RSS

Category Archives: আম

কাঁচা আম অড়বরইয়ের আচার

উপকরণ: কাঁচা আম-বড় ৮টি, অড়বরই-১ কেজি, কাঁচা মরিচ-২৫০ গ্রাম, লবণ-স্বাদমতো, হলুদ গুঁড়া-দেড় টেবিল চামচ, মরিচ গুঁড়া-২ টেবিল চামচ, পাঁচফোড়ন গুড়া-৪ টেবিল চামচ, সিরকা-১ লিটার, চিনি-৮ কেজি, সরিষার তেল-৪ কাপ।

প্রণালি: আম, অড়বরই ও কাঁচ মরিচ ধুয়ে বাতাসে শুকিয়ে নিন। আমগুলো ছোট চৌকো টুকরা করুন, একটি পাত্রে সরিষার তেল গরম করে তাতে একে একে আম, হলুদ গুঁড়া ও লবণ দিয়ে নাড়ুন। সিরকা দিন, আম সেদ্ধ হয়ে এলে তাতে অড়বরই ও কাঁচা মরিচ দিন। একটু নাড়াচাড়া করে মরিচ গুঁড়া দিন। সব উপকরণ সেদ্ধ হয়ে এলে তাতে পাঁচফোড়নগুলো মেশান। চিনি দিয়ে নাড়ুন। ঘন হয়ে তেলের ওপর ভেসে উঠলে নামিয়ে নিন।

রেসিপিটি প্রকাশিত হয় ১১ মে ২০১০

 
Leave a comment

Posted by চালু করুন মে 31, 2012 in আচার, আম, টক ঝাল মিষ্টি, ফল

 

আমের মিষ্টি আচার

উপকরণ: কাঁচা আম-বড় ১০টি, কালোজিরা-১ চা চামচ, হলুদ গুঁড়া-২ চা চামচ, মরিচ গুঁড়া-১ টেবিল চামচ, পাঁচফোড়ন গুঁড়া-২ টেবিল চামচ, লবণ-স্বাদমতো, চিনি-৮ কেজি, সরিষার তেল-দেড় কাপ, সিরকা-২ কাপ।

প্রণালি: আম ছিলে টুকরো করে নিন। প্রেসার কুকারে সরিষার তেল দিন। তেল গরম হয়ে উঠলে তাতে কালোজিরার ফোড়ন দিন। আমগুলো তেলে ঢালুন ও নাড়ুন। এবার চিনি ছাড়া বাকি সব উপকরণ এর সঙ্গে মিশিয়ে প্রেসার কুকারের মুখ বন্ধ করে দিন। কুকারে তিন-চারটি সিটি বাজার পর ঢাকনা খুলে আমগুলো নেড়ে গলিয়ে ফেলুন। চিনি মিশিয়ে নাড়তে থাকুন। ঘন হলে নামিয়ে নিন।

রেসিপিটি প্রকাশিত হয় ১১ মে ২০১০

 
Leave a comment

Posted by চালু করুন মে 31, 2012 in আচার, আম, টক ঝাল মিষ্টি, ফল

 

ম্যাঙ্গো তন্দুরি চিকেন

উপকরণ
মুরগির রানের মাংস ৫০০ গ্রাম, কাঁচা আম বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা ২ টেবিল চামচ, আদা বাটা ১ টেবিল চামচ, চাট মসলা ১ টেবিল চামচ, কাঁচামরিচ বাটা ১ টেবিল চামচ, দই ২ টেবিল চামচ, তন্দুরি মসলা ২ টেবিল চামচ, পেঁয়াজ বাটা ৩ টেবিল চামচ, পুদিনা পাতা কুচি ১ টেবিল চামচ, কর্নফ্লাওয়ার ১ চা চামচ, তেল প্রয়োজনমতো, লবণ ও চিনি স্বাদমতো।

যেভাবে তৈরি করবেন
১. মুরগির মাংস লবণ, চিনি, আদা বাটা, রসুন বাটা, তন্দুরি, মসলা, পেঁয়াজ বাটা, চাট মসলা, কাঁচামরিচ বাটা, দই, কর্নফ্লাওয়ার মাখিয়ে আধা ঘণ্টা রেখে দিন।
২. তেল গরম হলে মাংস দিন। মসলা মাখা মাখা হলে আম বাটা দিয়ে নেড়ে অল্প আঁচে কিছুক্ষণ দমে রাখুন।
৩. নামিয়ে পুদিনা পাতা দিয়ে পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ২৮ মে ২০১২

 
 

আম-ভাত

উপকরণ: পাকা আমের টুকরা ১০-১২টি আমের, দুধ ২ লিটার, পোলাওয়ের চাল ৩ মুঠ (ধুয়ে আধা ঘণ্টা ভিজিয়ে নিতে হবে), ২ টুকরা এলাচ, লবণ ১ চিমটি, ২ টুকরা দারচিনি। নোনতা ফিরনি রান্না করে নিতে হবে।

প্রণালি: ২ লিটার দুধ, ভেজানো চাল ও লবণ দিয়ে চুলায় বসাতে হবে মাঝারি আঁচে। দুধ ঘন হবে, চালও সেদ্ধ হয়ে ঘন হয়ে যাবে, তখন নামিয়ে বড় বাটিতে ঢেলে বা ছোট ছোট বাটিতে ঢেলে ফ্রিজে ঠান্ডা করে নিতে হবে। পরিবেশনের আগে আম কেটে দিয়ে নোনতা ঠান্ডা ফিরনি দিয়ে খেতে অনেক মজা। ফিরনি রান্না করার সময় দারচিনি বা এলাচি দিতে হবে।

রেসিপিটি প্রকাশিত হয় ১২ জুলাই ২০১১

 
1 Comment

Posted by চালু করুন মে 28, 2012 in আম, ফল

 

কাঁচামিঠা আমের সালাদ

উপকরণ: আম ১টি, শসা ১ কাপ, টমেটো ১টি (কেটে দানা বাদ দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে)। আপেল ১টি, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, ধনেপাতা কুচি ১ চা-চামচ, পুদিনা পাতা কুচি ১ চা-চামচ, লেবুর রস ২ টেবিল চামচ, চিনি ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো। সেদ্ধ ডিম ও সস সাজানোর জন্য।

প্রণালি: আম, শসা, টমেটো, আপেল ধুয়ে কুচি করে নিতে হবে। একটি কাচের বাটিতে ওপরের সব উপকরণ দিয়ে মাখিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফ্রিজে রাখতে হবে। কাবাব, রোল, টিকিয়া, পরোটার সঙ্গে আমের সালাদ পরিবেশন করা যায়।

রেসিপিটি প্রকাশিত হয় ৩ মে ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন মে 23, 2012 in আম, ফল, সালাদ

 

কাঁচা আমে সবজি মাংস

উপকরণ: কাঁচা আম ১টি (পাতলা করে কাটা), টমেটো ১টি, ক্যাপসিকাম আধা কাপ, বরবটি সেদ্ধ আধা কাপ, সেদ্ধ বেবিকর্ন আধা কাপ, সবজি ছোট ছোট করে কেটে নিতে হবে। সেদ্ধ সয়াবিন আধা কাপ, গরুর মাংস ৫০০ গ্রাম (পাতলা করে কেটে, থেতো করা) টমেটো সস ২ টেবিল চামচ, পেঁয়াজ (মোটা করে কাটা) ১ কাপ, আদা বাটা ১ টেবিল চামচ, থেতো করা রসুন ১ চা-চামচ, গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ, সিরকা ২ টেবিল চামচ, গরম মসলা ১ চা-চামচ, সরিষা পেস্ট ১ চা-চামচ, লবণ স্বাদমতো, তেল প্রয়োজনমতো।

প্রণালি: মাংসের সঙ্গে সব মসলা মাখিয়ে ১ ঘণ্টা মেরিনেট করে রাখতে হবে। ফ্রাইপ্যানে প্রয়োজনমতো তেল দিয়ে তাতে মাংসগুলো ভেজে তুলে রাখতে হবে। বাকি মসলায় পেঁয়াজসহ সব সবজি মাখিয়ে মাংস ভাজা তেলে একটু নাড়াচাড়া করে ভাজা মাংসের ওপর সাজিয়ে পরিবেশন করা যায় মজাদার আম মাংস।

রেসিপিটি প্রকাশিত হয় ৩ মে ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন মে 23, 2012 in আম, গরু, ফল, মাংসের নানা পদ

 

মলা মাছের আম ঝোল

উপকরণ: মলা মাছ ৫০০ গ্রাম, সরিষার তেল আধা কাপ, কাঁচা আম একটি, বড় করে কাটা পেঁয়াজ দুই কাপ, রসুন কুচি এক চা-চামচ, হলুদ, মরিচ ও ধনে গুঁড়া আধা চা-চামচ করে, কুচি করা টমেটো একটি, লবণ, কাঁচামরিচ, ধনেপাতা ও পানি স্বাদমতো, জিরা গুঁড়া এক চা-চামচ।

প্রণালি: তেল গরম করে রসুন ফোড়ন দিতে হবে। পেঁয়াজ দিয়ে নরম করে ভেজে গুঁড়া মসলা ও টমেটো একটু পানি দিয়ে কষাতে হবে। মাছ ও লবণ দিয়ে পাঁচ মিনিট রান্না করে পরিমাণমতো ঝোল দিতে হবে। ঝোল মাখা মাখা হলে আম ও কাঁচামরিচ ফালি করে ছড়িয়ে দিয়ে আরও দুই মিনিট দমে রেখে ওপরে ধনেপাতা ও জিরা গুঁড়া দিয়ে নামাতে হবে।

রেসিপিটি প্রকাশিত হয় ২৪ মে ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন মে 19, 2012 in আম, ফল, মলা মাছ, মাছ

 

কাঁচা আমের টক-ঝাল পাকোড়া

উপকরণ : আম কুচি ২ কাপ, ময়দা+চালের গুঁড়া+বেসন ১-১/২ কাপ, হলুদ গুঁড়া+মরিচ [১/২ চা চামচ+১ চা চামচ], আদা+রসুন বাটা ১ টেবিল চামচ, কাঁচামরিচ+ধনেপাতা ১/২ কাপ, পেঁয়াজ মিহি কুচি ২ কাপ, তেল ভাজার জন্য।

প্রস্তুত প্রণালি : সব উপকরণ একসঙ্গে মেখে পাকোড়ার আকৃতিতে তৈরি করে ডুবো তেলে মচমচে করে ভেজে নিতে হবে। পরিবেশনের জন্য বিট লবণ ছিটিয়ে দিতে হবে।

রেসিপিটি প্রকাশিত হয় ২৫ এপ্রিল ২০১২

 
Leave a comment

Posted by চালু করুন এপ্রিল 27, 2012 in আম, নাস্তা, ফল

 

আমসত্ত্ব

উপকরণ : কাঁচা আম আধা কেজি, চিনি ৭৫০ গ্রাম, সরিষার তেল কোয়ার্টার কাপ, রসুন বাটা ২ টেবিল চামচ।

প্রস্তুত প্রণালি : তেল ছাড়া সব উপকরণ একসঙ্গে সিদ্ধ করে চেলে নিন। তারপর হাঁড়িতে তেল গরম করে সিদ্ধ আম দিয়ে অনবরত নাড়তে থাকুন। যতক্ষণ না ঘন আঠালো মণ্ড তৈরি হয়। তারপর কুলা অথবা গানতার মধ্যে ঢেলে দিয়ে রোদে ৪/৫ দিন শুকান। তারপর ছোট ছোট বরফির মতো করে কেটে পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ২৫ এপ্রিল ২০১২

 
Leave a comment

Posted by চালু করুন এপ্রিল 27, 2012 in আম, ফল

 

কাঁচা আমের জেলি

উপকরণ : কাঁচা আম সিদ্ধ করে বাটা ১/২ কেজি, চিনি ১/২ কেজি, সিরকা ১ কাপ, তেজপাতা ১টা।

প্রস্তুত প্রণালি : তেজপাতা ছাড়া সব উপকরণ এক সঙ্গে সিদ্ধ করে চেলে নিতে হবে। থকথকা পিউরি তৈরি হলে তেজপাতা দিয়ে আবার জাল দিতে হবে যতক্ষণ পর্যন্ত না জেলির মতো তৈরি হবে। লক্ষ্য রাখতে হবে যাতে নিচে লেগে না যায়। সব শেষে ঠাণ্ডা করে বয়ামে ভরে নিতে হবে। ফ্রিজে রেখে অনেক দিন খাওয়া যায় মজাদার কাঁচা আমের জেলি।

রেসিপিটি প্রকাশিত হয় ২৫ এপ্রিল ২০১২

 
Leave a comment

Posted by চালু করুন এপ্রিল 27, 2012 in আম, ফল

 
 
Follow

Get every new post delivered to your Inbox.

Join 219 other followers