RSS

Category Archives: রুই মাছ

লবঙ্গ-রুই

উপকরণ: রুই মাছ ৫-৬ টুকরা, লবঙ্গ ৪-৫টি, তেজপাতা ১টি, নারকেলের দুধ ঘন ১ কাপ, পেঁয়াজ মোটা করে কাটা ৭-৮টি, কাঁচা মরিচ ৫-৬টি, ময়দা ১ টেবিল-চামচ, চিনি ১ চা-চামচ, ঘি ১ টেবিল-চামচ, লবণ স্বাদমতো, লেবুর রস ২ টেবিল-চামচ, তেল প্রয়োজনমতো।

প্রণালি: মাছ কেটে ধুয়ে লবণ ও লেবুর রস মাখিয়ে রাখতে হবে ৫ মিনিট। এরপর মাছ হালকা বাদামি করে ভেজে তুলে রাখতে হবে। কড়াইতে ৪ টেবিল-চামচ তেল দিয়ে লবঙ্গ ও তেজপাতার ফোড়ন দিতে হবে। পেঁয়াজ হালকা করে ভেজে চিনি ও ময়দা দিয়ে আরও একটু ভাজতে হবে। নারকেলের দুধ ও কাঁচা মরিচ দিয়ে অপেক্ষা করতে হবে। ফুটে উঠলে মাছগুলো দিয়ে প্রয়োজন হলে আধা কাপ পানিও দেওয়া যেতে পারে। ঝোল ঘন হলে ঘি দিয়ে পরিবেশন করা যায়।

রেসিপিটি প্রকাশিত হয় ১৪ জুন ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন মে 24, 2012 in মাছ, রুই মাছ

 

আমের সসে রুই

উপকরণ:
আমের সস তৈরি: কাঁচা আম কোরানো ১ কাপ। চিনি ১ কাপ, লবঙ্গ ৪টি, গোলমরিচের গুঁড়া ৮-১০টি, ভাজা শুকনো মরিচের গুঁড়া সামান্য, জাফরান সামান্য, লবণ স্বাদমতো, কোরানো আমে লবণ মেখে এবং পানি দিয়ে ধুয়ে চিপে নিন। ওপরের সব উপকরণ একসঙ্গে জ্বাল দিয়ে আমের সস তৈরি করা যায়।
মাছের জন্য: রুই মাছ ৫-৬ টুকরা, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা ১ চা-চামচ, জিরা বাটা ১ চা-চামচ, হলুদের গুঁড়া আধা চা-চামচ, মরিচের গুঁড়া আধা চা-চামচ, কাঁচা মরিচ ফালি ২-৩টি, লবণ স্বাদমতো, তেল প্রয়োজনমতো।

প্রণালি: রুই মাছ হলুদ, মরিচ ও লবণ দিয়ে মাখিয়ে তেলে ভেজে তুলে রাখতে হবে। কড়াইয়ে ৩ টেবিল চামচ তেল দিয়ে তাতে পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদ, মরিচ ও লবণ দিয়ে কষিয়ে নিয়ে ১ কাপ পানি দিতে হবে। পানি ফুটে উঠলে তাতে ভাজা মাছ দিয়ে সেদ্ধ করতে হবে। মাছ মাখামাখা হলে তাতে কাঁচামরিচ ও আমের সস দিয়ে পরিবেশন করা যায়।

রেসিপিটি প্রকাশিত হয় ৩ মে ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন মে 23, 2012 in মাছ, রুই মাছ

 

রুই মাছের কাঠি কাবাব

যা লাগবে : রুই মাছের পেটি বা বুকের দিকের অংশ ৩০০ গ্রাম, টকদই আধা কাপ, লবণ স্বাদ অনুযায়ী, পুদিনা, ধনেপাতা ও কাঁচামরিচ বাটা ১ টেবিল চামচ (সব মিলিয়ে), লাল মরিচের গুঁড়া ১ চা চামচ, গরমমশলা গুঁড়া কাবাবের জন্য ১ টেবিল চামচ, অল্প সরিষার তেল মাখানোর জন্য, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, কিউব করে কাটা গাজর ১টি, টমেটো ১টি, পেঁয়াজ ৩টি, আস্ত কাঁচামরিচ ৮-১০টি, ক্যাপসিকাম ১টি, লবণ স্বাদ অনুযায়ী এবং কাবাব কাঠি ৫-৬টি।

যেভাবে করবেন : প্রথমে রুই মাছের পেটি ধুয়ে পরিষ্কার করে ২ সেমি. চৌকা করে কাটুন। তারপর তাতে সব উপকরণ মাখিয়ে প্রায় ১ ঘণ্টা ফ্রিজে রেখে দিন, পেঁয়াজ, কাঁচামরিচ ও অন্য সবজি বাদে। এখন কাবাব কাঠিতে মাছের সঙ্গে অন্য সবজি পর্যায়ক্রমে গেঁথে নিয়ে ননস্টিক ফ্রাইপ্যানে অল্প জ্বালে সেঁকে তুলুন। তৈরি হয়ে গেল রুই মাছের কাঠি কাবাব।

রেসিপিটি প্রকাশিত হয় ২৪ এপ্রিল ২০১২

 
 

রুই-টমেটোর পাতলা ঝোল

উপকরণ: রুই মাছ ছয় টুকরা, টমেটো তিনটি, পেঁয়াজবাটা তিন টেবিল-চামচ, রসুন, আদা আধা চা-চামচ করে, ধনে, হলুদ, মরিচ ও জিরা গুঁড়া আধা চা-চামচ করে, এক চিমটি কালোজিরা, কাঁচামরিচ ও ধনেপাতা একসঙ্গে বাটা এক চা-চামচ, তেল আধা কাপ, রসুন কুচি আধা চা-চামচ, পেঁয়াজ কুচি তিন টেবিল-চামচ।

প্রণালি: লবণ দিয়ে মাছ হালকা ভেজে নিতে হবে। এবার কালোজিরা ফোড়ন দিয়ে রসুন ও পেঁয়াজ নরম করে ভেজে সব বাটা ও গুঁড়া মসলা একটু পানি দিয়ে কষাতে হবে। মসলার গন্ধ বের হলে মাছ দিয়ে আরও একটু কষাতে হবে। এবার টমেটো ফালি করে পরিমাণমতো ঝোল দিয়ে পাঁচ-ছয় মিনিট রান্না করতে হবে। ওপরে জিরা গুঁড়া ছড়িয়ে নামাতে হবে।

রেসিপিটি প্রকাশিত হয় ২৪ মে ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন মে 19, 2012 in মাছ, রুই মাছ

 

কাঁচা কাঁঠালে রুই মাছ

উপকরণ : কাঁচা কাঁঠালের সিদ্ধ করা টুকরো ২৫০ গ্রাম, রুই মাছের টুকরো ৪টি, পেঁয়াজ কুচি আধা কাপ, পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ, আদা, রসুন, জিরা বাটা ১ চা চামচ করে, হলুদ, মরিচ গুঁড়া ১ চা চামচ করে, কাঁচামরিচ ৪-৫টি, তেল আধা কাপ, লবণ স্বাদমতো, পানি পরিমাণমতো।

প্রস্তুত প্রণালী : একটি পাত্রে সামান্য লবণ ও হলুদ দিয়ে কাঁচা কাঁঠাল টুকরোগুলো সিদ্ধ করে নিতে হবে। অন্য একটি পাত্রে তেল দিয়ে গরম তেলে পেঁয়াজ কুচি দিয়ে বাদামি কর ভেজে নিয়ে, সঙ্গে সব মসলা দিয়ে সামান্য পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো মসলায় মাছ টুকরো দিয়ে ৪-৫ মিনিট কষাতে হবে। কষানো মাছ একটি বাটিতে তুলে রাখতে হবে। বাকি মসলায় সিদ্ধ করা কাঁঠাল দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার ঢাকনা খুলে পরিমাণমতো পানি দিয়ে কষানো মাছ উপরে বিছিয়ে দিয় ঢেকে দিন ১০ মিনিটের জন্য। কাঁচামরিচ দিয়ে নামিয়ে পরিবেশন করুন মজাদার কাঁচা কাঁঠালে রুই মাছ।

রেসিপিটি প্রকাশিত হয় ১৬ মে ২০১২

 

রুই মাছের টক-মিষ্টি

যা যা লাগবে
রুই মাছ ৫০০ গ্রাম (টুকরো করা), আদা বাটা-১ চা চামচ, পেঁয়াজ বাটা-২ টেবিল চামচ, ধনেগুঁড়ো আধ চা চামচ, হলুদ-১ চা চামচ, চিনি, লবণ, জিরাগুঁড়ো-আধ চামচ করে। আস্ত জিরা-১ চিমটি, তেঁতুলের কাই- স্বাদমতো, তেল পরিমাণমতো, তেজপাতা-২টি।

যেভাবে করবেন
মাছ লবণ হলুদ মাখিয়ে অল্প ভেজে তুলে রাখুন। ভাজা মাছে সব বাটা মসলা, লবণ, চিনি, তেঁতুল মাখিয়ে দশ মিনিট রাখুন। কড়াইতে তেল গরম করে তাতে তেজপাতা, জিরা ফোঁড়ন দিয়ে মাখা মাছটা ঢেলে ঢাকনা দিয়ে দিন। ফুটে উঠলে মাছগুলো উল্টে দিন। আরও পাঁচ মিনিট রেখে নামিয়ে নিন। টক মিষ্টি আপনার স্বাদমতো দেবেন।

রেসিপিটি প্রকাশিত হয় ৭ মে ২০১২

 
Leave a comment

Posted by চালু করুন মে 15, 2012 in মাছ, রুই মাছ

 

সসের স্বাদে আস্ত রুই

যা লাগবে : আস্ত রুই মাছ ১ কেজি, লেমন জুস ২ টেবিল চামচ, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, লবণ ১ চা চামচ, জিরা বাটা ১ চা চামচ, সামান্য হলুদ, মরিচ গুঁড়া, লেমন রাইন্ড ১/২ চা চামচ, তেল ৪ টেবিল চামচ।

সস করতে লাগবে : টমেটো সস ২ টেবিল চামচ, সয়াসস ১ চা চামচ, ভিনেগার ১/২ চামচ, টমেটো কিউব ১/৪ কাপ, ক্যাপসিকাম কিউব ১/৪ কাপ, কাঁচামরিচ কুচি ১ চা চামচ, সুইট কর্ন ২ টেবিল চামচ, মাশরুম কুচি ২ টেবিল চামচ, কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ, পেঁয়াজ কিউব ১/৪ কাপ, অলিভ অয়েল ৪ টেবিল চামচ, রসুন কুচি ১ চা চামচ।

যেভাবে করবেন : মাছ কেটে পরিষ্কার করে ১৫ মিনিট লবণ ও লেমন জুস মাখিয়ে রাখুন। হালকা গরম পানি দিয়ে ধুয়ে মাছে সব মশলা দিয়ে মেখে মেরিনেট করুন ২০ মিনিট। ১৮০ ডিগ্রি তাপে বেকিং ট্রেতে মাছ-মশলাসহ বেক করুন ২৫ মিনিট। অন্য একটা পাত্রে সসের জন্য অলিভ অয়েল দিয়ে এতে পেঁয়াজ হালকা ভেজে রসুন, সস একে একে সব উপকরণ দিয়ে একটু কষিয়ে ১/২ কাপ পানি দিন। সস মাখামাখা হয়ে এলে ঠাণ্ডা পানিতে কর্নফ্লাওয়ার গুলে সসে দিন, মাছ বেক হয়ে গেলে পরিবেশন পাত্রে মাছ রেখে মাছের গায়ে গরম সস ঢেলে গরম অথবা ঠাণ্ডা পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ১ নভেম্বর ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন এপ্রিল 29, 2012 in মাছ, রুই মাছ

 

মাছের স্বাদে শজনে

উপকরণ : শজনে ডাঁটা পরিমাণমতো, রুই মাছ ৫-৬ টুকরা, লবণ স্বাদমতো, পেঁয়াজ কুচি ৩ টেবিল চামচ, কাঁচামরিচ ফালি ৩-৪টি, সয়াবিন তেল ৪ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১/২ চা চামচ, আদা বাটা ২ চা চামচ, শুকনো মরিচ গুঁড়া ১ চা চামচ, জিরা বাটা ২ চা চামচ, রসুন বাটা ২ চা চামচ, পেঁয়াজ কুচি ১/৩ কাপ, ঘি ১ চা চামচ।

প্রস্তুত প্রণালি : প্রথমে কড়াইয়ে পরিমাণমতো তেল দিয়ে মাছ হালকা করে ভেজে নিন। এরপর আবার তেল দিয়ে পেঁয়াজ কুচি একটু লাল করে ভেজে হলুদ গুঁড়া, আদা বাটা, শুকনা মরিচ গুঁড়া, জিরা বাটা, রসুন বাটা দিয়ে শজনে ডাটা ও লবণ দিয়ে ভালো করে কষিয়ে পানি দিয়ে একটু ফুটিয়ে নিন। এরপর মাছগুলো দিয়ে কিছুক্ষণ রেখে নামানোর আগে ঘি ও কাঁচামরিচ ফালি দিয়ে নামিয়ে নিন।

রেসিপিটি প্রকাশিত হয় ১৮ এপ্রিল ২০১২

 
Leave a comment

Posted by চালু করুন এপ্রিল 20, 2012 in মাছ, রুই মাছ, শজনে, শাকসবজি

 

রুই পোলাও

যা লাগবে : বাসমতি চাল-২ কাপ, রুই মাছ- ৩০০ গ্রাম, ঘি-১২৫ গ্রাম, আস্ত গরম মসলা-এলাচ, দারুচিনি-লবঙ্গ (৩টি করে) তেজপাতা-৪টি, জায়ফল গুঁড়ো আধা চা চামচ, চিনি ১চা চামচ, আদা বাটা, ১ চা চামচ, মরিচ গুঁড়ো আধা চা চামচ, খুব ছোট গোল মরিচ ৪টি, হলুদ আধা চা চামচ।

যেভাবে করবেন : মাছ ছোট ছোট টুকরো করে লবণ, হলুদ, মরিচগুঁড়ো ও আদা বাটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন। পরে তেল গরম করে ভেজে তুলে নিন। আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে ভেজে তুলুন। চাল ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। ডেকচিতে ঘি ঢেলে গরম মসলা, তেজপাতা ও চাল ছেড়ে একসঙ্গে নেড়েচেড়ে অল্প ভেজে চারকাপ ফুটন্ত পানি, লবণ ও চিনি দিয়ে ঢেকে দিন। ফুটে উঠলে আঁচ কমিয়ে দিন। যখন চাল প্রায় সিদ্ধ হয়ে সব পানি শুকিয়ে আসবে তখন ঢাকা খুলে মাছ, আলু, জয়ফল দিয়ে সাবধানে নেড়ে ওপরে কাঁচামরিচ দিয়ে ঢেকে খুব কম আঁচে দশ মিনিট দমে বসিয়ে রেখে নামিয়ে নিন।

রেসিপিটি প্রকাশিত হয় ১৯ মার্চ ২০১২

 
Leave a comment

Posted by চালু করুন মার্চ 26, 2012 in চাল ডাল, পোলাও, মাছ, রুই মাছ

 

রুই রোহিণী

যা লাগবে : রুই মাছের বড় টুকরো ৭টি, নারকেল দুধ ২ কাপ, জিরাবাটা ১চা চামচ, ধনেবাটা ২ চা চামচ, হলুদ আধা চা চামচ, মরিচগুঁড়ো ১চা চামচ, আদা-রসুন বাটা ১চা চামচ, হিং সামান্য, তেজপাতা ৪টি, দারুচিনি ২ টুকরো, তেল আধা কাপ, ঘি ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো।

যেভাবে করবেন : মাছ ধুয়ে লবণ, হলুদ, আদা-রসুন বাটা, মাখিয়ে অল্প তেলে হাল্কা ভেজে তুলুন। কড়াইতে বাকি তেল গরম করে তেজপাতা, দারুচিনি হিং ফোড়ন দিয়ে ধনে, জিরা, মরিচ সব একসঙ্গে একটু পানিতে গুলিয়ে এতে ছেড়ে বেশ করে কমিয়ে নারকেল দুধ ঢেলে মাছ ছাড়ুন। পরিমাণমতো লবণ দিন। ঘন হলে ঘি দিয়ে নামিয়ে নিন।

রেসিপিটি প্রকাশিত হয় ১৯ মার্চ ২০১২

 
Leave a comment

Posted by চালু করুন মার্চ 26, 2012 in মাছ, রুই মাছ

 
 
Follow

Get every new post delivered to your Inbox.

Join 219 other followers