RSS

Category Archives: টিফিন

ফ্রেঞ্চ কাটলেট

উপকরণ : গরুর মাংসের কিমা ৫০০ গ্রাম, জায়ফল-জইত্রি, শাহী জিরা বাটা ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, জিরা বাটা ১ চা চামচ, চিনি ১ চা চামচ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচামরিচ বাটা আধা চা চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, পানি পরিমাণমতো, পাউরুটি স্লাইস ৩-৪টি, দুধ ৫০০ গ্রাম, ডিম ৩-৪টি, বিস্টু্কটের গুঁড়া ১ কাপ, তেল ২ কাপ, এলাচ ও দারুচিনি ৩-৪টি।

প্রস্তুতপ্রণালি : কিমা তৈরি : মাংসের কিমা ভালো করে ধুয়ে প্রেসারকুকারে চুলায় দিয়ে তাতে কিমা, লবণ, কাঁচামরিচ বাটা, পেঁয়াজ কুচি, দারুচিনি ও এলাচ, গোলমরিচ গুঁড়াসহ সব মসলা বাটা, চিনি, পানি ও তেল দিয়ে সিদ্ধ করে নিতে হবে। তারপর নামিয়ে ঠাণ্ডা করে মিহি করে কেটে নিতে হবে।

কাটলেট তৈরি : একটি পাত্রে ঘন করে ফুটানো দুধ নিয়ে পাউরুটির চারপাশ কেটে দুধের মধ্যে ভিজিয়ে রাখতে হবে ১০-১৫ মিনিট। দুধ ও পাউরুটি যেন মিশে যায়। তারপর ভালোভাবে মেখে মাংসের কিমাগুলো ওই মিশ্রণ করা পাউরুটির মধ্যে আবার ভালোভাবে মেখে কাটলেট বানিয়ে ডিমের সাদা অংশের মধ্যে ডুবিয়ে আবার টোস্টের গুঁড়ার সঙ্গে মিশিয়ে ডুবোতেলে লালচে করে ভেজে গরম গরম সসের সঙ্গে পরিবেশন করতে হবে।

রেসিপিটি প্রকাশিত হয় ৭ মার্চ ২০১২

 
Leave a comment

Posted by চালু করুন মার্চ 24, 2012 in টিফিন, নাস্তা

 

বিফ ভেজিটেবল রোল

উপকরণ : গরুর মাংসের কিমা ৫০ গ্রাম, পেঁপে ছোট সাইজের ১টি, গাজর ২টি, লবণ পরিমাণমতো, চিনি ১ চা চামচ, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, গোলমরিচের গুঁড়া ১ চা চামচ, কাঁচামরিচ ২টি, ময়দা ২ কাপ, ডিম ৪টি টোস্টের গুঁড়া ১ কাপ, এলাচ ও দারুচিনি ২-৩টি, ওস্টার সস ১ চা চামচ, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ।

প্রস্তুতপ্রণালি : মাংসের কিমা ভালো করে ধুয়ে একটি পাত্রে লবণ ও ওস্টার সস দিয়ে মাখিয়ে রাখতে হবে। তারপর কড়াই চুলায় দিয়ে ১ টেবিল চামচ তেল দিয়ে তেল গরম হয়ে এলে তাতে পেঁয়াজ কুচি দিয়ে একটু লাল হলে কিমা দিয়ে আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ দিয়ে নাড়তে হবে এবং কিছুক্ষণ নেড়ে তার মধ্যে সবজি দিয়ে লবণ, এলাচ, দারুচিনি দিয়ে একটু নেড়ে চুলার আঁচ কমিয়ে দিয়ে ঢেকে দিতে হবে। তারপর নামানোর আগে গোলমরিচ গুঁড়া, চিনি দিয়ে নেড়ে নামিয়ে নিতে হবে।

রোল তৈরি : একটি পাত্রে ময়দা ও ১টি ডিম একটু লবণ দিয়ে গুলিয়ে নিতে হবে। তারপর ফ্রাইপ্যানে একটু তেল দিয়ে মুছে নিয়ে তার মধ্যে গোলানো ময়দা দিয়ে একটু পর নামিয়ে তার মধ্যে ভেজিটেবল দিয়ে রোল বানিয়ে ডিমের সাদা অংশে ডুবিয়ে টোস্টের গুঁড়া লাগিয়ে ডুবো তেলে লালচে করে ভেজে গরম গরম সস দিয়ে পরিবেশন করতে হবে।

রেসিপিটি প্রকাশিত হয় ৭ মার্চ ২০১২

 
Leave a comment

Posted by চালু করুন মার্চ 24, 2012 in টিফিন, নাস্তা

 

টুনা মেল্ট

পিটা রুটি তৈরি: ময়দা ৪ কাপ, চিনি ২ টেবিল চামচ, লবণ ১ চা চামচ, গুঁড়োদুধ ২ টেবিল চামচ, ইস্ট ২ টেবিল চামচ, জলপাই তেল ২ টেবিল চামচ, গরম পানি ১ থেকে দেড় কাপ। শুকনো উপকরণ একসঙ্গে মিলিয়ে অল্প অল্প পানি দিয়ে মথে নিতে হবে। সব ময়দা মথা হয়ে গেলে জলপাই তেল দিয়ে আবারও খামির মথে নিতে হবে। খামির ফুলে দ্বিগুণ আকার হলে (আধা ঘণ্টা রেখে দিতে হবে। গরম জায়গায়) হাত দিয়ে চেপে নিতে হবে। খামির ১২ ভাগ করে রুটি বেলে সেঁকে নিতে হবে।

টুনা মেল্ট
উপকরণ: পিটা রুটি ৩টি, টুনা ১ টিন (পানি ঝরানো), পনিরের টুকরা ৩টি ।
টুনার মিশ্রণে যা লাগবে: পানি ঝরানো টুনা ১ টিন, মেয়োনেজ পরিমাণমতো, গোলমরিচ পরিমাণমতো, লবণ পরিমাণমতো। সব একসঙ্গে মেখে নিতে হবে।
রুটি ২ টুকরা করে পকেট বানিয়ে প্রথমে টুনার আস্তর পরে পনির দিয়ে মাইক্রোওভেনে গলে যাওয়া পর্যন্ত রান্না করতে হবে উচ্চ তাপে ১০-১৫ সেকেন্ড। গরম গরম পরিবেশন। পরিবেশনের সময় টমেটো, শসা ও পেঁয়াজ রিং দিয়ে পরিবেশন।

রেসিপিটি প্রকাশিত হয় ৪ আগস্ট ২০০৯

 
Leave a comment

Posted by চালু করুন জানুয়ারি 22, 2012 in টিফিন, টুনা মাছ, নাস্তা, মাছ

 

চিকেন সসেজ রোল

পিটা রুটি তৈরি: ময়দা ৪ কাপ, চিনি ২ টেবিল চামচ, লবণ ১ চা চামচ, গুঁড়োদুধ ২ টেবিল চামচ, ইস্ট ২ টেবিল চামচ, জলপাই তেল ২ টেবিল চামচ, গরম পানি ১ থেকে দেড় কাপ। শুকনো উপকরণ একসঙ্গে মিলিয়ে অল্প অল্প পানি দিয়ে মথে নিতে হবে। সব ময়দা মথা হয়ে গেলে জলপাই তেল দিয়ে আবারও খামির মথে নিতে হবে। খামির ফুলে দ্বিগুণ আকার হলে (আধা ঘণ্টা রেখে দিতে হবে। গরম জায়গায়) হাত দিয়ে চেপে নিতে হবে। খামির ১২ ভাগ করে রুটি বেলে সেঁকে নিতে হবে।

চিকেন সসেজ রোল
উপকরণ: পিটা রুটি ৩টি, চিকেন সসেজ ৩টি, সসেজ গরম পানিতে এক বলক তুলে পানি ঝরিয়ে নিতে হবে। প্যানে সামান্য মাখন ও টমেটো চিলি সস দিয়ে ভেজে নিতে হবে।
সালাদের জন্য: শসা মিহি কুচি করা বড় ১টা, গাজর মিহি কুচি করা বড় ১টা, মেয়োনেজ পরিমাণমতো, গোলমরিচ স্বাদমতো, বিচি ফেলে কাঁচা মরিচ কুচি স্বাদমতো, লবণ স্বাদমতো, চিনি স্বাদমতো, লেবুর রস স্বাদমতো। সব একসঙ্গে মেখে নিতে হবে। পরিবেশনের আগে প্রথমে রুটি, ওপরে সালাদ, ফ্রাইড সসেজ দিয়ে রোল করে নিতে হবে। গরম গরম পরিবেশন।

রেসিপিটি প্রকাশিত হয় ৪ আগস্ট ২০০৯

 
Leave a comment

Posted by চালু করুন জানুয়ারি 22, 2012 in টিফিন, নাস্তা, মুরগি

 

বিফ শর্মা

পিটা রুটি তৈরি: ময়দা ৪ কাপ, চিনি ২ টেবিল চামচ, লবণ ১ চা চামচ, গুঁড়োদুধ ২ টেবিল চামচ, ইস্ট ২ টেবিল চামচ, জলপাই তেল ২ টেবিল চামচ, গরম পানি ১ থেকে দেড় কাপ। শুকনো উপকরণ একসঙ্গে মিলিয়ে অল্প অল্প পানি দিয়ে মথে নিতে হবে। সব ময়দা মথা হয়ে গেলে জলপাই তেল দিয়ে আবারও খামির মথে নিতে হবে। খামির ফুলে দ্বিগুণ আকার হলে (আধা ঘণ্টা রেখে দিতে হবে। গরম জায়গায়) হাত দিয়ে চেপে নিতে হবে। খামির ১২ ভাগ করে রুটি বেলে সেঁকে নিতে হবে। এই রুটি দিয়েই শর্মা রোল বা পকেট শর্মা বানাতে হবে। রোল ফয়েল পেপার দিয়ে জড়িয়ে পরিবেশন।

তাজিকি সস: পানি ঝরানো টকদই ২ কাপ, সাদা গোলমরিচ স্বাদমতো, লবণ স্বাদমতো, টাটকা রসুন বাটা সিকি চা চামচ একসঙ্গে মিলিয়ে নিতে হবে।

হোমাজ সস: ডাবলি ছোলা আধা কাপ সারা রাত পানিতে ভিজিয়ে (খোসা ফেলে) সেদ্ধ করে নেওয়া, তিল আধা কাপ (তাওয়ায় টেলে নেওয়া), রসুন বড় ৩ কোয়া বা গুঁড়া ১ চা চামচ, লেবুর রস ৬ টেবিল চামচ, লবণ ১ চা চামচ।
জলপাই তেল ১ চামচ (ওপরে), ভাজা শুকনো মরিচ গুঁড়া ১ চা চামচ। জলপাই তেল ও মরিচ গুঁড়া ছাড়া সব উপকরণ খুব ভালোভাবে মিহি পেস্ট বানিয়ে নিয়ে ওপরে জলপাই তেল ও মরিচ দিয়ে পরিবেশন।

বিফ শর্মা উপকরণ: পিটা পকেট পরিমাণমতো

বিফ কিমা ফিলিং: গরুর মাংসের কিমা পেস্ট আধা কেজি, কাবাবের মসলা আধা চা চামচ, গোলমরিচ আধা চা চামচ, লবণ আধা চা চামচ, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, মিহি বিস্কুটের গুঁড়া ২ টেবিল চামচ। ওপরের সব উপকরণ একসঙ্গে মেখে বড় বড় রোল বানিয়ে অল্প আঁচে ভেজে নিতে হবে। পরে পাতলা টুকরা করে পরিবেশন।

এখন পরিবেশনের জন্য পকেটে বা রোলের জন্য রুটিতে প্রথমে হোমাজ চিফ টুকরা, তাজিকি সস, পেঁয়াজ রিং, টমেটো রিং, শসা, ওপরে পার্সলের মিশ্রণ দিয়ে রোল করে বা পকেটে পরিবেশন।

রেসিপিটি প্রকাশিত হয় ৪ আগস্ট ২০০৯

 
Leave a comment

Posted by চালু করুন জানুয়ারি 22, 2012 in গরু, টিফিন, নাস্তা, মাংসের নানা পদ

 

গ্রিল চিকেন শর্মা

পিটা রুটি তৈরি: ময়দা ৪ কাপ, চিনি ২ টেবিল চামচ, লবণ ১ চা চামচ, গুঁড়োদুধ ২ টেবিল চামচ, ইস্ট ২ টেবিল চামচ, জলপাই তেল ২ টেবিল চামচ, গরম পানি ১ থেকে দেড় কাপ। শুকনো উপকরণ একসঙ্গে মিলিয়ে অল্প অল্প পানি দিয়ে মথে নিতে হবে। সব ময়দা মথা হয়ে গেলে জলপাই তেল দিয়ে আবারও খামির মথে নিতে হবে। খামির ফুলে দ্বিগুণ আকার হলে (আধা ঘণ্টা রেখে দিতে হবে। গরম জায়গায়) হাত দিয়ে চেপে নিতে হবে। খামির ১২ ভাগ করে রুটি বেলে সেঁকে নিতে হবে। এই রুটি দিয়েই শর্মা রোল বা পকেট শর্মা বানাতে হবে। রোল ফয়েল পেপার দিয়ে জড়িয়ে পরিবেশন।

তাজিকি সস: পানি ঝরানো টকদই ২ কাপ, সাদা গোলমরিচ স্বাদমতো, লবণ স্বাদমতো, টাটকা রসুন বাটা সিকি চা চামচ একসঙ্গে মিলিয়ে নিতে হবে।

হোমাজ সস: ডাবলি ছোলা আধা কাপ সারা রাত পানিতে ভিজিয়ে (খোসা ফেলে) সেদ্ধ করে নেওয়া, তিল আধা কাপ (তাওয়ায় টেলে নেওয়া), রসুন বড় ৩ কোয়া বা গুঁড়া ১ চা চামচ, লেবুর রস ৬ টেবিল চামচ, লবণ ১ চা চামচ।
জলপাই তেল ১ চামচ (ওপরে), ভাজা শুকনো মরিচ গুঁড়া ১ চা চামচ। জলপাই তেল ও মরিচ গুঁড়া ছাড়া সব উপকরণ খুব ভালোভাবে মিহি পেস্ট বানিয়ে নিয়ে ওপরে জলপাই তেল ও মরিচ দিয়ে পরিবেশন।

গ্রিল চিকেন শর্মা উপকরণ:
পিটা রুটি পরিমাণমতো, গ্রিল চিকেন পরিমাণমতো, হোমাজ সস পরিমাণমতো, তাজিকি সস পরিমাণমতো, পেঁয়াজ রিং পরিমাণমতো, টমেটো রিং পরিমাণমতো, শসা রিং পরিমাণমতো, পার্সলে কুচির মিশ্রণ পরিমাণমতো।
গ্রিল চিকেনের জন্য যা যা দরকার: চিকেন ব্রেস্ট পরিমাণমতো, লেবুর রস স্বাদমতো, লবণ স্বাদমতো, আদা ও গোলমরিচ স্বাদমতো, চিনি খুব অল্প দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে। অল্প তেলে ভেজে পাতলা পাতলা টুকরা করে নিতে হবে। পেঁয়াজ রিং মোটা প্রয়োজনমতো, টমেটো রিং মোটা প্রয়োজনমতো, শসা মোটা রিং প্রয়োজনমতো।

পার্সলে কুচি: (টমোটা কিউব, শসা কিউব, লেবুর রস, জলপাই তেল), সব কিউব দিয়ে পার্সলে কুচি মেখে নিতে হবে। এখন পরিবেশনের জন্য পকেট বা রোল করতে প্রথমে রুটিতে হোমাজ, চিকেন, তাজিকি সস, পেঁয়াজ, টমেটো, শসার ওপরে পার্সলের মিশ্রণ দিয়ে রোল করে পরিবেশন।

রেসিপিটি প্রকাশিত হয় ৪ আগস্ট ২০০৯

 
Leave a comment

Posted by চালু করুন জানুয়ারি 22, 2012 in টিফিন, নাস্তা, মুরগি

 

সবজি পুলি

উপকরণ : গাজর কিউব কাট আধা কাপ, আলু কিউব কাট ১ কাপ, পেপে কিউব কাট ১ কাপ,  বরবটি কিউব কাট আধা কাপ, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, কাঁচামরিচ কুচি ১ চা চামচ,  ময়দা ১ কাপ, চিনি কোয়ার্টার চা চামচ, সয়াসস ১ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়ো আধা  চা চামচ, সেদ্ধ ডিম ১টি, গরম মসলা গুঁড়ো আধা চা চামচ, তেল ও লবণ  পরিমাণমতো।

প্রণালী : ময়দা, তেল, লবণ দিয়ে শক্ত খামির করে ঢেকে রাখুন, সবজিগুলো আধা সেদ্ধ করে  নেবেন। একটি পাত্রে চুলায় ১ টেবিল চামচ তেল দিন। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি  একটু ভেজে সেদ্ধ সবজি দিয়ে নেড়ে চেড়ে ৫ মিনিট রাখুন, অন্যান্য মসলা দিন, হয়ে  এলে ১ টেবিল চামচ ময়দা ছিটিয়ে নামিয়ে নিন। ছোট ছোট লুচি বানিয়ে ভেতরে পুর  দিয়ে মুখ বন্ধ করে ডুবো তেলে ভাজুন। গরম গরম পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ৩০ মে ২০০৮

 
Leave a comment

Posted by চালু করুন ডিসেম্বর 25, 2011 in টক ঝাল মিষ্টি, টিফিন, নাস্তা, পিঠা

 

সবজি রোল

উপকরণ : গাজর মিহি ঝুরি  আধা কাপ, পেপে  মিহি ঝুরি ১ কাপ,  বরবটি মিহি কুচি  আধা কাপ, পেঁয়াজ  কুচি ১ টেবিল  চামচ, ময়দা ১  কাপ, তেল ১  টেবিল চামচ, পানি  ১ কাপ, সয়াসস ১  টেবিল চামচ,  টেস্টিং সল্ট ১ চা  চামচ, গোলমরিচ গুঁড়ো আধা চা চামচ, লবণ পরিমাণমতো।

প্রণালী : পানি, লবণ, তেল চুলায় দিয়ে ফুটতে দিন, ফুটে উঠলে ময়দা দিয়ে ভালো করে নেড়ে  নামিয়ে নিন, খুব পাতলা করে রুটি বেলুন। সবজিগুলো তেল দিয়ে ভেজে নামানোর সময়  ১ টেবিল চামচ ময়দা, কোয়ার্টার কাপ পানিতে গুলে সবজিতে দিন। রুটির একদিকে  সবজি রেখে মুড়ে মুখ বন্ধ করে ডুবো তেলে ভেজে তুলুন।

রেসিপিটি প্রকাশিত হয় ৩০ মে ২০০৮

 
Leave a comment

Posted by চালু করুন ডিসেম্বর 25, 2011 in টিফিন, নাস্তা

 

ব্রেড ক্যাসারোল

উপকরণ : ডিম ৪টা, ঘন দুধ ৫০০ মি. লি., পাউরুটি স্লাইস ৬টি, গ্রেট করা চিজ আধা কাপ, বাটার ২ টেবিল চামচ, ক্যাপসিকাম স্লাইস চার ভাগের এক কাপ, মাশরুম স্লাইস চার ভাগের এক কাপ, গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, লবণ স্বাদমত।

প্রণালী : দুধে পাউরুটি ভিজিয়ে নিতে হবে। পাউরুটির চার পাশের শক্ত অংশ কেটে ফেলে দিতে হবে। ডিম ফেটিয়ে লবণ ও গোলমরিচ গুঁড়া মেশাতে হবে। এই মিশ্রণ পাউরুটির মিশ্রণের সঙ্গে মিলিয়ে কিছু ক্যাপসিকাপ ও মাশরুম কুচি দিতে হবে। একটি ওভেন প্রুফ পাত্রে বাটার গ্রিজ করে মিশ্রণটি ঢেলে দিয়ে উপরে ক্যাপসিকাম, মাশরুম কুচি ছড়িয়ে গ্রেটেড চিজ ছড়িয়ে দিন। মাইক্রো পাওয়ার ঐরময সেট করে ১২-১৫ মিনিট রান্না করুন। রান্না হয়ে গেলে গ্রিল স্ট্যান্ডে রেখে ২/৩ মিনিট গ্রিল করুন। স্লাইস করে আপনার সন্তানের টিফিন বাটিতে দিয়ে দিন মজাদার ব্রেড ক্যাসারোল।

 রেসিপিটি প্রকাশিত হয় ১৩ ডিসেম্বর ২০১০

 
Leave a comment

Posted by চালু করুন ডিসেম্বর 16, 2011 in টিফিন, নাস্তা

 

পাঁচমিশালি সবজি আর ডিমের পুর

উপকরণ: বড় ডিম ৪টি, মুরগির মাংসের মিহি কিমা ৪ টেবিল চামচ, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, চিনি আধা চামচ।

প্রণালী: কিমা, কর্নফ্লাওয়ার, লবণ, চিনি একসঙ্গে মাখিয়ে ডিম ফেটিয়ে ডিমের সঙ্গে ভালোভাবে মিলিয়ে ব্যাটার তৈরি করে ১০-১২ মিনিট রাখতে হবে।

পুরের উপকরণ: ফুলকপি আধা কাপ, গাজর আধা কাপ, বরবটি আধা কাপ, বাঁধাকপি আধা কাপ, মটরশুঁটি আধা কাপ, মাশরুম আধা কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচা মরিচ কুচি ১ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা চামচ, লবণ পরিমাণমতো, তেল ৪ টেবিল চামচ, কারি পাউডার ১ চা চামচ, টমেটো সস ২ টেবিল চামচ মুরগির কিমা আধা কাপ।

প্রণালী: সব সবজি আধা সিদ্ধ করে নিতে হবে। তেল গরম করে পেঁয়াজ ভেজে কিমা ভুনতে হবে। এবার পর্যায়ক্রমে সব সবজি ও বাকি উপকরণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামাতে হবে। ফ্রাইপ্যান গরম করে সামান্য তেল মাখিয়ে ১ কাপ ব্যাটার ফ্রাইপ্যানে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোলা ছড়িয়ে দিতে হবে। এক পিঠ হলে উল্টিয়ে দিতে হবে। এভাবে সব কয়টি করতে হবে। রুটির একপাশে সবজির পুর রেখে রোল করে গোলানো ময়দা দিয়ে আটকিয়ে দিতে হবে। প্রিহিটেড ওভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপে ১০ মিনিট রাখতে হবে।

রেসিপিটি প্রকাশিত হয় ১০ নভেম্বর ২০০৯

 
Leave a comment

Posted by চালু করুন ডিসেম্বর 7, 2011 in টিফিন, ডিম, নাস্তা

 
 
Follow

Get every new post delivered to your Inbox.

Join 219 other followers