RSS

Category Archives: পুঁইশাক

নারকেল দুধে পুঁইশাক

উপকরণ : পুঁইশাক এক কেজি, নারকেল দুধ চার কাপ, ছোট চিংড়ি আধা কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, আদা বাটা এক চা চামচ, হলুদ আধা চা চামচ, মরিচ ১০-১২টি, তেল আধা কাপ, লবণ স্বাদমতো, চিনি অল্প।

প্রণালি : চিংড়ি লবণ, হলুদ দিয়ে মেখে একটু ভাপিয়ে বেটে নিন। পুঁইশাক কচি ডগাসহ পাতা বেছে ধুয়ে নিন। তেল গরম হলে পেঁয়াজ কুচি বাদামি রং হলে আদা বাটা, হলুদ ও মরিচ দিয়ে একটু কষিয়ে চিংড়ি বাটা দিন। অল্প নারকেল দুধ দিয়ে কষান। শাক দিয়ে লবণ দিন। শাকের পানি শুকিয়ে গেলে নারকেল দুধ দিন। ঝোল মাখা মাখা হলে নামিয়ে নিন। ভাতের সঙ্গে পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ১২ সেপ্টেম্বর ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন এপ্রিল 16, 2012 in পুঁইশাক, শাকসবজি

 

পুঁইশাকের ঘণ্ট

উপকরণ: পুঁইশাক আধা কেজি, মসুর ডাল ১ কাপ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, কাঁচামরিচ ৪-৫টি (ফালি), রসুন কুচি ৩ কোয়া, হলুদ গুঁড়া আধা চা চামচ, আস্ত জিরা সামান্য, শুকনো মরিচ ৩-৪টি, লবণ স্বাদমতো, তেল প্রয়োজনমতো।

প্রণালি: পুঁইশাক ধুয়ে কেটে ডাঁটা ও পাতা আলাদা করে রাখুন। ডাল ধুয়ে ৩ কাপ পানি, ১ কোয়া রসুন কুচি, কাঁচামরিচ ফালি, হলুদ গুঁড়া ও লবণ দিয়ে চুলায় বসিয়ে দিন। ডাল সেদ্ধ হলে তাতে পুঁইয়ের ডাঁটাগুলো দিন। ডাঁটা ও ডাল মাখা মাখা হলে তাতে পুঁইশাকের পাতা ও কাঁচামরিচ দিন। অন্য একটি কড়াইতে তেল, শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন ও আস্ত জিরা দিয়ে ভাজুন। ভাজা হলে পুঁইশাকসহ ডাল আস্তে আস্তে কড়াইয়ে ঢেলে দিন। কিছুক্ষণ চুলায় রেখে নামিয়ে পরিবেশন করুন পুঁইশাকের ঘণ্ট।

রেসিপিটি প্রকাশিত হয় ২০ এপ্রিল ২০১০

 
Leave a comment

Posted by চালু করুন এপ্রিল 3, 2012 in পুঁইশাক, শাকসবজি

 

পুঁইশাকের চচ্চড়ি

উপকরণ: পুঁইশাক আধা কেজি, চিংড়ি মাছ ২ টেবিল-চামচ, নারকেলবাটা (ইচ্ছা) ১ টেবিল-চামচ, পেঁয়াজবাটা ১ টেবিল-চামচ, রসুনকুচি ১ চা-চামচ, কাঁচা মরিচ ফালি ৩টি, লবণ স্বাদমতো, তেল প্রয়োজনমতো।

প্রণালি: পুঁইশাক ধুয়ে টুকরো করে নিতে হবে। কড়াইয়ে তেল দিয়ে চিংড়ি মাছ ভেজে পেঁয়াজবাটা, রসুনকুচি, নারকেলবাটা, হলুদগুঁড়া, কাঁচা মরিচ ও লবণ দিয়ে একটু কষিয়ে নিতে হবে। পুঁইশাক দিয়ে ভেজে আধা কাপ পানি দিতে হবে। সব মসলা মিশে শাক সেদ্ধ হলে নামিয়ে ভাতের সঙ্গে পরিবেশন করা যায়।

রেসিপিটি প্রকাশিত হয় ১৫ মার্চ ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন ডিসেম্বর 28, 2011 in পুঁইশাক

 

মসুর ডালে পুঁই পাতুড়ি

উপকরণ: ছোট করে কাটা পুঁইশাক ৫০০ গ্রাম, মসুর ডাল ১ কাপ, হলুদ, মরিচ ও ধনেগুঁড়া আধা চা চামচ করে। ছোট টমেটো কুচি একটি, পেঁয়াজ কুচি আধা কাপ, রসুন কুচি ১ চা চামচ, তেল ৩ টেবিল চামচ, লবণ ও পানি পরিমাণমতো, কাঁচামরিচ ৩-৪টি, শুকনো মরিচ ১টি, জিরা আধা চা চামচ।

প্রণালি: ডাল সামান্য পানি ও লবণ দিয়ে আধা সেদ্ধ করতে হবে। এবার গুঁড়া মসলা ও কুচানো শাক দিয়ে ৫-৭ মিনিট ঢেকে রান্না করতে হবে। রান্না হয়ে এলে অন্য হাঁড়িতে তেল গরম করে রসুন, পেঁয়াজ ভালোভাবে ভেজে জিরা ও শুকনো মরিচ ভেঙে ফোড়ন দিয়ে ওপরে কাঁচামরিচ দিয়ে ২-৩ মিনিট দমে রাখতে হবে।

রেসিপিটি প্রকাশিত হয় ১৬ ফেব্রুয়ারি ২০১০

 
Leave a comment

Posted by চালু করুন নভেম্বর 29, 2011 in পুঁইশাক, শাকসবজি

 
 
Follow

Get every new post delivered to your Inbox.

Join 219 other followers