RSS

Category Archives: মাছের কাবাব

কুমড়াপাতায় টাকি মাছের চপ

উপকরণ: কুমড়াপাতা ৫-৬টি (একটু ভাপ দিয়ে নেওয়া), টাকি মাছ তিনটি (বড়), সামান্য হলুদ, লবণ ও তেল দিয়ে লাল করে ভেজে কাঁটা বেছে নিতে হবে। সেদ্ধ আলু ১টি, পেঁয়াজকুচি ১ টেবিল চামচ, কাঁচা মরিচের কুচি ২টি, ধনেপাতাকুচি ১ চা-চামচ, লবণ স্বাদমতো, তেল ভাজার জন্য।
মিশ্রণ তৈরি: চালের গুঁড়া ১ কাপ, বেসন আধা কাপ, হলুদ সামান্য, লবণ স্বাদমতো, পরিমাণমতো পানি দিয়ে একটি মিশ্রণ তৈরি করতে হবে।
এবার কুমড়াপাতা ছাড়া বাকি সব উপকরণ দিয়ে মাখিয়ে একটি পুর তৈরি করতে হবে। পুর গোল গোল করে প্রতিটি কুমড়াপাতার মাঝখানে রেখে পেঁচিয়ে মিশ্রণে চুবিয়ে ডুবোতেলে ভেজে নিতে হবে। এই চপ সস দিয়ে চায়ের সঙ্গে পরিবেশন করা যায়।

রেসিপিটি প্রকাশিত হয় ৬ সেপ্টেম্বর ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন সেপ্টেম্বর 6, 2011 in মাছ, মাছের কাবাব

 

মাছের শামি কাবাব

উপকরণ : বড় মাছ ১টি, ছোলার ডাল ১৫০ গ্রাম, পেঁয়াজ কুচি ১ কাপ (চপকাট), পেঁয়াজ বাটা ২ টে. চামচ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা চামচ, ধনে গুঁড়া ১ চা চামচ, কাঁচা মরিচ (চপকাট) ১ চা চামচ, হলুদ গুঁড়া হাফ চা চামচ, গরম মসলা গুঁড়া ১ চা চামচ, লেবুর রস ১ টে. চামচ, ধনেপাতা কুচি ১ চা চামচ, ডিম ২টি, চিনি সামান্য, লবণ পরিমাণমতো, পাউরুটির গুঁড়া পরিমাণমতো, তেল পরিমাণমতো।

প্রস্তুত প্রণালি : প্রথমে বড় মাছ কেটে টুকরা করে ধুয়ে পরিষ্কার করে নিন। ছোলার ডাল আধা ঘণ্টা ভিজিয়ে রাখুন। আদা, রসুন, পেঁয়াজ, হলুদ, মরিচ, ধনে গুঁড়া ও গরম মসলা দিয়ে মাছ সিদ্ধ করুন। মাছ সিদ্ধ হলে নামিয়ে ঠাণ্ডা করে মাছের কাঁটা বেছে নিন। এবার ডাল ও মাছ একসঙ্গে বেটে নিন। ডিমের কুসুম একসঙ্গে মেখে নিন। কাঁচা মরিচ কুচি, পেঁয়াজ ও ধনেপাতা কুচি, লেবুর রস, লবণ একসঙ্গে মেখে নিন। মাছের খামির হাতের তালুতে অল্প করে নিয়ে গোল করে মাঝখানে বুড়ো আঙুলের গর্ত করে পেঁয়াজমাখা পুর ভরে মুখ বন্ধ করে চ্যাপ্টা আকারে কাবাব গড়ূন। এবার ডিমের সাদা অংশে ডুবিয়ে পাউরুটির গুঁড়ায় মেখে গরম তেলে মচমচে করে ভেজে তুলুন। গরম গরম পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ১৪ জুন ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন সেপ্টেম্বর 3, 2011 in মাছ, মাছের কাবাব

 

রুই মাছের কাবাব

উপকরণ : রুই মাছ ১টি, রসুন বাটা ১ টে. চামচ, আদা বাটা ১ টে. চামচ, পেঁয়াজ বাটা ২ টে. চামচ, জিরা বাটা ১ চা চামচ, সরষে বাটা ১ চা চামচ, ডিম ১টি, লবণ পরিমাণমতো, কাঁচা মরিচ বাটা ১ চা চামচ, তেল সিকি কাপ, গরম মসলা গুঁড়া ১ চা চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা চামচ।

প্রস্তুত প্রণালি : প্রথমে মাছ টুকরা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিন। এবার সিদ্ধ করে কাঁটা ছাড়িয়ে নিন। এবার সব মসলা, লবণ, মাছ ও ডিম একসঙ্গে মেখে নিন। গোল চ্যাপ্টা করে কাবাব বানিয়ে তেলে ভেজে নিন। হয়ে গেলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ১৪ জুন ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন সেপ্টেম্বর 3, 2011 in মাছ, মাছের কাবাব

 

প্রন পাপর কাবাব

উপকরণ : চিংড়ি মাছ হাফ কেজি, পেঁয়াজ বাটা সিকি কাপ, পুদিনা পাতা বাটা ১ টে. চামচ, আদা বাটা ১ টে. চামচ, রসুন বাটা ১ টে. চামচ, কাঁচা মরিচ বাটা ১ টে. চামচ, গরম মসলা গুঁড়া ১ টে. চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা চামচ, টকদই ২ টে. চামচ, ডিম ১টি, পাপর ৫-৬টি, পাউরুটির গুঁড়া পরিমাণমতো, তেল ১ কাপ, লবণ পরিমাণমতো।

প্রস্তুত প্রণালি : চিংড়ি মাছ পরিষ্কার করে ধুয়ে মিহি কিমা করে নিন। এবার পেঁয়াজ, আদা, রসুন পুদিনা পাতা, সব মসলা, ডিমের কুসুম, লবণ, দই, গরম মসলা সব একসঙ্গে মেখে রেখে দিন। পাপর পানিতে ভিজিয়ে নিন। পানি ছেঁকে কিছুক্ষণ রেখে দিন যেন পানি ঝরে যায়। এবার পাপরে মেরিনেড করা প্রন দিয়ে একটা একটা করে মুড়িয়ে নিন। ডিমের সাদা অংশে ডুবিয়ে পাউরুটির গুঁড়ায় গড়ায়ে ডুবো তেলে ভেজে নিন। হয়ে গেলে গরম গরম পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ১৪ জুন ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন সেপ্টেম্বর 3, 2011 in চিংড়ি, মাছ, মাছের কাবাব

 

লইট্টা মাছের কাবাব

উপকরণ : লইট্টা মাছ হাফ কেজি, ভাত বাটা সিকি কাপ, পেঁয়াজ (চপকাটা) সিকি কাপ, রসুন বাটা ১ টে. চামচ, পেঁয়াজ বাটা ১ টে. চামচ, আদা বাটা ১ টে. চামচ, ধনেপাতা কুচি ১ টে. চামচ, কাঁচা মরিচ (চপকাটা) ১ টে. চামচ, গোলমরিচ গুঁড়া হাফ চা চামচ, গরম মসলা গুঁড়া ১ চা চামচ, ডিম ২টি, পাউরুটির গুঁড়া পরিমাণমতো, লবণ পরিমাণমতো, তেল ১ কাপ।

প্রস্তুত প্রণালি : প্রথমে লইট্টা মাছ আঁশ ফেলে টুকরা করে কেটে ধুয়ে সিদ্ধ করে নিন। সিদ্ধ মাছের কাঁটা বের করে চটকে নিন। সব মসলা, অর্ধেক পাউরুটির গুঁড়া, চটকানো ভাত, ডিমের কুসুম, মাছ সব একসঙ্গে মাখিয়ে নিন। এবার গোল বা লম্বা চ্যাপ্টা করে কাবাব বানিয়ে ডিমের সাদা অংশে ডুবিয়ে পাউরুটির গুঁড়ায় গড়িয়ে নিন। এবার ফ্রাইপ্যানে তেল গরম করে মচমচে করে ভেজে নিন। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ১৪ জুন ২০১১

 

ইলিশ কাবাব

উপকরণ : ইলিশ মাছ ১টি, আলু ১টি, পেঁয়াজ কুচি হাফ কাপ, কাঁচা মরিচ কুচি ১ চা চামচ, টমেটোর সস ২ টে. চামচ, গোলমরিচ গুঁড়া হাফ চা চামচ, লেবুর রস ১ টে. চামচ, লবণ পরিমাণমতো, পাউরুটির গুঁড়া পরিমাণমতো, তেল সিকি কাপ, পেঁয়াজ বেরেস্তা পরিমাণমতো।

প্রস্তুত প্রণালি : প্রথমে ইলিশ মাছের আঁশ ফেলে পেট চিরে ময়লা বের করে নিন। এবার পরিষ্কার করে ধুয়ে নিন। ডুবো পানিতে গোটা মাছ সিদ্ধ করুন। মাথা ও লেজ রেখে দু’পিঠের মাছ মাঝের কাঁটা থেকে স্লাইস করে তুলে কাঁটা বেছে নিন। মাছ ঝুরি করে নিন। আলু সিদ্ধ করে চটকে নিন। লেবুর খোসা গ্রোট করে নিন। পেঁয়াজ ও কাঁচা মরিচ কুচি ভেজে তুলে চটকানো আলু দিয়ে ভেজে নিন। আলু তুলে রেখে কড়াইয়ে এক টে. চামচ তেল দিয়ে মাছের ঝুরি টমেটোর সস, গোলমরিচ ও লবণ দিয়ে ভেজে নিন। ভাজা হলে পেঁয়াজ বেরেস্তা ও কাঁচা মরিচ, লেমন রাইন্ড লেবুর রস দিয়ে নেড়ে আলু দিন। সামান্য ভাজা হলে নামিয়ে পাউরুটি ভেজে মাছে মিশিয়ে নিন। এবার একটি ডিশে মাথা লম্বাভাবে বিছিয়ে রান্না করা মাছ ইলিশ মাছের আকারে বিছিয়ে দিন। ওপরে আরও পাউরুটি গুঁড়া সমানভাবে বিছিয়ে দিন। ওভেনে ১৯০ ডিগ্রি সে.গ্রে. তাপে ২০-২৫ মিনিট বেক করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ১৪ জুন ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন সেপ্টেম্বর 3, 2011 in ইলিশ মাছ, মাছ, মাছের কাবাব

 
 
Follow

Get every new post delivered to your Inbox.

Join 219 other followers