RSS

Category Archives: পাঁচমিশালি সবজি

পাঁচমিশালি সবজি ঘণ্ট

উপকরণ : সাদা আলু ১ কাপ, মিষ্টি আলু ১ কাপ, চিচিঙ্গা ১ কাপ, কাঁচা কলা ১ কাপ, পেঁপে ১ কাপ, তেল আধা কাপ, আদা কুচি আধা কাপ, চাল কুমড়া ১ কাপ, ধুন্দল ১ কাপ, বেগুন ১ কাপ, লবণ স্বাদমতো, চিনি ১ চা চামচ, রসুন কুচি ১ টেবিল চামচ, পাঁচফোড়ন আদা চা চামচ।

প্রস্তুত প্রণালি : সব সবজি মিলিয়ে আট কাপ কিউব কাটা সবজি লবণ ও হলুদ গুঁড়া দিয়ে সিদ্ধ দিতে হবে। এবার তেল গরম করে সব মসলা দিয়ে বাগাড় দিতে হবে। বাগাড়ের সময় চামচ দিয়ে সবজি চেপে চেপে ভেঙে দিতে হবে।

রেসিপিটি প্রকাশিত হয় ১১ এপ্রিল ২০১২

 
Leave a comment

Posted by চালু করুন এপ্রিল 13, 2012 in পাঁচমিশালি সবজি, শাকসবজি

 

সবজি পাঁচালি

উপকরণ : পটোল, পেঁপে, কুমড়া, ফুলকপি, মিষ্টি আলু মোট ৫ কাপ। প্রতিটি আলাদা সিদ্ধ করতে হবে। আদা বাটা ২ টেবিল চামচ, পেঁয়াজ আধা কাপ (সিদ্ধ করে বাটা), পোস্ত দানা বাটা ১ টেবিল চামচ, কাজু বাদাম বাটা আধা চা চামচ, কাঁচামরিচ ৭/৮টা, তেল ১/৪ কাপ, ঘি ১/৪ কাপ, পাঁচফোড়ন ১ টেবিল চামচ, পানি ১ কাপ, লবণ ১ চা চামচ, চিনি ১ চা চামচ।

প্রস্তুত প্রণালি : প্যানে তেল দিয়ে সব বাটা মসলা দিয়ে ভালো করে কষাতে হবে। এবার সবজি দিয়ে ১ কাপ গরম পানি ও লবণ দিতে হবে। পানি ফুটে গেলে চুলার আঁচ কমিয়ে দিতে হবে। এবার চিনি ও কাঁচামরিচ দিতে হবে। আলাদা প্যানে ঘি গরম করে পাঁচফোড়ন দিয়ে বাগাড় দিতে হবে।

 রেসিপিটি প্রকাশিত হয় ৪ এপ্রিল ২০১২

 
Leave a comment

Posted by চালু করুন এপ্রিল 5, 2012 in পাঁচমিশালি সবজি, শাকসবজি

 

নিরামিষ

উপকরণ : সবজি (পছন্দমতো) ২ কাপ, সয়াবিন তেল ৪ টে. চামচ, ঘি ১ টে. চামচ, পাঁচফোড়ন ১ চা চামচ, আদা বাটা ২ চা চামচ, শুকনা মরিচ ২/৩টা, তেজপাতা ২টা, ধনে বাটা ১ চামচ, জিরা বাটা ২ চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ।

প্রস্তুত প্রণালি : প্রথমে কড়াইয়ে তেল দিয়ে শুকনা মরিচ, পাঁচফোড়ন ও তেজপাতা এবং পরে আদা, জিরা, ধনে বাটা ও হলুদ গুঁড়া দিয়ে মসলা কষিয়ে সবজিগুলো দিতে হবে। কিছুক্ষণ কষিয়ে সামান্য পানি দিয়ে তেল ওপরে উঠে এলে নামাতে হবে। নামানোর আগে ঘি দিয়ে নামাতে হবে।

রেসিপিটি প্রকাশিত হয় ২৭ সেপ্টেম্বর ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন মার্চ 12, 2012 in পাঁচমিশালি সবজি, শাকসবজি

 

লুচির থালা

লুচির উপকরণ: ময়দা ২ কাপ, লবণ ও চিনি পরিমাণমতো, গুঁড়া দুধ ২ টেবিল চামচ, তেল ১ টেবিল চামচ।
প্রণালি: সব উপকরণ ময়দার সঙ্গে মেখে হালকা ময়ান দিন। এবার পানি দিয়ে মেখে নিন। ছোট গোলা করে বেলে ডুবো তেলে ভেজে উঠিয়ে নিন।
লাবড়ার উপকরণ: বিভিন্ন ধরনের সবজি টুকরা করে কাটা ৫০০ গ্রাম, ডালের বড়ি ৬টা, পানি ১ কাপ, আদাবাটা ১ চা-চামচ, জিরাবাটা ১ চা-চামচ, কাঁচা মরিচ ৬টা, ঘি ১ চা-চামচ। চিনি, লবণ ও হলুদ পরিমাণমতো।
প্রণালি: ডালের বড়ি ভেজে নিন। হালকা ভাজা হলে বড়ি এক কাপ পানিতে ভেঙে ভিজিয়ে রাখুন। তেলে পাঁচফোড়ন দিয়ে এরপর সবজি, আদাবাটা, হলুদ, লবণ দিয়ে হালকা কষিয়ে নিন। সবজি সেদ্ধ হলে বড়িসহ পানি দিয়ে সঙ্গে কাঁচা মরিচ দিন। ঢেকে রাখুন। অল্পক্ষণ পরে চিনি ও ঘি দিয়ে পরিবেশনের জন্য নামিয়ে রাখুন।
ডালের উপকরণ: ছোলার ডাল ২ কাপ, দুধ ২ কাপ, নারকেল মিহি করে কোরানো ১ কাপ, আদাবাটা ও জিরাবাটা ১ চা-চামচ করে। পাঁচফোড়ন অল্প কিছু, লবণ-চিনি পরিমাণমতো, কাঁচা মরিচ ৬টা, শুকনা মরিচ ৪টা, তেজপাতা কয়েকটি।
প্রণালি: ডাল ধুয়ে এক কাপ দুধ ও এক কাপ পানি দিয়ে আদা, হলুদ, লবণ, জিরা, কাঁচা মরিচ মিশিয়ে প্রেশার-কুকারে সেদ্ধ করে নিন। সামান্য তেলে শুকনা মরিচ ভেজে নিন। এবার পাঁচফোড়ন, তেজপাতা, ভাজা মরিচ তেলে দিন। এবার নারকেলকোরা দিয়ে লাল করে ভেজে নিয়ে তাতে সেদ্ধ ডাল ঢেলে দিন। এবার বাকি এক কাপ দুধ দিয়ে দিন। এরপর সামান্য চিনি ও ঘি দিয়ে পাত্রে ঢালুন। এবার লুচি, ডাল, লাবড়া ও টক দই দিয়ে লুচির থালা সাজিয়ে পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ২৭ সেপ্টেম্বর ২০১১

 

সবজি কাটলেট

উপকরণ : আলু ১ কাপ, শিম ১ কাপ, ফুলকপি ১ কাপ, বাঁধাকপি ১ কাপ, মিহিকিমা ১ কাপ, মটরশুঁটি আধা কাপ, গাজর ১ কাপ, কাঁচা মরিচ ৪-৫টি, পেঁয়াজকুচি আধা কাপ, ডিম ১টি, বিস্কিটের গুঁড়া পরিমাণমতো, তেল ভাজার জন্য ধনেপাতা কুচি ১ আঁটি, ভাজা মসলা গুঁড়া ১ চা চামচ, লবণ পরিমাণমতো।

প্রস্তুত প্রণালি : সবজি ধুয়ে কুচি করে কেটে নিন, কিমা পানি ও লবণ দিয়ে সিদ্ধ করে নিন। সবজি আধা সিদ্ধ করে নিন। সিদ্ধ কিমা, সবজি, কাঁচা মরিচ, ধনেপাতা সব একসঙ্গে মেখে গোল অথবা লম্বা সেইপ কাটলেট তৈরি করুন। এবার ডিমে চুবিয়ে বিস্কিটের গুঁড়ায় গড়িয়ে ডুবো তেলে ভেজে নিন। পোলাও অথবা সবজির সঙ্গে ব্যবহার করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ২৮ ডিসেম্বর ২০১০

 

মিক্সড ভেজিটেবল

উপকরণ : মুরগির হাড় ছাড়া মাংস হাফ কেজি, রসুন কুচি ১ টেবিল চামচ, পেঁপে লম্বা চিকন কুচি ৪ ভাগের এক কাপ, চিচিঙ্গা ৪ ভাগের এক কাপ, পাতা কপি ৪ ভাগের এক কাপ, ফুলকপি হাফ কাপ, বরবটি চারভাগের এক কাপ, চালকুমড়া চারভাগের এক কাপ, চিনি ১ চা চামচ, কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ, কাঁচামরিচ ফালি ৪-৫টি, স্বাদ লবণ ১ চা চামচ, গোল মরিচ গুঁড়া হাফ চা চামচ, ফিশ সস ১ টেবিল চামচ, সয়াসস ১ টেবিল চামচ, ওয়েস্টার সস ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, তেল আধা কাপ, ধনেপাতা কুচি চারভাগের এক কাপ।

প্রস্তুত প্রণালি : প্রথমে মুরগির মাংস ছোট ছোট কিউব করে কেটে নিন। সব সবজি লম্বা করে কেটে ধুয়ে হালকা ভেজে নিন। এবার কড়াইয়ে তেল দিয়ে রসুনের ফোড়ন দিন। আদা বাটা দিয়ে কষিয়ে নিন। কষানো হলে মুরগির মাংস একটু কর্নফ্লাওয়ার মেখে তেলে দিয়ে কষিয়ে নিন। সবজিগুলো দিয়ে দিন। সব সস একসঙ্গ দিয়ে দিন। হয়ে গেলে ওপরে কাঁচা মরিচ ফালি, ধনেপাতা কুচি ও কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে নামিয়ে নিন।

রেসিপিটি প্রকাশিত হয় ২১ ডিসেম্বর ২০১০

 
Leave a comment

Posted by চালু করুন মার্চ 8, 2012 in পাঁচমিশালি সবজি, শাকসবজি

 

চটপট সবজি সালাদ

উপকরণ: গাজর কিউব আধা কাপ (ভাপ দিয়ে নেওয়া), টমেটো কিউব ১ কাপ (ভাপ দিয়ে নেওয়া), ব্রকলি ছোট ছোট টুকরো ১ কাপ (ভাপ দিয়ে নেওয়া), ফুলকপি ছোট টুকরো ১ কাপ, মটরশুটি আধা কাপ, তিল ১ টেবিল-চামচ (শুকনো তাওয়ায় ভাজা)।

সালাদ ড্রেসিং
পানি ঝরানো টকদই বা মেয়োনেজ ২ কাপ, লবণ স্বাদমতো, জিরা ভাজা গুঁড়া স্বাদমতো, শুকনো মরিচ গুঁড়া (ভাজা) স্বাদমতো, পুদিনা পাতা কুচি ২ টেবিল-চামচ, ধনেপাতা কুচি ২ টেবিল-চামচ, ক্যাপসিকাম কুচি আধা কাপ।

প্রণালি: সব মিলিয়ে ড্রেসিং তৈরি করতে হবে। বড় বোলে ভাপ দিয়ে নেওয়া সবজি, টমেটো, তিল ও ড্রেসিং মিলিয়ে সাজিয়ে পরিবেশন।

রেসিপিটি প্রকাশিত হয় ১৫ ফেব্রুয়ারি ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন জানুয়ারি 23, 2012 in পাঁচমিশালি সবজি, শাকসবজি, সালাদ

 

সবজি কাটলেট

উপকরণ: গাজর, ফুলকপি, বাঁধাকপি, আলু ২ কাপ, আদাবাটা এক চা-চামচ, রসুনবাটা আধা চা-চামচ, জিরাগুঁড়া আধা চা-চামচ, গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ, পেঁয়াজকুচি ২ টেবিল-চামচ, লবণ স্বাদমতো, ধনেপাতা কুচি ২ টেবিল-চামচ, কর্নফ্লাওয়ার ২ টেবিল-চামচ, কাঁচা মরিচের কুচি ২ টেবিল-চামচ, গরম মসলার গুঁড়া আধা চা-চামচ, ডিম একটা।

প্রণালি: সব সবজি সেদ্ধ করে পানি ঝরিয়ে নিতে হবে। এবার সব উপকরণ একসঙ্গে মেখে কাটলেট বানিয়ে ভেজে নিন।

রেসিপিটি প্রকাশিত হয় ১৭ জানুয়ারি ২০১২

 
Leave a comment

Posted by চালু করুন জানুয়ারি 20, 2012 in নাস্তা, পাঁচমিশালি সবজি, শাকসবজি

 

পাঁচমিশালি সবজি

উপকরণ: শিম আধা কাপ, শালগম আধা কাপ, ফুলকপি আধা কাপ, বেগুন আধা কাপ, গাজর আধা কাপ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা আধা চা-চামচ, লবণ স্বাদমতো, তেল ২ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, কাঁচামরিচ ৩-৪টা, হলুদ গুঁড়া আধা চা-চামচ, মরিচ গুঁড়া আধা চা-চামচ, টমেটো আধা কাপ, ধনেপাতা ২ টেবিল চামচ।

প্রণালি: তেল গরম করে পেঁয়াজ, আদা ও রসুন দিতে হবে। এরপর সব সবজি ঢেলে সামান্য পানি দিয়ে ঢেকে দিতে হবে। সবজি সেদ্ধ হলে টমেটো, কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ রেখে ধনে পাতা দিয়ে নামিয়ে নিন।

রেসিপিটি প্রকাশিত হয় ১৭ জানুয়ারি ২০১২

 
Leave a comment

Posted by চালু করুন জানুয়ারি 18, 2012 in পাঁচমিশালি সবজি, শাকসবজি

 

সরষে সবজি

উপকরণ : সরষে তেল কোয়ার্টার, সরষে বাটা ২ টেবিল চামচ, মিক্স সবজি কিউব কাট করে ৪-৫ কাপ, চিনি আধা চা চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদমত, পেঁয়াজ কবুচি কোয়ার্টার কাপ, পাঁচফোড়ন ১ চা চামচ, কাঁচা মরিচ কয়েকটি, ধনেপাতা পরিমাণমত, পানি পরিমাণমত।

প্রস্তুত প্রণালী : প্যানে সরিষার তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে একে একে সব মসলা দিয়ে কষিয়ে সরষে বাটাসহ সবজি দিতে হবে। সিদ্ধ হওয়ার জন্য পরিমাণমত পানি দিতে হবে। কিছুক্ষণ ঢেকে রান্না করতে হবে। সিদ্ধ হলে ধনেপাতা, কাঁচা মরিচ দিয়ে পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ১০ জানুয়ারি ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন জানুয়ারি 16, 2012 in পাঁচমিশালি সবজি, শাকসবজি

 
 
Follow

Get every new post delivered to your Inbox.

Join 219 other followers