RSS

Category Archives: টুনা মাছ

টুনা মেল্ট

পিটা রুটি তৈরি: ময়দা ৪ কাপ, চিনি ২ টেবিল চামচ, লবণ ১ চা চামচ, গুঁড়োদুধ ২ টেবিল চামচ, ইস্ট ২ টেবিল চামচ, জলপাই তেল ২ টেবিল চামচ, গরম পানি ১ থেকে দেড় কাপ। শুকনো উপকরণ একসঙ্গে মিলিয়ে অল্প অল্প পানি দিয়ে মথে নিতে হবে। সব ময়দা মথা হয়ে গেলে জলপাই তেল দিয়ে আবারও খামির মথে নিতে হবে। খামির ফুলে দ্বিগুণ আকার হলে (আধা ঘণ্টা রেখে দিতে হবে। গরম জায়গায়) হাত দিয়ে চেপে নিতে হবে। খামির ১২ ভাগ করে রুটি বেলে সেঁকে নিতে হবে।

টুনা মেল্ট
উপকরণ: পিটা রুটি ৩টি, টুনা ১ টিন (পানি ঝরানো), পনিরের টুকরা ৩টি ।
টুনার মিশ্রণে যা লাগবে: পানি ঝরানো টুনা ১ টিন, মেয়োনেজ পরিমাণমতো, গোলমরিচ পরিমাণমতো, লবণ পরিমাণমতো। সব একসঙ্গে মেখে নিতে হবে।
রুটি ২ টুকরা করে পকেট বানিয়ে প্রথমে টুনার আস্তর পরে পনির দিয়ে মাইক্রোওভেনে গলে যাওয়া পর্যন্ত রান্না করতে হবে উচ্চ তাপে ১০-১৫ সেকেন্ড। গরম গরম পরিবেশন। পরিবেশনের সময় টমেটো, শসা ও পেঁয়াজ রিং দিয়ে পরিবেশন।

রেসিপিটি প্রকাশিত হয় ৪ আগস্ট ২০০৯

 
Leave a comment

Posted by চালু করুন জানুয়ারি 22, 2012 in টিফিন, টুনা মাছ, নাস্তা, মাছ

 

টুনা রোল

উপকরণ: টুনা ১ টিন, মাঝারি আলু ২টা সেদ্ধ, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচা মরিচ কুচি স্বাদমতো, ধনেপাতা কুচি ২ টেবিল-চামচ, পুদিনাপাতা কুচি ২ টেবিল-চামচ, লবণ স্বাদমতো, গোলমরিচ স্বাদমতো, কাবাব মসলা আধা চা-চামচ, ঘি ২ টেবিল-চামচ, ডিম অর্ধেকটা।

প্রণালি: সব উপকরণ দিয়ে মেখে লম্বা লম্বা রোল বানিয়ে নিতে হবে।
ময়দার গোলায় ভাজতে হবে গোল্ডেন ব্রাউন করে। পরে সস দিয়ে পরিবেশন।
গোলার জন্য যা লাগবে: সিকি কাপ ময়দা, সিকি কাপ চালের গুঁড়া (চিনিগুঁড়া চালের), ডিম ১টা, বেকিং সোডা সিকি চা-চামচ, লবণ আধা চা-চামচ, পানি আধা কাপ (প্রয়োজনে কমবেশি করতে হবে)।
সব উপকরণ মিলিয়ে মসৃণ গোলা বানাতে হবে।

রেসিপিটি প্রকাশিত হয় ৯ আগস্ট ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন নভেম্বর 12, 2011 in টিফিন, টুনা মাছ, নাস্তা, মাছ

 
 
Follow

Get every new post delivered to your Inbox.

Join 219 other followers