RSS

Category Archives: করলা

করলা বাহার

উপকরণ : করলা ২৫০ গ্রাম, মিষ্টিকুমড়া ৫০ গ্রাম, নারকেল কোরা আধা কাপ, আদা বাটা আধা চা চামচ, মরিচ বাটা এক চা চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ, বড়ি ১০-১২টি, লবণ স্বাদমতো, পেঁয়াজ কুচি এক টেবিল চামচ, হলুদ পরিমাণমতো, তেল পরিমাণমতো।

প্রণালি : করলা ধুয়ে দুফালি করে ভেতরের শাঁস ফেলে দিন। একটু লবণ-হলুদ লাগিয়ে করলা অল্প তেলে ভেজে নিন। কুমড়া অল্প লবণ দিয়ে তেলে দিন। সিদ্ধ হয়ে গেলে মিষ্টিকুমড়া ম্যাশ করে ফেলুন। এরপর নারকেল কোরা দিয়ে কিছুক্ষণ নাড়ুন। ভেজে রাখা করলার মধ্যে কুমড়া-নারকেলের পুর ভরুন। কড়াইয়ে তেল গরম হলে পেঁয়াজ দিন। বাদামি হলে অন্য সব মসলা দিয়ে কষিয়ে বড়ি দিন। অল্প পরে করলা দিয়ে একটু পানি দিন। পানি শুকিয়ে তেল ওপরে উঠলে নামিয়ে ভাতের সঙ্গে পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ১২ সেপ্টেম্বর ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন এপ্রিল 16, 2012 in করলা, শাকসবজি

 

পুরভরা করলা

উপকরণ: করলা ২৫০ গ্রাম (বড়), টমেটোর কুচি ১ কাপ, পেঁয়াজকুচি ২ টেবিল-চামচ, আমচুর গুঁড়া ১ টেবিল-চামচ, চিনি ১ টেবিল-চামচ, লবণ স্বাদমতো, ধনেপাতাকুচি ২ টেবিল-চামচ, তেল ভাজার জন্য পরিমাণমতো।

প্রণালি: করলার গা চেঁছে সমান করে নিতে হবে। এবার পেটের একদিক চিরে সব বিচি বের করে নিতে হবে। সমস্ত উপকরণ একসঙ্গে মেখে করলার পেটে ভরে সুতা দিয়ে বেঁধে দিতে হবে। এবার কড়াইতে তেল দিয়ে করলা ভেজে তুলতে হবে। সুতা খুলে ওপরে সস দিয়ে পরিবেশন।

রেসিপিটি প্রকাশিত হয় ১০ এপ্রিল ২০১২

 
Leave a comment

Posted by চালু করুন এপ্রিল 13, 2012 in করলা, শাকসবজি

 

উচ্ছে আলু ও কাসুন্দির ঝোল

উপকরণ : উচ্ছে ৪-৫টি, আলু মাঝারি ১টি, হলুদ বাটা ১ চামচ, কাসুন্দি বড় ১ চামচ, আস্ত সরষে ১ চা চামচ, তেজপাতা ২টি, ফোড়নের জন্য মেথি আধা চা চামচ, আদাকুচি ১ চা চামচ, সামান্য আটা, লবণ, মিষ্টি ও তেল পরিমাণমতো।

প্রণালী : উচ্ছে চারফালি করে কেটে ধুয়ে নিন। আলু ও খোসা ছাড়িয়ে চারফালি করে কেটে রাখতে হবে। কড়াইতে তেল গরম করে উচ্ছে ভেজে নিন হালকা করে, উঠিয়ে রেখে এই তেলে সরষে, মেথি, আদা ও তেজপাতা ফোড়ন দিয়ে সুগন্ধ বের হলে আলু দিন। কিছুক্ষণ নাড়াচড়া করে হলুদ, লবণ, মিষ্টি ও অল্প করে পানি দিন। আলু সেদ্ধ হলে ভাজা উচ্ছে দিন। কিছুক্ষণ পর কাসুন্দির সঙ্গে একটু আটা গুলে ঢেলে দিন। ফুটলে নামিয়ে নিতে হবে। ঝোল খুব পাতলা বা ঘন হবে না।

রেসিপিটি প্রকাশিত হয় ১১ এপ্রিল ২০০৮

 
Leave a comment

Posted by চালু করুন এপ্রিল 7, 2012 in করলা, শাকসবজি

 

করলা ঝুরি ভাজি

উপকরণ : করলা কুচি ২ কাপ, কাঁচামরিচ ফালি করা ২ কাপ, লবণ ১ চা চামচ, তেল আধা কাপ, ময়দা/বেসন/চালের গুঁড়া ১ কাপ, হলুদ গুঁড়া আধা চা চামচ, শুকনা মরিচের গুঁড়া আধা চা চামচ।

প্রস্তুত প্রণালি : প্রথমে আস্ত করলা ধুয়ে কুচি করতে হবে। কুচি করার পর ধোবেন না। এতে করলার তেতো ভাব বেড়ে যায়। তারপর করলা কুচি তেল ছাড়া সব উপকরণ দিয়ে মেখে নিতে হবে। চালুনি দিয়ে মিশ্রণটিকে ঝেড়ে অতিরিক্ত ময়দা ফেলে দিতে হবে। তারপর কড়াইয়ে তেল গরম হয়ে এলে তাতে মিশ্রণটি দিয়ে সোনালি রঙ হওয়ার আগ পর্যন্ত ঝুরি ভাজি করতে হবে। এরপর গরম মজাদার করলা ঝুরি ভাজি উপভোগ করুন।

 রেসিপিটি প্রকাশিত হয় ৪ এপ্রিল ২০১২

 
Leave a comment

Posted by চালু করুন এপ্রিল 5, 2012 in করলা, শাকসবজি

 

করলার ঝোলে পাঁচমিশালি মাছ

উপকরণ: মাছ ২৫০ গ্রাম, করলা দুইটা, পেঁয়াজ কুচি চার টেবিল চামচ, কুমড়ার বড়ি ১০/১৫ পিস, কাঁচামরিচ সাত-আটটা। হলুদ গুঁড়া আধা চা-চামচ, আদা বাটা এক চা-চামচ, রসুন বাটা এক চা-চামচ, সরিষা বাটা এক টেবিল-চামচ, সরিষার তেল সিকি কাপ।

প্রণালি: করলা লম্বা আঙুলের মতো কাটতে হবে। দুই টেবিল-চামচ তেলে বড়িগুলো হালকা ভেজে নিতে হবে। পাত্রে তেল দিয়ে কষাতে হবে। মসলার গন্ধ গেলে ঝোলের জন্য পানি দিতে হবে দুই কাপ। পানি ফুটে উঠলে মাছ, করলা ও বড়ি দিয়ে ঢেকে দিতে হবে। জোরে জ্বাল দিতে হবে। অল্প সময়ে চুলার আঁচে রাখতে হবে। কারণ বেশি জ্বাল দিলে করলা তেতো হয়ে যাবে। ঝোলটা নিজের পছন্দমতো করে নিতে হবে। সরিষা বাটা ছাড়াও এই ঝোল রান্না করা যাবে।

রেসিপিটি প্রকাশিত হয় ২৭ জুলাই ২০১০

 

করলার শুক্তো

উপকরণ: মাঝারি আকারের করলা ১টি, কাঁচকলা ১টি, পেঁয়াজবাটা ১ টেবিল-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, মরিচগুঁড়া সামান্য, হলুদগুঁড়া সামান্য, ভাজা জিরার গুঁড়া আধা চা-চামচ, কাঁচা মরিচ ফালি ৩-৪টি, লবণ স্বাদমতো, তেল প্রয়োজনমতো, নারকেলের দুধ ১ কাপ।

প্রণালি: কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজবাটা, রসুনবাটা, হলুদগুঁড়া, মরিচগুঁড়া, লবণ ও সামান্য পানি দিয়ে মসলা কষাতে হবে। মসলা কষানো হলে কাঁচকলা ও করলা দিয়ে একটু কষিয়ে ১ কাপ নারকেলের দুধ দিতে হবে। কাঁচকলা ও করলা সেদ্ধ হয়ে মাখা মাখা হলে কাঁচামরিচ ও ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে পরিবেশন করা যায় করলার শুক্তো।

রেসিপিটি প্রকাশিত হয় ১৫ মার্চ ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন ডিসেম্বর 28, 2011 in করলা, শাকসবজি

 

চিংড়ি করলার দোলমা

উপকরণ : লম্বা করলা ২৫০ গ্রাম, চিংড়ির মাছ আধা কাপ, লবণ স্বাদমত, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচা মরিচ কুচি স্বাদমত, ১ চা চামচের চার ভাগের একভাগ, রসুন বাটা আধা চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, মসুর ডাল বাটা আধা কাপ।

প্রণালী : লম্বা করলা ভালো করে ধুয়ে লম্বা করে বেটে নিতে হবে। প্যানে তৈল দিয়ে পেঁয়াজ কুচি হালকা ভেজে আদা, রসুন, হলুদ ও লবণ দিয়ে কষিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজা ভাজা করে ধনেপাতা কুচি ও কাঁচা মরিচ কুচি দিতে হবে। ভালো বাটা, সামান্য পানি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আদা-রসুন বাটা দিয়ে ভালোভাবে মেখে পেস্ট তৈরি করে নিতে হবে। এবার করলার ভেতরে চিংড়ি মাছের পুর দিয়ে ডালের পেস্ট চুবিয়ে ডুবো তেলে ভাজতে হবে।

 রেসিপিটি প্রকাশিত হয় ২০ সেপ্টেম্বর ২০১০

 
Leave a comment

Posted by চালু করুন ডিসেম্বর 16, 2011 in করলা, শাকসবজি

 

উচ্ছে নিরামিষ

উপকরণ: ছোট করলা ১ কাপ (পাতলা করে কাটা), আলু ১টি, পেঁয়াজ কুচি ২ টেবিল-চামচ, রসুনবাটা আধা চা-চামচ, মরিচ গুঁড়া সামান্য, হলুদ গুঁড়া সামান্য, জিরা গুঁড়া আধা চা-চামচ, আদা বাটা আধা চা-চামচ, কাঁচামরিচ ফালি ২টি, লবণ স্বাদমতো, তেল প্রয়োজনমতো, পানি ১ কাপ।

প্রণালি: কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ, রসুন, আদা, হলুদ, মরিচ, জিরা, লবণ ও সামান্য পানি দিয়ে মসলা কষাতে হবে। মসলা কষানো হলে আলু কুচি দিতে হবে। আলু সেদ্ধ হয়ে এলে উচ্ছে দিতে হবে। একটু নেড়ে ১ কাপ পানি দিতে হবে। উচ্ছে সেদ্ধ হয়ে মাখামাখা হলে কাঁচা মরিচ ও ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে পরিবেশন করা যায়।

রেসিপিটি প্রকাশিত হয় ৫ এপ্রিল ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন ডিসেম্বর 7, 2011 in করলা, শাকসবজি

 

পাঁচমেশালি করলা

উপকরণ: মুরগির চামড়া ১০০ গ্রাম, করলা (ছোট করে কাটা) ৫০ গ্রাম, মুরগির কলিজা, গিলা ৫-৬টি, পেঁয়াজ কুচি ১০০ গ্রাম, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, মরিচ বাটা দেড় চা চামচ, হলুদ গুঁড়া সামান্য, তেল ৩ টেবিল চামচ, লবণ স্বাদমতো, এলাচ ২টি, দারচিনি ২ টুকরা, তেজপাতা ১টি।

প্রণালি: পাত্রে তেল দিয়ে গরম হলে পেঁয়াজ লাল করে সব মসলা দিয়ে কষাতে হবে। এবার চামড়া, গিলা, কলিজা দিয়ে খুব ভালো করে কষাতে হবে। সেদ্ধ হলে করলা দিয়ে অল্প আঁচে ১০ মিনিট রেখে ওপরে তেল এলে নামিয়ে নিতে হবে। গরম গরম পরিবেশন।

রেসিপিটি প্রকাশিত হয় ২ মার্চ ২০১০

 
Leave a comment

Posted by চালু করুন নভেম্বর 29, 2011 in করলা

 

পুরভরা করলা

উপকরণ: মাংসের কিমা ১ কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, কাঁচামরিচ ২টি (কুচি), এলাচ ২টি, দারচিনি ১ টুকরা, তেল ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো। সব একসঙ্গে জ্বাল দিয়ে পুর তৈরি করতে হবে, বড় করলা ৬০০ গ্রাম, সুতা ১ রিল।

প্রণালি: করলা মাঝখান দিয়ে চিরে দিয়ে বিচি ফেলে দিতে হবে এবং খুব ভালো করে ভেতর পরিষ্কার করে নিতে হবে। এবার করলায় পুর ভরে সুতা দিয়ে বেঁধে দিতে হবে। ভাপে সেদ্ধ করে নিতে হবে। তারপর একটি প্যানে সামান্য তেল দিয়ে হালকাভাবে এপিঠ-ওপিঠ করে একটু ভেজে গরম গরম পরিবেশন।

রেসিপিটি প্রকাশিত হয় ২ মার্চ ২০১০

 
Leave a comment

Posted by চালু করুন নভেম্বর 28, 2011 in করলা, শাকসবজি

 
 
Follow

Get every new post delivered to your Inbox.

Join 219 other followers