RSS

Category Archives: ক্যাপসিকাম

ক্যাপসিকাম উইথ কাঁচামরিচ

উপকরণ : ক্যাপসিকাম ১ কাপ, কাঁচামারিচ ৪-৫টা, আমসত্ত্ব কাটা ১/২ কাপ, চিনি ১/৪ কাপ, ভাজা মসলার গুঁড়া ১ চা চামচ, কালোজিরা ১ চা চামচ, লবণ ১ চা চামচ, জলপাই/আম ১/২ কাপ, সরিষার তেল ১/২ কাপ, সরিষা বাটা ২ টে. চামচ, আদা-রসুন বাটা ২চা চামচ।

যেভাবে তৈরি করবেন : তেল বাদে সব উপকরণ এক সাথে মাখিয়ে নিয়ে ১ ঘণ্টা রোদে দিন। এবার তেল চুলায় দিয়ে তেলের মধ্যে কষিয়ে নিন।

রেসিপিটি প্রকাশিত হয় ১৮ মার্চ ২০১২

 

বিফ ক্যাপসিকাম

উপকরণ : বিফ ছোট ছোট টুকরা করা ৫০০ গ্রাম, ক্যাপসিকাম কিউব করে কাটা ১ কাপ, পেঁয়াজ কিউব করে কাটা ১ কাপ, কাঁচামরিচ কুচি ২ টেবিল চামচ, আদা বাটা ২ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, লাল মরিচের গুঁড়া ১ টেবিল চামচ, লবণ স্বাদ অনুযায়ী, তেল পরিমাণমতো এবং পানিও পরিমাণমতো, সায়াসস ২ টেবিল চামচ।

প্রস্তুত প্রণালি : মাংসের টুকরাগুলো ভালো করে ধুয়ে নিয়ে তাতে একে একে সব মসলা মাখিয়ে ১ ঘণ্টা ফ্রিজে রেখে দিন। (ক্যাপসিকাম, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ টুকরা ও তেল ছাড়া)। এখন একটি কড়াইতে তেল গরম করে তাতে পেঁয়াজের টুকরা দিয়ে হালকা ভেজে আগে থেকে মাখানো মাংস এবং ক্যাপসিকামের টুকরা ও কাঁচামরিচ কুঁচি দিয়ে ভালো করে কষিয়ে পরিমাণমতো পানি দিয়ে ঢেকে ১০ মিমিট রান্না করে একটি ডিশে ঢেলে সাজিয়ে পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ১ নভেম্বর ২০১১

 
 
Follow

Get every new post delivered to your Inbox.

Join 219 other followers