RSS

Category Archives: নাড়ু-মোয়া

মুড়ির মোয়া

উপকরণ : মুড়ি ২০০ গ্রাম, খেজুরের গুড় বড় ২ কাপ, আদার রস ২ চা চামচ।

প্রণালি : কড়াই চুলায় দিয়ে তাতে গুড় দিন। গুড় ফুটে উঠলে তাতে আদার রস দিন। গুড়ে পাক ধরলে আস্তে আস্তে মুড়ি দিন। নাড়তে থাকুন। গুড় ও মুড়ি মিশে গেলে নামিয়ে সামান্য ঠান্ডা হতে দিন। হাত পানিতে ভিজিয়ে পছন্দমতো সাইজের মোয়া তৈরি করুন ও গরম চায়ের সঙ্গে পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ৬ এপ্রিল ২০১০

 
Leave a comment

Posted by চালু করুন এপ্রিল 10, 2012 in নাড়ু-মোয়া

 

চিঁড়ার মোয়া

উপকরণ : চিঁড়া ২৫০ গ্রাম, আখের গুড় ২ কাপ, ভাজা চালের ছাতু ২ টেবিল চামচ, নারকেল কোরা ১ কাপ, তেল ২ টেবিল চামচ।

প্রণালি : চিঁড়া তেলে ভেজে নিতে হবে। কড়াইয়ে গুড় দিয়ে তাতে সামান্য পানি দিয়ে জ্বাল দিন। গুড়ে পাক ধরা পর্যন্ত অপেক্ষা করুন। গুড় আঠালো হলে তাতে ভাজা চিঁড়া, নারকেল ও ছাতু দিয়ে নাড়তে থাকুন। গুড় মিশে গেলে নামিয়ে ঠান্ডা হতে দিন। হাত ভিজিয়ে তৈরি করুন মজাদার চিঁড়ার মোয়া।

রেসিপিটি প্রকাশিত হয় ৬ এপ্রিল ২০১০

 

মুড়ির মোয়া

উপকরণ: মুড়ি ৫০০ গ্রাম, গুড় ২৫০ গ্রাম, লবণ পরিমাণমতো।

প্রণালি: গুড় কড়াইয়ে জ্বাল দিতে হবে। গুড়ে আঁশ হয়ে গেলে মুড়ির মধ্যে ঢেলে দিতে হবে। তারপর বিভিন্ন আকার অনুযায়ী মোয়া তৈরি করতে হবে। গুড় আঠালো থাকা অবস্থায় মোয়া বানিয়ে ফেলতে হবে।

রেসিপিটি প্রকাশিত হয় ১৯ অক্টোবর ২০১০

 
Leave a comment

Posted by চালু করুন অগাষ্ট 21, 2011 in নাড়ু-মোয়া

 

নারকেলের নাড়ু

উপকরণ: নারকেল কোরানো ৪/৫ কাপ, ২৫০ গ্রাম গুড়।

প্রণালি: গুড় ও কোরানো নারকেল একসঙ্গে করে জ্বাল দিতে হবে। জ্বাল দেওয়ার সময় লক্ষ রাখতে হবে যখন আঁশ হয়ে আসবে তখন নামিয়ে ফেলতে হবে। এরপর নাড়ু বানাতে হবে।

রেসিপিটি প্রকাশিত হয় ১৯ অক্টোবর ২০১০

 
Leave a comment

Posted by চালু করুন অগাষ্ট 21, 2011 in নাড়ু-মোয়া

 

চিঁড়ার মোয়া

উপকরণ: ৫০০ গ্রাম চিঁড়া, ২০০ গ্রাম গুড়, গোলমরিচের গুঁড়া পরিমাণমতো।

প্রণালি: চিঁড়া ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তারপর কাঠের খোলায় চিঁড়া ভেজে নিতে হবে। চিঁড়া লাল লাল হয়ে গেলে এতে গুড় ঢেলে দিতে হবে। একসঙ্গে গুড় ও চিঁড়া কষাতে হবে। কষানোর সময় কাঠি বা কোনো কিছু দিয়ে সারাক্ষণ নাড়তে হবে। যেন গুড় ও চিঁড়া লেগে না যায়। আঠালো হয়ে গেলে নামিয়ে ফেলতে হবে। নামানোর আগে গোলমরিচের গুঁড়া দিতে হবে। গরম থাকতে থাকতে মোয়া বানিয়ে ফেলতে হবে। চিঁড়া ঠান্ডা হয়ে গেলে মোয়া তৈরি করা যায় না। তাই গরম থাকা অবস্থায়ই তৈরি করে ফেলতে হবে।

রেসিপিটি প্রকাশিত হয় ১৯ অক্টোবর ২০১০

 
Leave a comment

Posted by চালু করুন অগাষ্ট 21, 2011 in নাড়ু-মোয়া

 

খইয়ের মুড়কি

উপকরণ: খই ৫০০ গ্রাম, গুড় ৩০০ গ্রাম।

প্রণালি: গুড় কড়াইয়ের মধ্যে জ্বাল দিতে হবে। গুড়ে আঁশ হয়ে গেলে খইয়ের মধ্যে ঢেলে দিতে হবে। আঠালো হয়ে এলে নামিয়ে পরিবেশন। খই নির্দিষ্ট একটি বড় পাত্রে রাখলে খইয়ের মুড়কি বানাতে অনেক সুবিধা হয়।

রেসিপিটি প্রকাশিত হয় ১৯ অক্টোবর ২০১০

 
Leave a comment

Posted by চালু করুন অগাষ্ট 21, 2011 in নাড়ু-মোয়া

 

সুজির সন্দেশ

উপকরণ: সুজি এক কাপ, এক কাপ নারকেল কোরানো, চিনি এক কাপ, ৩/৪ কাপ দুধ, কিশমিশ, লবণ পরিমাণমতো।

প্রণালি: সুজি ভেজে নিতে হবে। নারকেল কোরা মিহি করে বেটে নিতে হবে। নারকেল বাটার সঙ্গে সুজি, চিনি ও দুধ একসঙ্গে মিশিয়ে কড়াইয়ে ভালোভাবে নাড়তে হবে। এরপর ২/৩ কাপ ঘি এর মধ্যে ঢেলে দিতে হবে। সবকিছু ভালোভাবে মিশে গেলে আঁশ হয়ে এলে নামিয়ে ফেলতে হবে। বিভিন্ন আকারে সুজির সন্দেশ বানাতে হবে।

রেসিপিটি প্রকাশিত হয় ১৯ অক্টোবর ২০১০

 
Leave a comment

Posted by চালু করুন অগাষ্ট 21, 2011 in নাড়ু-মোয়া, মিষ্টি ও মিষ্টিজাত

 

নারকেলের নশকরা

উপকরণ: নারকেল কোরানো ৩/৪ কাপ, চিনি দেড় কাপ, এলাচ গুঁড়া, সামান্য কর্পূর, দুধ ১ কাপ।

প্রণালি: কোরানো নারকেল চিনি ও দুধ দিয়ে ভালভাবে মেখে চুলায় জ্বাল দিতে হবে। খুব ভালোভাবে কষাতে হবে। আঠালো হয়ে যাওয়া পর্যন্ত জ্বাল দিতে হবে। লক্ষ করতে হবে নারকেলে আঁশ ধরেছে কি না। আঁশ ধরলে সামান্য পরিমাণ এলাচের গুঁড়া, কর্পূর দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে। এরপর নামিয়ে মুঠো করে পরিবেশন।

রেসিপিটি প্রকাশিত হয় ১৯ অক্টোবর ২০১০

 
Leave a comment

Posted by চালু করুন অগাষ্ট 21, 2011 in নাড়ু-মোয়া

 
 
Follow

Get every new post delivered to your Inbox.

Join 219 other followers