RSS

Category Archives: রান্নার ভিডিও

বিফ উইথ মিক্সড সস

উপকরনঃ

গরুর মাংস ১/২ কেজি

অয়েস্টার সস ১ চা চামচ

আদা বাটা ১ টেবিল চামচ

কর্নফ্লাওয়ার ১ চা চামচ

রসুন বাটা ১ টেবিল চামচ

কাঁচামরিচ ৪-৫ টি

মরিচ গুঁড়া ১ চা চামচ

ধনিয়াপাতা সামান্যপরিমাণ

চিলি সস ১ টেবিল চামচ

পেঁয়াজ চাকা করে কাটা ৩ টি

টমেটো সস ১ টেবিল চামচ

পেঁয়াজ মিহি কুঁচি ১ কাপ

সয়াসস ১ চা চামচ

লবন পরিমাণমতো

 প্রণালীঃ

১) প্রথমে কড়াইয়ে তেল ঢেলে তাতে পেঁয়াজ কুঁচি সামান্য ভেজে নিন।

২) এবারে একে একে আদা বাটা, রসুন বাটা, মরিচ গুঁড়া, পানি ও লবণ দিয়ে একটু নেড়ে কম আঁচে কিছুক্ষণের জন্য ঢেকে রাখুন।

৩) কিছুক্ষণপর ঢাকনি তুলে তাতে পানি ও মাংসগুলো দিয়ে একটু নেড়ে মাংস সেদ্ধ হবার জন্য ঢেকে রাখুন।

৪) মাংস সেদ্ধ হয়ে গেলে ঢাকনি তুলে একে একে  চাকা করে কাটা পেঁয়াজ, সয়াসস, চিলি সস,  টমেটো সস, অয়েস্টার সস, কর্নফ্লাওয়ার ও পানি দিয়ে আবারো মিনিট পাঁচেকের জন্য ঢেকে দিন।

৫) পাঁচ মিনিট পর ঢাকনি তুলে কাঁচামরিচ দিয়ে দিন

৬) এবার পরিবেশন পাত্রে ঢেলে ধনিয়াপাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

 
Leave a comment

Posted by চালু করুন অগাষ্ট 20, 2011 in মাংসের নানা পদ, রান্নার ভিডিও

 

তাজ কাবাব

উপকরণ

গরুর মাংস ১ কেজি

জিরা বাটা ১ চা চামচ

সয়াবিন তেল ১ ১/২ কাপ

পোস্তের দানা বাটা ১/২ চা চামচ

বড় পেঁয়াজ ৪-৫ টা

এলাচি বাটা ১/২ চা চামচ

টমেটো ৩-৪ টা

দারচিনি বাটা ১/২ চা চামচ

আলু ১/২ কেজি

হলুদ বাটা ১ চা চামচ

শুকনা মরিচ ৮ টা

গোলমরিচ বাটা ১/১ চা চামচ

রসুন বাটা ১/২ চা চামচ

রসুন কয়েক টুকরো

আদা বাটা ১/২ চা চামচ

লবণ পরিমাণমতো

শুকনা মরিচ বাটা ১/২ চা চামচ

সিরকা ১ টেবিল চামচ

ধনিয়া বাটা ১/২ চা চামচ

 প্রণালী

১) একটি পাত্রে ছেঁচা মাংস নিয়ে পোস্তের দানা, জিরা, ধনিয়া, আদা, রসুন, মরিচ, গোটা রসুন বাটা, গোলমরিচ, হলুদ, দারচিনি, এলাচি, লবণ এবং সিরকা দিয়ে ভাল করে মাখুন।

২) এবার সসপ্যানে তেল দিয়ে মাংসের টুকরা একটি স্তরে বিছান।

৩) এবার আলু, টমেটো এবং পেঁয়াজ সাজিয়ে আরেকটু তেল দিন।

৪) অবশিষ্ট মাংস বিছিয়ে তার ওপর টমেটো, পেঁয়াজ এবং শুকনা মরিচ দিয়ে বাকি তেল ঢেলে দিন।

৫) এবার ঢাকনি দিয়ে অল্প আঁচে চুলোয় দুঘণ্টা রাখুন। হয়ে গেল মজাদার তাজ কাবাব।

 
Leave a comment

Posted by চালু করুন অগাষ্ট 19, 2011 in মাংসের নানা পদ, রান্নার ভিডিও

 
 
Follow

Get every new post delivered to your Inbox.

Join 219 other followers