুকরো করে লবণপানিতে হালকা ভাপিয়ে নিন। আলু সিদ্ধ করুন।
২. কড়াইয়ে তেল গরম হলে পেঁয়াজ দিয়ে একটু নেড়ে আলু, ফুলকপি, মটরশুঁটি দিয়ে দই, আদা বাটা, মরিচ বাটা, পোস্ত ও ধনেপাতা একসঙ্গে মিশিয়ে ফেটিয়ে ঢেলে হালকা করে নেড়ে রাঁধুন।
৩. সিদ্ধ ডিম তেলে হালকা করে ভেজে কেটে সাজিয়ে চায়ের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ২৩ জানুয়ারি ২০১২

 

 
Leave a comment

Posted by চালু করুন জানুয়ারি 25, 2012 in ফুলকপি, শাকসবজি

 

চিকেন ফুলকপি ভুনা

উপকরণ : মুরগির মাংস মাঝারি টুকরা করা ৫০০ গ্রাম, ফুলকপি টুকরা ২ কাপ, পেঁয়াজ টুকরা করা আধা কাপ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ২ চা চামচ, হলুদ গুঁড়া ২ চা চামচ, গরম মসলা গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী, তেল পরিমাণ মতো, ধনেপাতা কুচি অল্প, আস্ত কাঁচামরিচ ৫-৬টি, পানি প্রয়োজন মতো।

প্রস্তুত প্রণালি : প্রথমে মুরগির মাংস ধুয়ে নিন। তারপর একটি কড়াইয়ে তেল গরম করে তাতে প্রথমে পেঁয়াজ গরম করে মসলা গুঁড়া ও লবণ দিয়ে হালকা করে ভেজে নিয়ে মুরগির টুকরা ও কুলকপি টুকরা হালকা করে ভেজে নিয়ে ফুলকপির টুকরা তুলে রাখুন। এরপর মুরগিতে একে একে সব বাটা ও গুঁড়া মসলা দিয়ে ভালো করে কষিয়ে তাতে ধনেপাতা কুচি, কাঁচামরিচ, ভাজা ফুলকপি এবং অল্প পানি দিয়ে কিছুক্ষণ ঢেকে ভুনা ভুনা করে রান্না করে নামিয়ে পরিবেশন করুন গরম ভাতের সঙ্গে।

রেসিপিটি প্রকাশিত হয় ১৮ জানুয়ারি ২০১২

 
1 Comment

Posted by চালু করুন জানুয়ারি 20, 2012 in ফুলকপি, মুরগি, শাকসবজি

 

ইলিশ ফুলকপি তরকারি

উপকরণ : ৫-৬ পিস ইলিশ মাছের টুকরা ধুয়ে রাখুন। ফুলকপির টুকরা ২ কাপ, পেঁয়াজ মিহি করে কাটা আধা কাপ, রসুন বাটা ১ চা চামচ, হলুদ গুঁড়া ২ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী, কাঁচামরিচ ৩-৪টি, তেল পরিমাণ মতো এবং পানি অল্প।

প্রস্তুত প্রণালি : একটি কড়াইয়ে তেল গরম করে তাতে মিহি করা পেঁয়াজ হালকা করে ভেজে নিয়ে একে একে সব বাটা ও গুঁড়া মসলা, লবণ এবং অল্প পানি দিয়ে মসলা ভালো করে কষিয়ে নিন। তারপর তাতে ইলিশ মাছের টুকরা এবং ফুলকপির টুকরা দিয়ে আরও একটু কষিয়ে তাতে অল্প পরিমাণ এবং কাঁচামরিচ দিয়ে ঢেকে ১০ মিনিট রান্না করে নামিয়ে পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ১৮ জানুয়ারি ২০১২

 
Leave a comment

Posted by চালু করুন জানুয়ারি 20, 2012 in ইলিশ মাছ, ফুলকপি, মাছ, শাকসবজি

 

ডিম ফুলকপি তরকারি

উপকরণ : ফুলকপি টুকরা করা ২ কাপ, ডিম ৪টি, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, কাঁচামরিচ আস্ত ৪-৫টি, হলুদ গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী, পেঁয়াজ মিহি করে কাটা ৫-৬টি, রসুন বাটা ২ চা চামচ এবং তেল ও পানি পরিমাণ মতো।

প্রস্তুত প্রণালি : প্রথমে ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে টুথপিক দিয়ে সিদ্ধ ডিম ফুটো করে নিন (যাতে তেলে ভাজার সময় ডিম না ফেটে উঠে)। এখন একটি কড়াইয়ে তেল গরম করে তাতে সিদ্ধ ডিম, লবণ, হলুদ গুঁড়া ও টুকরা পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে ভেজে একে একে গুঁড়া মসলা, বাটা মসলা, ফুলকপির টুকরা দিয়ে কষিয়ে অল্প পানি দিয়ে ১০ মিনিট ঢেকে রান্না করুন, তারপর নামিয়ে পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ১৮ জানুয়ারি ২০১২

 
Leave a comment

Posted by চালু করুন জানুয়ারি 20, 2012 in ডিম, ফুলকপি, শাকসবজি

 

চিংড়ি ফুলকপি

উপকরণ : চিংড়ি মাঝারি আকারের ৩০০ গ্রাম, ফুলকপি টুকরা করা ছোট ছোট ১ কাপ, পেঁয়াজ কিউব করে কাটা ৪-৫টি, কাঁচামরিচ ২-৩টি, আস্ত জিরা গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী, তেল পরিমাণ মতো এবং পানি প্রয়োজন মতো।

প্রস্তুত প্রণালি : প্রথমে চিংড়ির খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিন। তারপর একটি কড়াইয়ে তেল গরম করে তাতে টুকরা করা পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ এবং চিংড়ি মাছ দিয়ে হালকা ভেজে একে একে সব বাটা ও গুঁড়া মসলা এবং ফুলকপির টুকরা দিয়ে ভালো করে কষিয়ে সামান্য পানি, জিরা গুঁড়া এবং কাঁচামরিচ দিয়ে ভুনা ভুনা করে রান্না করে নামিয়ে পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ১৮ জানুয়ারি ২০১২

 
Leave a comment

Posted by চালু করুন জানুয়ারি 20, 2012 in চিংড়ি, ফুলকপি, শাকসবজি

 

ফুলকপি আলু ও টমেটোর কারি

উপকরণ : ফুলকপি ২ কাপ বড় বড় টুকরা, ৫০০ গ্রাম আলু বড় বড় টুকরা, টমেটোও বড় বড় টুকরা করে নিন সাড়ে ৯ গ্রাম, পেঁয়াজ টুকরা ৫-৬টি, কাঁচামরিচ আস্ত ২টি, জিরা গুঁড়া ২ চা চামচ, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, লবণ স্বাদ অনুযায়ী, হলুদ গুঁড়া ১ টেবিল চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, রসুন বাটা ২ চা চামচ, তেল পরিমাণ মতো এবং পানি প্রয়োজন মতো।

প্রস্তুত প্রণালি : প্রথমে একটি কড়াইয়ে তেল গরম করে তাতে পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুনবাটা দিয়ে হালকা ভেজে তাতে একে একে সব গুঁড়া মসলা, লবণ ও অল্প পানি দিয়ে ভালো করে কষিয়ে নিন। মসলা কষানো হয়ে গেলে তাতে টুকরা করা আলু দিয়ে কিছুক্ষণ রান্না করে তারপর টমেটো, ফুলকপির টুকরা, ধনেপাতা কুচি, জিরা গুঁড়া এবং অল্প পানি দিয়ে ঢেকে মাখা মাখা করে রান্না করে নামিয়ে পরিবেশন করুন।

 

রেসিপিটি প্রকাশিত হয় ১৮ জানুয়ারি ২০১২

 
Leave a comment

Posted by চালু করুন জানুয়ারি 20, 2012 in ফুলকপি, শাকসবজি

 

সয়া, কিমা ও ফুলকপির দম

উপকরণ: ফুলকপি ১টি (মাঝারি), সয়াবিন বড়ি ৮-১০টি (বাজারে কিনতে পাওয়া যায়), মটরশুঁটি আধা কাপ সেদ্ধ করা, গরুর মাংসের কিমা ১ কাপ, গাজর ১টি, আলু ১টি, টক দই ১ কাপ (ফেটানো), আদাবাটা আধা চা-চামচ, চিনাবাদাম ১ টেবিল চামচ, তেজপাতা ১টি, হলুদগুঁড়া সামান্য, রসুনবাটা আধা চা-চামচ, পেঁয়াজবাটা ২ টেবিল-চামচ, গরম মসলার গুঁড়া ১ চা-চামচ, জিরা ১ চিমটি, চিনি ১ চা-চামচ, কাঁচা মরিচ (ফালি) ৩-৪টি, লবণ স্বাদমতো, তেল প্রয়োজনমতো, ঘি ১ টেবিল চামচ।

প্রণালি: ফুলকপি, গাজর ও আলু ডুমো করে কেটে নিতে হবে। সয়াবিন বড়ি গরম পানিতে ১৫ মিনিট ভিজিয়ে রেখে চিপে নিতে হবে। কড়াইয়ে তেল দিয়ে তেজপাতা ও জিরার ফোড়ন দিয়ে ফুলকপি, গাজার, আলু ও সয়াবিন বড়ি, মটরশুঁটি ভেজে তুলে রাখতে হবে। এবার সব মসলা, টক দই ও কিমা দিয়ে কষাতে হবে। ফুলকপি ও অন্যান্য সবজি দিয়ে কষাতে হবে আরও কিছুক্ষণ। এবার অন্য একটি ফ্রাইপ্যানে ঘি দিয়ে তাতে চিনাবাদাম, কিশমিশ ভেজে ফুলকপিতে দিতে হবে। সবশেষে ১ কাপ পানি, সয়া বড়ি, কাঁচা মরিচ ফালি ও চিনি দিয়ে ঢেকে দমে রাখতে হবে ৫ মিনিট। ঝোল মাখা মাখা হলে নামিয়ে পরিবেশন করা যায়।

রেসিপিটি প্রকাশিত হয় ১৩ ডিসেম্বর ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন জানুয়ারি 6, 2012 in ফুলকপি, শাকসবজি

 

ফুলকপির রায়তা

উপকরণ: ফুলকপি ১ কাপ, টক দই ৪ টেবিল চামচ, ভাজা মরিচের গুঁড়া আধা চা-চামচ, ভাজা জিরার গুঁড়া আধা চা-চামচ, বিট লবণ সামান্য, ১টি কাঁচা মরিচের মিহি কুচি, গাজরের মিহি কুচি ১ চা-চামচ, অর্ধেক টমেটোর মিহি কুচি, ধনেপাতার কুচি ১ চা-চামচ, পুদিনাপাতার কুচি আধা চা-চামচ, তেল ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, চিনি ১ চা-চামচ (ইচ্ছা)।

প্রণালি: প্রথমে ফুলকপি ছোট ছোট করে কেটে লবণ পানিতে ভাপ দিয়ে নিতে হবে। পানি ঝরিয়ে ২ টেবিল চামচ তেলে ভেজে তুলে রাখতে হবে। তারপর টক দই ফেটে তাতে ফুলকপি, টমেটোর কুচি, গাজরকুচি, ধনেপাতা, পুদিনাপাতা, কাঁচা মরিচ, ভাজা মসলা, বিটলবণ, চিনি ও লবণ দিয়ে মাখিয়ে পরিবেশন করা যায় ফুলকপির রায়তা।

রেসিপিটি প্রকাশিত হয় ১৩ ডিসেম্বর ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন জানুয়ারি 6, 2012 in ফুলকপি, শাকসবজি

 
 
Follow

Get every new post delivered to your Inbox.

Join 219 other followers