RSS

Category Archives: আমড়া

আমড়া চাটনি

উপকরণ: আমড়া ২টা, টমেটো ২টা, শুকনা মরিচ ২টা, হলুদ ও লবণ পরিমাণমতো, চিনি ১ কাপ।

প্রণালি: সামান্য তেলে মরিচ দিয়ে তাতে আমড়ার মিহি কুচি ও টমেটো দিয়ে কষিয়ে নিন। চিনি ও সামান্য পানি দিয়ে ঘন হয়ে এলে নামিয়ে নিন।

রেসিপিটি প্রকাশিত হয় ২৭ সেপ্টেম্বর ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন মার্চ 13, 2012 in আমড়া, চাটনি, টক ঝাল মিষ্টি, ফল

 

আমড়ার ঝাল আচার

উপকরণ : আমড়া ১ কেজি. লবণ স্বাদমত, সরিষা বাটা ২ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১ চা-চামচ, মরিচ গুঁড়া ২ চা-চামচ, চিনি ৪ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, পাঁচফোড়ন টালা গুঁড়া ১ চামচ, সিরকা আধা কাপ, সরিষার তেল আধা কাপ।

প্রস্তুত প্রণালী : প্যানে তেল দিয়ে পাঁচফোড়নের ফোড়ন দিয়ে সব মসলা দিয়ে কষিয়ে আমড়া দিয়ে ভালো করে কষিয়ে পাঁচফোড়ন গুঁড়া দিয়ে নামাতে হবে। বৈয়ামে ভরে রোদে শুকাতে হবে।

 রেসিপিটি প্রকাশিত হয় ১১ অক্টোবর ২০১০

 
Leave a comment

Posted by চালু করুন ডিসেম্বর 16, 2011 in আচার, আমড়া, টক ঝাল মিষ্টি, ফল

 

কাঁচা আমড়ায় মুড়োঘণ্ট

উপকরণ:  মাছের মুড়ো (মাথা) একটি, মুগডাল ২৫০ গ্রাম, আতপ চাল আধা কাপ (ভিজিয়ে রাখা), আলুর টুকরা এক কাপ, পেঁয়াজ কুচি এক কাপ, রসুন কুচি এক চা-চামচ, আদা বাটা এক টেবিল চামচ, জিরা বাটা এক চা-চামচ, তেজপাতা দুই-তিনটি, মরিচ গুঁড়ো এক চা-চামচ, হলুদ গুঁড়ো এক চা-চামচ, কাঁচা মরিচ সাত-আটটি, পেঁয়াজ বেরেস্তা এক টেবিল চামচ, ভাজা জিরার গুঁড়ো এক চা-চামচ, চিনি এক টেবিল চামচ, দারচিনি দুই-তিন টুকরো, আমড়া দুটি ডুমো করে কাটা। লবণ স্বাদমতো, তেল প্রয়োজনমতো।

প্রণালী: মাছের মুড়ো কেটে টুকরো করে পরিষ্কার করে নিন। লবণ, রসুন বাটা ও হলুদ গুঁড়ো মেখে ভেজে রাখুন। সসপ্যানে তেল দিন, একে একে সব মসলা দিয়ে লবণ ও সামান্য পানি দিয়ে কষান, কষানো হলে মুগডাল, আলু ও আতপ চাল দিয়ে ভালো করে কষে নিন। পরিমাণমতো গরম পানি দিন, নাড়তে থাকুন মাঝে মাঝে। ডাল সেদ্ধ হলে মাছের মুড়ো দিন। কাঁচা আমড়ার টুকরোগুলো দিন। চিনি ও কাঁচা মরিচ দিন। মুড়োঘণ্ট সেদ্ধ ও ঘন হয়ে এলে ভাজা জিরার গুঁড়ো ও পেঁয়াজ বেরেস্তা দিয়ে পরিবেশন করুন কাঁচা আমড়ার মুড়োঘণ্ট।

রেসিপিটি প্রকাশিত হয় ৬ অক্টোবর ২০০৯

 
Leave a comment

Posted by চালু করুন ডিসেম্বর 5, 2011 in আমড়া, মাছ

 

টক-মিষ্টি আমড়া ঝুরি

উপকরণ : আমড়া ৪টি, স্বাদ লবণ ১/২ চা চামচ, মরিচ গুঁড়া সামান্য, কাঁচা মরিচ ১ চা চামচ, চিনি সামান্য, ভাজা মসলার গুঁড়া ১/২ চা চামচ।

প্রণালি : প্রথমে আমড়া ভালো করে ধুয়ে, ছিলে, গ্রেটারে গ্রেট করে নিন। এবার ঝুড়ি করা আমড়ায় একে একে লবণ, মরিচ গুঁড়া, কাঁচা মরিচ কুচি, চিনি, ভাজা মসলার গুঁড়া মিশিয়ে পরিবেশন করতে হবে।

রেসিপিটি প্রকাশিত হয় ১১ অক্টোবর ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন নভেম্বর 21, 2011 in আমড়া

 

আমড়ার রায়তা

উপকরণ : আমড়া ২টি, পাপড়িকা ১/২ চা চামচ, শুকনা মরিচ ১টি, স্বাদ লবণ সামান্য, চিনি ১ চা চামচ, লেবুর রস ১/২ চা চামচ।

প্রণালি : প্রথমে আমড়া ধুয়ে, ছিলে, কিউব করে কেটে নিন। এবার শুকনা মরিচ ঢেলে গুঁড়া করে নিন। এবার কাটা আমড়ায় প্রথমে লেবুর রস এবং একে একে মরিচ, স্বাদ লবণ, পাপড়িকা, লেবুর রস, চিনি হালকাভাবে মিশিয়ে পরিবেশন করুন আমড়ার রায়তা।

রেসিপিটি প্রকাশিত হয় ১১ অক্টোবর ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন নভেম্বর 21, 2011 in আমড়া, ফল

 

আমড়া কাসুন্দি

উপকরণ : আমড়া ২টি (লম্বা করে কাটা), কাঁচামরিচ ১টি, চিনি সামান্য, পাপড়িকা ১/২ চা চামচ, স্বাদ লবণ সামান্য, কাসুন্দি ১ চা চামচ।

প্রণালি : আমড়া ছিলে, ধুয়ে, লম্বা করে কেটে নিন। এবার তাতে একে একে পাপড়িকা, কাঁচা মরিচ কুচি, স্বাদ লবণ, চিনি, কাসুন্দি মেশান। ভালোভাবে মেশানো হলে পরিবেশন করুন টক-ঝাল আমড়া কাসুন্দি।

রেসিপিটি প্রকাশিত হয় ১১ অক্টোবর ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন নভেম্বর 21, 2011 in আমড়া

 

আমড়ার আচার

উপকরণ : আমড়া ৪টি, সরিষার তেল ১ কাপ, লবণ সামান্য, শুকনা মরিচ ৩-৪টি, পাঁচফোড়ন ১ চা চামচ (বাটা), সিরকা ১/২ কাপ, চিনি ২ চা চামচ।

প্রণালি : প্রথমে আমড়া ভালো করে ধুয়ে, ছিলে কেটে নিন। চুলায় পাত্রে তেল দিন। তেল গরম হলে তাতে শুকনা মরিচ, পাঁচফোড়ন দিয়ে কিছুক্ষণ নেড়ে আমড়া দিয়ে দিন। ২ মিনিট রান্না করে তাতে চিনি, লবণ, সিরকা দিয়ে দিন। ৫ মিনিট রান্না করে নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করুন মজাদার আমড়ার আচার।

রেসিপিটি প্রকাশিত হয় ১১ অক্টোবর ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন নভেম্বর 21, 2011 in আচার, আমড়া

 
 
Follow

Get every new post delivered to your Inbox.

Join 219 other followers