উপকরণ : খাসির রানের নলির হাড়সহ মাংস ১০ টুকরা (দেড় কেজি), লবণ পরিমাণমতো, বড় আলু (৪ টুকরা করা কাটা) ৪টি, ঘি এক কাপের সামান্য বেশি, পেঁয়াজবাটা আধা কাপ, মাওয়া ২ টেবিল-চামচ, আদাবাটা ২ টেবিল-চামচ, এলাচ ৪টি, রসুনবাটা ১ চা-চামচ, দারচিনি ৪ টুকরা, ধনেবাটা ১ চা-চামচ, তেজপাতা ২টি, পেস্তাবাটা ১ টেবিল-চামচ, মিষ্টি দই ২ টেবিল-চামচ, পোস্তদানা বাটা ১ টেবিল-চামচ, পেঁয়াজকুঁচি ২ কাপ, দুধ ১ কাপ, জায়ফল-জয়ত্রির গুঁড়া আধা চা-চামচ, কাঁচামরিচ ৮-১০টি, গরম মসলার গুঁড়া ১ চা-চামচ, সদা গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, গোলাপজল ১ চা-চামচ, টকদই ১ কাপ, সাদা গোলমরিচের গুঁড়া ১ চা-চামচ।
প্রণালী : মাংস, পেঁয়াজবাটা, আদাবাটা, রসুনবাটা, ধনেবাটা, সাদা গোলমরিচের গুঁড়া, জায়ফল-জয়ত্রির গুঁড়া, টকদই সিকি কাপ ও ঘি দিয়ে ভালোভাবে মাখিয়ে ১ ঘণ্টা রাখতে হবে। এরপর এতে লবণ, দারচিনি, এলাচ, তেজপাতা দিতে হবে। ১ কাপ ঘি গরম করে পেঁয়াজ বাদামি করে ভেজে, মসলা মাখানো মাংস দিয়ে কষাতে হবে। মাংস কয়েকবার কষিয়ে আলু দিয়ে দিন। এবার ১ কাপ গরম পানি দিয়ে ঢেকে দিন। ফুটে উঠলে মিষ্টি দই, দুধ, পোস্তদানা বাটা, পেস্তাবাটা দিতে হবে। মাংস সেদ্ধ হয়ে ঝোল কমে এলে কাঁচামরিচ, গরম মসলার গুঁড়া দিয়ে কিছুক্ষণ চুলায় রেখে নামাতে হবে।
রেসিপিটি প্রকাশিত হয় ১৩ সেপ্টেম্বর ২০১১












