RSS

Category Archives: হালুয়া

ছানার হালুয়া

উপকরণ
ছানা এক কাপ, চিনি আধাকাপ, সুজি ১/৪ কাপ, ঘি কাপ, এলাচ গুঁড়া চা চামচ।
প্রস্তুত প্রণালি
১. সুজি হালকা টেলে নিই। প্যানে ঘি দিয়ে সুজি হালকা ভেজে ছানা দিয়ে নেড়ে চিনি ও এলাচ গুঁড়া দিন।
২. ঘন হয়ে এলে চুলা থেকে নামিয়ে হালকা ঠাণ্ডা করে বিভিন্ন ডাইস দিয়ে ডিজাইন করে চেরি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ১১ জুলাই ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন নভেম্বর 8, 2011 in মিষ্টি ও মিষ্টিজাত, হালুয়া

 

মিক্সড নাট হালুয়া

উপকরণ

কাজুবাদাম-১০০ গ্রাম
পেস্তাবাদাম-৫০ গ্রাম
কাঠবাদাম-১০০ গ্রাম
বাদাম-১০০ গ্রাম
গুঁড়াদুধ-১০০ গ্রাম
তরল দুধ-২০০ মিলি
চিনি-২০০ গ্রাম
ঘি-১০০ মিলি
গোলাপ পানি-১ চা চামচ
কিশমিশ ও মিক্সড নাট কুচি-২ টেবিল চামচ

প্রস্তুত প্রণালি
১. কাঠবাদাম, বাদাম ও পেস্তাবাদামের খোসা ফেলে নিন।
২. কাজু ও খোসা ছাড়ানো সব বাদাম কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখুন ৩০ মিনিট।
৩. ফুড প্রসেসরের সাহায্যে ভেজানো বাদামের মসৃণ পেস্ট তৈরি করুন।
৪. চুলায় ননস্টিকপ্যান দিয়ে ঘি দিন। গরম হলে বাদামের পেস্ট দিয়ে অনবরত নাড়তে থাকুন, যেন কড়াইয়ের নিচে ধরে না যায়। ভালো করে কষিয়ে নিন।
৫. এবার গুঁড়াদুধ ও তরল দুধ দিন। আঁচ কমিয়ে দিন। মাঝেমধ্যে নাড়ুন। চিনি দিন।
৬. হালুয়া তাল বেঁধে ননস্টিকপ্যান থেকে আলগা হয়ে এলে গোলাপ পানি দিয়ে নামিয়ে নিন।
৭. কিশমিশ ও বাদাম কুচি দিয়ে ইচ্ছামতো সাজিয়ে পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ১১ জুলাই ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন নভেম্বর 8, 2011 in মিষ্টি ও মিষ্টিজাত, হালুয়া

 

পাউরুটির জাফরানি হালুয়া

উপকরণ
পাউরুটি ৬ পিস, ঘি কাপ, নারিকেল বাটা আধাকাপ, গুঁড়া দুধ এক কাপ, চিনি আধাকাপ (উঁচু), এলাচ গুঁড়া চা চামচ, কনডেন্স মিল্ক কাপ, জাফরান এক চা চামচ (কাপ তরল দুধে ভেজানো)।
প্রণালি
১. পাউরুটির পাশের অংশ ফেলে ২ টেবিল চামচ ঘিয়ের মধ্যে বাদামি করে ভেজে নিন।
২. হাতে ভালো করে চটকিয়ে নারিকেল, কনডেন্স মিল্ক, গুঁড়া দুধ, চিনি, এলাচ গুঁড়াসহ সব উপকরণ ভালো করে মিশিয়ে প্যানে ঘি দিয়ে মাখানো মিশ্রণটি ঢেলে দিন।
৩. অনবরত নাড়তে হবে, হালুয়া ঘন হয়ে এলে জাফরান অথবা জর্দার রং দিন। কড়াই থেকে আলাদা হয়ে এলে হালকা ঠাণ্ডা করে ডাইস দিয়ে ডিজাইন করুন। ঠাণ্ডা হলে পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ১১ জুলাই ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন নভেম্বর 8, 2011 in মিষ্টি ও মিষ্টিজাত, হালুয়া

 

ডিম সুজির হালুয়া

উপকরণ
ডিম ৫টি, ঘি আধা কাপ, গুঁড়া দুধ আধাকাপ, এলাচ গুঁড়া চা চামচ, জর্দার রং ১ চিমটি, চিনি আধাকাপ।

সুজি আধাকাপ (টালা), গুঁড়া দুধ আধাকাপ, ঘি কাপ, ডিম ৪টি, চিনি আধাকাপ, এলাচ গুঁড়া চা চামচ।

প্রণালি
১. ডিম, ঘি, চিনি, জর্দার রং, গুঁড়া দুধ ভালো করে ফেটে, এলাচ গুঁড়া দিয়ে চুলায় জ্বাল দিয়ে অনরবত নাড়তে থাকি।
২. ঘন হয়ে এলে চুলা থেকে নামিয়ে নিন।
৩. প্যানে ঘি ও সুজি দিয়ে হালকা ভেজে ডিম, চিনি, গুঁড়া দুধ, এলাচ গুঁড়া দিয়ে অনবরত নাড়ুন।
৪. ঘন হয়ে এলে একটি লম্বা ডাইসে ঘি মেখে কিছুটা সুজি বিছিয়ে তার ওপর ডিমের হালুয়া দিয়ে আবার ওপরে সুজির হালুয়া দিতে হবে।
৫. ঠাণ্ডা করে স্লাইস করে কেটে তবক লাগিয়ে পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ১১ জুলাই ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন নভেম্বর 8, 2011 in মিষ্টি ও মিষ্টিজাত, হালুয়া

 

চালকুমড়ার হালুয়া

উপকরণ
পাকা চালকুমড়া দুই কাপ, চিনি দেড় কাপ, ঘি আধা কাপ, দারুচিনি দুই টুকরো, গোলাপ জল দুই টেবিল চামচ

যেভাবে তৈরি করবেন
১. চালকুমড়া খোসা ছড়িয়ে টুকরো করুন।
২. বীচিসহ নরম অংশ কেটে ফেলুন।
৩. এবার টুকরোগুলো পানিতে সিদ্ধ করুন।
৪. সিদ্ধ চাল কুমড়া পানি ঝরিয়ে দুই কাপ পরিমাণ বেটে নিন।
৫. চালকুমড়া, চিনি, ঘি, দারুচিনি ও জাফরান একসঙ্গে মিশিয়ে চুলায় দিন।
৬. পানি শুকিয়ে গেলে নেড়ে কষাতে থাকুন। গোলাপ জল দিয়ে পাঁচ মিনিট পর নামিয়ে ফেলুন।

রেসিপিটি প্রকাশিত হয় ২১ জুন ২০১০

 
Leave a comment

Posted by চালু করুন সেপ্টেম্বর 8, 2011 in মিষ্টি ও মিষ্টিজাত, হালুয়া

 

সুজির তকতি হালুয়া

উপকরণ:

সুজি ১ কাপ,

তেল আধা কাপ,

চিনি ২ কাপ,

গুঁড়া দুধ ২ টেবিল চামচ,

এলাচ গুঁড়া আধা চা চামচ,

ডিম দুটি,

দারচিনি গুঁড়া আধা চা চামচ,

পেস্তাবাদাম, কাজুবাদাম কুচি সিকি কাপ।

ঘি আধাকাপ,

প্রণালী: চিনি, ডিম, দুধ, এলাচ ও দারচিনি গুঁড়া মিশিয়ে অল্প ফেটিয়ে নিতে হবে। সুজি ঘিয়ে ভেজে চুলা থেকে নামিয়ে ডিমের মিশ্রণের সঙ্গে মিলিয়ে চুলায় দিয়ে নাড়াচাড়া করতে হবে। হালুয়া কড়াইয়ের গা ছেড়ে এলে পেস্তা-বাদাম ও কাজু কুচি চুলা থেকে নামিয়ে ঘি মাখানো পাত্রে ঢেলে সমান করে গরম অবস্থায় টুকরা করে নিতে হবে।

রেসিপিটি প্রকাশিত হয়ঃ ৪ আগস্ট ২০০৯, নকশা, প্রথম আলো পত্রিকা, ঢাকা, বাংলাদেশ

 
Leave a comment

Posted by চালু করুন অগাষ্ট 11, 2011 in মিষ্টি ও মিষ্টিজাত, হালুয়া

 

গাজরের ফরাজি হালুয়া

উপকরণ:

গাজর আধা কেজি,

দারচিনি গুঁড়া আধা চা চামচ,

দুধ ১ লিটার,

এলাচ গুঁড়া আধা চা চামচ,

চিনি ২ কাপ,

কাজুবাদাম কুচি আধা কাপ,

ঘি পৌনে ১ কাপ,

গোলাপ এসেন্স সামান্য,

দুধের ক্ষিরসা ১ কাপ,

কিসমিস আধা কাপ।

প্রণালী: কাজু বাদাম ও কিসমিস ঘিয়ে ভেজে রাখতে হবে। গাঁজর খোসা ছাড়িয়ে টুকরো করে দুধ দিয়ে সেদ্ধ করে বেটে নিতে হবে। ঘি গরম করে গাজর দিয়ে কিছুক্ষণ কষিয়ে চিনি দিয়ে ভুনতে হবে। দুধের ক্ষীর, এলাচ, দারুচিনি গুঁড়া, গোলাপ এসেন্স দিয়ে ভুনতে হবে। হালুয়া কড়াইয়ের গা ছেড়ে এলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে পছন্দমতো আকার দিয়ে কাজুবাদাম ও কিসমিসের পুর ভরে পরিবেশন করতে হবে।

রেসিপিটি প্রকাশিত হয়ঃ ৪ আগস্ট ২০০৯, নকশা, প্রথম আলো পত্রিকা, ঢাকা, বাংলাদেশ

 

 
Leave a comment

Posted by চালু করুন অগাষ্ট 11, 2011 in মিষ্টি ও মিষ্টিজাত, হালুয়া

 

সবজি রসমঞ্জরি

উপকরণ:

পেঁপে কোরানো আধা কাপ,

দুধ ২ লিটার,

গাজর কোরানো আধা কাপ,

চিনি ৪ কাপ,

চালকুমড়া কোরানো আধা কাপ,

দারচিনি গুঁড়া আধা চা চামচ,

পটল কোরানো আধা কাপ,

এলাচ গুঁড়া আধা চা চামচ,

শসা কোরানো আধা কাপ,

পেস্তাবাদাম কুচি পরিমাণমতো,

তেল আধা কাপ,

ঘরে বানানো মাওয়া ২ কাপ,

ঘি সিকি কাপ,

গোলাপ এসেন্স সামান্য

প্রণালী: সব সবজি অল্প পানিতে ভাপ দিয়ে দুধ মিশিয়ে আলাদা আলাদা সেদ্ধ করে পানি শুকিয়ে নিতে হবে। চিনি আধাকাপ পানি দিয়ে চুলায় জ্বাল করে শিরা বানিয়ে ঘি ও সেদ্ধ করা সব সবজি একত্রে নাড়াচাড়া করতে হবে। গোলাপ এসেন্স, এলাচ ও দারুচিনি গুঁড়া দিয়ে ঘন ঘন নাড়তে হবে। হালুয়া কড়াইয়ের গা ছেড়ে এলে পেস্তাবাদাম কুচি দিয়ে চুলা থেকে নামিয়ে আধা কাপ মাওয়া নাড়াচাড়া করে পছন্দমতো ভাগ করে গোল অথবা পানতোয়ার আকার দিয়ে মাওয়ায় গড়িয়ে নিতে হবে।
মাওয়া বানানো: গুঁড়া দুধ আধা কাপ, গুঁড়া চিনি আধা কাপ, গোলাপজল এক টেবিল চামচ, ঘি তিন টেবিল চামচ সব উপকরণ একত্রে মিশিয়ে মাওয়া বানাতে হবে।

রেসিপিটি প্রকাশিত হয়ঃ ৪ আগস্ট ২০০৯, নকশা, প্রথম আলো পত্রিকা, ঢাকা, বাংলাদেশ

 
Leave a comment

Posted by চালু করুন অগাষ্ট 11, 2011 in মিষ্টি ও মিষ্টিজাত, হালুয়া

 

ছোলার ডালের মালাই হালুয়া

উপকরণ:

ছোলার ডাল ২ কাপ,

দুধ ৫ কাপ,

মালাই ১ কাপ,

চিনি ৪ কাপ,

জাফরান ১ চা চামচ,

দারচিনি গুঁড়া আধা চা চামচ,

ঘি ১ কাপ,

এলাচ গুঁড়া আধা চা চামচ,

গোলাপজল ১ টেবিল চামচ,

পেস্তা কুচি চার টেবিল চামচ,

কাঠবাদাম কুচি চার টেবিল চামচ,

কিসমিস ২ টেবিল চামচ।

প্রণালী: জাফরান, গোলাপজল, পাঁচ টেবিল চামচ দুধ একসঙ্গে ভিজিয়ে রাখতে হবে। ডাল ধুয়ে দুধ দিয়ে সেদ্ধ করে শুকিয়ে গেলে বেটে নিতে হবে। আধা কাপ ঘি গরম করে ডাল বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে চিনি দিয়ে নাড়তে হবে। হালুয়া তাল বাঁধলে দুধ গোলাপজলে ভেজানো জাফরান, বাকি ঘি, এলাচ, দারচিনি গুঁড়া, মালাই দিয়ে অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে অর্ধেক পেস্তা, বাদাম কিসমিস দিয়ে চুলা থেকে নামিয়ে থালায় (সার্ভিং ডিশ) ঢেলে পেস্তাবাদাম ও কিসমিস ছিটিয়ে পরিবেশন করতে হবে।

রেসিপিটি প্রকাশিত হয়ঃ ৪ আগস্ট ২০০৯, নকশা, প্রথম আলো পত্রিকা, ঢাকা, বাংলাদেশ

 
1 Comment

Posted by চালু করুন অগাষ্ট 11, 2011 in মিষ্টি ও মিষ্টিজাত, হালুয়া

 
 
Follow

Get every new post delivered to your Inbox.

Join 219 other followers