RSS

Category Archives: পালং শাক

গ্রেভি পালংবল

উপকরণ : পালং কুচি ৬ কাপ, চিংড়ি কিমা ১ কাপ, গোল করে কাটা পেঁয়াজ ১ কাপ, পেঁয়াজ কুচি ২ চা চামচ, রসুন কুচি ১ চা চামচ, মরিচ গুঁড়ো ১ চা চামচ, চিনি আধা চা চামচ, লবণ ১ চা চামচ, ক্যাপসিকাম টুকরা ১টি, টমেটো ও ওয়েস্টার সস ১ টেবিল চামচ, কাঁচামরিচ কুচি ১ চা চামচ, কর্নফ্লাওয়ার ২ চা চামচ, তেল ১ কাপ, ডিম ১টি, লাল-সবুজ কাঁচামরিচ ৪টি।

যেভাবে তৈরি করবেন :
১. তেলে পেঁয়াজ ও রসুন কুচি ভেজে ৫ কাপ পালং, চিংড়ি কিমা, কাঁচামরিচ কুচি ভাজুন।
২. এবার ভাজা ও কাঁচা শাক, কর্নফ্লাওয়ার, লবণ, কাঁচামরিচ ও ফেটানো ডিম মিশিয়ে বল বানিয়ে তেলে ভেজে নিন।
৩. কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ ভেজে পালংবল ও কর্নফ্লাওয়ার ছাড়া সব উপকরণ দিয়ে কষিয়ে পানি দিন।
৪. তারপর পালংবল দিয়ে ঢাকুন। ফুটে উঠলে ২ চা চামচ কর্নফ্লাওয়ার গুলে দিয়ে মাখা মাখা হলে নামান

রেসিপিটি প্রকাশিত হয় ৩১ জানুয়ারি ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন মে 25, 2012 in পালং শাক, শাকসবজি

 

সোনামুগে পালংশাক

উপকরণ : পালংশাক (কুচি)-১ আঁটি, সোনামুগ-১ কাপ, পেঁয়াজ (কুচি)-১/৩ কাপ, শুকনা মরিচ (আস্ত) ৪/৫টি, রসুন কুচি ১/৪ কাপ, লবণ ১/২ কাপ, শুকনা মরিচ গুঁড়া ও হলুদ গুঁড়া ১ চা চামচ, সরিষার তেল ১/৪ কাপ।

প্রস্তুত প্রণালি : প্রথমে শাক ধুয়ে ঝাড়া দিতে হবে, যাতে শাকের গায়ে পানি না থাকে। সোনামুগ ডাল ধুয়ে তিন কাপ পানি দিয়ে লবণ, হলুদ, শুকনা মরিচ গুঁড়া দিয়ে সিদ্ধ দিতে হবে। ডাল সিদ্ধ হয়ে গেলে শাক দিয়ে দিতে হবে। অন্য হাঁড়িতে তেল, আস্ত শুকনা মরিচ, পাঁচফোড়ন, রসুন কুচি দিয়ে ডাল বাগাড় দিতে হবে। হয়ে গেল সোনামুগের পালংশাক।

রেসিপিটি প্রকাশিত হয় ১১ এপ্রিল ২০১২

 
Leave a comment

Posted by চালু করুন এপ্রিল 13, 2012 in পালং শাক, শাকসবজি

 

পালংশাক গোশত

উপকরণ : পালংশাক ১ কেজি, গরুর গোশত আধা কেজি, তেল ৪ টেবিল চামচ, আদা-রসুন বাটা ১ চা চামচ, হলুদ বাটা আধা চা চামচ, মরিচ বাটা আধা চা চামচ, পেঁয়াজ কুচি বড় সাইজের ২টি, গরম মসলা বাটা আধা চা চামচ, লবণ স্বাদমতো।

প্রস্তুত প্রণালি : পালংশাক ভালো করে বেছে ধুয়ে পানি ঝরিয়ে কেটে রাখুন। তারপর মাংস ছোট ছোট টুকরা করে কেটে তেল, পেঁয়াজ কুচি, গরম মসলা, আদা-রসুন বাটা, হলুদ-মরিচ ও লবণ দিয়ে মেখে চুলায় বসিয়ে ঢেকে দিন। মাংস সিদ্ধ হয়ে গেলে পানি শুকিয়ে নিন। তারপর পালংশাক দিয়ে একটু নেড়ে ঢেকে রাখুন কিছুক্ষণ। শাক সিদ্ধ হলে ঢাকনা খুলে পানি শুকিয়ে নামিয়ে ফেলুন।

রেসিপিটি প্রকাশিত হয় ২৩ নভেম্বর ২০১০

 
Leave a comment

Posted by চালু করুন ফেব্রুয়ারি 1, 2012 in গরু, পালং শাক, মাংসের নানা পদ, শাকসবজি

 

কই-পালংয়ের ঝাল ঝোল

উপকরণ: কই মাছ ৬টি, পালংশাক ২৫০ গ্রাম, তেল ছোট কাপের ১ কাপ, টমেটো কুচি ১টি, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা ১ চা চামচ, কাটা পেঁয়াজ ১ কাপ, রসুন কুচি ১ চা চামচ, হলুদ, মরিচ ও ধনেগুঁড়া ১ চা চামচ করে, পানি, লবণ ও কাঁচামরিচ পরিমাণমতো।

প্রণালি: লবণ ও হলুদ দিয়ে মাছ একটু হালকা আঁচে আধা ভাজা করে রাখতে হবে। এবার ওই তেলেই রসুন ও পেঁয়াজ কুচি দিয়ে টমেটো, বাটা মসলা ও গুঁড়া মসলা সামান্য পানি দিয়ে রান্না করতে হবে। মসলা কষানো হলে এতে শাক দিতে হবে। একটু পরে ভাজা মাছ ও আরও একটু লবণ দিয়ে ৫-৬ মিনিট রেখে পরিমাণমতো ঝোল দিতে হবে। রান্না হয়ে এলে কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ দমে রেখে নামাতে হবে।

রেসিপিটি প্রকাশিত হয় ১৬ ফেব্রুয়ারি ২০১০

 
Leave a comment

Posted by চালু করুন নভেম্বর 29, 2011 in কই মাছ, পালং শাক, মাছ, শাকসবজি

 
 
Follow

Get every new post delivered to your Inbox.

Join 219 other followers