RSS

Category Archives: কাঁচা কাঁঠাল

কাঁচা কাঁঠালের কাবাব

উপকরণ : কাঁঠাল টুকরা করা ২ কাপ, পেঁয়াজ ৪টা, ছোলার ডাল আধা কাপ, আস্ত জিরা ১ চা-চামচ, আদাকুচি ১ টেবিল চামচ, আস্ত শুকনা মরিচ ৮টা, রসুন কুচি ১ টেবিল চামচ, টোস্ট বিস্কুটের গুঁড়া ২ টেবিল চামচ, ডিম ২টা, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, কাবাব মসলা ১ চা-চামচ, এলাচ, দারুচিনি, তেজপাতা ৩টি করে। ভাজার জন্য তেল ও লবণ পরিমাণমতো দিতে হবে।

প্রণালি : কাঁচা কাঁঠাল কেটে সামান্য হলুদ দিয়ে পানিতে ১৫ মিনিট ভিজিয়ে রাখতে হবে। ডিম, কাবাব মসলা, টোস্টের গুঁড়া, কর্নফ্লাওয়ার ও তেল বাদে বাকি সব উপকরণ পরিমাণমতো পানি দিয়ে সেদ্ধ করে নিতে হবে। গরম গরম পাটায় বেটে নিতে হবে। এবার বাকি উপকরণগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে কাবাবের খামির তৈরি করতে হবে। যদি খামির বেশি নরম হয়, তবে আরও একটু বিস্কুটের গুঁড়া দিয়ে মাখিয়ে নিতে হবে। সব শেষে কাবাবের আকার করে ডুবো তেলে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে কাঁচা কাঁঠালের কাবাব।

 রেসিপিটি প্রকাশিত হয় ২৯ মে ২০১২

 
Leave a comment

Posted by চালু করুন মে 30, 2012 in কাঁচা কাঁঠাল, শাকসবজি

 

কাঁচা কাঁঠালের কোপ্তা কারি

উপকরণ : ক.
কাঁঠালবাটা ২ কাপ, পাউরুটি ২ টুকরা, আদা বাটা ১ চা-চামচ, মরিচ গুঁড়া ১ চা-চামচ, রসুনবাটা আধা চা-চামচ, ডিম ১টা, জিরা গুঁড়া ১ চা-চামচ, পেঁয়াজ বেরেস্তা ২ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, গরম মসলা গুঁড়া আধা চা-চামচ, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ। প্রণালি: ওপরের সব উপকরণ একসঙ্গে মাখিয়ে গোল কোপ্তা বানিয়ে হালকা বাদামি করে ভেজে তুলতে হবে।
উপকরণ : খ.
তেল এক কাপের একটু কম, আদাবাটা ১ টেবিল চামচ, পেঁয়াজবাটা ৪ টেবিল চামচ, রসুনবাটা ১ চা-চামচ, পেঁয়াজ বেরেস্তা আধাকাপ, ধনেবাটা এক চা-চামচ, টক দই ৪ টেবিল চামচ, মরিচ গুঁড়া ১ চা-চামচ, টমেটোর সস ২ টেবিল চামচ, এলাচি-দারচিনি ৩-৪ চা-চামচ, দুধ ১ কাপ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, ঘি ১ চা-চামচ।

প্রণালি : পাত্রে তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে ২-৩ মিনিট ভাজার পর সব মসলা একে একে দিয়ে ভুনতে হবে। দুধ ও অল্প পানি দিয়ে ঝোল দিতে হবে। ফুটে উঠলে কোপ্তাগুলো দিয়ে মাঝারি আঁচে দমে রাখতে হবে। ঝোল মাখা হলে ঘি ও বেরেস্তা দিয়ে পাঁচ মিনিট দমে রেখে নামিয়ে পরিবেশন।

 রেসিপিটি প্রকাশিত হয় ২৯ মে ২০১২

 
Leave a comment

Posted by চালু করুন মে 30, 2012 in কাঁচা কাঁঠাল, শাকসবজি

 

কাঁচা কাঁঠালের বিরিয়ানি

উপকরণ : কাঁচা কাঁঠালের টুকরা ৫০০ গ্রাম, আদাবাটা ১ টেবিল চামচ, তেল ও ঘি এক কাপের একটু কম, রসুনবাটা ১ চা-চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ, পেঁয়াজ-বেরেস্তা ২ টেবিল চামচ, দারুচিনি ও এলাচ ৩টি করে, টমেটো কুচি ১টি, টক দই আধা কাপ, চিনি ১ চা-চামচ, আলুবোখারা ৪-৫টি, কাঁচা মরিচ ৮-১০টা, বিরিয়ানির মসলা ১ টেবিল চামচ, কেওড়া জল ২ টেবিল চামচ, ছোট গোলআলু ২৫০ গ্রাম। পোলাও: চাল ২ পট, পানি ৩ পট, বেরেস্তা ২ টেবিল চামচ, গুঁড়াদুধ ২ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, ঘি এক কাপ, চিনি ১ চা-চামচ, কেওড়া জল ১ টেবিল চামচ, এলাচি ও দারচিনি ৩টি করে।

বিরিয়ানির মসলা : এলাচি, দারচিনি, জায়ফল, জয়ত্রী, শাহিজিরা, সাদা গোল মরিচ ও লবঙ্গ। এ মসলাগুলো অল্প অল্প নিয়ে হালকা ভেজে গুঁড়া করে নিলেই বিরিয়ানির মসলা হয়ে যাবে।

প্রণালি : পাত্রে তেল, ঘি দিয়ে ছোট আলু ভেজে তুলতে হবে। বাকি তেলে পেঁয়াজ ও কাঁচা মরিচ একটু ভেজে আদা, রসুন, গরম মসলা ও টক দই দিয়ে কষাতে হবে। এতে কাঁঠালের টুকরাগুলো দিয়ে কষাতে হবে। সেদ্ধর জন্য অল্প পানি দিতে হবে। টমোটো কুচি করে দিতে হবে। কেওড়া জল ও আলুবোখারা দিয়ে দিতে হবে। সেদ্ধ হয়ে পানি শুকালে নামানোর আগে ১ চা-চামচ বিরিয়ানির মসলা দিয়ে নামিয়ে ঢেকে রাখতে হবে। পোলাও রান্নার জন্য পাত্রে চাল বাদে সবকিছু একসঙ্গে ফুটিয়ে নিন। এতে ১০ মিনিট ভিজিয়ে রাখা চাল দিয়ে দিন। চালের পানি সমান হলে তাওয়ার ওপর দমে বসান। ১০ মিনিট পর রান্না কাঁঠাল ও ভাজা আলু পোলাওয়ের সঙ্গে ভালোভাবে মিশিয়ে ১৫ মিনিট দমে রেখে গরম গরম পরিবেশন।

 রেসিপিটি প্রকাশিত হয় ২৯ মে ২০১২

 

কাঁচা কাঁঠালের ভর্তা

উপকরণ : কাঁচা কাঁঠাল বাটা ১ কাপ, পেঁয়াজের কুচি আধা কাপ, সরিষাবাটা আধা কাপ, আদাবাটা আধা চা-চামচ, সরিষার তেল পরিমাণমতো, রসুনবাটা ১ চা-চামচ, কাঁচা মরিচ ৩-৪টা, হলুদগুঁড়া সিকি চা-চামচ, লবণ পরিমাণমতো, মরিচগুঁড়া আধা চা-চামচ, চিনি ১ চিমটি, লেবুর রস ১ চা-চামচ ও লেবুর খোসা কুচি করা ১ চা-চামচ।

প্রণালি : কাঁঠাল সেদ্ধ করে বেটে নিতে হবে। পাত্রে তেল দিয়ে পেঁয়াজ বাদামি করে ভাজুন, এতে সব বাটা ও গুঁড়া মসলা দিয়ে কষিয়ে কাঁঠাল বাটা দিয়ে নাড়তে হবে। মসলার সঙ্গে ভালোভাবে মিশে গেলে সরিষাবাটা ও কাঁচা মরিচ দিয়ে নাড়তে হবে। প্রয়োজনে হাত-ছিটা পানি দেওয়া যেতে পারে। নাড়তে নাড়তে যখন ভর্তা গোল হয়ে আসবে, তখন চিনি, লেবুর রস ও লেবুর খোসা কুচি দিয়ে দুই মিনিট চুলায় রেখে নামাতে হবে। গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে।

 রেসিপিটি প্রকাশিত হয় ২৯ মে ২০১২

 

কাঁচা কাঁঠালের নিরামিষ

উপকরণ : কাঁচা কাঁঠালের টুকরো সিদ্ধ করা (ছোট ছোট করে) ২ কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, আদা বাটা, রসুন বাটা ১ চা চামচ করে, গরম মসলার গুঁড়া আধা চা চামচ, কালিজিরা ১ চিমটি, হলুদ গুঁড়া আধা চা চামচ, কাঁচামরিচ ফালি ৪-৫টি, তেল ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো।

প্রস্তুত প্রণালী : কাঁচা কাঁঠালকে ছোট ছোট টুকরো করে সিদ্ধ করতে হবে। কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ ভেজে তাতে কাঁচামরিচ বাদে সব মসলা দিয়ে কষিয়ে নিতে হবে। কষানো মসলায় কাঁঠাল টুকরো ঢেলে দিয়ে ৫-৭ মিনিট ঢেকে রাখতে হবে। ঢাকনা খুলে কালিজিরা, কাঁচামরিচ দিয়ে নেড়ে ৪-৫ মিনিট দমে রেখে নামিয়ে পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ১৬ মে ২০১২

 
Leave a comment

Posted by চালু করুন মে 17, 2012 in কাঁচা কাঁঠাল, শাকসবজি

 

কাঁচা কাঠালের পপকর্ন

উপকরণ : কাঁচা কাঁঠালের সিদ্ধ কিমা ২ কাপ, পেঁয়াজ কিমা ২ টেবিল চামচ, কাঁচামরিচ কুচি ৪-৫টি, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, ডিম ১টি, ময়দা আধা কাপ, গরম মসলা আধা চা চামচ, কর্ন ফ্লাওয়ার ২ চা চামচ, তেল ভাজার জন্য, লবণ স্বাদমতো।

প্রস্তুত প্রণালী : একটি বাটিতে সব উপকরণ একসঙ্গে মেখে নিতে হবে। এরপর গরম তেলে পেঁয়াজুর মতো ছোট ছোট করে বাদামি করে ভেজে তুলতে হবে। এর পর বিট লবণ দিয়ে পরিবেশন করুন মচমচে মুখরোচক কাঁচা কাঁঠালের পপকর্ন।

রেসিপিটি প্রকাশিত হয় ১৬ মে ২০১২

 
Leave a comment

Posted by চালু করুন মে 17, 2012 in কাঁচা কাঁঠাল, শাকসবজি

 

কাঁচা কাঁঠালে রুই মাছ

উপকরণ : কাঁচা কাঁঠালের সিদ্ধ করা টুকরো ২৫০ গ্রাম, রুই মাছের টুকরো ৪টি, পেঁয়াজ কুচি আধা কাপ, পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ, আদা, রসুন, জিরা বাটা ১ চা চামচ করে, হলুদ, মরিচ গুঁড়া ১ চা চামচ করে, কাঁচামরিচ ৪-৫টি, তেল আধা কাপ, লবণ স্বাদমতো, পানি পরিমাণমতো।

প্রস্তুত প্রণালী : একটি পাত্রে সামান্য লবণ ও হলুদ দিয়ে কাঁচা কাঁঠাল টুকরোগুলো সিদ্ধ করে নিতে হবে। অন্য একটি পাত্রে তেল দিয়ে গরম তেলে পেঁয়াজ কুচি দিয়ে বাদামি কর ভেজে নিয়ে, সঙ্গে সব মসলা দিয়ে সামান্য পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো মসলায় মাছ টুকরো দিয়ে ৪-৫ মিনিট কষাতে হবে। কষানো মাছ একটি বাটিতে তুলে রাখতে হবে। বাকি মসলায় সিদ্ধ করা কাঁঠাল দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার ঢাকনা খুলে পরিমাণমতো পানি দিয়ে কষানো মাছ উপরে বিছিয়ে দিয় ঢেকে দিন ১০ মিনিটের জন্য। কাঁচামরিচ দিয়ে নামিয়ে পরিবেশন করুন মজাদার কাঁচা কাঁঠালে রুই মাছ।

রেসিপিটি প্রকাশিত হয় ১৬ মে ২০১২

 

কাঁচা কাঁঠালে মুরগির মাংস

উপকরণ : কাঁচা কাঠালের সিদ্ধ করা টুকরো ৩০০ গ্রাম, মুরগির মাংস ৫০০ গ্রাম, পেঁয়াজ কুচি আধা কাপ, পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ, আদা বাটা, রসুন বাটা ১ টেবিল চামচ করে, গরম মসলার গুঁড়া ১ চা চামচ, টালা জিরাগুলো ১ চা চামচ, কাঁচামরিচ ৫-৬টি, তেল আধা কাপ, লবণ স্বাদমতো, পানি পরিমাণমতো।

প্রস্তুত প্রণালী : একটি পাত্রে সামান্য লবণ, হলুদ দিয়ে কাঁচা কাঁঠালের টুকরোগুলো সিদ্ধ করে নিন। অন্য একটি পাতিলে তেল দিয়ে পেঁয়াজ কুচি বাদামি করে ভেজে সঙ্গে সামান্য পানি দিয়ে সব মসলা দিয়ে কষিয়ে নিন। কষানো মসলায় মাংস ঢেলে দিয়ে ভালোভাবে নেড়ে ১০ মিনিট রান্না করুন। এবার সিদ্ধ করা কাঁঠাল দিয়ে নেড়ে আবারও ১০ মিনিট রান্না করুন। ঢাকনা খুলে কাঁচামরিচ দিয়ে দমে রাখুন ১০-১৫ মিনিট। উপরে তেল উঠে এলে নামিয়ে পরিবেশন করুন মজাদার কাঁচা কাঁঠালে মুরগির মাংস।

রেসিপিটি প্রকাশিত হয় ১৬ মে ২০১২

 

কাঁচা কাঁঠালের চপ

উপকরণ : কাঁচা কাঁঠালের সিদ্ধ করা কিমা ২ কাপ, কর্ন ফ্লাওয়ার পাউডার ১ কাপ, জিরা গুঁড়া ১ চা চামচ, গরম মসলা গুঁড়া ১ চা চামচ, কাঁচামরিচ কুচি সামান্য, ধনে পাতা কুচি ৩-৪টি, গোলমরিচ গুঁড়া সামান্য, ডিম ১টি, পেঁয়াজ কিমা ১ টেবিল চামচ, তেল ভাজার জন্য, লবণ স্বাদমতো, টোস্ট বিস্কিট গুঁড়া আধা কাপ।

প্রস্তুত প্রণালী : একটি পাত্রে কিমাসহ সব উপকরণ একসঙ্গে ভালোভাবে মেখে নিতে হবে। এবার গোল গোল করে বানিয়ে হাতের তালু দিয়ে চ্যাপ্টা করে ডিমে চুবিয়ে, বিস্কিট গুঁড়া জড়িয়ে ডুবোতেলে বাদামি করে ভেজে নিতে হবে। তেল ঝরিয়ে পরিবেশন করুন মাজাদার কাঁচা কাঁঠালের চপ।

রেসিপিটি প্রকাশিত হয় ১৬ মে ২০১২

 
Leave a comment

Posted by চালু করুন মে 17, 2012 in কাঁচা কাঁঠাল, শাকসবজি

 

কাঁঠালের কাঠি কাবাব

উপকরণ: কাঁঠাল সেদ্ধ করে বাটা ১ কাপ, পাউরুটি ২ টুকরা, জিরা ভাজা গুঁড়া ১ চা চামচ, কাঁচামরিচ কুচি ১ চা চামচ, লেবুর খোসার কুচি ১ চা চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, ডিম ১টি, বিস্কুটের গুঁড়া সিকি কাপ, লবণ স্বাদমতো, তেল ভাজার জন্য।

প্রণালি: সব একসঙ্গে মেখে কাঠির মধ্যে গেঁথে ডুবোতেলে লাল করে ভাজতে হবে। এবার চাটনির সঙ্গে গরম গরম পরিবেশন।

রেসিপিটি প্রকাশিত হয় ২৭ এপ্রিল ২০১০

 
 
Follow

Get every new post delivered to your Inbox.

Join 219 other followers