RSS

Category Archives: দই

টক দইয়ের শরবত

উপকরণ: টক দই ফেটানো আধা কাপ, পুদিনাবাটা আধা চা-চামচ, কাঁচা মরিচবাটা আধা চা-চামচ, বিট লবণ সিকি চা-চামচ, চিনি আধা চা-চামচ, গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ, পানি ১ কাপ, লবণ স্বাদমতো।

প্রণালি: সব উপকরণ ব্লেন্ডারে দিয়ে মিশিয়ে নিন। ছাঁকনিতে ছেঁকে পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ২৫ অক্টোবর ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন মে 28, 2012 in টক ঝাল মিষ্টি, দই, পানীয়

 

দই বড়া

উপকরণ : মাষকলাইয়ের ডাল ২৫০ গ্রাম, টক দই ৬০০ গ্রাম, পুদিনা ও ধনেপাতা বাটা ২ টেবিল চামচ, কাঁচামরিচ বাটা ১ চা চামচ, লাল মরিচের গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী, আদা ও রসুন বাটা আধা চা চামচ।

প্রস্তুত প্রণালি : প্রথমে মাষকলাইয়ের ডাল পরিষ্কার করে ধুয়ে পানিসহ প্রায় ১ দিন ভিজিয়ে রাখুন। ভেজানো ডাল আবার পানি দিয়ে ধুয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে তাতে একে একে সব মসলা ও স্বাদ অনুযায়ী লবণ, পানি দিয়ে ভালো করে ফেটিয়ে প্রায় ২০ মিনিট ঢেকে রেখে দিন। টক দই স্বাদ অনুযায়ী, লবণ, জিরা গুঁড়া, বাটা পুদিনা এবং কাঁচামরিচ দিয়ে ঘন করে ব্লেন্ড করে নিতে হবে। একটি কড়াইয়ে তেল গরম করে তাতে ফেটানো ডাল বড়ার মতো করে মচমচে ভেজে হালকা গরম পানিতে কিছুক্ষণ রেখে ঝাঁজরিতে তুলে সঙ্গে সঙ্গে ব্লেন্ড করা টক দই দিয়ে ওপর কাঁচামরিচ, ধনেপাতা, পুদিনা পাতা কুচি এবং জিরা গুঁড়া দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ৯ মে ২০১২

 
 

দই শসার রায়তা

উপকরণ : শসা ২৫০ গ্রাম, গাজর ২০০ গ্রাম, টক দই ৩০০ গ্রাম, পুদিনা পাতা বাটা ১ চা চামচ, কাঁচামরিচ বাটা ১ চা চামচ, পেঁয়াজ কুচি ১০০ গ্রাম, লবণ স্বাদ অনুযায়ী ও সামান্য বিট লবণ।

প্রস্তুত প্রণালি : সব উপকরণ ভালো করে ধুয়ে নিয়ে মিহি করে কেটে তাতে পুদিনা ও কাঁচামরিচ বাটা, পেঁয়াজ কুচি, স্বাদ অনুযায়ী লবণ, সামান্য বিট লবণ ও টক দই দিয়ে ভালো করে মাখিয়ে একটি সার্ভিং ডিশে ঢেলে নিজের পছন্দ অনুযায়ী সাজিয়ে পরিবেশন করুন শসার রায়তা।

রেসিপিটি প্রকাশিত হয় ৯ মে ২০১২

 
Leave a comment

Posted by চালু করুন মে 11, 2012 in টক ঝাল মিষ্টি, দই

 

বোরহানি

উপকরণ : দই ১ কেজি, কাঁচা মরিচ বাটা ১ টেবিল চামচ, পুদিনা পাতা বাটা ১ টেবিল চামচ, সাদা গোলমরিচ বাটা ১ চা চামচ, সরিষা বাটা ১ চা চামচ, জিরা ভাজা গুঁড়া ১ চা চামচ, বিট লবণ পরিমাণমতো। দুধ ১ কাপ, লবণ পরিমাণমতো।

প্রস্তুত প্রণালি : দইয়ের সঙ্গে দুধ মিশিয়ে নিন। ৩-৪ কাপ পানি মিশিয়ে নিন। এবার গুঁড়া মসলা ও বিট লবণ ছাড়া সব উপকরণ এক সঙ্গে মিশিয়ে ভালো করে দইয়ের সঙ্গে মিশিয়ে নিন। পাতলা কাপড় দিয়ে দই ছেঁকে নিন। এবার গুঁড়া মসলা ও বিট লবণ মেশান।

রেসিপিটি প্রকাশিত হয় ২১ ডিসেম্বর ২০১০

 
Leave a comment

Posted by চালু করুন মার্চ 8, 2012 in টক ঝাল মিষ্টি, দই

 

দই বড়া

বড়া তৈরির উপকরণ :মাসকালাই ডাল ২৫০ গ্রাম, পুদিনাপাতা বাটা ১ চা চামচ, ধনে পাতা বাটা আধা চা চামচ, চিঁড়া গুঁড়া আধা চা চামচ, কাঁচামরিচ বাটা আধা চা চামচ, গোল মরিচ গুঁড়া আধা চামচ, বিট লবণ আধা চা চামচ, সাধারণ লবণ ও তেল পরিমাণ মতো।

বড়া ভেজানোর মিশ্রণ : টক দই ১ কেজি , পানি পরিমাণ মতো, চিনি ২ চা চামচ এবং বড়ার সব উপকরণের এক চা চামচ করে নিয়ে একটি মিশ্রণ তৈরি করুন।

প্রণালী : মাসকালাই ডাল কমপক্ষে ১২ ঘণ্টা ভিজিয়ে বড়া তৈরির উপকরণের সঙ্গে ভালো করে ফেটতে হবে। তারপর নির্দিষ্ট আকারে বড়া তৈরি করে তেলে ভাজুন। বড়ার রং বাদামী হয়ে গেলে তা উঠিয়ে নিন। এরপর কুসুম গরম পানিতে ভাজা বড়াগুলো একবার করে ভিজিয়ে সেগুলো বড়া ভেজানোর মিশ্রণের মধ্যে ছেড়ে দিন। ব্যাস, হয়ে গেল দই বড়া। এবার মনমতো সাজিয়ে পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ৪ জানুয়ারি ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন মার্চ 4, 2012 in চাল ডাল, ডাল, দই

 

দইয়ের শরবত

উপকরণ: মিষ্টি দই ১ কাপ, টক দই ১ কাপ, ঠান্ডা পানি ৩ কাপ, বরফ কিউব ১ কাপ, লবণ ১ চিমটি, বিট লবণ আধা চা-চামচ, লেবুপাতা ৫-৬টি, পুদিনাপাতা ৭-৮টি, সরষে গুঁড়া ১ চা-চামচ, কাঁচা মরিচ ১টি (বিচি ফেলে নেওয়া), চিনি স্বাদমতো (না দিলেও হবে)।

প্রণালি: ওপরের সব উপকরণ খুব করে ব্লেন্ড করে নিতে হবে। এই মিশ্রণ পাতলা পরিষ্কার কাপড় দিয়ে ছেঁকে নিতে হবে। মগ বা গ্লাসে ২-৩ টুকরা বরফ নিতে হবে। ওপর থেকে ঠান্ডা শরবত ঢেলে সাজিয়ে পরিবেশন।

রেসিপিটি প্রকাশিত হয় ১২ জুলাই ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন ডিসেম্বর 6, 2011 in দই, পানীয়

 

মিষ্টি দই

উপকরণ: দুধ ১ লিটার, চিনি ২০০ গ্রাম, ফুডকালার সামান্য (ইচ্ছা হলে), দইয়ের বীজ (আগের দই) ২ টেবিল-চামচ, মাটির হাঁড়ি একটি।

প্রণালি: দুধে ১ কাপ পানি মিশিয়ে মাঝারি আঁচে জ্বাল দিতে হবে। ১ লিটার দুধ জ্বাল দিয়ে ৭৫০ মিলিলিটার হলে দই ভালো হয়। মিষ্টি দইয়ের ক্ষেত্রে চিনি দিয়ে দুধ মাঝেমধ্যে নাড়তে হবে। দুধ ঘন হলে চুলা থেকে নামিয়েও নাড়তে হবে। কিছুটা ঠান্ডা হলে মাটির হাঁড়িতে ঢেলে দইয়ের বীজ দিয়ে নেড়ে ঢেকে দিতে হবে। পাঁচ-ছয় ঘণ্টা পর দই জমে যাবে। ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে তুলে রাখুন ঘরে পাতা মিষ্টি দই। কিশমিশ দিয়ে পরিবেশন করা যায় ডেজার্ট হিসেবে।

রেসিপিটি প্রকাশিত হয় ১৬ নভেম্বর ২০১০

 
Leave a comment

Posted by চালু করুন অগাষ্ট 24, 2011 in দই, মিষ্টি ও মিষ্টিজাত

 
 
Follow

Get every new post delivered to your Inbox.

Join 219 other followers