উপকরণ
বেলে মাছ ৫০০ গ্রাম, নারকেল বাটা ২ টেবিল চামচ, সরিষা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ, পেঁয়াজ (মোটা করে কাটা) ১ কাপ, হলুদ গুঁড়ো আধা চা চামচ, মরিচ গুঁড়ো আধা চা চামচ, সরিষার তেল ৪ টেবিল চামচ, লবণ স্বাদমতো, পানি সামান্য, কলাপাতা ২-৩ টুকরো।
প্রণালী
ওপরের সব উপকরণ (শুধু কলাপাতা ছাড়া) একসঙ্গে মেখে আধা ঘন্টা মেরিনেট করে রাখুন। বড় এক টুকরো কলাপাতার মাঝখানে তেল মেখে তাতে সব মাছ সাজিয়ে দিন। তাওয়ায় কলাপাতাসহ মাছ দিয়ে মৃদু আঁচে ঢেকে ১০-১৫ মিনিট রান্না করুন। এক পিঠ ভাজা হলে অন্য একটি নতুন কলাপাতায় তেল মাখুন। একটি প্লেটে মাছগুলো রেখে নতুন কলাপাতা দিয়ে ঢেকে উল্টে দিয়ে তাওয়ায় দিন। আরও পাঁচ মিনিট মৃদু আঁচে রান্না করুন। মাছ ভাজা হলে গরম ভাতের সঙ্গে পরিবেমন করুন।
রেসিপিটি প্রকাশিত হয় ২৮ জুলাই ২০০৯
![]()

