RSS

Category Archives: থাই

প্রড প্রিউ ওয়ান চাং

উপকরণঃ চিংড়ি ৫০০ গ্রাম, পেঁয়াজ পাতা ১ আঁটি, লেবুর রস ২ টেবিল চামচ, সয়াবিন তেল ৫ টেবিল চামচ, শসা ১টি, টমেটো ১টি, লাল, সবুজ কাঁচা মরিচ ৩-৪টি, স্বাদ লবণ ১ চা চামচ, লবণ পরিমাণমতো, চিনি ৩ চা চামচ, আনারস অল্প পরিমাণ, চিলি সস আধা কাপ, টমেটো সস আধা কাপ, ফিশ সস ২ টেবিল চামচ, সিজলিং সস ১ টেবিল চামচ, উসটার সস ১ টেবিল চামচ, সাদা গোলমরিচ গুঁড়া ১ চা চামচ, পেঁয়াজ ২টি, স্টক ১ কাপ।

প্রণালীঃ চিংড়ির লেজ রেখে মাথা ও খোসা বাদ দিয়ে পরিষকার করে রাখতে হবে। পেঁয়াজ পাতা, পেঁয়াজ, শসা, টমেটো, আনারস, কাঁচামরিচ চারকোণা করে কেটে নিতে হবে। তেল গরম করে চিংড়ি দিয়ে ২-৩ মিনিট ভেজে সব সবজি দিয়ে কিছুক্ষণ ভেজে পর্যায়ক্রমে বাকি উপকরণ দিয়ে স্টক দিতে হবে। গাঢ় হলে নামাতে হবে।

রেসিপিটি প্রকাশিত হয় ১৪ জুলাই ২০০৯

 
Leave a comment

Posted by চালু করুন মার্চ 30, 2012 in চিংড়ি, থাই, বিদেশী রান্না

 

টম ইয়াম কুন

উপকরণঃ চিংড়ি ২৫০ গ্রাম, থাই আদা ১ টুকরা, মাশরুম ৪টি, লেমন গ্রাস ২টি, বড় পেঁয়াজ ১টি, থাই লেবুপাতা ৪টি (সবকিছু চারকোনা করে কেটে নিতে হবে), স্বাদ লবণ ১ চা চামচ, ফিশ সস ৩ টেবিল চামচ, লেবুর রস ২ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, চিনি ১ টেবিল চামচ বা পরিমাণমতো, সাদা গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, শুকনা মরিচ ১টি, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, কার্নেশন মিল্ক ২ টেবিল চামচ, টম ইয়াম পেস্ট ২ টেবিল চামচ,  স্টক ৫ কাপ।

প্রণালীঃ গরম স্টক চুলায় দিয়ে সব উপকরণ পর্যায়ক্রমে দিয়ে লবণ, চিনি ও টকের পরিমাণ চেখে দেখে কিছুক্ষণ চুলায় রেখে নামাতে হবে।

রেসিপিটি প্রকাশিত হয় ১৪ জুলাই ২০০৯

 
Leave a comment

Posted by চালু করুন মার্চ 30, 2012 in চিংড়ি, থাই, বিদেশী রান্না, স্যুপ

 

পানায়েং গাই

উপকরণ : মোরগ দেড় কেজি ১টি, সয়াসস লাইট কোয়ার্টার কাপ, ময়দা ১ কাপ, সয়াবিন তেল আধা কাপ, থাই কারি পেস্ট কোয়ার্টার কাপ, নারিকেলের ঘন দুধ ১ কাপ, ভাজা চিনাবাদাম কুচি কোয়ার্টার কাপ, আখের গুড় বা চিনি ২ টেবিল চামচ, ফিশসস ২ টেবিল চামচ, ধনেপাতা কুচি, গোলমরিচ গুঁড়ো, লবণ স্বাদমতো।

প্রণালি : হাড় থেকে মাংস ছাড়িয়ে পুরু ছোট স্লাইস করুন। সয়াসস ও গোলমরিচ দিয়ে মাখিয়ে ময়দায় গড়িয়ে রাখুন। ফ্রাইপ্যানে তেল গরম করে মাংস দিয়ে নেড়ে নেড়ে ভাজুন। মাংস ভালোভাবে ভাজা হয়ে বাদামি রঙ হলে প্যান থেকে তুলে নিন। ফ্রাইপ্যানের তেল ঢেলে রেখে আবার প্যান চুলায় দিন। ফ্রাইপ্যান গরম হলে থাই কারিপেস্ট দিয়ে নাড়তে থাকুন। নারিকেলের দুধ দিন। ফুটে উঠলে আঁচ কমিয়ে দিন। নারিকেলের দুধ অর্ধেক হয়ে গেলে কুচি করা ভাজা চিনাবাদাম, চিনি, ফিশসস এবং মোরগের মাংস দিয়ে ঘন ঘন নাড়ুন। মাংস সেদ্ধ হয়ে গ্রেভি শুকিয়ে গেলে লবণ দেখে ধনেপাতা দিয়ে নামান।

রেসিপিটি প্রকাশিত হয় ১৬ জুন ২০০৬

 
Leave a comment

Posted by চালু করুন ডিসেম্বর 9, 2011 in থাই, বিদেশী রান্না, মুরগি

 

গ্রেভি নুডলস

উপকরণ : নুডলস ১০০ গ্রাম, ক্যাপসিকাম আধা কাপ, রেড ক্যাবেজ ১ কাপ, গাজর জুলিয়ান কাট ১ কাপ, বকচয় ১ কাপ, চিংড়ি আধা কাপ, বেবিকর্ন স্লাইস আধা কাপ, বাটন মাশরুম আধা কাপ, সুইট কর্ন কোয়ার্টার কাপ, তেল ৬ টেবিল চামচ, চিলি সস ১ চা চামচ, চিকেন স্টক দেড় কাপ, উস্টার সস ১ টেবিল চামচ, ফিশসস আধা চা চামচ, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, রসুন কুচি ২ চা চামচ, কাঁচামরিচ ফালি ৬টি, গোলমরিচ গুঁড়ো আধা চা চামচ, টেস্টিং সল্ট কোয়ার্টার চা চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, ফিশসস ২ টেবিল চামচ, কাজুবাদাম ভাজা কোয়ার্টার কাপ।

প্রণালি : ক্যাপসিকাম, রেড ক্যাবেজ, গাজর, বকচয় ধুয়ে ঝুরি করে কাটুন। চিংড়ির লেজ রেখে মাথা ও খোসা ছাড়িয়ে ধুয়ে রাখুন। ফ্রাইপ্যানে ২ টেবিল চামচ তেল গরম করে চিংড়ি ১ মিনিট নেড়ে সব সবজি দিয়ে ২ মিনিট ভাজুন। এক কাপ চিকেন স্টক ও বাকি সব উপকরণ পরপর দিন। কর্নফ্লাওয়ার কোয়ার্টার কাপ স্টকে গুলে দিন। স্টারফ্রাই করে নামান। কোয়ার্টার কাপ তেলে রসুন কুচি ভেজে নুডলস, ফিশসস দিয়ে ২ মিনিট ভাজুন। গরম নুডলস একটি ছড়ানো ডিশে ঢালুন। উপরে গ্রেভি সবজি ছড়িয়ে দিন। কাজুবাদাম ছিটিয়ে পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ১৬ জুন ২০০৬

 
Leave a comment

Posted by চালু করুন ডিসেম্বর 9, 2011 in থাই, বিদেশী রান্না

 

চিকেন উইথ পাইনঅ্যাপল

উপকরণ : কাজুবাদাম কাঁচা আধা কাপ, সয়াবিন তেল ২ টেবিল চামচ, বড় পেঁয়াজ ১টি, রসুন বড় ৪ কোষ, শুকনামরিচ কুচি ২ চা চামচ, মোরগের রান থানের মাংস দেড় কাপ, লাল ক্যাপসিকাম আধা কাপ, সবুজ ক্যাপসিকাম আধা কাপ অয়েস্টার সস ২ টেবিল চামচ, ফিশসস ১ টেবিল চামচ, চিনি ১ চা চামচ, ফ্রেশ পাইনঅ্যাপল ২ কাপ, কচি পেঁয়াজ ৩টি।

প্রণালি : ওভেন ১৮০ ডিগ্রি তাপে রাখুন। ওভেনের ট্রেতে কাজুবাদাম ছড়িয়ে দিয়ে কড়া বাদামি না হওয়া পর্যন্ত ১৫ মিনিট রোস্ট  করুন। কাজুবাদাম তুলে রাখুন। কড়াইয়ে তেল গরম করুন। পেঁয়াজ, রসুন এবং শুকনামরিচ দিয়ে কড়া জ্বালে অনবরত নেড়ে ২ মিনিট ভাজুন। মাংস দিয়ে ২ মিনিট স্টার ফ্রাই করে পরিবেশনের ডিশে তুলুন। ক্যাপসিকাম, অয়েস্টার সস, ফিশ সস, চিনি এবং পাইনঅ্যাপেল দিয়ে ২ মিনিট উল্টেপাল্টে ভাজুন। কাজুবাদাম দিয়ে নেড়ে মেশান। মাংসের ওপর ছড়িয়ে দিন। উপরে কচি পেঁয়াজ দিয়ে সাজান।

 রেসিপিটি প্রকাশিত হয় ১৬ জুন ২০০৬

 
Leave a comment

Posted by চালু করুন ডিসেম্বর 9, 2011 in থাই, বিদেশী রান্না, মুরগি

 

থাই চিলি চিকেন

উপকরণ : মোরগের বুকের মাংস ৫০০ গ্রাম, সাদা গোলমরিচ কোয়ার্টার চা চামচ, নারিকেলের পাতলা দুধ দেড় কাপ, কাঁচামরিচ ফালি ২টি, শুকনামরিচ ফালি ২টি, লেমন গ্রাস ৪ টুকরো, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, নারিকেলের ঘন দুধ পৌনে এক কাপ, সয়াসস লাইট ১ টেবিল চামচ, লেবুর রস ও লবণ স্বাদ অনুযায়ী।

প্রণালি : মাংস ৪ সেন্টিমিটার পুরু চৌকা টুকরো করুন। মাংসে লবণ ও গোলমরিচ মাখান। সসপ্যানে নারিকেলের পাতলা দুধের সঙ্গে মাংস মিশিয়ে চুলায় দিন। একবার ফোটান। ঢেকে মৃদু আঁচে রাখুন। মাংস সেদ্ধ হলে মরিচ, লেমন গ্রাস, ধনেপাতা দিয়ে আরও সেদ্ধ করুন। মাংস বেশ ভালো সেদ্ধ হলে নারিকেলের ঘন দুধ, সয়াসস, পরিমাণমতো লেবুর রস ও লবণ দিন। ভালো করে নেড়ে পরিবেশনের পাত্রে সুপের চামচ দিয়ে তুলে নিন।

 রেসিপিটি প্রকাশিত হয় ১৬ জুন ২০০৬

 
Leave a comment

Posted by চালু করুন ডিসেম্বর 9, 2011 in থাই, বিদেশী রান্না, মুরগি

 
 
Follow

Get every new post delivered to your Inbox.

Join 219 other followers