RSS

Category Archives: ইলিশ মাছ

ঝলসানো ইলিশ কাবাব

যা লাগবে : আস্ত ইলিশ একটি, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, পুদিনা পাতা বাটা ১ চা চামচ, সাদা সরষে বাটা আধা চা চামচ, টকদই আধা কাপ, পেঁপে বাটা ১ টেবিল চামচ, পেঁয়াজ বাটা আধা কাপ, গরমমশলা বাটা ১ টেবিল চামচ, সরিষা তেল পরিমাণমতো, কাঠকয়লা পরিমাণমত, গুঁড়ো মরিচ ১ টেবিল চামচ।

যেভাবে করবেন : প্রথমে মাছের আঁশ ছাড়িয়ে নিন। তারপর মাছের পেটের দিকটা চিরে ভেতর থেকে সব নাড়িভুঁড়ি বের করে ভালো করে মাছ ধুয়ে পরিষ্কার করে রাখুন। এখন মাছের গা ছুরি দিয়ে হালকা করে চিরে নিন। তারপর তাতে একে একে বাটা ও গুঁড়া মশলা, লবণ, তেল এবং টকদই ভালো করে মাখিয়ে প্রায় ২-৩ ঘণ্টা রেখে দিন। এরপর একটি কাবাবের চুলায় কয়লা জ্বালিয়ে অল্প আগুনে ওপরে একটি কাবাবের ট্রেতে মাছ রেখে এপিঠ ওপিঠ করে ঝলসিয়ে তৈরি করুন ঝলসানো ইলিশ কাবাব।

রেসিপিটি প্রকাশিত হয় ২৪ এপ্রিল ২০১২

 

আদার রসে সবজি-ইলিশ ভাজা

উপকরণ ১
ইলিশ মাছ ৪ টুকরা, আদার রস ২ টেবিল চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, কাঁচামরিচ বাটা ১ চা চামচ, লবণ পরিমাণমতো, ময়দা ২ টেবিল চামচ, তেল ১ টেবিল চামচ, ভাজার জন্য তেল পরিমাণমতো।

প্রণালী
মাছ ধুয়ে পানি ঝরিয়ে রাখতে হবে। আদার রস, লেবুর রস, কাঁচামরিচ বাটা, ১ টেবিল চামচ তেল একসঙ্গে মিলিয়ে মাছ দিয়ে মাখিয়ে ২৫-৩০ মিনিট রাখতে হবে। ময়দা ও লবণ একসঙ্গে মিশিয়ে মাছ দিয়ে মাখিয়ে ডুবোতেলে ভাজতে হবে।

উপকরণ ২
পটল ৬টি, বেগুন ১টি, আদার রস ৪ টেবিল চামচ, লেবুর রস ১ চা চামচ, কাঁচামরিচ বাটা ১ চা চামচ, লবণ পরিমাণমতো, তেল ২ টেবিল চামচ, ময়দা ৪ টেবিল চামচ।

প্রণালী
ওপরের নিয়মে বেগুন ও পটল ভেজে গরম গরত ভাত অথবা খিচুড়ির সঙ্গে পরিবেশন করা যায়।

রেসিপিটি প্রকাশিত হয় ১৭ জুলাই ২০০৭

 
Leave a comment

Posted by চালু করুন মে 1, 2012 in ইলিশ মাছ, মাছ

 

পান্তা ভাতে ইলিশ ভাজা

উপকরণ : ইলিশ মাছ ৮ পিস, সর্ষের তেল ২ টেবিল চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া ১ চামচ, লবণ পরিমাণমতো, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি ১ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন : মাছ কেটে ভালো করে ধুয়ে নিন। এবার মাছগুলো হলুদ, মরিচ এবং লবণ দিয়ে মাখিয়ে ১০ মিনিট রাখুন। চুলায় পাত্র দিয়ে তেল দিন। তেল গরম হলে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি দিয়ে বাদামি করে ভেজে নিন। এবার চুলায় তাওয়া দিন। তেল দিন। তেল গরম হলে মাছগুলো বিছিয়ে দিন। কিছুক্ষণ পর মাছগুলো উল্টে ভেজে নিন। দুই পিঠ ভাজা হলে নামিয়ে ভাজা পেঁয়াজ-মরিচ উপরে ছড়িয়ে দিয়ে পান্তা ভাতের সাথে পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ১০ এপ্রিল ২০১২

 
Leave a comment

Posted by চালু করুন এপ্রিল 14, 2012 in ইলিশ মাছ, মাছ

 

ইলিশ আঁচারি পাতুড়ি

উপকরণ : ইলিশ মাছ ৪ টুকরা, আমের আচার ৪-৫ টুকরা, হলুদ গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী, তেল পরিমাণমতো, কাঁচামরিচ ফালি করা ৪-৫টি এবং কলাপাতা ৪ টুকরা।

প্রস্তুত প্রণালি : মাছের টুকরোগুলো ধুয়ে নিন। তারপর তাতে একে একে সব বাটা ও গুঁড়া মসলা, কাঁচামরিচ, তেল এবং আমের আচারের টুকরাগুলো একসঙ্গে মাখিয়ে রাখুন। এখন কলাপাতাটি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। ইলিশ মাছের টুকরাগুলো কলাপাতায় মুড়ে সুতা দিয়ে বাঁধুন। ফ্রাইপ্যানে তেল গরম করে পাতায় মোড়া মাছগুলো ২ পিঠ ভালো করে ভেজে নিয়ে কলাপাতা ফেলে গরম গরম পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ১১ এপ্রিল ২০১২

 
Leave a comment

Posted by চালু করুন এপ্রিল 13, 2012 in ইলিশ মাছ, মাছ

 

আস্ত ইলিশ ভাজা

উপকরণ : মাঝারি আকারের একটি ইলিশ মাছ। হলুদ গুঁড়া ১ টেবিল চামচ, মরিচ গুঁড়া ১ টেবিল চামচ, কাঁচামরিচ ও ধনেপাতা বাটা ১ টেবিল চামচ, লবণ স্বাদ অনুযায়ী এবং ভাজার জন্য তেল।

প্রস্তুত প্রণালি : ইলিশ মাছ কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিন। এখন আস্ত ইলিশে সব বাটা ও গুঁড়া মসলা এবং লবণ মাখিয়ে গরম গরম তেলে এপিঠ ওপিঠ মচমচে করে ভেজে পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ১১ এপ্রিল ২০১২

 
Leave a comment

Posted by চালু করুন এপ্রিল 13, 2012 in ইলিশ মাছ, মাছ

 

ইলিশ খিচুড়ি

উপকরণ : ভাতের মোটা চাল ৫০০ গ্রাম, মসুরের ডাল, মুগ ডাল, বুটের ডাল মিলিয়ে ৫০০ গ্রাম, পেঁয়াজ টুকরা করা ১ কাপ, রসুন টুকরা করা ১ টেবিল চামচ, আদা টুকরা করা ১ চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ,মরিচ গুঁড়া ১ টেবিল চামচ, আস্ত কাঁচামরিচ ৮-১০টি, লবণ স্বাদ অনুযায়ী, সরিষার তেল পরিমাণমতো, তেজপাতা ২টি।

মাছ রান্নার উপকরণ : ইলিশ মাছের টুকরা ৫-৬টি। বাটা পেঁয়াজ আধা কাপ, হলুদ গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, সরিষার তেল পরিমাণমতো, কাঁচামরিচ ফালি করা ৫-৬টি এবং লবণ স্বাদ অনুযায়ী।

প্রস্তুত প্রণালি : প্রথমে ইলিশ মাছের টুকরাগুলো ধুয়ে নিন। তারপর মাছের টুকরাতে সব বাটা ও গুঁড়া মসলা, লবণ, কাঁচামরিচ মাখিয়ে রাখুন। কড়াইয়ে তেল গরম করে তাতে মাখানো মাছের টুকরা দিয়ে মাখা মাখা করে রান্না করে নামিয়ে রাখুন। বুটের ডাল আগেই সিদ্ধ করে রাখুন। এখন চাল ও ডাল একসঙ্গে ভালো করে মিশিয়ে পানি দিয়ে ধুয়ে রাখুন। তারপর তাতে সব মসলা, লবণ, কাঁচামরিচ, তেজপাতা, এবং তেল মাখিয়ে পরিমাণমতো পানি দিয়ে খিচুড়ি ঢেকে মাখা মাখা করে রান্না করুন। এখন রান্না করা খিচুড়িতে রান্না করা মাছ দিয়ে সাবধানে মাখিয়ে পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ১১ এপ্রিল ২০১২

 
Leave a comment

Posted by চালু করুন এপ্রিল 13, 2012 in ইলিশ মাছ, খিচুড়ি, চাল ডাল, মাছ

 

সরষে বাটা ইলিশ

উপকরণ : ইলিশ মাছ ৪ টুকরা, হলুদ গুঁড়া ১ চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী, সরিষার তেল পরিমাণমতো, সরিষা বাটা ২ টেবিল চামচ, কাঁচামরিচ ফালি করা ৮-১০টি, পেঁয়াজ বাটা আধা কাপ।

প্রস্তুত প্রণালি : মাছের টুকরাগুলো ভালো করে ধুয়ে রাখুন। কড়াইয়ে তেল গরম করে নিন। তারপর তাতে একে একে সব বাটা উপকরণ ও গুঁড়া উপকরণ এবং লবণসহ মসলা ভালো করে কষাবেন। মসলা কষানো হয়ে গেলে তাতে মাছের টুকরা, কাঁচামরিচ এবং সামান্য পানি দিয়ে ঢেকে ৫ মিনিট রান্না করে মাখা মাখা করে নামিয়ে পরিবেশন করুন গরম ভাতের সঙ্গে এই বৈশাখে।

রেসিপিটি প্রকাশিত হয় ১১ এপ্রিল ২০১২

 
Leave a comment

Posted by চালু করুন এপ্রিল 13, 2012 in ইলিশ মাছ, মাছ

 

দম ইলিশ

উপকরণ : ইলিশ মাছ ৮ টুকরো, সরিষা বাটা ১ টেবিল চামচ, কাঁচামরিচ ৫টি,  হলুদগুঁড়ো ১ চা চামচ, পেঁয়াজ ছেঁচা কোয়ার্টার কাপ, লবণ  পরিমাণমতো, তেল কোয়ার্টার কাপ, লাল কাঁচামরিচ আস্ত ১/২টি।

প্রণালী : কাঁচামরিচ ও সরিষা এক সঙ্গে বেটে নিন। মসলা একসঙ্গে মেখে ১৫  মিনিট রাখুন। সসপ্যানে মাছ বসিয়ে সামান্য পানি দিয়ে ভালো করে  ঢাকুন। প্রেসার কুকারে/ হাঁড়িতে পানি দিয়ে মাছের পাত্র রাখুন, অল্প  আঁচে ৪০-৪৫ মিনিট রান্না করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ১১ এপ্রিল ২০০৮

 
Leave a comment

Posted by চালু করুন এপ্রিল 8, 2012 in ইলিশ মাছ, মাছ

 

সরিষা ইলিশ

উপকরণ : ইলিশ মাছ (বড়) ৮ টুকরা, সরিষা বাটা ২ টেবিল চামচ, পোস্তদানা বাটা ২ টেবিল চামচ, পেঁয়াজ কুচি দেড় কাপ, কাঁচা মরিচ ৮-১০টি, শুকনা মরিচ গুঁড়া ১ চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, লবণ পরিমাণমতো, সরিষার তেল পৌনে ১ কাপ, টকদই ৩ টেবিল চামচ, পানি দেড় কাপ।

প্রণালি : তেল গরম করে পেঁয়াজ নরম করে ভেজে সমস্ত বাটা মসলা ও গুঁড়া মসলা কষিয়ে লবণ, দই, পানি দিতে হবে। ফুটে উঠলে মাছ দিতে হবে। তেলের ওপর এলে কাঁচা মরিচ দিয়ে কিছুক্ষণ চুলায় রেখে নামাতে হবে।

রেসিপিটি প্রকাশিত হয় ৬ এপ্রিল ২০১০

 
Leave a comment

Posted by চালু করুন এপ্রিল 8, 2012 in ইলিশ মাছ, মাছ

 

ইলিশ পাতুড়ি

উপকরণ : ইলিশ মাছ বড় করে কাটা ৬ টুকরা, পেঁয়াজ কুচি ১ কাপ, কাঁচা মরিচ ৮টি, সরিষার তেল ৪ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, লেবুর রস ১ টেবিল চামচ, হলুদ গুঁড়া সিকি চা চামচ, লাউপাতা ৮-১০টি।

প্রণালি : লাউপাতা গরম পানিতে এক মিনিট ভাপ দিয়ে পানি ঝরিয়ে রাখতে হবে। মাছ ধুয়ে পানি ঝরিয়ে লবণ, হলুদ মাখিয়ে রাখতে হবে। তেল গরম করে পেঁয়াজ-মরিচ গরম করে ভেজে নিতে হবে। ভাজা পেঁয়াজ-মরিচ ভালো করে চটকিয়ে লেবুর রস ও লবণ দিয়ে মাখিয়ে মাছের গায়ে ভালো করে লাগাতে হবে। মসলা মাখানো মাছ লাউপাতায় ভালোভাবে মুড়িয়ে একটি সসপ্যানে সুন্দর করে সাজিয়ে ঢেকে গরম পানির ভাপে এক ঘণ্টা রাখতে হবে। প্রেসারকুকারেও করা যায়।

রেসিপিটি প্রকাশিত হয় ৬ এপ্রিল ২০১০

 
Leave a comment

Posted by চালু করুন এপ্রিল 8, 2012 in ইলিশ মাছ, মাছ

 
 
Follow

Get every new post delivered to your Inbox.

Join 219 other followers