RSS

Category Archives: গরু

গরুর কালো ভুনা

উপকরণ : গরু মাংস ১ কেজি, তেল ১ কাপ, হলুদ ১ চা চামচ, মরিচের গুঁড়া ১ টেবিল চামচ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, জিরা বাটা ১ টেবিল চামচ, এলাচ, দারুচিনি ৩টা/৪টা, তেজপাতা ২টা, লবঙ্গ, গোলমরিচ ৩টা/৪টা, লবণ পরিমাণমতো, পিঁয়াজ কুচি মোটা করে ১ কাপ, পানি পরিমাণমতো।

প্রস্তুত প্রণালি : মাংস মাঝারি আকারে কেটে ধুয়ে পানি ঝরাতে হবে, তারপর একটা পাত্রে মাংসের সব মসলা দিয়ে কষাতে হবে। ভালোভাবে কষানো হলে মাংসের ওপর তেল উঠে গেলে আবার ২/৩ কাপ পানি দিয়ে মাংস সিদ্ধ করে নিতে হবে। এরপর আরেকটি পাত্রে তেল দিয়ে অল্প তাপে মাংস কালো করে ভাজতে হবে। কালো হয়ে গেলে মাংস নামিয়ে পরিবেশন করতে হবে।

রেসিপিটি প্রকাশিত হয় ৩০ মে ২০১২

 
Leave a comment

Posted by চালু করুন জুন 3, 2012 in গরু, মাংসের নানা পদ

 

কাঁচা আমে সবজি মাংস

উপকরণ: কাঁচা আম ১টি (পাতলা করে কাটা), টমেটো ১টি, ক্যাপসিকাম আধা কাপ, বরবটি সেদ্ধ আধা কাপ, সেদ্ধ বেবিকর্ন আধা কাপ, সবজি ছোট ছোট করে কেটে নিতে হবে। সেদ্ধ সয়াবিন আধা কাপ, গরুর মাংস ৫০০ গ্রাম (পাতলা করে কেটে, থেতো করা) টমেটো সস ২ টেবিল চামচ, পেঁয়াজ (মোটা করে কাটা) ১ কাপ, আদা বাটা ১ টেবিল চামচ, থেতো করা রসুন ১ চা-চামচ, গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ, সিরকা ২ টেবিল চামচ, গরম মসলা ১ চা-চামচ, সরিষা পেস্ট ১ চা-চামচ, লবণ স্বাদমতো, তেল প্রয়োজনমতো।

প্রণালি: মাংসের সঙ্গে সব মসলা মাখিয়ে ১ ঘণ্টা মেরিনেট করে রাখতে হবে। ফ্রাইপ্যানে প্রয়োজনমতো তেল দিয়ে তাতে মাংসগুলো ভেজে তুলে রাখতে হবে। বাকি মসলায় পেঁয়াজসহ সব সবজি মাখিয়ে মাংস ভাজা তেলে একটু নাড়াচাড়া করে ভাজা মাংসের ওপর সাজিয়ে পরিবেশন করা যায় মজাদার আম মাংস।

রেসিপিটি প্রকাশিত হয় ৩ মে ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন মে 23, 2012 in আম, গরু, ফল, মাংসের নানা পদ

 

ধনেপাতা বাটা দিয়ে বিফ

উপকরণ : গরুর মাংস ৫০০ গ্রাম, পেঁয়াজ বাটা ১ কাপ, আদা ও রসুন বাটা ২ টেবিল চামচ, লবণ স্বাদ অনুযায়ী ধনেপাতা বাটা ১/২ কাপ বা ১ কাপ। কাঁচামরিচ বাটা ২ টেবিল চামচ। তেল পরিমাণমতো।

প্রস্তুত প্রণালি : গরুর মাংস ভালো করে পানি দিয়ে ধুয়ে ফেলুন। একটি পাতিলে তেল গরম করে তাতে বাটা পেঁয়াজ, আদা ও রসুন এবং লবণ দিয়ে মসলা ভালো করে কষিয়ে তাতে গরুর মাংস, ধনেপাতা ও কাঁচা মরিচ বাটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে পরিমাণমতো পানি দিয়ে ঢেকে রান্না করুন। মাংস বেশ ভুনাভুনা হলে নামিয়ে পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ১ নভেম্বর ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন মে 7, 2012 in গরু, মাংসের নানা পদ

 

বিফ কালিয়া

উপকরণ : গরুর মাংস ১ কেজি, পেঁয়াজ টুকরা করা ১ বাটি, আদা বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, হলুদ গুঁড়া ২ টেবিল চামচ, মরিচ গুঁড়া ১ টেবিল চামচ, তেজপাতা ৪টি, গরম মসলা টেলে গুঁড়া করা (এলাচ, দারুচিনি, জায়ফল, লবঙ্গ, গোলমরিচ, ধনিয়া, শুকনা মরিচ) সব মিলিয়ে ২ টেবিল চামচ, টক দই ৪০০ গ্রাম, লেবুর রস ২ টেবিল চামচ, গুঁড়া দুধ তরল ১ কাপ, চিনি ১ চামচ, আলুবোখারা ২-৩টি, গোলাপজল ১/২ চা চামচ, কাঁচামরিচ ১০-১২টি এবং পানি পরিমাণমতো।

প্রস্তুত প্রণালি : প্রথমে মাংসের টুকরাগুলো ভালো করে ধুয়ে নিন। তারপর একটি পাত্রে মাংস নিয়ে তাতে টক দই, অল্প গরম মসলা, বাকি সব বাটা ও গুঁড়া মসলা এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে প্রায় ৩-৪ ঘণ্টা মাখিয়ে রাখুন (চিনি, গোলাপজল ও দুধ ছাড়া)। একটি পাতিলে তেল গরম করে তাতে পেঁয়াজ ও তেজপাতা হালকা ভেজে মাখানো গরুর মাংস দিয়ে ভালো করে কষাতে হবে। মাংস বেশ ভুনাভুনা হয়ে এলে তাতে গোলাপজল, পরিমাণমতো পানি, দুধ, চিনি, লেবুর রস, আলুবোখারা এবং কাঁচামরিচ দিয়ে আধা ঘণ্টা ঢেকে রান্না করে পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ১ নভেম্বর ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন মে 7, 2012 in গরু, মাংসের নানা পদ

 

বিফ দোপেঁয়াজা

উপকরণ : গরুর মাংস বড় টুকরা হাড় ছাড়া হাফ কেজি, সিরকা হাফ কাপ, সয়াসস ২ টেবিল চামচ, লবণ স্বাদ অনুযায়ী, হলুদ গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া ১ টবিল চামচ, পেঁয়াজ মিহি করে কাটা ২ কাপ, তেজপাতা ২টি, তেল পরিমাণমতো, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ। কাঁচামরিচ আস্ত ৮-১০টি।

প্রস্তুত প্রণালি : গরুর মাংস ভালো করে ধুয়ে নিয়ে অল্প ছেঁচে নিন। তার পর তাতে আদা বাটা, রসুন বাটা সিরকা, সয়াসস এবং লবণ মাখিয়ে প্রায় ২ ঘণ্টা ফ্রিজে রেখে দিন। একটি ফ্রাই প্যানে অল্প তেলে মাখানো মাংসগুলো হালকা করে ভেজে তুলুন। তারপর অপর একটি ফ্রাই প্যানে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ ভাজা ভাজা করে গুঁড়া হলুদ-মরিচ এতে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মসলা ভুনা ভুনা করে তাতে গরুর ভাজা মাংস দিয়ে ভালো করে কষিয়ে রান্না করে নামিয়ে পরিবেশন করুন বিফ দোপেঁয়াজা।

রেসিপিটি প্রকাশিত হয় ১ নভেম্বর ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন মে 7, 2012 in গরু, মাংসের নানা পদ

 

বিফ ফ্রাই

উপকরণ : গরুর হাড়ছাড় মাংস ১ কেজি লম্বা করে কেটে নিতে হবে, সিরকা হাফ কাপ, মরিচ গুঁড়া ১ টেবিল চামচ, লবণ স্বাদ অনুযায়ী, আদা ও রসুন বাটা ১ টেবিল চামচ, ভাজার জন্য তেল এবং ভাজার সময় মোটা করে পেঁয়াজ কাটা হাপ কাপ ও আস্ত কাঁচামরিচ ৫-৬টি।

প্রস্তুত প্রণালি : প্রথমে গরুর মাংস ভালো করে ধুয়ে নিয়ে পানি ছেঁকে অল্প করে ছেঁচে নিয়ে তাতে একে একে সব মসলা বাটা ও গুঁড়া, লবণ ও সিরকা নিয়ে মাখিয়ে একদিন ফ্রিজে রেখে পরিমাণমতো পানি দিয়ে চুলায় মাখামাখা করে সিদ্ধ করে নিতে হবে। তারপর একটি ফ্রাই প্যানে তেল গরম করে তাতে পেঁয়াজের টুকরা ও কাঁচামরিচ দিয়ে হালকা ভেজে তাতে সিদ্ধ মাংস দিয়ে ভাজা ভাজা করে একটি প্লেটে সাজিয়ে পরিবেশন করুন বিফ ভাজা।

রেসিপিটি প্রকাশিত হয় ১ নভেম্বর ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন মে 7, 2012 in গরু, মাংসের নানা পদ

 

বিফ স্টু

উপকরণ : গরুর হাড়সহ মাংস ১ কেজি, পেঁয়াজ কাটা মোটা করে ২০০ গ্রাম, আদা কাটা ১০০ গ্রাম, রসুন কাটা ১০০ গ্রাম, শুকনা মরিচ ৮-১০টি, সয়াবিন তেল পরিমাণমতো, লবণ স্বাদ অনুযায়ী, তেজপাতা ২-৩টি, আস্ত গরম মসলা এলাচ, দারুচিনি ২-৩টি করে।

প্রস্তুত প্রণালি : প্রথমে হাড়িতে তেল গরম করে তাতে পেঁয়াজ, গরম মসলা, তেজপাতা, কাটা আদা, কাটা রসুন শুকনা মরিচ ও লবণ দিয়ে ভালোভাবে মসলা ভাজা ভাজা করে তাতে মাংস দিয়ে প্রায় ২০ মিনিট কষাতে হবে। মাংস কষানো হয়ে গেলে অল্প পানি দিয়ে ঢেকে রাখতে হবে প্রায় ১ ঘণ্টা। এরপর গরুর স্টু মাখামাখা হয়ে এলে তা চুলা থেকে নামিয়ে রাখতে হবে। তৈরি হয়ে গেল মজাদার গরম গরম গরুর স্টু। একটি সার্ভিং ডিশে ঢেলে চারদিকে সিদ্ধ আলু দিয়ে পরিবেশন পারেন। এটি পোলাও বা গরম ভাত দিয়ে খেতে করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ১ নভেম্বর ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন মে 7, 2012 in গরু, মাংসের নানা পদ

 

বিফ কিমা আলু ভুনা

উপকরণ : বিফ কিমা ২৫০ গ্রাম, আলু ছোট ছোট কিউব করে কাটা খোসা ছাড়িয়ে ২টি, পেঁয়াজ কিউব করে কাটা হাফ কাপ, আদা বাটা হাফ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, কাঁচামরিচ আস্ত ৫-৬টি, তেল পরিমাণমতো, তেজপাতা ১টি, আস্ত গরম মসলা ২টি_ এলাচ ও দারুচিনি।

প্রস্তুত প্রণালি : বিফ কিমা ভালো করে পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। আলুর টুকরাগুলো ধুয়ে রাখুন। কড়াইয়ে তেল গরম করে তাতে পেঁয়াজ কাঁচামরিচ, গরম মসলা, হালকা ভেজে একে একে তাতে সব বাটা ও গুঁড়া মসলা, লবণ এবং আলুর কিমা দিয়ে ভালো করে কষিয়ে পরিমাণমতো পানি ও ধনেপাতা কুচি, জিরা গুঁড়া এবং কাঁচামরিচ দিয়ে ঢেকে আধা ঘণ্টা মাখামাখা করে রান্না করে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ১ নভেম্বর ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন মে 7, 2012 in গরু, মাংসের নানা পদ

 

নবাবি বিফ

যা লাগবে : গরুর মাংস ১ কেজি হাড় ছাড়া, পেঁয়াজ ২০০ গ্রাম, আদাবাটা ১ টেবিল চামচ, রসুনবাটা ১ টেবিল চামচ, জিরা ১ টেবিল চামচ, গরম মশলা ১ টেবিল চামচ, ডিম ২টা, টক দই ১ কাপ, মাওয়া ২ টেবিল চামচ, তেল ৭৫ গ্রাম, ঘি ৭৫ গ্রাম, কাঁচামরিচ ৫০ গ্রাম, পেস্তাবাদাম পেস্ট ১ টেবিল চামচ, কাজু বাদাম পেস্ট ১ টেবিল চামচ, টমেটো ২টা, কিশমিশ ৩০ গ্রাম, লবণ স্বাদমতো।

যেভাবে করবেন : গরুর মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিন। তারপর ডিম, মাওয়া, ঘি ছাড়া বাকি সব উপকরণ একসঙ্গে মিলিয়ে চুলায় চড়ান। রান্না করুন কিছুক্ষণ, মাঝে নেড়ে দিতে হবে যেন লেগে না যায়। পানি শুকিয়ে তেল ওপরে উঠে এলে পানি দিয়ে আরও কিছুক্ষণ রান্না করতে হবে। সিদ্ধ হয়ে গেলে মাংস একটি পাত্রে নামিয়ে রাখতে হবে। একটি পাত্রে ঘি দিয়ে তাতে পেঁয়াজ, রসুন, এলাচ, দারুচিনি ভাজতে হবে। মশলা বাদামি হয়ে এলে তাতে নামিয়ে রাখা মাংসগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করতে হবে। ভাজা ভাজা হলে তাতে মাংসের জমানো ঝোল দিয়ে রান্না করতে হবে। মাখা মাখা হয়ে এলে এতে কিশমিশ ও মাওয়া দিয়ে নামিয়ে নিন। ডিম ভেজে জুলিয়ান কাট কেটে গরম পরিবেশন করুন নবাবি বিফ।

রেসিপিটি প্রকাশিত হয় ১ নভেম্বর ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন এপ্রিল 29, 2012 in গরু, মাংসের নানা পদ

 

মাংসের কোরমা

উপকরণ : গরুর মাংস ১ কেজি, পেঁয়াজ বাটা ৩ টেবিল চামচ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ২ চা চামচ, পেঁয়াজ কুচি ৪ ভাগের ১ কাপ, টক দই হাফ কাপ, আলু মাঝারি ৫-৬টি, এলাচ ২ টুকরো, দারুচিনি ২-৩ টুকরো, কেওড়া জল ২ টেবিল চামচ, চিনি ১ টেবিল চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো।

প্রস্তুত প্রণালি : প্রথমে মাংস টুকরো করে কেটে ধুয়ে নিন। সব বাটা মসলা ও গরম মসলা, দই ৪ ভাগের এক কাপ মাংসে মেখে ঢেকে চুলায় দিন। মাংস কষানো হলে চিনি ও লবণ দিন। পরিমাণমতো পানি দিয়ে ঢেকে দিন। আলু খোসা ছাড়িয়ে ২ টুকরো করে নিন। বাকি ঘিয়ে আলু অল্প ভেজে তুলে রাখুন। ওই ঘিয়ে কাটা পেঁয়াজ কুচি দিয়ে ভেজে মাংস ও আলু দিয়ে কষিয়ে নিন। মাংস ভাজা হলে কেওড়া জল দিন। মাংস কষানো হলে পরিমাণমতো পানি দিন। ঢেকে মাঝারি আঁচে রান্না করুন ১০-১২ মিনিট। আঁচ কমিয়ে ওপরে লেবুর রস ছিটিয়ে দিয়ে ২-৩ মিনিট দমে রাখুন।

রেসিপিটি প্রকাশিত হয় ২১ ডিসেম্বর ২০১০

 
Leave a comment

Posted by চালু করুন মার্চ 8, 2012 in গরু, মাংসের নানা পদ

 
 
Follow

Get every new post delivered to your Inbox.

Join 219 other followers