RSS

Category Archives: কাঁচকলা

কলার মোচার ঘণ্ট

উপকরণ : কলার মোচা ১টি, লবণ ১/২ চা চামচ, মরিচ গুঁড়া ১/২ চা চামচ, ধনে গুঁড়া ১/২ চা চামচ, আম কুচি ১/২ কাপ, কাঁচামরিচ ৫/৬টি, পাঁচফোড়ন ১/৪ চা চামচ, তেজপাতা ৩-৫টি, সরিষার তেল ১/৪ কাপ, রসুন কুচি ১ টেবিল চামচ।

প্রস্তুত প্রণালি : কাঁচামরিচ, তেল, পাঁচফোড়ন, রসুন কুচি ছাড়া সব উপকরণ দিয়ে কলার মোচা সিদ্ধ করতে হবে। সিদ্ধ করা সব উপকরণসহ মোচা শিল-পাটায় ভালো করে বাটতে হবে। সরিষার তেল গরম করে পাঁচফোড়ন, রসুন কুচি, কাঁচামরিচ দিয়ে বাটা উপকরণ ভাজতে হবে। হলে গেল কলার মোচার ঘণ্ট।

রেসিপিটি প্রকাশিত হয় ১১ এপ্রিল ২০১২

 
Leave a comment

Posted by চালু করুন এপ্রিল 13, 2012 in কাঁচকলা, শাকসবজি

 

কাঁচকলার জালি কাবাব

যা যা লাগবে
কাঁচকলা চারটি, আলু দু’টা, পেঁয়াজ কুচি এক কাপ, ধনিয়াপাতা কুচি কোয়ার্টার কাপ, জিরা গুঁড়া এক চা চামচ, গরম মসলা গুঁড়া ১ চা চামচ, ঘি এক টেবিল চামচ, লবণ প্রয়োজন মতো, মরিচ কুচি ছয়টা, তেল ভাজার জন্য, ব্রেড ক্রাম কোয়ার্টার কাপ, পুঁদিনাপাতা কুচি কোয়ার্টার কাপ, ডিম দু’টা।

যেভাবে করবেন
তেল, ডিম, ব্রেড ক্রাম বাদে উপরের সব উপকরণ কলা ও আলু সিদ্ধ করে ভালভাবে মাখতে হবে। এখন গোল কাবাব তৈরি করে ব্রেড ক্রামে গড়িয়ে ডিমে চুবিয়ে তেলে ভাজতে হবে। ভাজা হলে সঙ্গে সঙ্গে পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ১৭ অক্টোবর ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন ডিসেম্বর 3, 2011 in কাঁচকলা, নানা রকম কাবাব

 

কাঁচকলা ও ইলিশ মাছের ভর্তা

উপকরণ: কাঁচকলা ২টি (মাঝারি), ভাজা ইলিশ মাছ ২ টুকরা (কাঁটা ছাড়ানো), শুকনো মরিচ ভাজা ২টি, কাঁচামরিচ কুচি ২টি, পেঁয়াজ কুচি ১ টেবিল-চামচ, সরিষার তেল ২ চা-চামচ, লবণ স্বাদমতো।

প্রণালি: কাঁচকলা ডুবো পানিতে সেদ্ধ করুন। কলার খোসা ছাড়িয়ে চটকে রাখুন। এবার ইলিশ মাছ, পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ ও তেল একসঙ্গে মাখুন। মাখা হলে কাঁচকলা দিয়ে ভালো করে মেখে গরম গরম পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ২১ সেপ্টেম্বর ২০১০

 
 
 
Follow

Get every new post delivered to your Inbox.

Join 219 other followers