RSS

Category Archives: নাস্তা

আলু-কিমা চপ

উপকরণ :আলু-আধা কেজি, পেঁয়াজ বেরেস্তা ২ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া ১/৩ চা চামচ, ধনেপাতা কুচি ১ চা চামচ। কাঁচামরিচ কুচি (মিহি করে) ১ চা চামচ, লবণ পরিমাণ মতো। ডিম- ১টা, টোস্ট বিস্কুট গুঁড়া করা আধ কাপ, বিট লবণ ১/৩ চা চামচ, তেল (ভাজার জন্য)।

প্রস্তুত প্রণালী : প্রথমে পেঁয়াজের বেরেস্তা করে নিন। চুলায় পাতিল চাপিয়ে খানিকটা গরম হলে পরিমাণ মতো তেল দিন। তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে নাড়তে থাকুন। চুলার আঁচ কমিয়ে পেঁয়াজ ভেজে বাদামী করে তুলে রাখুন।

কিমা তৈরির প্রক্রিয়া : মাংসের কিমা ২৫০। প্রথমে কড়াইতে ২ টেবিল চামচ তেল গরম করে তাতে ২ টেবিল চামচ পেঁয়াজ কুচি ও লবণ দিয়ে নাড়ুন। এবার আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, ধনেগুঁড়া ১ চা চামচ, দারুচিনি ২ টুকরা, লবঙ্গ ও এলাচ ২টা এবং মাংসের কিমা দিয়ে নাড়তে থাকুন। সামান্য একটু পানি দিন। পানি উঠে শুকিয়ে তেলের উপর উঠলে নামিয়ে রাখুন। ডিমের ওমলেটের কিমা দিয়েও করতে পারেন।

এবার আলু চপ তৈরি করুন : আলু ধুয়ে সিদ্ধ করুন। সিদ্ধ আলুর পানি ঝরিয়ে নিন। এবার সঙ্গে সঙ্গেই এ সিদ্ধ করা আলুগুলো চুলায় খালি গরম পাতিলে দিয়ে আলুর গায়ে লেগে থাকা পানি শুকিয়ে নিন। খোসা ছাড়িয়ে আলুগুলো চটকে নিন। এখন পেঁয়াজ বেরেস্তা, গোলমরিচ গুঁড়া, বিট লবণ, ১ চা চামচ টোস্টের গুঁড়া, ধনেপাতা, কাঁচামরিচ, লবণ একসঙ্গে ভালো করে মেশান। এবার এই মিশ্রণটি আলুর সঙ্গে ভালো করে চটকে মেখে নিন। ভালো করে মেশানোর জন্য মলতে পারেন বেশি করে।

তারপর মাখানো আলু ১০ ভাগ করে মাংসের ভেতরে আগেই করে রাখা মাংসের কিমার পুর দিয়ে আলুর চাপ ইচ্ছামত বিভিন্ন আকারের (যেমন ডিম্বাকার, গোলাকার) তৈরি করে নিন। দেখবেন কিমার পুর এর উপর যেন আলু দিয়ে ঢেকে দিতে পারেন। এখন কাঁচা চপ ফেটানো ডিমের মধ্যে চুবিয়ে তা টোস্টের গুঁড়ায় ছড়িয়ে নিন, তাতে ডিম চুবানো চপের গা শুকিয়ে যাবে। এরপর ডুবো তেলে ভাজুন।

এবার টমেটো সস কিংবা চিলি সস সঙ্গে শশা কেটে সাজিয়ে পরিবেশন করুন।

টিপস : বেরেস্তা এবং কিমা আপনি আলুগুলো সিদ্ধ করার পর করতে পারেন। অথবা কিমা সবার আগে করে রাখতে পারেন।

রেসিপিটি প্রকাশিত হয় ৩ আগস্ট ২০১০

 
Leave a comment

Posted by চালু করুন জুন 5, 2012 in নাস্তা

 

কাঁচা আমের টক-ঝাল পাকোড়া

উপকরণ : আম কুচি ২ কাপ, ময়দা+চালের গুঁড়া+বেসন ১-১/২ কাপ, হলুদ গুঁড়া+মরিচ [১/২ চা চামচ+১ চা চামচ], আদা+রসুন বাটা ১ টেবিল চামচ, কাঁচামরিচ+ধনেপাতা ১/২ কাপ, পেঁয়াজ মিহি কুচি ২ কাপ, তেল ভাজার জন্য।

প্রস্তুত প্রণালি : সব উপকরণ একসঙ্গে মেখে পাকোড়ার আকৃতিতে তৈরি করে ডুবো তেলে মচমচে করে ভেজে নিতে হবে। পরিবেশনের জন্য বিট লবণ ছিটিয়ে দিতে হবে।

রেসিপিটি প্রকাশিত হয় ২৫ এপ্রিল ২০১২

 
Leave a comment

Posted by চালু করুন এপ্রিল 27, 2012 in আম, নাস্তা, ফল

 

আম, দুধ ও কর্নফ্লেক্স

উপকরণ: দুধ-এক কাপ, আমের টুকরা-এক কাপ, কর্নফ্লেক্স-এক কাপ, চিনি-আধা টেবিল চামচ।

প্রণালী: দুধে চিনি মিলিয়ে নিন। সার্ভিং বোলে দুধ ঢেলে ওপরে কর্নফ্লেক্স ও আম দিয়ে পরিবেশন করুন। খুবই সুস্বাদু নাশতা।

রেসিপিটি প্রকাশিত হয় ৬ জুলাই ২০১০

 
Leave a comment

Posted by চালু করুন এপ্রিল 23, 2012 in আম, নাস্তা, ফল

 

তন্দুরি আলু

উপকরণ : ছোট আলু ২৫০ গ্রাম, টমেটো সস এক টেবিল চামচ, তেল দুই টেবিল চামচ, লবণ স্বাদমতো। তন্দুরি মসলার উপকরণ : শুকনা মরিচ পাঁচটি, আদা ছেঁচা আধা চা চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ, গরম মসলা গুঁড়া আধা চা চামচ, জয়ত্রী সামান্য।

প্রণালি : আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন। তেল গরম হলে আলু দিন। কিছুক্ষণ নেড়ে তন্দুরি মসলার উপকরণ পেস্ট করে আলুর সঙ্গে মিশিয়ে দিন। অল্প আঁচে একটু ঢেকে দমে রাখুন। নামানোর আগে সস দিয়ে নেড়ে নামিয়ে চায়ের সঙ্গে পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ১২ সেপ্টেম্বর ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন এপ্রিল 16, 2012 in নাস্তা

 

সবজি রোল

উপকরণ : ময়দা দুই কাপ, ডিম দুটি, দুধ দেড় কাপ, লবণ স্বাদমতো, বেকিং পাউডার এক চা চামচ, পেঁপে কুচি এক কাপ, চালকুমড়া কুচি আধা কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, মুরগির মাংসের কিমা আধা কাপ, মরিচ কুচি পাঁচটি, আদা বাটা এক চা চামচ, বেবিকর্ন তিনটি, ক্যাপসিকাম একটি (মাঝারি), তেল পরিমাণমতো, লবণ স্বাদমতো, টমেটো সস।

প্রণালি : একটি পাত্রে ডিম, লবণ, দুধ, বেকিং পাউডার ভালোমতো বিট করে তাতে ময়দা মেশান। মিশ্রণ যেন বেশি ঘন না হয়। ফ্রাইপ্যানে একটু তেল দিয়ে মুছে পাতলা করে রোলের রুটিটা সেঁকে নিন। তেল গরম হলে মাংসের কিমা দিন। একটু নেড়ে আদা বাটা ও লবণ দিন। কিমা একটু ভাজা হলে সব সবজি দিন। পেঁয়াজ কুচি ও মরিচ দিয়ে অল্প আঁচে রান্না করুন। পানি শুকিয়ে গেলে সস দিয়ে নেড়ে নামিয়ে নিন। এরপর সেঁকে রাখা রুটির মধ্যে সবজি দিয়ে রোল বানিয়ে নিন। চায়ের সঙ্গে পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ১২ সেপ্টেম্বর ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন এপ্রিল 16, 2012 in নাস্তা

 

ফ্রেঞ্চ কাটলেট

উপকরণ : গরুর মাংসের কিমা ৫০০ গ্রাম, জায়ফল-জইত্রি, শাহী জিরা বাটা ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, জিরা বাটা ১ চা চামচ, চিনি ১ চা চামচ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচামরিচ বাটা আধা চা চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, পানি পরিমাণমতো, পাউরুটি স্লাইস ৩-৪টি, দুধ ৫০০ গ্রাম, ডিম ৩-৪টি, বিস্টু্কটের গুঁড়া ১ কাপ, তেল ২ কাপ, এলাচ ও দারুচিনি ৩-৪টি।

প্রস্তুতপ্রণালি : কিমা তৈরি : মাংসের কিমা ভালো করে ধুয়ে প্রেসারকুকারে চুলায় দিয়ে তাতে কিমা, লবণ, কাঁচামরিচ বাটা, পেঁয়াজ কুচি, দারুচিনি ও এলাচ, গোলমরিচ গুঁড়াসহ সব মসলা বাটা, চিনি, পানি ও তেল দিয়ে সিদ্ধ করে নিতে হবে। তারপর নামিয়ে ঠাণ্ডা করে মিহি করে কেটে নিতে হবে।

কাটলেট তৈরি : একটি পাত্রে ঘন করে ফুটানো দুধ নিয়ে পাউরুটির চারপাশ কেটে দুধের মধ্যে ভিজিয়ে রাখতে হবে ১০-১৫ মিনিট। দুধ ও পাউরুটি যেন মিশে যায়। তারপর ভালোভাবে মেখে মাংসের কিমাগুলো ওই মিশ্রণ করা পাউরুটির মধ্যে আবার ভালোভাবে মেখে কাটলেট বানিয়ে ডিমের সাদা অংশের মধ্যে ডুবিয়ে আবার টোস্টের গুঁড়ার সঙ্গে মিশিয়ে ডুবোতেলে লালচে করে ভেজে গরম গরম সসের সঙ্গে পরিবেশন করতে হবে।

রেসিপিটি প্রকাশিত হয় ৭ মার্চ ২০১২

 
Leave a comment

Posted by চালু করুন মার্চ 24, 2012 in টিফিন, নাস্তা

 

ফিশ ফিঙ্গার

উপকরণ : রুই মাছের টুকরা ৫-৬টি, আলু মাঝারি ২টি, লবণ পরিমাণমতো, কাঁচামরিচ ২-৩টি, গোলমরিচ গুঁড়া ১ চা চামচ, আদা ও রসুন বাটা ১ চা চামচ, তেল ২ কাপ, ডিম ২-৩টি, হলুদের গুঁড়া আধা চা চামচ, কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, টোস্টের গুঁড়া ১ কাপ।

প্রস্তুতপ্রণালি : রুই মাছের টুকরাগুলো ভালোভাবে ধুয়ে একটু লবণ ও হলুদের গুঁড়া মাখিয়ে পানি দিয়ে সিদ্ধ করতে হবে। আলু সিদ্ধ করে ভালোভাবে চটকিয়ে নিতে হবে। মাছের টুকরাগুলো থেকে কাঁটা বেছে নিয়ে ভালো করে চটকে নিয়ে তার মধ্যে চটকানো আলু দিয়ে আদা ও রসুন বাটা, কাঁচামরিচ কুচি, গোলমরিচের গুঁড়া কর্নফ্লাওয়ার, ধনেপাতা ও লবণ দিয়ে ভালো করে মাখিয়ে তারপর ফিশ ফিঙ্গার বানিয়ে ডিমের সাদা অংশের মধ্যে ডুবিয়ে বিস্টু্কটের গুঁড়ার মধ্যে মেখে ডুবো তেলে লালচে করে ভেজে গরম গরম সস দিয়ে পরিবেশন করতে হবে।

রেসিপিটি প্রকাশিত হয় ৭ মার্চ ২০১২

 
Leave a comment

Posted by চালু করুন মার্চ 24, 2012 in নাস্তা, মাছ, রুই মাছ

 

বিফ ভেজিটেবল রোল

উপকরণ : গরুর মাংসের কিমা ৫০ গ্রাম, পেঁপে ছোট সাইজের ১টি, গাজর ২টি, লবণ পরিমাণমতো, চিনি ১ চা চামচ, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, গোলমরিচের গুঁড়া ১ চা চামচ, কাঁচামরিচ ২টি, ময়দা ২ কাপ, ডিম ৪টি টোস্টের গুঁড়া ১ কাপ, এলাচ ও দারুচিনি ২-৩টি, ওস্টার সস ১ চা চামচ, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ।

প্রস্তুতপ্রণালি : মাংসের কিমা ভালো করে ধুয়ে একটি পাত্রে লবণ ও ওস্টার সস দিয়ে মাখিয়ে রাখতে হবে। তারপর কড়াই চুলায় দিয়ে ১ টেবিল চামচ তেল দিয়ে তেল গরম হয়ে এলে তাতে পেঁয়াজ কুচি দিয়ে একটু লাল হলে কিমা দিয়ে আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ দিয়ে নাড়তে হবে এবং কিছুক্ষণ নেড়ে তার মধ্যে সবজি দিয়ে লবণ, এলাচ, দারুচিনি দিয়ে একটু নেড়ে চুলার আঁচ কমিয়ে দিয়ে ঢেকে দিতে হবে। তারপর নামানোর আগে গোলমরিচ গুঁড়া, চিনি দিয়ে নেড়ে নামিয়ে নিতে হবে।

রোল তৈরি : একটি পাত্রে ময়দা ও ১টি ডিম একটু লবণ দিয়ে গুলিয়ে নিতে হবে। তারপর ফ্রাইপ্যানে একটু তেল দিয়ে মুছে নিয়ে তার মধ্যে গোলানো ময়দা দিয়ে একটু পর নামিয়ে তার মধ্যে ভেজিটেবল দিয়ে রোল বানিয়ে ডিমের সাদা অংশে ডুবিয়ে টোস্টের গুঁড়া লাগিয়ে ডুবো তেলে লালচে করে ভেজে গরম গরম সস দিয়ে পরিবেশন করতে হবে।

রেসিপিটি প্রকাশিত হয় ৭ মার্চ ২০১২

 
Leave a comment

Posted by চালু করুন মার্চ 24, 2012 in টিফিন, নাস্তা

 

সাগুর পুডিং

উপকরণ : সাগু ১ কাপ, ঘি ১ চা চামচ, চিনি ২ টেবিল চামচ, ঘন দুধ ১ কাপ, লবণ ১ চিমটি, এসেন্স ১ ফোঁটা, নারিকেল কোরানো ১ কাপ, চেরি ফল ২-৩টি, ডিম ১টি।

প্রস্তুতপ্রণালি : সাগু ভালো করে ধুয়ে ১ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে। তারপর একটি ছাঁকনিতে সাগুগুলো পানি ঝরাতে দিতে হবে। একটি পাত্রে সাগুগুলো নিয়ে ভালো করে মেখে নিতে হবে, তার মধ্যে নারিকেল, চিনি, ডিম, দুধ, এসেন্স দিয়ে আবার ভালোভাবে মাখতে হবে। তারপর একটি স্টিলের বাটিতে চিনি দিয়ে ক্যারামেল করে তার ওপর ঘি দিয়ে তার মধ্যে সব উপকরণ ঢেলে দিতে হবে। প্রেসারকুকারে একটু পানি দিয়ে বসিয়ে চেরি ফল দিয়ে সাজাতে হবে (চুলা মিডিয়াম আঁচে রাখতে হবে), পুডিং ঠাণ্ডা হলে ফ্রিজে রেখে পরিবেশন করতে হবে (যে কোনো রঙ দেওয়া যায়)।

রেসিপিটি প্রকাশিত হয় ৭ মার্চ ২০১২

 

চিংড়ি বড়া

উপকরণ : ছোট চিংড়ি ৫০০ গ্রাম, পাউরুটি স্লাইস ৩-৪টি, লবণ পরিমাণমতো, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, গোলমরিচের গুঁড়া ১ চা চামচ, কাঁচামরিচ কুচি ১ চা চামচ, চিনি ১ চা চামচ, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, তেল ২ কাপ কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ। তন্দুরি মসলা গুঁড়া ১ টেবিল চামচ।

প্রস্তুতপ্রণালি : ছোট চিংড়ি মাছ ভালো করে বেছে ধুয়ে নিতে হবে। তারপর মিহি করে পাটায় বেটে ফ্রাইপ্যানে একটু তেল দিয়ে ভেজে নিতে হবে। পাউরুটি স্লাইসের চারপাশ কেটে ফেলে ভালো করে হাত দিয়ে গুঁড়া করে চিংড়ি বাটার সঙ্গে মেখে তার মধ্যে সব মসলা বাটা, কাঁচামরিচ কুচি, কর্নফ্লাওয়ার, লবণ, ধনেপাতা, তন্দুরি মসলা গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তারপর গোল গোল করে ডুবোতেলে লালচে করে ভেজে নিতে হবে।

রেসিপিটি প্রকাশিত হয় ৭ মার্চ ২০১২

 
Leave a comment

Posted by চালু করুন মার্চ 24, 2012 in চিংড়ি, নাস্তা

 
 
Follow

Get every new post delivered to your Inbox.

Join 219 other followers