RSS

Category Archives: মগজ

মগজের কাবাব

উপকরণ: সেদ্ধ মগজ ১ কাপ, সেদ্ধ আলু ২ টেবিল চামচ (ম্যাশড), সেদ্ধ কাঁচা কলা ১টি, কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, কাবাব মসলা আধা চা চামচ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, মরিচ কুচি ২টি, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, ডিম ১টি, বিস্কুটের গুঁড়া ১ কাপ, লবণ স্বাদমতো ও তেল প্রয়োজনমতো।

প্রণালী: তেল, ডিম ও বিস্কুটের গুঁড়া ছাড়া বাকি সব উপকরণ একসঙ্গে মেখে একটি মিশ্রণ তৈরি করতে হবে। মিশ্রণ থেকে নিয়ে কাবাব আকারে গড়ে ডিমে ডুবিয়ে গুঁড়ো মেখে ৩০ মিনিট ফ্রিজে রাখুন এবং ডুবো তেলে সোনালি রং করে ভেজে তুলুন।

রেসিপিটি প্রকাশিত হয় ২৪ নভেম্বর ২০০৯

 
Leave a comment

Posted by চালু করুন ডিসেম্বর 26, 2011 in নানা রকম কাবাব, মগজ, মাংসের নানা পদ

 

মগজ মশালা

উপকরণ: খাসির মগজ ৪ পিস, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচা মরিচ ৪টি, টক দই সিকি কাপ, দুধ আধা কাপ, আদা বাটা ১ চা-চামচ, টমেটো কুচি ২টি, রসুন বাটা ১ চা-চামচ, লবণ স্বাদমতো, চিনি ১ চা-চামচ, তেল আধা কাপ, এলাচ-দারচিনি ২টি করে।

প্রণালি: কড়াইতে তেলে পেঁয়াজ দিয়ে হালকা বাদামি হলে মগজ দিয়ে একটু ভেজে একে একে সব উপকরণ দিয়ে ঝাঁকিয়ে দুধ দিয়ে ঢেকে দিতে হবে। নামানোর পাঁচ মিনিট আগে কাঁচা মরিচ দিয়ে আবার জ্বাল দিয়ে ওপরে তেল উঠলে নামাতে হবে।

রেসিপিটি প্রকাশিত হয় ২০ জুলাই ২০১০

 
Leave a comment

Posted by চালু করুন ডিসেম্বর 22, 2011 in ঈদের রান্না, মগজ

 
 
Follow

Get every new post delivered to your Inbox.

Join 219 other followers