RSS

Category Archives: বড়দিনের রান্না

ফলের পাই

পাই খামির বা সুইট ডোর উপকরণ: ময়দা দেড় কাপ, কোকো পাউডার ৪ টেবিল চামচ, আইসিং সুগার এক কাপের চার ভাগের তিন ভাগ, ডিমের কুসুম ৪টি, মাখন ১০০ গ্রাম, বেকিং পাউডার আধা চা চামচ, ভ্যানিলা এসেন্স সিকি চা চামচ।

প্রণালী: ময়দা, বেকিং পাউডার ও কোকো পাউডার একসঙ্গে চেলে নিতে হবে। মাখন, আইসিং সুগার ও ডিমের কুসুম একসঙ্গে বিট করে ময়দার মিশ্রণ দিয়ে ভালো করে মথে ২০ থেকে ২৫ মিনিট ফ্রিজে রাখতে হবে। ফ্রিজ থেকে খামির বের করে খামির বেলে পাই মোল্ডে রেখে ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ২৫ থেকে ৩০ মিনিট বেক করতে হবে।

পাই ফিলিং: ডিমের সাদা অংশ ৪টি, বিস্কুটের গুঁড়া আধা কাপ, কোকো পাউডার ২ টেবিল চামচ, আইসিং সুগার সিকি কাপ, কুকিং চকলেট ১০০ গ্রাম, ভ্যানিলা এসেন্স সামান্য, খেজুর কুচি ২ টেবিল চামচ, পেস্তা বাদাম কুচি ২ টেবিল চামচ, আখরোট কুচি ২ টেবিল চামচ, কিশমিশ ১ টেবিল চামচ, চেরি কুচি ২ টেবিল চামচ, আপেল ২টি, আঙুর আধা কাপ।

প্রণালী: কুকিং চকলেট গলিয়ে ফলের কুচি মিশিয়ে পাইয়ের ওপর ঢেলে দিতে হবে। ডিমের সাদা অংশ ফোম করে ভ্যানিলা দিয়ে বিস্কুটের গুঁড়া, আইসিং সুগার, কোকো পাউডার ভাঁজে মিলিয়ে পাইয়ের ওপর ঢেলে দিয়ে ১৬০ ডিগ্রি তাপে ২০ মিনিট বেক করতে হবে। আপেল ও আঙুর দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে।

 

রেসিপিটি প্রকাশিত হয় ২২ ডিসেম্বর ২০০৯

 

 
Leave a comment

Posted by চালু করুন ডিসেম্বর 23, 2011 in বেকিং, বড়দিনের রান্না

 

জিঞ্জার ব্রেড কুকিজ

উপকরণ: মাখন ৩৫০ গ্রাম, ব্রাউন সুগার ২৫০ গ্রাম, খাওয়ার সোডা ৫ গ্রাম, লবণ ৪ গ্রাম, আদা গুঁড়া ৫ গ্রাম, দারচিনি পাউডার ৫ গ্রাম, লবঙ্গ গুঁড়া ২ গ্রাম, ডিম ২টা, মধু ৪৪০ গ্রাম, ময়দা ৭৫০ গ্রাম।

প্রণালি: মাখন ও চিনি একসঙ্গে মাখাতে হবে। নরম হলে ডিম ভেঙে দিতে হবে। এবার বাকি সব মিশিয়ে খামির তৈরি করুন। এবার ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপে ১৫ থেকে ২০ মিনিট পর নামিয়ে ফেলুন।

 

রেসিপিটি প্রকাশিত হয় ২১ ডিসেম্বর ২০১০

 
Leave a comment

Posted by চালু করুন ডিসেম্বর 23, 2011 in কুকিজ, বেকিং, বড়দিনের রান্না

 

রয়েল আইসিন কেক

উপকরণ: মাখন ৫০০ গ্রাম, চিনি ৫০০ গ্রাম, ডিম ১০টা, ময়দা ৬২৫ গ্রাম, বেকিং পাউডার ৫ গ্রাম, ভ্যানিলা ৫ মিলি লিটার, চেরি ১০০ গ্রাম, কমলার খোসা ১০০ গ্রাম, কাঠবাদাম কুচি ১০০ গ্রাম, কিশমিশ ১০০ গ্রাম, গুঁড়া চিনি ৫০০ গ্রাম, ৩টা ডিমের সাদা অংশ।

প্রণালি: মাখন ও চিনি ডিমের সঙ্গে মিশিয়ে বিট করুন। ময়দা ও বেকিং পাউডার ছেঁকে নিয়ে মিশিয়ে দিন। এবার ভ্যানিলা, চেরি, কমলার খোসা, কাঠবাদাম কুচি কিশমিশ দিয়ে ভালো করে খামির তৈরি করুন। এবার এটাকে ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেট তাপমাত্রায় আঁচ দিন। ৩০ থেকে ৩৫ মিনিট পর নামিয়ে ঠান্ডা করে নিন। চিনির গুঁড়া ও ডিমের সাদা অংশ দিয়ে রয়েল আইসিন তৈরি করুন। ঠান্ডা কেক সাইজ করে কেটে নিয়ে রয়েল আইসিন দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

 রেসিপিটি প্রকাশিত হয় ২১ ডিসেম্বর ২০১০

 
Leave a comment

Posted by চালু করুন ডিসেম্বর 23, 2011 in কেক, বেকিং, বড়দিনের রান্না

 

ভ্যানিলা লগ কেক

উপকরণ: ডিম ৮টা, চিনি ২০০ গ্রাম, ময়দা ২০০ গ্রাম, ভ্যানিলা ৫ গ্রাম , মাখন ৫০ গ্রাম, বাটার ক্রিম।

প্রণালি: চিনি ও ডিম বিট করে নিন। পরে ময়দা ছেঁকে নিয়ে বিট করা চিনি ও ডিমের সঙ্গে মিশিয়ে নিন। মাখন তরল করে নিয়ে ভ্যানিলা ও মাখন মিশিয়ে খামির তৈরি করুন। ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ২০ মিনিট রেখে নামিয়ে ফেলুন। ঠান্ডা হলে ক্রিম দিয়ে রোল করে নিন। পরে লগ আকৃতিতে কেটে সাজিয়ে পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ২১ ডিসেম্বর ২০১০

 

 
Leave a comment

Posted by চালু করুন ডিসেম্বর 23, 2011 in কেক, বেকিং, বড়দিনের রান্না

 

চকলেট লগ কেক

উপকরণ: ডিম ৮টা, চিনি ২০০ গ্রাম, ময়দা ২০০ গ্রাম, ভ্যানিলা ৫ গ্রাম, মাখন ৫০ গ্রাম, কোকো পাউডার ২০ গ্রাম, ডার্ক চকলেট ১০০ গ্রাম।

প্রণালি: চিনি ও ডিম বিট করে নিন। পরে ময়দা ছেঁকে নিয়ে বিট করা চিনি ও ডিমের সঙ্গে মিশিয়ে নিন। মাখন তরল করে নিয়ে ভ্যানিলা ও মাখন মিশিয়ে খামির তৈরি করুন। ওভেনে ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ২০ মিনিট রেখে নামিয়ে ফেলুন। ঠান্ডা হলে কেটে ডার্ক চকলেট ক্রিম দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

 রেসিপিটি প্রকাশিত হয় ২১ ডিসেম্বর ২০১০

 
Leave a comment

Posted by চালু করুন ডিসেম্বর 23, 2011 in কেক, বড়দিনের রান্না

 
 
Follow

Get every new post delivered to your Inbox.

Join 219 other followers