RSS

Category Archives: কই মাছ

কই মাছের পাতুরি

উপকরণ: কই মাছ ৪টি, ২টি কাঁচা মরিচসহ সরষে বাটা ১ টেবিল-চামচ, নারকেল বাটা ১ টেবিল-চামচ, রসুন বাটা ১ চা-চামচ, পেঁয়াজ ১ টেবিল-চামচ, মরিচ গুঁড়া সামান্য, হলুদ গুঁড়া আধা চা-চামচ, জিরা বাটা আধা চা-চামচ, কাঁচা মরিচ ৪টি, লাউপাতা বড় ৪টি, লবণ স্বাদমতো, সরষের তেল প্রয়োজনমতো, সুতা পরিমাণমতো।

প্রণালি: প্রথমে কই মাছ কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। লাউপাতা ও সুতা ছাড়া তেলসহ সব মসলা একসঙ্গে মাখিয়ে কই মাছ ১৫ মিনিট ম্যারিনেট করে রাখতে হবে। ৪টি বড় লাউপাতায় একটি করে মাছ ও একটি করে কাঁচা মরিচ দিয়ে ভালো করে মুড়িয়ে সুতা দিয়ে পেঁচিয়ে বেঁধে নিতে হবে। প্রতিটি মাছ বাঁধা হলে সসপ্যানে মাছের সমান করে পানি দিয়ে সেদ্ধ করতে হবে। পানি শুকিয়ে এলে পাঁচ মিনিট পর তা নামিয়ে সুতা খুলে গরম ভাতের সঙ্গে পরিবেশন করা যায় মজাদার কই মাছের পাতুরি।

রেসিপিটি প্রকাশিত হয় ১৪ জুন ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন মে 24, 2012 in কই মাছ, মাছ

 

কই-কমলার ঝোল

উপকরণ: কই মাছ ছয়টি, অর্ধেক কমলার রস, পেঁয়াজবাটা দুই টেবিল-চামচ, রসুন ও আদাবাটা আধা চা-চামচ, হলুদ, ধনে, মরিচ ও জিরা গুঁড়া আধা চা-চামচ করে, টমেটো পিউরি দুই টেবিল-চামচ, তেজপাতা দুটি, গরম মসলার গুঁড়া এক টেবিল-চামচ, কাঁচামরিচ কুচি, লবণ ও পানি পরিমাণমতো, তেল তিন টেবিল-চামচ।

প্রণালি: হলুদ ও লবণ দিয়ে মাছ ভেজে রাখতে হবে। এবার ওই তেলেই তেজপাতা ফোড়ন দিয়ে সব বাটা ও গুঁড়া মসলা অল্প পানি ও কমলার রস দিয়ে কষাতে হবে। লবণ, টমেটো ও মাছ দিয়ে আরও একটু কষাতে হবে। এবার পরিমাণমতো পানি দিয়ে পাঁচ-ছয় মিনিট রান্না করতে হবে। এবার ওপরে কাঁচামরিচ, কমলার রস দিয়ে দুই মিনিট রেখে জিরা ও গরম মসলার গুঁড়া ছড়িয়ে নামাতে হবে কই-কমলার ঝোল।

রেসিপিটি প্রকাশিত হয় ২৪ মে ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন মে 19, 2012 in কই মাছ, মাছ

 

শর্ষে কৈ

উপকরণ : কৈ মাছ (বড়) ৬টি, সরিষার তেল আধা কাপ, পেঁয়াজ বাটা আড়াই টেবিল চামচ, রসুন বাটা ১ চা চামচ, সরিষা বাটা আধা চা চামচ, জিরা বাটা আধা চা চামচ, হলুদ বাটা আধা চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, পেঁয়াজ কিউব আধা কাপ, লবণ পরিমাণ মতো, কাঁচামরিচ ফালি ৫-৬টি।

প্রস্তুত প্রণালি : মাছ ভালো মতো ধুয়ে হালকা করে কেটে নিন, সব মসলা মাছের সঙ্গে মাখিয়ে পাত্রে বিছিয়ে চুলায় বসান, কিছুক্ষণ জ্বাল দিয়ে কষানো হয়ে গেলে মাছগুলো সাবধানে উল্টিয়ে নিন, মসলার তেল ওপরে এলে ঝোল মাখামাখা হলে নামিয়ে ফেলুন, গরম গরম পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ২৭ সেপ্টেম্বর ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন মার্চ 12, 2012 in কই মাছ, মাছ

 

কই মাছের এপিঠ-ওপিঠ

উপকরণ : কই মাছ ৪টি, সরিষা বাটা ১ চা চামচ, জিরা বাটা আধা চা চামচ, কাঁচামরিচ বাটা ২টি, মরিচ গুঁড়ো সামান্য, হলুদ গুঁড়ো আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ, তেঁতুরের ঘন রস ১ টেবিল চামচ, চিনি ১ চা চামচ, সরিষার তেল প্রয়োজনমতো, লবণ স্বাদমতো, পানি সামান্য।

প্রণালী : কই মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে হলুদ, লবণ ও রসুন বাটা মেখে ১০ মিনিট মেরিনেট করে রাখুন। ফ্রাই প্যানে তেল দিয়ে তাতে কই মাছগুলো লাল করে ভেজে তুলুন। ফ্রাই প্যানে ১ চা চামচ তেল দিয়ে তাতে সরিষা বাটা, কাঁচামরিচ বাটা, সামান্য হলুদ গু৭ড়ো ও লবণ দিয়ে কষে নিন। অল্প পানি দিন। পানি ফুটে গেলে ভাজা কই মাছগুলো দিয়ে ঢেকে দিন। কোনো অবস্থায় মাছ উল্টে দেবেন না। এক পিঠ ভাজা ভাজা হলে প্লেটে নামিয়ে রাখুন। আবার ফ্রাই প্যানে ১ চামচ তেল দিন, তাতে পেঁয়াজ বাটা, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ ও সামান্য পানি দিয়ে কষান। কষা হলে তেঁতুলের রস ও চিনি দিন। এবার মাছগুলোর উল্টো পিঠে তেঁতুলের রস দিয়ে ঢেকে দিন। মাছ মাখা মাখা হলে নামিয়ে ভাতের সঙ্গে পরিবেশন করুন মজাদার কই মাছের এপিঠ-ওপিঠ।

রেসিপিটি প্রকাশিত হয় ২৮ জুলাই ২০০৯

 
Leave a comment

Posted by চালু করুন জানুয়ারি 28, 2012 in কই মাছ, মাছ

 

ভাপে কই মাছ

উপকরণ ও পরিমাণ: কই মাছ ছয় টুকরা, সরিষা বাটা দুই টেবিল চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, সরিষার তেল সিকি কাপ, পেঁয়াজ বেরেস্তা এক কাপ, কাঁচা মরিচ ফালি ছয়-সাতটি, মরিচ গুঁড়া আধা চা চামচ, লবণ এক চা চামচ।

প্রণালী: ওপরের সব উপকরণ একসঙ্গে মাখাতে হবে। এবার একটি সসপ্যানে মাছগুলো ঢাকনা দিয়ে পুডিংয়ের মতো ডবল বয়লারে রান্না করতে হবে ২৫ মিনিট। নামিয়ে পাঁচ মিনিট পর ঢাকনা খুলে ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করতে হবে। এই রান্না প্রেসার কুকারেও করা যায়।

রেসিপিটি প্রকাশিত হয় ৮ ডিসেম্বর ২০০৯

 
Leave a comment

Posted by চালু করুন জানুয়ারি 4, 2012 in কই মাছ, মাছ

 

কৈ মাছের দোপেঁয়াজা

যা লাগবে : কৈ মাছ ৪টা, পেঁয়াজ কুচি ১ কাপ, পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ, আদা ও রসুন বাটা আধা চা চামচ করে, জিরা বাটা, হলুদ, ধনে গুঁড়া, মরিচ গুঁড়া আদা চা চামচ করে। কাঁচামরিচ ফালি ৪টা, টমোটো কুচি আধা কাপ, তেল আধা কাপ, লবণ ও পানি পরিমাণ মতো।

যেভাবে করবেন : কড়াইতে তেল গরম হলে পেঁয়াজ কুচি ভেজে তাতে সব মশলা দিয়ে দিন। একটু নেড়ে সামান্য পানি দিয়ে মশলা কষান। এবার ধুয়ে রাখা মাছ ও টমেটো কুচি দিয়ে দিন। একটু কষিয়ে ১ কাপ পানি দিয়ে রান্না করুন। পানি শুকিয়ে তেল উপরে উঠে এলে কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিন।

রেসিপিটি প্রকাশিত হয় ১১ অক্টোবর ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন ডিসেম্বর 13, 2011 in কই মাছ, মাছ

 

কই-পালংয়ের ঝাল ঝোল

উপকরণ: কই মাছ ৬টি, পালংশাক ২৫০ গ্রাম, তেল ছোট কাপের ১ কাপ, টমেটো কুচি ১টি, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা ১ চা চামচ, কাটা পেঁয়াজ ১ কাপ, রসুন কুচি ১ চা চামচ, হলুদ, মরিচ ও ধনেগুঁড়া ১ চা চামচ করে, পানি, লবণ ও কাঁচামরিচ পরিমাণমতো।

প্রণালি: লবণ ও হলুদ দিয়ে মাছ একটু হালকা আঁচে আধা ভাজা করে রাখতে হবে। এবার ওই তেলেই রসুন ও পেঁয়াজ কুচি দিয়ে টমেটো, বাটা মসলা ও গুঁড়া মসলা সামান্য পানি দিয়ে রান্না করতে হবে। মসলা কষানো হলে এতে শাক দিতে হবে। একটু পরে ভাজা মাছ ও আরও একটু লবণ দিয়ে ৫-৬ মিনিট রেখে পরিমাণমতো ঝোল দিতে হবে। রান্না হয়ে এলে কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ দমে রেখে নামাতে হবে।

রেসিপিটি প্রকাশিত হয় ১৬ ফেব্রুয়ারি ২০১০

 
Leave a comment

Posted by চালু করুন নভেম্বর 29, 2011 in কই মাছ, পালং শাক, মাছ, শাকসবজি

 
 
Follow

Get every new post delivered to your Inbox.

Join 219 other followers