RSS

Category Archives: ভর্তা

কাঁচা কাঁঠালের ভর্তা

উপকরণ : কাঁচা কাঁঠাল বাটা ১ কাপ, পেঁয়াজের কুচি আধা কাপ, সরিষাবাটা আধা কাপ, আদাবাটা আধা চা-চামচ, সরিষার তেল পরিমাণমতো, রসুনবাটা ১ চা-চামচ, কাঁচা মরিচ ৩-৪টা, হলুদগুঁড়া সিকি চা-চামচ, লবণ পরিমাণমতো, মরিচগুঁড়া আধা চা-চামচ, চিনি ১ চিমটি, লেবুর রস ১ চা-চামচ ও লেবুর খোসা কুচি করা ১ চা-চামচ।

প্রণালি : কাঁঠাল সেদ্ধ করে বেটে নিতে হবে। পাত্রে তেল দিয়ে পেঁয়াজ বাদামি করে ভাজুন, এতে সব বাটা ও গুঁড়া মসলা দিয়ে কষিয়ে কাঁঠাল বাটা দিয়ে নাড়তে হবে। মসলার সঙ্গে ভালোভাবে মিশে গেলে সরিষাবাটা ও কাঁচা মরিচ দিয়ে নাড়তে হবে। প্রয়োজনে হাত-ছিটা পানি দেওয়া যেতে পারে। নাড়তে নাড়তে যখন ভর্তা গোল হয়ে আসবে, তখন চিনি, লেবুর রস ও লেবুর খোসা কুচি দিয়ে দুই মিনিট চুলায় রেখে নামাতে হবে। গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে।

 রেসিপিটি প্রকাশিত হয় ২৯ মে ২০১২

 

লাউয়ের বিচি ও টাকি মাছের ভর্তা

উপকরণ: লাউয়ের বিচি ১ কাপ, টাকি মাছ মাঝারি ১টি, কাঁচা মরিচ ৪টি, পেঁয়াজ, দেশি ৪টি, দেশি রসুন ১টি, ধনেপাতা ২টি গাছ, লবণ আধা চা-চামচ, সরিষার তেল ২ টেবিল-চামচ, সয়াবিন তেল ১ টেবিল-চামচ।

প্রণালি: লাউয়ের বিচি ধুয়ে আধা কাপ পানি দিয়ে সেদ্ধ করে নিতে হবে। টাকি মাছের মাথা বাদ দিয়ে বাকি অংশ আঁশ ফেলে পেট পরিষ্কার করে ধুয়ে পানি ঝরাতে হবে। গরম তেলে মাছ মাঝারিভাবে ভাজতে হবে। মাছ ভাজা অবশিষ্ট তেলে পেঁয়াজ, রসুন, কাঁচা মরিচ, ধনেপাতা ও লবণ দিয়ে টেলে নিন। চুলা থেকে নামানোর আগে সেদ্ধ লাউয়ের বিচি ও কাঁটা ছাড়ানো মাছ মিশিয়ে একটু ভেজে নামিয়ে নিন। ভাজা উপকরণগুলো একত্রে পাটায় মসৃণ করে বেটে ভর্তা পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ২১ ফেব্রুয়ারি ২০১২

 
Leave a comment

Posted by চালু করুন মে 23, 2012 in ভর্তা

 

চ্যাপা শুঁটকির বাগার ভর্তা

উপকরণ: চ্যাপা শুঁটকি ১০টি, দেশি পেঁয়াজ ১০টি, দেশি রসুন ২টি, শুকনা মরিচ ১২টি, সয়াবিন তেল সিকি কাপ, লবণ আধা চা-চামচ।

প্রণালি: শুঁটকি ১০-১৫ মিনিট ভিজিয়ে রেখে মাথা ও আঁশ ছাড়িয়ে পেট পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। শুঁটকির পানি নিংড়ে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে পাটায় মসৃণ করে বাটতে হবে। ফ্রাইপ্যানে তেল গরম করে বাটা উপকরণগুলো অল্প আঁচে পাঁচ মিনিট নেড়েচেড়ে ভাজতে হবে। তেল ওপরে এলে ভর্তা চুলা থেকে নামিয়ে বাটিতে পরিচ্ছন্নভাবে পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ২১ ফেব্রুয়ারি ২০১২

 
Leave a comment

Posted by চালু করুন মে 23, 2012 in ভর্তা, শুঁটকি

 

বেগুন-টমেটো ভর্তা

উপকরণ: বেগুন বড় ১টা, পাকা টমেটো ৪টা, পেঁয়াজ মিহি কুচি আধা কাপা, শুকনা মরিচ ৪টা, ধনেপাতা কুচি ২ টেবিল-চামচ, লবণ ৩-৪ চা-চামচ, চিনি আধা চা-চামচ, সরিষার তেল ২ টেবিল-চামচ।

প্রণালি: বেগুন ধুয়েমুছে একটু তেল মাখিয়ে আগুনে পুড়ে নিন। এরপর খোসা ছাড়িয়ে নিন। টমেটো ধুয়ে পাঁচ মিনিট গরম পানিতে ছেড়ে সেদ্ধ করে নিন। পানি থেকে নামিয়ে খোসা ছাড়িয়ে নিন। বেগুন ও টমেটো ছোট ছোট টুকরা করে প্যানে চুলায় নেড়েচেড়ে শুকিয়ে নিন। আধা চা-চামচ লবণ ও চিনি দিয়ে শুকাবেন। একটি বাটিতে পেঁয়াজ, মরিচ, ধনেপাতার সঙ্গে স্বাদমতো লবণ দিয়ে ভালোভাবে মেখে মজিয়ে নিন। তারপর বেগুন ও টমেটো একসঙ্গে মিশিয়ে মেখে নিন। সরিষার তেল দিয়ে মাখবেন। খুদের ভাতের সঙ্গে ভর্তা পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ২১ ফেব্রুয়ারি ২০১২

 
2 Comments

Posted by চালু করুন মে 23, 2012 in বেগুন, ভর্তা, শাকসবজি

 

চিনাবাদাম ভর্তা

উপকরণ: চিনাবাদাম ভাজা (খোসা ছাড়া) ১ কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচামরিচ ৪-৫টি, ধনেপাতা কুচি ১ আঁটি, সরিষার তেল ১ টেবিল-চামচ, লবণ পরিমাণমতো।

প্রণালি: কাঁচামরিচ কাঠখোলায় টেলে নিতে হবে। বাদামের লাল খোসা ঘষে তুলে ফেলে, পাটায় বেটে নিতে হবে। কাঁচামরিচ বেটে নিতে হবে। এবার তেলের সঙ্গে পেঁয়াজ, লবণ, ধনেপাতা কুচি চটকে বাদাম ও কাঁচামরিচ বাটা দিয়ে মাখাতে হবে। গরম ভাতের সঙ্গে পরিবেশন করা যায়।

রেসিপিটি প্রকাশিত হয় ৮ ফেব্রুয়ারি ২০১১

 
1 Comment

Posted by চালু করুন মে 22, 2012 in ভর্তা

 

পোস্তাদানা ভর্তা

উপকরণ: পোস্তাদানা আধা কাপ, কালো সরিষা সিকি কাপ, কাঁচামরিচ ৫-৬টি, পেঁয়াজ কুচি ২ টেবিল-চামচ। লবণ পরিমাণমতো, রসুন ২-৩ কোয়া, সরিষার তেল ১ টেবিল-চামচ।

প্রণালি: পোস্তাদানা কাঠখোলায় অল্প টেলে নিতে হবে। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচও কাঠখোলায় টেলে নিতে হবে। এবার সব উপকরণ একসঙ্গে বেটে নিয়ে সরিষার তেল দিয়ে মাখিয়ে ভর্তা করতে হবে।

রেসিপিটি প্রকাশিত হয় ৮ ফেব্রুয়ারি ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন মে 22, 2012 in ভর্তা

 

তিলের ভর্তা

উপকরণ: খোসা ছাড়ানো তিল আধা কাপ, পেঁয়াজ মিহি কুচি ৪ টেবিল-চামচ, ভাজা শুকনো মরিচ ৪টি, লবণ পরিমাণমতো, সরিষার তেল ২ টেবিল-চামচ, কোরানো নারকেল আধা কাপ।

প্রণালি: তিল কাঠখোলায় টেলে সব উপকরণ দিয়ে বেটে নিয়ে মাখিয়ে ভর্তা করতে হবে।

রেসিপিটি প্রকাশিত হয় ৮ ফেব্রুয়ারি ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন মে 22, 2012 in ভর্তা

 

তিশির ভর্তা

উপকরণ: তিশি সিকি কাপ, পেঁয়াজ কুচি ১ কাপ, ভাজা শুকনো মরিচ ৮টি বা পরিমাণমতো, লবণ পরিমাণমতো, সরিষার তেল ৪ টেবিল-চামচ, ধনেপাতা কুচি ৪ টেবিল-চামচ।

প্রণালি: তিশি কাঠখোলায় টেলে বেটে সব উপকরণ দিয়ে মাখিয়ে ভর্তা করতে হবে।

রেসিপিটি প্রকাশিত হয় ৮ ফেব্রুয়ারি ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন মে 22, 2012 in ভর্তা

 

কালোজিরা ভর্তা

উপকরণ: কালোজিরা সিকি কাপ, রসুনের কোয়া ১ টেবিল-চামচ, কাঁচামরিচ ৩-৪টি, পেঁয়াজ কুচি ১ টেবিল-চামচ, লবণ পরিমাণমতো, সরিষার তেল ১ টেবিল-চামচ।

প্রণালি: রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ কাঠখোলায় টেলে নিতে হবে। তেল বাদে সব উপকরণ পাটায় বেটে তেল দিয়ে মাখিয়ে ভর্তা করতে হবে।

রেসিপিটি প্রকাশিত হয় ৮ ফেব্রুয়ারি ২০১১

 
1 Comment

Posted by চালু করুন মে 22, 2012 in ভর্তা

 

সরিষা বাটায় কাঁচা আমের ভর্তা

উপকরণ : কাঁচা আম পাতলা করে কাটা ৩ কাপ, সরিষা বাটা [সাদা সরিষা] ১/২ কাপ, চিনি ১ টেবিল চামচ, লবণ ১/২ চা চামচ, বিট লবণ ১/২ চা চামচ, কাঁচা মরিচ কুচি ২ টেবিল চামচ, ধনেপাতা ১/৪ কাপ, সরিষার তেল ১/৪ কাপ, গুড় ২ টেবিল চামচ, টক দই [পানি ছাড়া] ১/৪ কাপ।

প্রস্তুত প্রণালি : আম ও টক দই ছাড়া উপকরণগুলো ভালো করে হাতে চটকে মেখে নিতে হবে। মাখার পর আম ও টক দই দিয়ে সামান্য মেখে পরিবেশন করতে হবে সুস্বাদু সরষে বাটায় কাঁচা আমের ভর্তা।

রেসিপিটি প্রকাশিত হয় ২৫ এপ্রিল ২০১২

 
Leave a comment

Posted by চালু করুন এপ্রিল 27, 2012 in আম, ফল, ভর্তা

 
 
Follow

Get every new post delivered to your Inbox.

Join 219 other followers