RSS

Category Archives: কলিজা

হীরা কাবাব

উপকরণ: সেদ্ধ করা কলিজা ৫০০ গ্রাম, আলু সেদ্ধ (মাঝারি) ২টি, গাজর সেদ্ধ ২টি, মরিচের গুঁড়া ১ চা চামচ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ, গরম মসলা গুঁড়া ১ চা চামচ, (দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, জয়ত্রী পরিমাণমতো নিয়ে টেলে গুঁড়া করে নিতে হবে)। ডিম ১টি, টমেটো সস ২ টেবিল চামচ, লবণ স্বাদ মতো, তেল প্রয়োজন মতো, সাসলিকের কাঠি ৭-৮টি।

প্রণালী: কলিজা, আলু ও গাজর চারকোনা করে টুকরো করে নিতে হবে। তেল ও টমেটো সস ছাড়া বাকি সব উপকরণ দিয়ে মেখে ৩০ মিনিট রাখতে হবে। ফ্রাইপ্যানে তেল দিয়ে সাসলিকের কাঠিতে পরপর কলিজা আলু ও গাজর গেঁথে ছেঁকা তেলে ভেজে বাকি মসলা কষে টমেটো সসে মেখে হীরা কাবাব পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ২৪ নভেম্বর ২০০৯

 
 

কলিজা-ডালের মাখানি

উপকরণ: পাঁচমিশালি ডাল ১ কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, কলিজা আধা কেজি, আদা বাটা ১ টেবিল-চামচ, টক দই সিকি কাপ, রসুন বাটা ১ টেবিল-চামচ, লবণ স্বাদমতো, জিরা বাটা ১ চা-চামচ, চিনি স্বাদমতো, শুকনা মরিচ গুঁড়ো ১ টেবিল-চামচ, তেল আধা কাপ, হলুদ গুঁড়ো আধা চা-চামচ, শুকনা মরিচ গোটা ২টি, গরম মসলা গুঁড়ো ১ চা-চামচ, মেথি, জিরা গোটা ১ চা-চামচ, মাখন ২ টেবিল-চামচ।

প্রণালি: ডালভালো করে ধুয়ে সেদ্ধ করে নিতে হবে। তেলে পেঁয়াজ দিয়ে তা হালকা লাল হলে সব মসলা দিয়ে কষিয়ে কলিজা দিতে হবে। কলিজা দুবার কষাতে হবে। এবার ডাল দিয়ে পানি দিতে হবে। মাখা মাখা হয়ে এলে নামিয়ে নিতে হবে। এবার অন্য একটি প্যানে মাখন ও শুকনা মরিচ দিয়ে লাল হলে জিরা-মেথি ফোড়ন দিয়ে প্যানের ওপরে ঢেলে দিতে হবে এবং ছ্যাত করে শব্দ হতে হবে।

রেসিপিটি প্রকাশিত হয় ২০ জুলাই ২০১০

 
Leave a comment

Posted by চালু করুন ডিসেম্বর 22, 2011 in ঈদের রান্না, কলিজা, মাংসের নানা পদ

 

খাসির কলিজা ভুনা

উপকরণ: খাসির কলিজা ১টি, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, জিরা বাটা ১ চা চামচ, মরিচ বাটা ১ চা চামচ, এলাচ, দারুচিনি, জায়ফল, জয়ত্রি গুঁড়া ১ চা চামচ, টক দই ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, পেঁয়াজ বাটা আধা কাপ, তেল আধা কাপ।

প্রণালী: কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ লাল করে ভেজে মরিচ বাটা দিয়ে সব মসলা ও দই দিয়ে কষিয়ে কলিজা দিতে হবে। এরপর সামান্য পানি দিয়ে কলিজা কষাতে হবে। ভুনা ভুনা হলে নামিয়ে নিতে হবে। চালের আটার রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে।

রেসিপিটি প্রকাশিত হয় ১৬ সেপ্টেম্বর ২০০৮

 
 

কলিজার দো-পেঁয়াজা

উপকরণ: খাসির কলিজা ৫০০ গ্রাম, আলু ৪টি (মাঝারি), পেঁয়াজ কুচি ১ কাপ, পেঁয়াজবাটা ২ টেবিল-চামচ, আদাবাটা ১ চা-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, হলুদের গুঁড়া ১ চা-চামচ, মরিচ গুঁড়া ১ চা-চামচ, এলাচ ৪টি (থেঁতো করা) দারচিনি ৩ টুকরা, তেজপাতা ২টি, দুধ আধা কাপ, ভাজা জিরার গুঁড়া ১ চা-চামচ, কাঁচা মরিচ ৪-৫টি, লবণ স্বাদমতো, তেল প্রয়োজনমতো।

প্রণালি: প্রথমে কলিজা ডুমো করে কেটে ভালো করে ধুয়ে দুধ, লবণ, আদা-রসুনবাটা দিয়ে মাখিয়ে রাখতে হবে ১০ মিনিট। আলু ডুমো করে কেটে হলুদ ও লবণ মাখিয়ে লাল করে ভেজে তুলে রাখতে হবে। ১ কাপ পেঁয়াজ বেরেস্তা করে নিতে হবে। এবার ফ্রাইপ্যানে তেল দিয়ে ভাজা জিরার গুঁড়া ছাড়া বাকি সব মসলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মসলা কষানো হলে দুধসহ কলিজা মসলায় দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দিতে হবে পাঁচ মিনিট। সেদ্ধ হলে পেঁয়াজ বেরেস্তা দিতে হবে। ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিয়ে পরিবেশন করা যায়।

রেসিপিটি প্রকাশিত হয় ১৬ আগস্ট ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন ডিসেম্বর 5, 2011 in কলিজা, মাংসের নানা পদ

 

মেথি-কলিজা

উপকরণ: কলিজা-১ কেজি, মেথি গুঁড়া সিকি চা-চামচ, গরম মসলা গুঁড়া ১ চা-চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, মরিচ গুঁড়া ১ চা-চামচ, বেরেস্তা আধা কাপ, টক দই আধা কাপ, টমেটো সস ২ টেবিল-চামচ, আদাবাটা ১ টেবিল-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, জিরাবাটা ১ চা-চামচ, মেথিশাকের শুকনা গুঁড়া ১ টেবিল-চামচ, হলুদ গুঁড়া ১ চা-চামচ, পেঁয়াজকুচি ১ কাপ, দারচিনি ৪ টুকরা, এলাচ ৪টি, লবঙ্গ ৬টি, তেজপাতা ২টি, লবণ পরিমাণমতো, তেল আধা কাপ, তেঁতুলের মাড় ১ টেবিল-চামচ, শুকনা মরিচ তেলে ভাজা ৫-৬টি।

প্রণালি: কলিজা ছোট পিস করে কেটে ধুয়ে ফুটন্ত গরম পানিতে লবণ ও সামান্য হলুদ দিয়ে ৫-৬ মিনিট ফুটিয়ে চুলা থেকে নামিয়ে ভালো করে ধুয়ে পানি ঝরাতে হবে। তেল গরম করে পেঁয়াজ ঘিয়ে রং করে ভেজে সব বাটা মসলা ও গুঁড়া মসলা, তেজপাতা, গরম মসলা দিয়ে কিছুক্ষণ নেড়ে টক দই ও কলিজা দিয়ে কষাতে হবে। দুই কাপ গরম পানি দিয়ে ঢেকে রান্না করতে হবে। ঝোল কমে এলে টমেটো সস, মেথিশাকের গুঁড়া, বেরেস্তা, মেথিগুঁড়া, গরম মসলার গুঁড়া, ভাজা শুকনা মরিচ দিয়ে কিছুক্ষণ চুলায় রেখে নামাতে হবে। মেথি-কলিজা ভাত, পোলাও, খিচুড়ি, রুটি, পরোটার সঙ্গে পরিবেশন করা যায়।

রেসিপিটি প্রকাশিত হয় ১ নভেম্বর ২০১১

 
 
 
Follow

Get every new post delivered to your Inbox.

Join 219 other followers