RSS

Category Archives: কুকিজ

রিং কুকিজ

উপকরণ :বাটার ২০০ গ্রাম, আইসিং সুগার ১০০ গ্রাম, ময়দা ১৫০ গ্রাম, ভেনিলা ১/২ চামচ, বেকিং পাউডার ১ চা চামচ, গুঁড়া দুধ ২ টেবিল চামচ, ফ্রুট কালার (যে কোনো) সামান্য।

প্রস্তুত প্রণালি : প্রথমে একটি পাত্রে বাটার ও আইসিং সুগার দিয়ে ভালো করে বিট করতে হবে যেন চিনি গলে যায়। এরপর ভেনিলা দিয়ে ময়দা, গুঁড়া দুধ, বেকিং পাউডার এক সঙ্গে চেলে মিশ্রণের সঙ্গে মেখে রুটির মতো খামি তৈরি করতে হবে। খামি দুই ভাগে ভাগ করে এক ভাগের সঙ্গে সবুজ রঙ মেশাতে হবে। এরপর একটার মধ্যে আরেকটা দিয়ে রোল করে কেটে ১৫০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপে ১০-১৫ মিনিট বেক করতে হবে।

রেসিপিটি প্রকাশিত হয় ২২ ফেব্রুয়ারি ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন ডিসেম্বর 31, 2011 in কুকিজ, বেকিং

 

সুইট বল কুকিজ

উপকরণ : ময়দা ৩ কাপ, আইসিং সুগার ১ কাপ, ডালডা গ্রেট ২ কাপ, ডিম ২টা, সুইট বল পরিমাণমতো, গোলাপজল সামান্য, খাবার সোডা সামান্য, গুঁড়া দুধ ৩ টেবিল চামচ।

প্রস্তুত প্রণালি : ডালডা একটু নরম করে তার মধ্যে আইসিং সুগার দিয়ে বিট করতে হবে। ময়দা ও খাবার সোডা, গুঁড়া দুধ চেলে নিতে হবে। ডিম ও গোলাপজল দিয়ে আবার বিট করতে হবে। এরপর ময়দার মিশ্রণ মিশিয়ে রুটির মতো ডো করতে হবে। বিস্কুটের ডাইসে কেটে ওপরে সুইট দিয়ে ১৫০ সেন্টিগ্রেট তাপে ২০-২৫ মিনিট বেক করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ২২ ফেব্রুয়ারি ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন ডিসেম্বর 31, 2011 in কুকিজ, বেকিং

 

কর্নফ্লেক্স কুকিজ

উপকরণ : বাটার ১০০ গ্রাম, ব্রাউন সুগার ৭৫ গ্রাম, ডিম ১টা, চকোলেট পাউডার ২ টেবিল চামচ, ময়দা ১ কাপ, নারিকেল কোরা ১/৩ কাপ, চকোলেট ভেনিলা ১.২ চা চামচ, কর্নফ্লেক্স পরিমাণমতো।

প্রস্তুত প্রণালি : প্রথমে একটি পাত্রে বাটার একটু নরম করে ব্রাউন সুগার দিয়ে বিট করতে হবে। এরপর ডিম, নারিকেল কোরা এবং ভেনিলা দিয়ে আবার বিট করতে হবে। ময়দা, চকোলেট পাউডার একসঙ্গে চেলে মিশ্রণে মেশাতে হবে। কর্নফ্লেক্স একটু ভেঙে খামি ছোট গোল করে কর্নফ্লেক্সে গড়াতে হবে। এরপর কনভেনশন ওভেনে ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপে ২০-২৫ মিনিট বেক করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ২২ ফেব্রুয়ারি ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন ডিসেম্বর 31, 2011 in কুকিজ, বেকিং

 

চকো কুকিজ

উপকরণ : বাটার ১৫০ গ্রাম, চিনি গুঁড়া ৫০ গ্রাম, চকোলেট পাউডার ২ টেবিল চামচ, ওভালটিন ৩ টেবিল চামচ, বেকিং পাউডার ১ চা চামচ, ময়দা ২৫০ গ্রাম, চকোলেট ভেনিলা ১/২ কাপ।

প্রস্তুত প্রণালি : বাটার ও চিনি গুঁড়া এক সঙ্গে ভালো করে বিটার দিয়ে বিট করতে হবে। এরপর চকোলেট পাউডার, ওভালটিন, বেকিং পাউডার একসঙ্গে চেলে মিশ্রণে মেশিনে ভেনিলা দিতে হবে। বিস্কুটের ডাইসে কেটে ১৬০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপে ১০-১৫ মিনিট বেক করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ২২ ফেব্রুয়ারি ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন ডিসেম্বর 31, 2011 in কুকিজ, বেকিং

 

বাটার কুকিজ

উপকরণ: ময়দা পৌনে ২ কাপ, গুঁড়ো দুধ পৌনে ১ কাপ, বেকিং পাউডার আধা চা চামচ, ওট ১ কাপ, চিনি ২ টেবিল চামচ, সফট মাখন ১৭৫ গ্রাম, কনডেন্সড মিল্ক সিকি কাপ।

প্রণালি: ময়দা, গুঁড়ো দুধ ও বেকিং পাউডার একসঙ্গে চেলে নিতে হবে। বোলে মাখন ও চিনি বিট করতে হবে। হালকা ও ফাঁপিয়ে ওঠা পর্যন্ত। এখন কনডেন্সড মিল্ক দিয়ে বিট করতে হবে। এই মিশ্রণে ময়দার মিশ্রণ ও ওট মিলিয়ে ডো বানাতে হবে। ডো আধা ঘণ্টা নরমাল ফ্রিজে রেখে দিতে হবে। পিঁড়ির ওপর পলিথিন বিছিয়ে এর ওপরে ডো, তারপর পলিথিন দিয়ে ডো মোটা করে বেলে নিতে হবে। মানুষের শেপের ছাঁচ বা কাটার দিয়ে কেটে গ্রিজ করা বেকিং ট্রেতে সাজিয়ে বেক করতে হবে। প্রিহিটেড ওভেনে ১২০ ডিগ্রি সেলসিয়াসে ৪০ থেকে ৪৫ মিনিট। ঠান্ডা করে চকলেট দিয়ে নাম লিখতে হবে। সব কুকি নরমাল ফ্রিজে রাখতে হবে, মচমচে থাকবে।

লেখার জন্য চকলেটের প্রস্তুতি: ৬০ গ্রাম চকলেট ডবল বয়লারে গলিয়ে ঠান্ডা করে পাইপিং ব্যাগ বা কোণে ভরে কুকির ওপর লিখতে হবে।

রেসিপিটি প্রকাশিত হয় ৬ জুলাই ২০১০

 
Leave a comment

Posted by চালু করুন ডিসেম্বর 31, 2011 in কুকিজ, বেকিং

 

নাট বিস্কুট

উপকরণ : মাখন ১০০ গ্রাম, ঘি ১০০ মিলি, ময়দা আড়াই কাপ, আমন্ড গুঁড়ো আধা কাপ, আইসিং সুগার ১ কাপ, ডিম ১টি, ভ্যানিলা ১ চা চামচ, পানি ১ টেবিল চামচ, বেকিং পাউডার আধা চা চামচ।

যেভাবে তৈরি করবেন
১.মাখন, ঘি, আইসিং সুগার, ভ্যানিলা এসেন্স বিট করুন, যেন হালকা, ফাঁপানো ও চকচকে হয়। এবার ডিম বিট করুন।
২. পানি দিয়ে বিট করে ময়দা ও আমন্ড গুঁড়ো মাখুন। মাখানো ময়দা ৪৫ মিনিট সাধারণ তাপমাত্রায় রেফ্রিজারেটরে রাখুন।
৩. রেফ্রিজারেটর থেকে বের করে ডাবল পলিথিন দিয়ে আড়াই সেমি পুরু করে বেলুন। এবার পছন্দমতো নকশা কাটুন।
৪. গ্রিজ করা ট্রেতে বিস্কুট দিয়ে প্রিহিটেড ওভেনে ১৬০ ডিগ্রি সে. তাপে ২২ মিনিট বেক করুন দ্বিতীয় রেকে।
৫. ঠাণ্ডা হলে সাজিয়ে পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ২০ ডিসেম্বর ২০১০

 
Leave a comment

Posted by চালু করুন ডিসেম্বর 31, 2011 in কুকিজ, বেকিং

 

পিনাট বাটার কুকিজ

উপকরণ : বাটার ২০০ গ্রাম, আইসিং সুগার ১০০ গ্রাম, পেস্তা ও কাজু কুচি ৩ টেবিল চামচ, লেবুর খোসা গ্রেট ১ চা চামচ, বেকিং পাউডার ১ চা চামচ, ময়দা ৩০০ গ্রাম।

প্রস্তুত প্রণালি : বাটার ও আইসিং সুগার এক সঙ্গে ভালো করে মেখে পেস্তা ও কাজু কুচি, লেবুর খোসার গ্রেট দিয়ে মাখিয়ে ময়দা ও বেকিং পাউডার দিয়ে বিস্কুটের খামির মতো তৈরি করে ডাইসে কেটে কনভেকশন ওভেনে ১৯০ ডিগ্রি সেন্টিগ্রেট তাপে ২৫-৩০ মিনিট বেক করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ২২ ফেব্রুয়ারি ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন ডিসেম্বর 31, 2011 in কুকিজ, বেকিং

 

মিনি কুকিজ

উপকরণ: মাখন ১২৫ গ্রাম, চিনি পৌনে এক কাপ, ময়দা ১ কাপ, ওট ১ কাপ, শুকনো নারকেল ১ কাপ, বেকিং সোডা দেড় চা-চামচ, মধু ১ টেবিল-চামচ, দুধ ২-৩ টেবিল-চামচ, চকলেট চিপস (প্রয়োজনমতো), ময়দা, ওট, শুকনো নারকেল ও বেকিং সোডা একসঙ্গে মিলিয়ে নিতে হবে।

প্রণালী: মাখন, চিনি, মধু ও দুধ একসঙ্গে বিট করে ময়দার মিশ্রণ মিশিয়ে ডো বানাতে হবে। ছোট ছোট বিস্কুট বানিয়ে ওপরে ১টা চিপ দিয়ে বেকিং ট্রেতে সব কুকিজ রেখে বেক করতে হবে প্রিহিটেড ওভেনে ৫-৭ মিনিট। ছোট ছোট কুকিজ বড়-ছোট সবার প্রিয়।

রেসিপিটি প্রকাশিত হয় ৯ মার্চ ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন ডিসেম্বর 31, 2011 in কুকিজ, বেকিং

 

জিঞ্জার ব্রেড কুকিজ

উপকরণ: মাখন ৩৫০ গ্রাম, ব্রাউন সুগার ২৫০ গ্রাম, খাওয়ার সোডা ৫ গ্রাম, লবণ ৪ গ্রাম, আদা গুঁড়া ৫ গ্রাম, দারচিনি পাউডার ৫ গ্রাম, লবঙ্গ গুঁড়া ২ গ্রাম, ডিম ২টা, মধু ৪৪০ গ্রাম, ময়দা ৭৫০ গ্রাম।

প্রণালি: মাখন ও চিনি একসঙ্গে মাখাতে হবে। নরম হলে ডিম ভেঙে দিতে হবে। এবার বাকি সব মিশিয়ে খামির তৈরি করুন। এবার ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপে ১৫ থেকে ২০ মিনিট পর নামিয়ে ফেলুন।

 

রেসিপিটি প্রকাশিত হয় ২১ ডিসেম্বর ২০১০

 
Leave a comment

Posted by চালু করুন ডিসেম্বর 23, 2011 in কুকিজ, বেকিং, বড়দিনের রান্না

 
 
Follow

Get every new post delivered to your Inbox.

Join 219 other followers