RSS

Category Archives: আনারস

আনারসের শরবত

উপকরণ : ২০০ গ্রাম আনারস, বিট লবণ, চিনি, বরফ কুচি, পুদিনা পাতা।

প্রস্তুত প্রণালি : আনারস ভালো মতো পরিষ্কার করে কেটে রস বের করে বেল্গন্ডারের মধ্যে নিন (এতে যেন কোনো খোসা বা বিচি না থাকে)। তাতে মিনারেল পানি, পরিমাণ মতো বিট লবণ, চিনি মিশিয়ে ২০ মিনিট ফ্রিজে রেখে দিন। ২০ মিনিট পর ফ্রিজ থেকে বের করে বরফ কুচি আর পুদিনা পাতা দিয়ে পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ১৪ মার্চ ২০১২

 
Leave a comment

Posted by চালু করুন মার্চ 27, 2012 in আনারস, পানীয়, ফল

 

আনারস টক ঝাল মিষ্টি

উপকরণ
আনারস ১টি, গুড় ২০০ গ্রাম, মরিচ ভাজা গুঁড়া ১ টেবিল চামচ, পাঁচফোড়ন ভাজা গুঁড়া ১ চামচ, জিরা ভাজা গুঁড়া ১ চা চামচ, সরিষার তেল সিকি কাপ, লবণ স্বাদমতো, সিরকা আধা কাপ, বিটলবণ আধা চা চামচ, সোডিয়াম বেনজয়েট সিকি চামচ, সিরকা ১ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন
১. আনারস লম্বা টুকরা করে কাটুন।
২. তেলে গুড় ও সিরকা মেশান।
৩. মিশে গেলে আনারস দিন। এরপর লবণ ও বিটলবণ দিন।
৪. ঘন হয়ে এলে ভাজা মসলা দিন।
৫. এরপর নামিয়ে সোডিয়াম বেনজয়েট সিরকায় গুলিয়ে দিয়ে দিন।
৬. ঠাণ্ডা হলে বয়ামে রেখে কয়েক দিন রোদে দিয়ে সংরক্ষণ করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ৫ ডিসেম্বর ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন ডিসেম্বর 12, 2011 in আচার, আনারস, ফল

 

আনারসী ইলিশ

উপকরণ : ইলিশ মাছের টুকরো ৮-১০টি, আনারস ঝুরি করে কাটা ১ কাপ, হলুদ গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, আস্ত কাঁচামরিচ ৫-৬টি, সরিষার তেল পরিমাণমতো, লবণ স্বাদ অনুযায়ী এবং পানি পরিমাণমতো। পেঁয়াজ মিহি করে কাটা হাফ কাপ। রসুন বাটা হাফ চা চামচ।

প্রস্তুত প্রণালি : প্রথমে মাছের টুকরোগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন। একটি প্যানে তেল নিয়ে পেঁয়াজ ও কাঁচামরিচ হালকা ভেজে একে একে তাতে সব গুঁড়া ও বাটা মসলা, স্বাদ অনুযায়ী লবণ এবং ঝুরি করা আনারস দিয়ে মসলা ভালো করে কষিয়ে এতে মাছের টুকরো বিছিয়ে অল্প পানি দিয়ে না ঢেকে ১০ মিনিট রান্না করে নামিয়ে পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ১০ মে ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন নভেম্বর 28, 2011 in আনারস, ইলিশ মাছ, ফল, মাছ

 

সবজিতে আনারস

উপকরণ : পটোল গোল গোল করে কাটা ১ কাপ, বরবটি ছোট ছোট টুকরা করা হাফ কাপ, আলু কিউব করে কাটা হাফ কাপ, গাজর কিউব করে কাটা হাফ কাপ, পেঁপে কিউব করে কাটা হাফ কাপ, টমেটো কিউব করে কাটা হাফ কাপ, আনারস কিউব করে কাটা ১ কাপ, কাঁচামরিচ আস্ত ৫-৬টি, হলুদ গুঁড়া হাফ চা চামচ, মরিচ গুঁড়া হাফ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, পেঁয়াজ কিউব করে কাটা হাফ কাপ, তেল ও পানি পরিমাণমতো।

প্রস্তুত প্রণালি : সব তরকারি আলাদা আলাদা করে অল্প সেদ্ধ করে নিন। একটি কড়াইয়ে তেল গরম করে এতে পেঁয়াজসহ সব উপকরণ দিয়ে ভালো করে কষিয়ে তারপর আনারস দিয়ে আবার কষিয়ে পরিমাণমতো পানি দিয়ে রান্না শেষ করে সাজিয়ে পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ১০ মে ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন নভেম্বর 27, 2011 in আনারস, ফল, শাকসবজি

 

আনারসী বিফ স্টু

উপকরণ : বিফ হাড়সহ ছোট ছোট টুকরো করা ৫০০ গ্রাম, আনারস কিউব করে কাটা ২ কাপ, পেঁয়াজ মোটা করে কাটা ১ কাপ, আদা টুকরো করা ৫০ গ্রাম, রসুন টুকরো ৫০ গ্রাম, লাল শুকনো মরিচ ৮-১০টি, সয়াবিন তেল পরিমাণমতো, লবণ স্বাদ অনুযায়ী, তেজপাতা ২-৩টি, আস্ত গরম মসলা, দুটি করে এলাচ ও দারুচিনি।

প্রস্তুত প্রণালি : প্রথমে হাঁড়িতে তেল গরম করে একে একে সব উপকরণ দিয়ে হালকা ভেজে তাতে বিফ ও স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে কষিয়ে তাতে পরিমাণমতো পানি, কিউব করা আনারস ও শুকনো মরিচ দিয়ে ঢেকে মাখা মাখা করে রান্না শেষে নামিয়ে গরম গরম পরিবেশন করুন আনারসী বিফ স্টু।

রেসিপিটি প্রকাশিত হয় ১০ মে ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন নভেম্বর 27, 2011 in আনারস, মাংসের নানা পদ

 

আনারস চিংড়ি ভুনা

উপকরণ : চিংড়ি মাছ ৫০০ গ্রাম, আনারস কিউব করে কাটা ১ কাপ, রসুন বাটা ১ চা চামচ, আদা বাটা হাফ চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী, হলুদ গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, তেজপাতা ২টি, আস্ত কাঁচামরিচ ৫-৬টি, সরিষার তেল পরিমাণমতো এবং পানিও পরিমাণমতো।

প্রস্তুত প্রণালি : প্রথমে মাছের খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিন। একটি কড়াইয়ে তেল গরম করে তাতে পেঁয়াজের সঙ্গে অন্যান্য মসলা, লবণ, চিংড়ি মাছ এবং কিউব করা আনারস দিয়ে ভালো করে কষিয়ে ভুনা ভুনা করে রান্না করে নামিয়ে ফেলুন আনারস চিংড়ি ভুনা।

রেসিপিটি প্রকাশিত হয় ১০ মে ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন নভেম্বর 27, 2011 in আনারস, চিংড়ি, ফল

 

ঝটপট আনারসী চিকেন

উপকরণ : হাড়সহ মুরগির টুকরো করা ৫০০ গ্রাম, সিরকা ২ টেবিল চামচ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী, মরিচ গুঁড়া ১ টেবিল চামচ, আস্ত কাঁচামরিচ ৫-৬টা, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, আনারস কিউব করে কাটা ২ কাপ, পেঁয়াজ কিউব করে কাটা ২ কাপ, তেল পরিমাণমতো এবং পানিও পরিমাণমতো।

প্রস্তুত প্রণালি : মুরগির মাংস ভালো করে ধুয়ে তাতে সব উপকরণ ভালো করে মাখিয়ে ২ ঘণ্টা ফ্রিজে রেখে দিন (তেল বাদে)। তারপর একটি প্যানে তেল গরম করে তাতে আগে থেকে মাখানো মুরগির মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে মাখা মাখা করে ধনেপাতা কুচি ও কাঁচামরিচ দিয়ে নামিয়ে পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ১০ মে ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন নভেম্বর 27, 2011 in আনারস, ফল, মুরগি

 
 
Follow

Get every new post delivered to your Inbox.

Join 219 other followers