RSS

Category Archives: ভেটকি মাছ

ভেটকি মাছের কোপ্তাকারি

উপকরণ: কোপ্তার জন্য
ভেটকি মাছের বাটা ১ কাপ, আদাবাটা ১ চা-চামচ, রসুনবাটা আধা চা-চামচ, কাঁচা মরিচের বাটা আধা চা-চামচ, জিরাগুঁড়া সিকি চা-চামচ, গরম মসলা আধা চা-চামচ, লবণ স্বাদমতো, কর্নফ্লাওয়ার ৩ টেবিল-চামচ, ডিম ১টা।
গ্রেভির জন্য
আদাবাটা ১ চা-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, হলুদগুঁড়া আধা চা-চামচ, মরিচগুঁড়া ১ চা-চামচ, টক দই ১ কাপ, তেজপাতা ২টা, লবণ স্বাদমতো, জিরাগুঁড়া আধা চা-চামচ, পেঁয়াজ বেরেস্তা ২ টেবিল-চামচ, পেঁয়াজবাটা ২ টেবিল-চামচ, পোস্তদানাবাটা ১ টেবিল-চামচ, বাদামবাটা ১ চা-চামচ, কিশমিশ বাটা ১ চা-চামচ, চিনি আধা চা-চামচ, কাঁচা মরিচ ৩-৪টা, তেল ১ টেবিল-চামচ।

প্রণালি: বাটা মাছের সঙ্গে কোপ্তার সব মসলা ও প্রয়োজনমতো কর্নফ্লাওয়ার দিয়ে বল বানিয়ে নিতে হবে। বলগুলো কর্নফ্লাওয়ারে গড়িয়ে ডুবোতেলে ভেজে নিন। গ্রেভির সব মসলা কষিয়ে টক দই দিয়ে মাছের কোপ্তায় দিয়ে দিন। সবশেষে চিনি ও কাঁচা মরিচ দিয়ে নামিয়ে নিন।

রেসিপিটি প্রকাশিত হয় ১১ অক্টোবর ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন মার্চ 21, 2012 in ভেটকি মাছ, মাছ

 

ফিশা টিক্কা

উপকরণ :ভেটকি মাছ ৪ টুকরা, লেবুর রস ২ টেবিল চামচ, আদা বাটা ১ চা চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, বিট লবণ ১/২ চা চামচ, মেথি বাটা ১/২ চা চামচ, ক্রিম ১ টেবিল চামচ, রসুন ১ চা চামচ, লবণ স্বাদমতো, তেল ভাজার জন্য।

যেভাবে তৈরি করবেন : মাছে লবণ, লেবুর রস মাখিয়ে ২০ মিনিট রাখুন। বাকি সব উপকরণ একসঙ্গে মাছে মাখিয়ে ফ্রিজে রাখুন। ঘণ্টাখানেক পর বের করে কড়াইয়ে তেল গরম করে ব্রাউন কালার করে ভেজে নিন। সালাদের সাথে গরম গরম পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ৪ ডিসেম্বর ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন ডিসেম্বর 4, 2011 in নানা রকম কাবাব, ভেটকি মাছ, মাছ

 

বেকড ফিশ উইথ ক্রিমি ম্যাংগো সস

উপকরণ: ৫০০ গ্রাম স্ন্যাপার বা ভেটকি মাছের ফিলে, ৫ গ্রাম লবণ, ৫ গ্রাম মরিচের গুঁড়া, লেবুর রস ২ টেবিল চামচ, আম চটকে নেওয়া আধা কাপ।
ম্যাংগো সস: তিন টেবিল চামচ ক্রিম ও এক কাপ আম চটকানো একসঙ্গে মিলিয়ে ম্যাংগো সস তৈরি করুন।

প্রণালি: লেবুর রস, মরিচ, লবণ ও আম চটকানো দিয়ে মাছ মেখে রাখুন কিছুক্ষণ। ১৬৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওভেন প্রিহিট করুন। ২০ মিনিট ধরে মাছ বেক করুন। প্লেটে মাছ রেখে ওপরে ম্যাংগো সস দিয়ে পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ৫ জুলাই ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন ডিসেম্বর 1, 2011 in আম, ভেটকি মাছ, মাছ

 
 
Follow

Get every new post delivered to your Inbox.

Join 219 other followers