RSS

Category Archives: মাছ

শর্ষে শাকে টেংরা মাছ

উপকরণ : শর্ষে শাক ১ কেজি, টেংরা মাছ ২৫০ গ্রাম, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, হলুদ গুঁড়ো ১ চিমটি, কাঁচামরিচ ফালি ৭টি, লবণ ১ চা চামচ, তেল আধা কাপ।

যেভাবে তৈরি করবেন :
১. শাক ধুয়ে কেটে নিন। মাছ কেটে ধুয়ে পরিষ্কার করুন।
২. কড়াইতে তেল গরম করে পেঁয়াজ হালকা ভেজে হলুদ গুঁড়ো ও মাছ দিন। লবণ ও অর্ধেক কাঁচামরিচ ফালি দিয়ে মাছ কষান।
৩. এবার শাক দিয়ে ঢাকুন। শাকে পানি ছাড়লে স্বাদ দেখে প্রয়োজনে আবার লবণ ও পানি দিন।
৪. শাক সেদ্ধ হলে কাঁচামরিচ ও মাছ দিন। ফুটে উঠলে নামিয়ে ফেলুন।

রেসিপিটি প্রকাশিত হয় ৩১ জানুয়ারি ২০১১

 

মুলা শাকে মাছের ঝুরি

উপকরণ : মুলা শাক কুচি ৪ কাপ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, রসুন কুচি আধা টেবিল চামচ, কাঁচামরিচ ফালি ৪টি, বড় মাছের পিঠের টুকরো ৪টি, হলুদ-মরিচ গুঁড়ো ১ চা চামচ, লবণ ১ চা চামচ, তেল আধা কাপ, লেবুর রস ১ চা চামচ, আদা কুচি ১ চা চামচ।

যেভাবে তৈরি করবেন :
১. মাছের টুকরো ধুয়ে হলুদ-মরিচের গুঁড়ো, লেবুর রস ও লবণ দিয়ে মেখে রাখুন ১০ মিনিট।
২. তেলে মাছ ভেজে কাঁটা বেছে ঝুরি করুন।
৩. আলাদা কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ-রসুন কুচি সামান্য ভেজে শাক দিয়ে ঢেকে দিন। শাকে পানি উঠলে ঢাকনা খুলে রান্না করুন।
৪. পানি কমলে লবণ ও কাঁচামরিচ দিয়ে শুকনা হলে নামিয়ে ফেলুন।
৫. আলাদা কড়াইয়ে তেল দিয়ে মাছের ঝুরি, আদা ও পেঁয়াজ কুচি ভাজুন। অর্ধেক মাছ শাকের সঙ্গে মিলিয়ে নিন।
৬. রান্না করা শাক পাত্রে ঢেলে বাকি মাছ উপরে সাজিয়ে পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ৩১ জানুয়ারি ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন মে 25, 2012 in মাছ, মুলা শাক, শাকসবজি

 

কই মাছের পাতুরি

উপকরণ: কই মাছ ৪টি, ২টি কাঁচা মরিচসহ সরষে বাটা ১ টেবিল-চামচ, নারকেল বাটা ১ টেবিল-চামচ, রসুন বাটা ১ চা-চামচ, পেঁয়াজ ১ টেবিল-চামচ, মরিচ গুঁড়া সামান্য, হলুদ গুঁড়া আধা চা-চামচ, জিরা বাটা আধা চা-চামচ, কাঁচা মরিচ ৪টি, লাউপাতা বড় ৪টি, লবণ স্বাদমতো, সরষের তেল প্রয়োজনমতো, সুতা পরিমাণমতো।

প্রণালি: প্রথমে কই মাছ কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। লাউপাতা ও সুতা ছাড়া তেলসহ সব মসলা একসঙ্গে মাখিয়ে কই মাছ ১৫ মিনিট ম্যারিনেট করে রাখতে হবে। ৪টি বড় লাউপাতায় একটি করে মাছ ও একটি করে কাঁচা মরিচ দিয়ে ভালো করে মুড়িয়ে সুতা দিয়ে পেঁচিয়ে বেঁধে নিতে হবে। প্রতিটি মাছ বাঁধা হলে সসপ্যানে মাছের সমান করে পানি দিয়ে সেদ্ধ করতে হবে। পানি শুকিয়ে এলে পাঁচ মিনিট পর তা নামিয়ে সুতা খুলে গরম ভাতের সঙ্গে পরিবেশন করা যায় মজাদার কই মাছের পাতুরি।

রেসিপিটি প্রকাশিত হয় ১৪ জুন ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন মে 24, 2012 in কই মাছ, মাছ

 

লবঙ্গ-রুই

উপকরণ: রুই মাছ ৫-৬ টুকরা, লবঙ্গ ৪-৫টি, তেজপাতা ১টি, নারকেলের দুধ ঘন ১ কাপ, পেঁয়াজ মোটা করে কাটা ৭-৮টি, কাঁচা মরিচ ৫-৬টি, ময়দা ১ টেবিল-চামচ, চিনি ১ চা-চামচ, ঘি ১ টেবিল-চামচ, লবণ স্বাদমতো, লেবুর রস ২ টেবিল-চামচ, তেল প্রয়োজনমতো।

প্রণালি: মাছ কেটে ধুয়ে লবণ ও লেবুর রস মাখিয়ে রাখতে হবে ৫ মিনিট। এরপর মাছ হালকা বাদামি করে ভেজে তুলে রাখতে হবে। কড়াইতে ৪ টেবিল-চামচ তেল দিয়ে লবঙ্গ ও তেজপাতার ফোড়ন দিতে হবে। পেঁয়াজ হালকা করে ভেজে চিনি ও ময়দা দিয়ে আরও একটু ভাজতে হবে। নারকেলের দুধ ও কাঁচা মরিচ দিয়ে অপেক্ষা করতে হবে। ফুটে উঠলে মাছগুলো দিয়ে প্রয়োজন হলে আধা কাপ পানিও দেওয়া যেতে পারে। ঝোল ঘন হলে ঘি দিয়ে পরিবেশন করা যায়।

রেসিপিটি প্রকাশিত হয় ১৪ জুন ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন মে 24, 2012 in মাছ, রুই মাছ

 

লেবু-পাবদা

উপকরণ: পাবদা মাছ ৭-৮টি, লেবুর রস ১ টেবিল-চামচ, লেবুপাতা ২টি (সরু সরু করে কুচি করা), পেঁয়াজ বাটা ২ টেবিল-চামচ, রসুন বাটা ১ চা-চামচ, জিরা বাটা আধা চা-চামচ, মরিচ গুঁড়া আধা চা-চামচ, হলুদ গুঁড়া আধা চা-চামচ, লবণ স্বাদমতো, তেল প্রয়োজনমতো।

প্রণালি: পাবদা মাছ কেটে ও ধুয়ে পানি ঝরিয়ে রাখতে হবে। এরপর কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ, রসুন, জিরা, হলুদ, মরিচ, লবণ ও সামান্য পানি দিয়ে একটু মসলা কষিয়ে নিতে হবে। মসলা কষানো হলে পাবদা মাছগুলো দিয়ে একটু নেড়ে ১ কাপ গরম পানি দিয়ে ঢেকে দিতে হবে। মাছ মাখামাখা হলে তাতে লেবুর রস ও লেবুপাতা কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে নিতে হবে মজাদার লেবু-পাবদা মাছ।

রেসিপিটি প্রকাশিত হয় ১৪ জুন ২০১১

 
1 Comment

Posted by চালু করুন মে 24, 2012 in পাবদা মাছ, মাছ

 

আমের সসে রুই

উপকরণ:
আমের সস তৈরি: কাঁচা আম কোরানো ১ কাপ। চিনি ১ কাপ, লবঙ্গ ৪টি, গোলমরিচের গুঁড়া ৮-১০টি, ভাজা শুকনো মরিচের গুঁড়া সামান্য, জাফরান সামান্য, লবণ স্বাদমতো, কোরানো আমে লবণ মেখে এবং পানি দিয়ে ধুয়ে চিপে নিন। ওপরের সব উপকরণ একসঙ্গে জ্বাল দিয়ে আমের সস তৈরি করা যায়।
মাছের জন্য: রুই মাছ ৫-৬ টুকরা, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা ১ চা-চামচ, জিরা বাটা ১ চা-চামচ, হলুদের গুঁড়া আধা চা-চামচ, মরিচের গুঁড়া আধা চা-চামচ, কাঁচা মরিচ ফালি ২-৩টি, লবণ স্বাদমতো, তেল প্রয়োজনমতো।

প্রণালি: রুই মাছ হলুদ, মরিচ ও লবণ দিয়ে মাখিয়ে তেলে ভেজে তুলে রাখতে হবে। কড়াইয়ে ৩ টেবিল চামচ তেল দিয়ে তাতে পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদ, মরিচ ও লবণ দিয়ে কষিয়ে নিয়ে ১ কাপ পানি দিতে হবে। পানি ফুটে উঠলে তাতে ভাজা মাছ দিয়ে সেদ্ধ করতে হবে। মাছ মাখামাখা হলে তাতে কাঁচামরিচ ও আমের সস দিয়ে পরিবেশন করা যায়।

রেসিপিটি প্রকাশিত হয় ৩ মে ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন মে 23, 2012 in মাছ, রুই মাছ

 

ঝলসানো ইলিশ কাবাব

যা লাগবে : আস্ত ইলিশ একটি, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, পুদিনা পাতা বাটা ১ চা চামচ, সাদা সরষে বাটা আধা চা চামচ, টকদই আধা কাপ, পেঁপে বাটা ১ টেবিল চামচ, পেঁয়াজ বাটা আধা কাপ, গরমমশলা বাটা ১ টেবিল চামচ, সরিষা তেল পরিমাণমতো, কাঠকয়লা পরিমাণমত, গুঁড়ো মরিচ ১ টেবিল চামচ।

যেভাবে করবেন : প্রথমে মাছের আঁশ ছাড়িয়ে নিন। তারপর মাছের পেটের দিকটা চিরে ভেতর থেকে সব নাড়িভুঁড়ি বের করে ভালো করে মাছ ধুয়ে পরিষ্কার করে রাখুন। এখন মাছের গা ছুরি দিয়ে হালকা করে চিরে নিন। তারপর তাতে একে একে বাটা ও গুঁড়া মশলা, লবণ, তেল এবং টকদই ভালো করে মাখিয়ে প্রায় ২-৩ ঘণ্টা রেখে দিন। এরপর একটি কাবাবের চুলায় কয়লা জ্বালিয়ে অল্প আগুনে ওপরে একটি কাবাবের ট্রেতে মাছ রেখে এপিঠ ওপিঠ করে ঝলসিয়ে তৈরি করুন ঝলসানো ইলিশ কাবাব।

রেসিপিটি প্রকাশিত হয় ২৪ এপ্রিল ২০১২

 

কোরাল মাছের ঝুরি কাবাব

যা লাগবে : কোরাল মাছের টুকরা ৩টি, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, কাবাবের গুঁড়া মশলা ১ টেবিল চামচ, পেঁয়াজ মিহি করে কাটা ১ কাপ, লবণ স্বাদ অনুযায়ী, তেল পরিমাণমতো, লেবুর রস ১ টেবিল চামচ, কাঁচামরিচ ও ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, পানি ও তেল পরিমাণমতো।

যেভাবে করবেন : প্রথমে কোরাল মাছের টুকরো ভালো করে ধুয়ে নিন। তারপর তাতে পরিমাণমতো পানি, আদা বাটা, রসুন বাটা ও লবণ দিয়ে সিদ্ধ করে পানি ফেলে দিন। তারপর মাছের কাঁটা হাত দিয়ে বেছে তাতে লেবুর রস, কাঁচামরিচ ও ধনেপাতা কুচি এবং গরমমশলা গুঁড়া ও সামান্য লবণ মাখিয়ে রাখুন। একটি ফ্রাইপ্যানে তেল গরম করে তাতে মিহি করা পেঁয়াজ ভেজে কোরাল মাছ দিয়ে ঝুরির মতো করে ভেজে ডিশে সাজিয়ে পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ২৪ এপ্রিল ২০১২

 

চিতল মাছের কোপ্তা কাবাব

যা লাগবে : চিতল মাছের পিঠের দিকের অংশ ৩০০ গ্রাম, ২ পিস পাউরুটি (অল্প তরল দুধে ভিজিয়ে রাখুন), বিট লবণ সামান্য, সাধারণ লবণ স্বাদ অনুযায়ী, লাল মরিচের গুঁড়া ১ চা চামচ, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, পেঁয়াজ মিহি করে কাটা আধা কাপ, ধনেপাতা ও কাঁচামরিচ কুচি ১ টেবিল চামচ, টকদই ২ টেবিল চামচ, সরিষা তেল পরিমাণমতো কাবাব মাখানোর জন্য, গরম মসলা  গুঁড়া ১ চা চামচ (কাবাবের জন্য), ভাজার জন্য তেল।

যেভাবে করবেন : প্রথমে মাছের টুকরোগুলো ভালো করে ধুয়ে পাটায় ছেঁচে কাঁটা বেছে নিন। তারপর ব্লেন্ডারে পেঁয়াজ, ধনেপাতা, কাঁচামরিচ ও সরিষা তেল বাদে বাকি সব উপকরণসহ চিতল মাছ মিহি করে বেটে নিন। এরপর পরিমাণমতো তেলে মিহি করা পেঁয়াজ বেরেস্তা করে তুলে রাখুন। এখন একটি বাটিতে বাটা মাছের সঙ্গে বেরেস্তা পেঁয়াজ, সরিষার তেল এবং ধনেপাতা ও কাঁচামরিচ কুচি ভালো করে হাত দিয়ে মাখিয়ে গোল গোল করে গরম গরম ডুবন্ত তেলে ভেজে সাজিয়ে পরিবেশন করুন চিতল মাছের কোপ্তা কাবাব।

রেসিপিটি প্রকাশিত হয় ২৪ এপ্রিল ২০১২

 

রুই মাছের কাঠি কাবাব

যা লাগবে : রুই মাছের পেটি বা বুকের দিকের অংশ ৩০০ গ্রাম, টকদই আধা কাপ, লবণ স্বাদ অনুযায়ী, পুদিনা, ধনেপাতা ও কাঁচামরিচ বাটা ১ টেবিল চামচ (সব মিলিয়ে), লাল মরিচের গুঁড়া ১ চা চামচ, গরমমশলা গুঁড়া কাবাবের জন্য ১ টেবিল চামচ, অল্প সরিষার তেল মাখানোর জন্য, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, কিউব করে কাটা গাজর ১টি, টমেটো ১টি, পেঁয়াজ ৩টি, আস্ত কাঁচামরিচ ৮-১০টি, ক্যাপসিকাম ১টি, লবণ স্বাদ অনুযায়ী এবং কাবাব কাঠি ৫-৬টি।

যেভাবে করবেন : প্রথমে রুই মাছের পেটি ধুয়ে পরিষ্কার করে ২ সেমি. চৌকা করে কাটুন। তারপর তাতে সব উপকরণ মাখিয়ে প্রায় ১ ঘণ্টা ফ্রিজে রেখে দিন, পেঁয়াজ, কাঁচামরিচ ও অন্য সবজি বাদে। এখন কাবাব কাঠিতে মাছের সঙ্গে অন্য সবজি পর্যায়ক্রমে গেঁথে নিয়ে ননস্টিক ফ্রাইপ্যানে অল্প জ্বালে সেঁকে তুলুন। তৈরি হয়ে গেল রুই মাছের কাঠি কাবাব।

রেসিপিটি প্রকাশিত হয় ২৪ এপ্রিল ২০১২

 
 
 
Follow

Get every new post delivered to your Inbox.

Join 219 other followers