RSS

Category Archives: কচু

সরিষা কচুপাতা ঘাঁটা

উপকরণ: কচুপাতা সেদ্ধ ২ কাপ, হলুদ গুঁড়া ১ চা-চামচ, আদা বাটা আধা চা-চামচ, রসুন বাটা ১ চা-চামচ, রসুন কুচি ১ টেবিল-চামচ, কাঁচা মরিচ ৪-৫টি, ইলিশের মাথা ১টি, সরিষা বাটা ২ টেবিল-চামচ, মরিচ গুঁড়া ১ চা-চামচ, জিরা বাটা ১ চা-চামচ, পেঁয়াজকুচি ৪ টেবিল-চামচ, সরিষার তেল সিকি কাপ, চিনি ১ চা-চামচ।

প্রণালি: কচুপাতা অথবা ডগা পরিষ্কার করে সেদ্ধ করে পানি ঝরিয়ে নিতে হবে। পাত্রে তেল দিয়ে রসুনকুচি ও পেঁয়াজকুচি দিয়ে বাদামি হলে সব গুঁড়া ও বাটা মসলা আধাকাপ পানি দিয়ে কষাতে হবে। এবার সরিষা বাটা ও ইলিশের মাথা দিয়ে কষাতে হবে। এরপর কচু দিয়ে নাড়তে হবে। কাঁচা মরিচ ও চিনি দিতে হবে। পানি শুকিয়ে এলে নামিয়ে পরিবেশন করুন। একই নিয়মে মাছ না দিয়ে শুধু সরিষা দিয়েও কচুঘাঁটা করা যায়।

রেসিপিটি প্রকাশিত হয় ২৯ জুন ২০১০

 

 
Leave a comment

Posted by চালু করুন ডিসেম্বর 15, 2011 in কচু, শাকসবজি

 

কচুর কোরমা

উপকরণ: কচু ১৫ টুকরা, সয়াবিন তেল আধাকাপ, রসুন বাটা আধা চা-চামচ, পেঁয়াজ বাটা ৪ টেবিল-চামচ, পেঁয়াজ বেরেস্তা ৪ টেবিল-চামচ, তেঁতুলের মাড় ১ টেবিল-চামচ, লবণ পরিমাণমতো, ঘি ২ টেবিল-চামচ, আদা বাটা ১ টেবিল-চামচ, শুকনা মরিচ গুঁড়া আধা চা-চামচ, পোস্তাদানা বাটা ১ চা-চামচ, দুধ ২ কাপ, চিনি ১ টেবিল-চামচ।

প্রণালি: কচু ছিলে আধা ইঞ্চি পুরু করে গোল টুকরা করতে হবে। এগুলো কেচে নিতে হবে। অল্প লবণ মাখিয়ে ফ্রাইপ্যানে হালকা বাদামি করে ভেজে নিতে হবে। অন্য পাত্রে তেল দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে তুলে রাখতে হবে। এবার ওই তেলে বাটা ও গুঁড়া মসলা আধা কাপ পানি দিয়ে কষাতে হবে। ভালোভাবে কষানো হলে দুধ দিয়ে ঝোল দিতে হবে। ফুটে উঠলে ভাজা কচুর টুকরাগুলো দিয়ে মাঝারি আঁচে রাখতে হবে। কচু সেদ্ধ হলে তেঁতুলের মাড়, কাঁচা মরিচ ও চিনি দিতে হবে। দমে বসাতে হবে। ঝোল মাখা মাখা হলে ঘি দিয়ে নেড়ে ঢেকে দিতে হবে। এবার নামিয়ে ভাত অথবা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ২৯ জুন ২০১০

 

 
Leave a comment

Posted by চালু করুন ডিসেম্বর 15, 2011 in কচু, শাকসবজি

 

ছড়াকচুর খাট্টা

উপকরণ: ছড়া কচুরমুখি ৫০০ গ্রাম, চিংড়ি মাছ ১ কাপ, রসুনবাটা ১ চা-চামচ, আদা বাটা আধা চ-চামচ, লবণ পরিমাণমতো, হলুদ গুঁড়া ১ চা-চামচ, মরিচ গুঁড়া ১ চা-চামচ, পেঁয়াজকুচি ২ টেবিল-চামচ, তেঁতুলের মাড় সিকি কাপ (স্বাদমতো), জিরা গুঁড়া ১ চা-চামচ।

প্রণালি: কচুরমুখি সেদ্ধ করে আধা ভাঙা করে নিতে হবে। পাত্রে তেল দিয়ে পেঁয়াজকুচি দিতে হবে। একটু পর চিংড়ি মাছ দিয়ে নাড়তে হবে। হালকা বাদামি হলে সব বাটা ও গুঁড়া মসলা দিয়ে কষাতে হবে। ভালোভাবে কষানো হলে সেদ্ধ করা মুখিগুলো দিয়ে আবার কষাতে হবে। ঝোলের জন্য গরম পানি দিতে হবে ৪-৫ কাপ। ঝোল মোটামুটি ঘন হলে তেঁতুলের মাড় দিতে হবে। এবার দমে রেখে জিরা গুঁড়া দিয়ে নামাতে হবে।

রেসিপিটি প্রকাশিত হয় ২৯ জুন ২০১০

 
Leave a comment

Posted by চালু করুন ডিসেম্বর 15, 2011 in কচু, শাকসবজি

 

চিংড়ি-কচু

উপকরণ: কচু ৩ কাপ, চিংড়ি মাছ ১ কাপ, রসুনবাটা ১ চা-চামচ, লবণ পরিমাণমতো, কাঁচা মরিচ ৩-৪টি, পেঁয়াজ (মোটা কাটা) ২ কাপ, আদা বাটা আধা চা-চামচ, মরিচ গুঁড়া আধা চা-চামচ, তেল সিকি কাপ।

প্রণালি: কচু লম্বা ফালি করে কাটুন। গরম পানিতে ভাপ দিয়ে পানি ঝরিয়ে নিতে হবে। পেঁয়াজ মোটা গোল গোল করে কাটতে হবে। পাত্রে তেল দিয়ে পেঁয়াজ, চিংড়ি, লবণ ও সব মসলা দিয়ে কষাতে হবে। যখন কাঁচা গন্ধ চলে যাবে তখন ভাপ দেওয়া কচু দিয়ে নেড়ে হাতছিটা পানি ও ঢাকনা দিয়ে দমে রান্না করতে হবে।

রেসিপিটি প্রকাশিত হয় ২৯ জুন ২০১০

 
Leave a comment

Posted by চালু করুন ডিসেম্বর 15, 2011 in কচু, চিংড়ি, শাকসবজি

 

কচুর লতিতে ডালের মাখনি

উপকরণ: কচুর লতি ৫০০ গ্রাম, রসুনকুচি ৪ টেবিল-চামচ, পেঁয়াজকুচি ২ টেবিল-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, তেল আধাকাপের কম, লেবুর খোসাসহ কুচি ১ টেবিল-চামচ, ডাল খেসারি বা মুগ ১ কাপ, কাঁচা মরিচ ৫-৬ টুকরা, হলুদগুঁড়া ১ চা-চামচ, মরিচগুঁড়া ১ চা-চামচ, লেবুর রস ১ টেবিল-চামচ, লবণ পরিমাণমতো।

প্রণালি: কচু ভাপ দিয়ে পানি ফেলে দিতে হবে। ডাল ধুয়ে ১৫ মিনিট ভিজিয়ে রাখতে হবে। এবার ১ টেবিল-চামচ রসুনকুচি, ২ টেবিল-চামচ পেঁয়াজকুচি, ২-৩টি কাঁচামরিচ ও অল্প লবণ দিয়ে সেদ্ধ করতে হবে। ডাল সেদ্ধ হবে কিন্তু ভেঙে যাবে না। এভাবে সেদ্ধ করে নামাতে হবে। অন্য পাত্রে তেলে রসুনকুচি ও মেথির ফোড়ন দিয়ে সব বাটা ও গুঁড়া মসলা আধাকাপ পানি দিয়ে কষাতে হবে। মসলা ভালোভাবে কষানো হলে ২ কাপ গরম পানি দিতে হবে। ফুটে উঠলে লতিগুলো বিছিয়ে দিতে হবে। একটু পর ডাল সেদ্ধ কাঁচামরিচ দিয়ে দমে রান্না করতে হবে। মাখা মাখা হলে নামানোর আগে লেবুর রস ও খোসার কুচি দিয়ে নেড়ে নামাতে হবে।

 রেসিপিটি প্রকাশিত হয় ২৯ জুন ২০১০

 
Leave a comment

Posted by চালু করুন ডিসেম্বর 15, 2011 in কচু, শাকসবজি

 

কচুর ডাঁটার ফুলুরি

যা যা লাগবে
কচুর ডাঁটা কুচি ৩ কাপ, পেঁয়াজ কুচি ১ কাপ, কাঁচা মরিচ কুচি ছয়টা, আদা বাটা এক চা চামচ, রসুন বাটা এক চা চামচ, জিড়া গুঁড়া হাফ চা চামচ, হলুদ গুঁড়া এক চামচ, চালের গুঁড়া এক কাপ, তেল ভাজার জন্য, লবণ স্বাদমতো।

যেভাবে করবেন
কচুর ডাঁটা ছিলে নেবেন। এখন কচুর ডাঁটা কুচি করে নিয়ে তারপর তেল বাদে উপরের সব উপকরণ এক সঙ্গে অল্প পানি দিয়ে মাখা মাখা করে মেখে নিতে হবে। মাখানো কচু গোল গোল করে অল্প তেলে ভেজে গরম গরম পরিবেশন করম্নন। কচুর ফুলুরি ভাতের সঙ্গেও ভাল লাগবে। প্রয়োজনে মসলা বাড়িয়ে নিতে পারেন।

রেসিপিটি প্রকাশিত হয় ১৭ অক্টোবর ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন ডিসেম্বর 3, 2011 in কচু, শাকসবজি

 

ইলিশ মাথায় মানকচু

উপকরণ: মানকচু ৫০০ গ্রাম, ইলিশ মাছের মাথা ১টি,
ফোড়নের জন্য: কালোজিরা আধা চা-চামচ, আদাবাটা ১ চা-চামচ, পেঁয়াজ কুচি ১ কাপ, রসুনবাটা ১ চা-চামচ, কাঁচামরিচ বাটা ২ টেবিল চামচ, জিরাগুঁড়া ১ চা-চামচ, লবণ স্বাদমতো, তেল ১ কাপ, হলুদগুঁড়া আধা চা-চামচ।

প্রণালি: মানকচু টুকরা করে কেটে সেদ্ধ করে নিতে হবে। এবার কড়াইতে তেল দিয়ে কালোজিরা, ফোড়ন দিয়ে পেঁয়াজ দিতে হবে। পেঁয়াজ লাল হলে সব মসলা দিয়ে কষিয়ে সেদ্ধ করা মানকচু দিয়ে ভাজা ভাজা করে নামিয়ে নিতে হবে। (মানকচু লেবুর রস দিয়ে খেলে গলা ধরে না)।

রেসিপিটি প্রকাশিত হয় ১৯ জুলাই ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন নভেম্বর 19, 2011 in ইলিশ মাছ, কচু, শাকসবজি

 

খাট্টি কচু

উপকরণ: কচুর মুখি ৫০০ গ্রাম, আদাবাটা ১ টেবিল চামচ, তেঁতুল মাড় ২ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, সরিষার তেল আধা কাপ, পেঁয়াজ ২ টেবিল চামচ, হলুদ আধা চা-চামচ, মরিচগুঁড়া ১ চা-চামচ, কাসুন্দি, মেথি ১ চা-চামচ, চিনি ১ চা-চামচ, লবণ স্বাদমতো, জিরাবাটা ১ চা-চামচ, শুকনা মরিচ ২টি।

প্রণালি: কড়াইতে তেল দিয়ে শুকনা মরিচ, কাসুন্দি, মেথি ফোড়নসহ সব মসলা দিয়ে কষাতে হবে। এবার কচুর মুখি টুকরা করে মসলার মধ্যে ছেড়ে একটু কষিয়ে সেদ্ধর জন্য পানি দিয়ে ঢেকে দিতে হবে। সেদ্ধ হয়ে এলে তেঁতুল ও চিনি দিতে হবে। আস্তে আঁচে চুলায় কিছুক্ষণ রেখে নামিয়ে নিতে হবে।

রেসিপিটি প্রকাশিত হয় ১৯ জুলাই ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন নভেম্বর 19, 2011 in কচু

 

কচুর লতি চচ্চড়ি

উপকরণ: লতি আধা কেজি, চিংড়ি মাছ ৮-১০টি মাঝারি, পেঁয়াজকুচি ২ টেবিল চামচ, নারকেলবাটা ১ টেবিল চামচ, সরষেবাটা ১ টেবিল চামচ, রসুনবাটা ১ চা-চামচ, হলুদগুঁড়া আধা চা-চামচ, মরিচগুঁড়া আধা চা-চামচ, কাঁচা মরিচ ৫টি, লবণ স্বাদমতো, তেল প্রয়োজনমতো।

প্রণালি: লতি পরিষ্কার করে কেটে ধুয়ে ওপরের সব উপকরণ দিয়ে মাখিয়ে ১ কাপ পানি দিয়ে কড়াইতে প্রথমে মাঝারি আঁচে পাঁচ মিনিট এবং মৃদু আঁচে ১০ মিনিট রাখতে হবে। মাঝখানে লতি একবার উল্টে দিতে হবে। ইচ্ছা হলে পাতলা পাতলা করে আমড়া কেটে দেওয়া যায় লতি চচ্চড়িতে।

রেসিপিটি প্রকাশিত হয় ৬ সেপ্টেম্বর ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন সেপ্টেম্বর 6, 2011 in কচু, শাকসবজি

 
 
Follow

Get every new post delivered to your Inbox.

Join 219 other followers