RSS

Category Archives: পানীয়

টক দইয়ের শরবত

উপকরণ: টক দই ফেটানো আধা কাপ, পুদিনাবাটা আধা চা-চামচ, কাঁচা মরিচবাটা আধা চা-চামচ, বিট লবণ সিকি চা-চামচ, চিনি আধা চা-চামচ, গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ, পানি ১ কাপ, লবণ স্বাদমতো।

প্রণালি: সব উপকরণ ব্লেন্ডারে দিয়ে মিশিয়ে নিন। ছাঁকনিতে ছেঁকে পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ২৫ অক্টোবর ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন মে 28, 2012 in টক ঝাল মিষ্টি, দই, পানীয়

 

আম-অরবরই শরবত

উপকরণ : আম কুচি ২ কাপ, অরবরই ২ কাপ, কাঁচামরিচ ২টা. পুদিনাপাতা ২ টেবিল চামচ, বিট লবণ ১/২ চা চামচ, লবণ ১ চা চামচ, চিনি ১ কাপ, জিরা গুঁড়া [সামান্য], পানি ছয় কাপ।

প্রস্তুত প্রণালি : সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নিতে হবে। সব শেষে বরফ কুচি দিয়ে পরিবেশন করতে হবে।

রেসিপিটি প্রকাশিত হয় ২৫ এপ্রিল ২০১২

 
Leave a comment

Posted by চালু করুন এপ্রিল 27, 2012 in আম, পানীয়, ফল

 

কাঁচা আমের শরবত

উপকরণ: কাঁচা আম ৪টি, পানি ৮ কাপ, সিরাপ বা চিনি প্রয়োজনমতো, বিট লবণ ১ চা-চামচ, সরিষাগুঁড়া ১ চা-চামচ, কাঁচা মরিচবাটা আধা চা-চামচ, পুদিনাপাতা বাটা ১ টেবিল-চামচ, লবণ আধা চা-চামচ বা পরিমাণমতো।

প্রণালি: আমের খোসা ছাড়িয়ে সেদ্ধ করে ছেনে নিয়ে আঁটি ফেলে দিতে হবে। সব উপকরণ একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে বরফকুচি দিয়ে পরিবেশন করতে হবে।

রেসিপিটি প্রকাশিত হয় ১০ এপ্রিল ২০১২

 
Leave a comment

Posted by চালু করুন এপ্রিল 15, 2012 in আম, পানীয়, ফল

 

আমের ঠান্ডাই

উপকরণ: সেদ্ধ আমের টুকরা ১ কাপ, চিনি স্বাদমতো, লবণ স্বাদমতো, ভাজা জিরাগুঁড়া স্বাদমতো, শুকনা মরিচ টেলে গুঁড়া স্বাদমতো, সাজানোর জন্য (গ্লাস), লেবুর রস, বিট লবণ।

প্রণালি: লেবুর রসে গ্লাস উল্টো করে একটু ডুবিয়ে তারপর বিট লবণে ডুবিয়ে নিতে হবে। এতে গ্লাসের গায়ে লেবু, লবনের একটা প্রলেপ পড়বে। চুমুক দিলে মজার স্বাদ পাবেন। ব্লেন্ডারে সেদ্ধ আম, লবণ, চিনি, জিরাগুঁড়া, শুকনা মরিচগুঁড়া, পানিসহ খুব করে ব্লেন্ড করে পাতলা কাপড়ে ছেঁকে খুব ঠান্ডা ঠান্ডা পরিবেশন।

রেসিপিটি প্রকাশিত হয় ১০ এপ্রিল ২০১২

 
Leave a comment

Posted by চালু করুন এপ্রিল 15, 2012 in আম, পানীয়, ফল

 

তরমুজের শরবত

উপকরণ : ৩০০ গ্রাম তরমুজ, বিট লবণ, চিনি, বরফ কুচি।

প্রস্তুত প্রণালি : তরমুজ ভালো মতো পরিষ্কার করে কেটে রস বের করতে বেল্গন্ডারের মধ্যে নিন [এতে যেন কোনো খোসা বা বিচি না থাকে]। তাতে মিনারেল পানি, পরিমাণ মতো বিট লবণ, চিনি মিশিয়ে ২০ মিনিট ফ্রিজ এ রেখে দিন। ২০ মিনিট পর ফ্রিজ থেকে বের করে বরফ কুচি দিয়ে পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ১৪ মার্চ ২০১২

 
Leave a comment

Posted by চালু করুন মার্চ 27, 2012 in তরমুজ, পানীয়, ফল

 

কমলার শরবত

উপকরণ : ২টি কমলা, বিট লবণ, চিনি, গোলমরিচ, পুদিনা পাতা, বরফ কুচি।

প্রস্তুত প্রণালি : কমলা ভালো মতো পরিষ্কার করে কেটে রস বের করে নিন [এতে যেন কোনো খোসা বা বিচি না থাকে]। তাতে মিনারেল পানি, পরিমাণ মতো বিট লবণ, গোলমরিচ, চিনি মিশিয়ে পুদিনা পাতা দিয়ে ২০ মিনিট ফ্রিজে রেখে দিন ২০ মিনিট পর ফ্রিজ থেকে বের করে বরফ কুচি আর পুদিনা পাতা দিয়ে পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ১৪ মার্চ ২০১২

 
Leave a comment

Posted by চালু করুন মার্চ 27, 2012 in কমলা, পানীয়, ফল

 

লেবুর শরবত

উপকরণ : ফ্রেশ লেবু, বিট লবণ, চিনি, গোলমরিচ, পুদিনা পাতা, বরফ কুচি।

প্রস্তুত প্রণালি : লেবু ভালো মতো পরিষ্কার করে কেটে রস বের করে নিন। তাতে মিনারেল পানি, পরিমাণ মতো বিট লবণ, গোলমরিচ, চিনি মিশিয়ে পুদিনা পাতা দিয়ে ২০ মিনিট ফ্রিজে রেখে দিন। ২০ মিনিট পর ফ্রিজ থেকে বের করে বরফ কুচি আর পুদিনা পাতা দিয়ে পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ১৪ মার্চ ২০১২

 
Leave a comment

Posted by চালু করুন মার্চ 27, 2012 in পানীয়

 

আপেলের শরবত

উপকরণ : ২টি আপেল, চিনি, বরফ কুচি, পুদিনা পাতা।

প্রস্তুত প্রণালি : আপেল ভালো মতো পরিষ্কার করে কেটে রস বের করতে বেল্গন্ডারের মধ্যে নিন (তাতে যেন কোনো খোসা বা বিচি না থাকে)। তারপর ছেঁকে নিন যাতে শরবত পরিষ্কার দেখা যায়। মিনারেল পানি, পরিমাণ মতো চিনি মিশিয়ে ২০ মিনিট ফ্রিজে রেখে দিন। ২০ মিনিট পর ফ্রিজ থেকে বের করে বরফ কুচি আর পুদিনা পাতা দিয়ে পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ১৪ মার্চ ২০১২

 
Leave a comment

Posted by চালু করুন মার্চ 27, 2012 in আপেল, পানীয়, ফল

 

আনারসের শরবত

উপকরণ : ২০০ গ্রাম আনারস, বিট লবণ, চিনি, বরফ কুচি, পুদিনা পাতা।

প্রস্তুত প্রণালি : আনারস ভালো মতো পরিষ্কার করে কেটে রস বের করে বেল্গন্ডারের মধ্যে নিন (এতে যেন কোনো খোসা বা বিচি না থাকে)। তাতে মিনারেল পানি, পরিমাণ মতো বিট লবণ, চিনি মিশিয়ে ২০ মিনিট ফ্রিজে রেখে দিন। ২০ মিনিট পর ফ্রিজ থেকে বের করে বরফ কুচি আর পুদিনা পাতা দিয়ে পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ১৪ মার্চ ২০১২

 
Leave a comment

Posted by চালু করুন মার্চ 27, 2012 in আনারস, পানীয়, ফল

 

লেমোনেড

সিরাপের উপকরণ:  পানি ৩ কাপ, চিনি ৪ কাপ, শরবতি লেবুর রস ২ টেবিল চামচ।

প্রণালি:  চিনি-পানি জ্বাল দিয়ে ফুটে উঠলে লেবুর রস দিয়ে অল্পক্ষণ চুলায় রেখে চুলা বন্ধ করে দিতে হবে। ঠান্ডা হলে ছেঁকে পরিষ্কার পাত্রে রেখে দিতে হবে। যেকোনো পানীয় তৈরিতে এই সিরাপ ব্যবহার করা যাবে।

১ গ্লাস লেমোনেডের উপকরণ:  সিরাপ আধা কাপ, ঠান্ডা সোডার পানি পরিমাণমতো, লেবুর খোসার কুচি সিকি চা-চামচ, চেরিকুচি আধা চা-চামচ।

প্রণালি:  সিরাপ ডিপ ফ্রিজে রেখে জমিয়ে গুঁড়া করে গ্লাসে রেখে চেরি ও লেবুর খোসার কুচি দিয়ে রাখুন। এবার এর ওপর থেকে সোডার পানি ঢালতে হবে। স্ট্র দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে হবে।

 রেসিপিটি প্রকাশিত হয় ১৮ মে ২০১০

 
Leave a comment

Posted by চালু করুন ডিসেম্বর 15, 2011 in পানীয়

 
 
Follow

Get every new post delivered to your Inbox.

Join 219 other followers