RSS

Category Archives: ফলমূলের সাজ

মিষ্টি কুমড়ার হাঁড়িতে পান্তা

উপকরণ: একটি বড় মিষ্টি কুমড়া। একটি কারভিং ছুরি, একটি কাটিং বোর্ড।

প্রণালি: প্রথমে মিষ্টি কুমড়ার ডাঁটার চারপাশে ছয়টি বৃত্ত কেটে নিন, বৃত্তের ভেতরের সবুজ অংশ কেটে ফেলুন। আবার দুটি বৃত্তের মধ্যে একটু বড় করে বৃত্ত কেটে নিন, ভেতরের অংশ কেটে ফেলুন। এখন বৃত্তের মধ্যে ছোট ছোট পাপড়ি কেটে নিন। ব্যস, এখন বৃত্তের দাগের সঙ্গে মিল রেখে ঢাকনা কেটে তুলে ফেলুন। নিচের অংশের চারপাশে বর্ডার কেটে নিন। বর্ডার রেখে নিচের সবুজ অংশ কেটে ফেলুন। পুরো অংশে ছোট ছোট পাপড়ি কেটে নিন। ব্যস, ভেতরের অংশ চামচ দিয়ে আস্তে করে তুলে ফেলুন। এখন ভেতরে ফয়েল পেপার দিয়ে পয়লা বৈশাখের পান্তা বা ইলিশ অথবা যেকোনো ধরনের খাবার পরিবেশন করুন।

প্রকাশিত হয় ১৩ এপ্রিল ২০১০

 
Leave a comment

Posted by চালু করুন নভেম্বর 27, 2011 in ফলমূলের সাজ

 

বৈশাখী তরমুজ

উপকরণ: তরমুজ ১টি, ১টি কারভিং ছুরি, ১টি ছুরি, ১টি সু্কপার, ১টি কাটিং বোর্ড।

প্রণালি: প্রথমে তরমুজের এক পাশে নকশার চিহ্ন দিয়ে নিন। অন্য পাশে একটি বৃত্ত চিহ্ন করে নিন। বৃত্তের মধ্যে আরেকটি বৃত্ত চিহ্নিত করে নিন। এখন ভেতরের অংশ কেটে তুলে ফেলুন। এবার মার্ক করা অংশ রেখে বাকি সবুজ অংশ তুলে ফেলুন। ভেতরের অংশ সু্কপার দিয়ে গোল করে তুলে ফেলুন। চারপাশে জিগজ্যাগ দাগ কাটুন। এখন বলগুলো ভেতরে সাজিয়ে পরিবেশন করুন।

প্রকাশিত হয় ১৩ এপ্রিল ২০১০

 
Leave a comment

Posted by চালু করুন নভেম্বর 27, 2011 in ফলমূলের সাজ

 

বাঙ্গিতে খাবার পরিবেশন

উপকরণ: ১টি গোল বাঙ্গি, ১টি কারভিং ছুরি, ১টি কাটিং বোর্ড।

প্রণালি: প্রথমে বাঙ্গির ডাঁটার চারপাশে ছোট ইউ আকৃতির পাপড়ি কেটে নিন। এই পাপড়ির পেছনে ছোট বাঁকা দাগ কেটে নিন। পাঁচ-ছয় সারি কেটে ঢাকনা কেটে নিন। পরে নিচের অংশে একটি মোটা রিং কেটে তুলে ফেলুন, এখন চারপাশ জিগজ্যাক করে দাগ কেটে নিন। নিচে দুটি নকশা কেটে নিন। ব্যস, এখন ভেতরের অংশ চামচ দিয়ে তুলে নিন। এর মধ্যে ফ্রুটস সালাদ বা জুস পরিবেশন করতে পারেন।

প্রকাশিত হয় ১৩ এপ্রিল ২০১০

 
Leave a comment

Posted by চালু করুন নভেম্বর 27, 2011 in ফলমূলের সাজ

 

তরমুজের হাতপাখা

উপকরণ: তরমুজ ১টি, ১টি কারভিং ছুরি, ১টি কাটিং বোর্ড, ১টি সু্কপার।

প্রণালি: প্রথমে তরমুজ খাড়াভাবে বসানোর জন্য একপাশ একটু কেটে নিন। তিন ভাগের দুই অংশ থেকে দুটি হাতপাখা এঁকে নিন, যেন হাতপাখার হাতল দুটি পাশাপাশি থাকে। এবার পাখার মধ্যে আড়াআড়িভাবে দাগ কেটে নিন ও চার পাশে জিগজ্যাগ করে দাগ কেটে নিন। এখন হাতপাখা রেখে বাকি অংশ কেটে ফেলুন। সু্কপার দিয়ে গোল করে ভেতরের অংশ তুলে নিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

প্রকাশিত হয় ১৩ এপ্রিল ২০১০

 
Leave a comment

Posted by চালু করুন নভেম্বর 27, 2011 in ফলমূলের সাজ

 

বাঙ্গির ফুল ও ঘুড়ি

উপকরণ: ১টি লম্বাকৃতির বাঙ্গি, ১টি কারভিং ছুরি, ১টি কাটিং বোর্ড।

প্রণালি: প্রথমে বাঙ্গির মধ্যে ছোট একটি বৃত্ত কেটে নিন। বৃত্তের চারপাশ থেকে একটি রিং তুলে নিন। বৃত্তের মধ্যে ছোট ছোট পাপড়ি কেটে নিন। এখন বৃত্তের চারপাশে ভি আকৃতির পাপড়ি কাটুন। দুটি পাপড়ির মাঝের অংশ কেটে ফেলুন। দুটির ফাঁকে ফাঁকে আবার পাপড়ি কেটে নিন, এভাবে চার-পাঁচ সারি পাপড়ি কাটুন। এখন দুই পাশে দুটি ঘুড়ি কেটে নিন। ঘুড়ির সবুজ অংশ রেখে বাকি সবুজ অংশ কেটে ফেলুন।

প্রকাশিত হয় ১৩ এপ্রিল ২০১০

 
Leave a comment

Posted by চালু করুন নভেম্বর 27, 2011 in ফলমূলের সাজ

 
 
Follow

Get every new post delivered to your Inbox.

Join 219 other followers