RSS

Category Archives: ডিম

স্টাফ এগ সালাদ

উপকরণ : সিদ্ধ চিকেন কিমা ১ কাপ, ধনে পাতা ১ টে. চামচ, শসা কুচি ১ কাপ, লবণ পরিমাণ মতো, ডিম ৪টি, টমেটো ২টি, মেয়োনিজ পরিমাণ মতো।

প্রস্তুত প্রণালি : চিকেন সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে সিদ্ধ করে নিন। ডিম সিদ্ধ করে নিন। শসা কুচি করে নিন। টমেটো কুচি করে নিন। ডিম সিদ্ধ কেটে ২ ভাগ করে নিন। কুসুম বের করে নিন। এবার চিকেন কিমা, শসা কুচি, ডিমের কুসুম মেয়োনিজ টমেটো কুচি করে এক সঙ্গে মেখে নিন। এবার ডিমের সাদা অংশের ভেতরে স্টাফিং ভরে নিন। তৈরি হয়ে গেল স্টাফ এগ সালাদ।

রেসিপিটি প্রকাশিত হয় ১০ মে ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন মে 27, 2012 in ডিম, সালাদ

 

এগ ডেভিল

উপকরণ : গরুর কিমা ১০০ গ্রাম, আদা ও রসুন বাটা ২ টেবিল চামচ, পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ, গরম মসলা গুঁড়া ১ চা চামচ, চাট মসলা ১ চা চামচ, টেস্টি সল্ট পরিমাণমতো, তেল ১ কাপ [ভাজার জন্য], আলু সিদ্ধ ১ কাপ, মরিচ গুঁড়া ১ চা চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, ডিম ৬টি।

প্রস্তুত প্রণালি : প্রথমে কড়াইয়ে তেল দিয়ে আদা, রসুন ও পেঁয়াজ বাটা দিয়ে কিমা দিতে হবে। কিছুক্ষণ নেড়ে গরম মসলা গুঁড়া, মরিচ গুঁড়া ও লবণ দিয়ে নামাতে হবে। এরপর আলু সিদ্ধের মধ্যে চাট মসলা, লবণ, জিরা দিয়ে মাখাতে হবে। সিদ্ধ ডিমের মধ্য থেকে কুসুম বের করে তার মধ্যে কিমা দিয়ে পুরো ডিমটিকে আলু দিয়ে মুড়িয়ে ডুবোতেলে ভাজতে হবে।

রেসিপিটি প্রকাশিত হয় ১৭ আগস্ট ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন মার্চ 3, 2012 in ডিম, নাস্তা

 

ডিম ফুলকপি তরকারি

উপকরণ : ফুলকপি টুকরা করা ২ কাপ, ডিম ৪টি, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, কাঁচামরিচ আস্ত ৪-৫টি, হলুদ গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী, পেঁয়াজ মিহি করে কাটা ৫-৬টি, রসুন বাটা ২ চা চামচ এবং তেল ও পানি পরিমাণ মতো।

প্রস্তুত প্রণালি : প্রথমে ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে টুথপিক দিয়ে সিদ্ধ ডিম ফুটো করে নিন (যাতে তেলে ভাজার সময় ডিম না ফেটে উঠে)। এখন একটি কড়াইয়ে তেল গরম করে তাতে সিদ্ধ ডিম, লবণ, হলুদ গুঁড়া ও টুকরা পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে ভেজে একে একে গুঁড়া মসলা, বাটা মসলা, ফুলকপির টুকরা দিয়ে কষিয়ে অল্প পানি দিয়ে ১০ মিনিট ঢেকে রান্না করুন, তারপর নামিয়ে পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ১৮ জানুয়ারি ২০১২

 
Leave a comment

Posted by চালু করুন জানুয়ারি 20, 2012 in ডিম, ফুলকপি, শাকসবজি

 

ডিমের কাশ্মীরি কোরমা

উপকরণ: সিদ্ধ ডিম ৬টি, টক দই আধা কাপ, মিষ্টি দই সিকি কাপ, পেঁয়াজ কুচি ২ কাপ, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, আদা বাটা ১ চা চামচ, বাদাম বাটা ২ টেবিল চামচ, ঘি সিকি কাপ, তেল আধা কাপ, গরম মসলার গুঁড়া ১ চা চামচ, কিসমিস ২ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, গোলমরিচ গুঁড়া ১ চা চামচ।

প্রণালী: তেল, ঘি গরম করে পেঁয়াজ বাদামি রং করে ভেজে সব বাটা মসলা কষিয়ে গুঁড়া মসলা দিয়ে ১ কাপ পানি দিতে হবে। ফুটে উঠলে বাদাম বাটা ও দই দিতে হবে। কিসমিস ও ডিম দিয়ে নামাতে হবে।

রেসিপিটি প্রকাশিত হয় ১০ নভেম্বর ২০০৯

 
Leave a comment

Posted by চালু করুন ডিসেম্বর 7, 2011 in ডিম

 

পাঁচমিশালি সবজি আর ডিমের পুর

উপকরণ: বড় ডিম ৪টি, মুরগির মাংসের মিহি কিমা ৪ টেবিল চামচ, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, চিনি আধা চামচ।

প্রণালী: কিমা, কর্নফ্লাওয়ার, লবণ, চিনি একসঙ্গে মাখিয়ে ডিম ফেটিয়ে ডিমের সঙ্গে ভালোভাবে মিলিয়ে ব্যাটার তৈরি করে ১০-১২ মিনিট রাখতে হবে।

পুরের উপকরণ: ফুলকপি আধা কাপ, গাজর আধা কাপ, বরবটি আধা কাপ, বাঁধাকপি আধা কাপ, মটরশুঁটি আধা কাপ, মাশরুম আধা কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচা মরিচ কুচি ১ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা চামচ, লবণ পরিমাণমতো, তেল ৪ টেবিল চামচ, কারি পাউডার ১ চা চামচ, টমেটো সস ২ টেবিল চামচ মুরগির কিমা আধা কাপ।

প্রণালী: সব সবজি আধা সিদ্ধ করে নিতে হবে। তেল গরম করে পেঁয়াজ ভেজে কিমা ভুনতে হবে। এবার পর্যায়ক্রমে সব সবজি ও বাকি উপকরণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামাতে হবে। ফ্রাইপ্যান গরম করে সামান্য তেল মাখিয়ে ১ কাপ ব্যাটার ফ্রাইপ্যানে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোলা ছড়িয়ে দিতে হবে। এক পিঠ হলে উল্টিয়ে দিতে হবে। এভাবে সব কয়টি করতে হবে। রুটির একপাশে সবজির পুর রেখে রোল করে গোলানো ময়দা দিয়ে আটকিয়ে দিতে হবে। প্রিহিটেড ওভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপে ১০ মিনিট রাখতে হবে।

রেসিপিটি প্রকাশিত হয় ১০ নভেম্বর ২০০৯

 
Leave a comment

Posted by চালু করুন ডিসেম্বর 7, 2011 in টিফিন, ডিম, নাস্তা

 

ডিম চপ

উপকরণ: সেদ্ধ ডিম ৫টি, সেদ্ধ আলু ৫টি মাঝারি, গরম মসলা গুঁড়ো এক টেবিল-চামচ, ধনেপাতা কুচি ১ চা-চামচ, পেঁয়াজ মিহি কুচি ২ টেবিল-চামচ, কাঁচা মরিচ কুচি ১ টেবিল-চামচ, ফেটানো ডিম ২টি, টোস্টের গুঁড়ো ১ কাপ, লবণ স্বাদমতো, তেল ভাজার জন্য যতটুকু লাগে।

প্রণালি: সেদ্ধ ডিম ও তেল ছাড়া বাকি উপকরণ দিয়ে একটি মণ্ড তৈরি করতে হবে। এবং পাঁচ ভাগে ভাগ করে নিন। তার মাঝখানে সেদ্ধ ডিম দিয়ে ফেটানো ডিমে ডুবিয়ে নিন। এরপর টোস্টের গুঁড়ো মেখে ডুবো তেলে ভেজে তুলুন। সস দিয়ে পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ১৭ আগস্ট ২০১০

 
Leave a comment

Posted by চালু করুন ডিসেম্বর 7, 2011 in ডিম

 

ডিমের কোপ্তা কারি

উপকরণ: বড় ডিম ৬টি, গুঁড়া দুধ এক কাপ, মিষ্টি দই সিকি কাপ, লবণ পরিমাণমতো, ঘি ২ টেবিল চামচ, সাদা গোলমরিচ গুঁড়া ১ চা চামচ, জায়ফল গুঁড়া সামান্য।

প্রণালী: ডিম ফেটিয়ে নিয়ে সব উপকরণ মিলিয়ে আবারও ফেটিয়ে পুডিংয়ের মোল্ডে অথবা সসপ্যানে ঘি অথবা মাখন লাগিয়ে ডিমের মিশ্রণ ঢেলে দিয়ে ওভেনে ১৬০ ডিগ্রি সেলসিয়াস তাপে ৩০-৩৫ মিনিট বেক করতে হবে অথবা ভাপে সেদ্ধ করেও করা যায়। ঠান্ডা হলে প্লেটে ঢেলে ছুরি দিয়ে ছোট ছোট টুকরা করতে হবে।

গ্রেভির জন্য: তেল আধা কাপ, ঘি সিকি কাপ, টক দই আধা কাপ, মিষ্টি দই ২ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, পেঁয়াজ কুচি আধা কাপ, বেরেস্তা ১ কাপ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, বাদাম বাটা ২ টেবিল চামচ, গরম মসলার গুঁড়া ১ চা চামচ, সাদা গোলমরিচ গুঁড়া ১ চামচ, লাল মরিচ গুঁড়া ১ চা চামচ।

প্রণালী: তেল ও ঘি গরম করে পেঁয়াজ বাদামি রং করে ভেজে সব বাটা মসলা ভালো করে কষিয়ে গুঁড়া মসলা দিয়ে আবার কষাতে হবে। বেরেস্তা গুঁড়া করে দিয়ে কিছুক্ষণ কষিয়ে দেড় কাপ পানি দিতে হবে। ফুটে উঠলে বাদাম বাটা দই দিয়ে ডিমের টুকরা দিতে হবে। তেলের ওপর এলে কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ চুলায় রেখে নামাতে হবে।

রেসিপিটি প্রকাশিত হয় ১০ নভেম্বর ২০০৯

 
Leave a comment

Posted by চালু করুন ডিসেম্বর 7, 2011 in ডিম

 

মাছের ডিমের পুঁই খিলি

উপকরণ: মাছের ডিম (যেকোনো) ১ কাপ, হলুদ গুঁড়া আধা চা-চামচ, মরিচ গুঁড়া আধা চা-চামচ, সরিষা বাটা আধা চা-চামচ, লেবুর রস ১ চা-চামচ, লবণ স্বাদমতো, পুঁইপাতা ১০-১২টি, টুথপিক ১০-১২টি, ময়দা ১ কাপ ও তেল ভাজার জন্য।

প্রণালি: ডিম (মাছের) পরিষ্কার করে ধুয়ে তাতে হলুদ, মরিচ, সরিষা বাটা, লবণ ও লেবুর রস মাখিয়ে নিন। একেকটি পুঁইপাতা পানের খিলির মতো করে তাতে মাছের ডিম ভরে দিন এবং টুথপিক দিয়ে পাতার মুখ বন্ধ করে ময়দা, পানি ও লবণ দিয়ে একটি মিশ্রণ তৈরি করে তাতে খিলিগুলো ডুবিয়ে ডুবো তেলে বাদামি করে ভেজে তুলুন। পরিবেশনের সময় টুথপিকগুলো খুলে চায়ের সঙ্গেও পরিবেশন করা যায়।

রেসিপিটি প্রকাশিত হয় ২১ সেপ্টেম্বর ২০১০

 
Leave a comment

Posted by চালু করুন ডিসেম্বর 7, 2011 in ডিম, মাছের ডিম

 

এগ প্যাটিস

উপকরণ :পাফ ডো : বাটার ২০০ গ্রাম, ডিম ২টা, লবণ স্বাদমতো, ময়দা ২ কাপ, সয়াবিন তেল ৩ টেবিল চামচ।
ফিলিং : সিদ্ধ ডিম ৩টা, পেঁয়াজ কুচি ১ কাপ, লবণ স্বাদমতো, গরম মসলা পাউডার ১ টেবিল চামচ, কাঁচামরিচ কুচি ১ টেবিল চামচ, সয়াবিন তেল ৪ টেবিল চামচ।

প্রস্তুত প্রণালি : ময়দা, লবণ, সয়াবিন তেল একসঙ্গে ভালো করে মাখিয়ে ডিম দিয়ে খামির তৈরি করে নিতে হবে। এবার কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ কুচি একটু লাল করে ভেজে গরম মসলার পাউডার, লবণ, কাঁচামরিচ কুচি দিয়ে নামাতে হবে। এরপর পাফ ডো থেকে রুটি বেলে তার ওপর বাটার দিয়ে তিন ভাগ করে কেটে আবার রুটি মতো বেলে চারকোণা করে কাটতে হবে। তারপর পেঁয়াজের ফিলিং তার ওপরে অর্ধেক সিদ্ধ ডিম দিয়ে ভাঁজ দিতে হবে। সবশেষে কনভেকশন ওভেনে ২২০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপে ২০-২৫ মিনিট বেক করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ১৯ জুলাই ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন নভেম্বর 30, 2011 in টিফিন, ডিম, নাস্তা, বেকিং

 

ডাল ডিম কারি

উপকরণ: ডিম ৮টি, ছোলার ডাল দেড় কাপ, পেঁয়াজ কুচি কোয়ার্টার কাপ, আদা বাটা ২ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, হলুদ গুঁড়ো ১ চা চামচ, মরিচ গুঁড়ো ১ চা চামচ, ধনে গুঁড়ো ২ চা চামচ, জিরা গুঁড়ো ২ চা চামচ, তেজপাতা ১টি, চিনি ১ চা চামচ, তেল ১ কাপের তিনের এক ভাগ, ঘি ২ টেবিল চামচ, জিরা টালা গুঁড়ো ১ চা চামচ, দারচিনি গুঁড়ো আধা চা চামচ, লবণ স্বাদমতো।

প্রণালী: ছোলার ডাল ৫ কাপ পানিতে সেদ্ধ করুন। ডিম নরম করে সেদ্ধ করুন। তেল গরম করে পেঁয়াজ কুচি, তেজপাতা ও ২টি কাঁচামরিচ দিয়ে হালকা বাদামি করে ভাজুন। পৌনে এক চা চামচ টালা জিরা, দারচিনি, অন্যান্য মসলা এবং আধা কাপ পানি দিয়ে কষান। ডাল, লবণ ও চিনি দিয়ে অল্প কষিয়ে ডিম ও ৪টি কাঁচামরিচ দিয়ে ঢেকে ২-৩ মিনিট সেদ্ধ করুন। বেশি ঘন হলে ১-২ কাপ পানি দিন। ফুটে উঠলে ২ টেবিল চামচ ঘি, বাকি টালা জিরা এবং দারচিনির গুঁড়ো দিয়ে নামান। এরপর পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ২ জুন ২০০৬

 
Leave a comment

Posted by চালু করুন নভেম্বর 18, 2011 in চাল ডাল, ডাল, ডিম

 
 
Follow

Get every new post delivered to your Inbox.

Join 219 other followers