RSS

Category Archives: পিঠা

নারকেলে পুর ভরা [রস]

উপকরণ ও পরিমাণ : আতপ চালের গুড়া ১ কাপ, তরল দুধ পরিমাণমতো, লবণ স্বাদমতো, নারকেল কোরা ১ কাপ, খেজুর গুড় পরিমাণমতো, সয়াবিন তেল (ভাজার জন্য) ১ কাপ, ঘি ২ চা-চামচ।

প্রস্তুত প্রণালি : প্রথমে দুধ, গুড় ও নারকেল কোরা দিয়ে রস তৈরি করে নিন। এরপর চালের গুঁড়া সিদ্ধ করে ঘি দিয়ে মাখিয়ে নিতে হবে। ভেতরে নারকেলের পুর দিয়ে ডুবো তেলে ভেজে রসের মধ্যে দিয়ে কিছুক্ষণ রেখে পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ২৫ জানুয়ারি ২০১২

 
Leave a comment

Posted by চালু করুন জানুয়ারি 26, 2012 in টক ঝাল মিষ্টি, পিঠা

 

ঝিনুক পিঠা [ভাজা]

উপকরণ ও পরিমাণ : আতপ চালের গুঁড়া ১ কাপ, দুধ দেড়কাপ, চিনি ২ কাপ, সয়াবিন তেল (ভাজার জন্য) পরিমাণমতো, ঘি ২ চা-চামচ।

প্রস্তুত প্রণালি : দুধ ফুটিয়ে চালের গুঁড়া দিয়ে নামিয়ে নিন। ঘি দিয়ে ময়ান করে নিন। এরপর এই কাই থেকে ঝিনুকের মতো তৈরি করে ডুবো তেলে ভেজে নিন। সিরা তৈরি করে ৪-৫ ঘণ্টা ভিজিয়ে রাখুন।

রেসিপিটি প্রকাশিত হয় ২৫ জানুয়ারি ২০১২

 
Leave a comment

Posted by চালু করুন জানুয়ারি 26, 2012 in টক ঝাল মিষ্টি, পিঠা

 

রসে মালপোয়া [রস]

উপকরণ ও পরিমাণ : চালের গুঁড়া ১-২ কাপ, ময়দা ৩ টেবিল চামচ, লবণ স্বাদমতো, মৌরি ১ চা-চামচ, গুড়/চিনি পরিমাণমতো, সয়াবিন তেল (ভাজার জন্য) ১ কাপ, বেকিং পাউডার ১ চা-চামচ, সুজি ১-২ কাপ।

প্রস্তুত প্রণালি : চালের গুঁড়া, ময়দা, লবণ, মৌরি, সুজি ও বেকিং পাউডার দিয়ে অল্প পানি দিয়ে ঘন গোলা তৈরি করে ডুবো তেলে ভেজে নিন। রস তৈরি করে মালপোয়া দিয়ে পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ২৫ জানুয়ারি ২০১২

 
Leave a comment

Posted by চালু করুন জানুয়ারি 26, 2012 in টক ঝাল মিষ্টি, পিঠা

 

বাদাম নারকেল মিষ্টি পিঠা [ভাজা]

উপকরণ ও পরিমাণ : আতপ চালের গুঁড়া ১ কাপ, কাঠবাদাম গুঁড়া ৩ টেবিল চামচ, লবণ স্বাদমতো, নারকেল কোরা ১ কাপ, গুড়/চিনি পরিমাণমতো, সয়াবিন তেল (ভাজার জন্য) ১ কাপ, ঘি ৩ চা-চামচ, তরল দুধ ২ কাপ।

প্রস্তুত প্রণালি : নারকেল কোরা, গুড়/চিনি, কাঠবাদাম গুঁড়া দিয়ে জ্বাল দিয়ে নিন। এরপর দুধ গরম করে চালের গুঁড়া দিয়ে সিদ্ধ করে ঘি দিয়ে রুটির মতো কাই বানিয়ে নিন। ছোট ছোট করে রুটির মতো বেলে ভেতরে পুর দিয়ে ডুবো তেলে ভেজে নিন।

রেসিপিটি প্রকাশিত হয় ২৫ জানুয়ারি ২০১২

 
Leave a comment

Posted by চালু করুন জানুয়ারি 26, 2012 in টক ঝাল মিষ্টি, পিঠা

 

কলার পিঠা [রসে]

উপকরণ ও পরিমাণ : পাকা কলা ৪-৫টি, কাঠবাদাম গুঁড়া ৩ টেবিল চামচ, লবণ সামান্য, নারকেল কোরা ১-২ কাপ, খেজুরের রস পরিমাণমতো, সয়াবিন তেল (ভাজার জন্য) ১-২ কাপ, ঘি ১ চা-চামচ, চালের আটা ১-২ কাপ।

প্রস্তুত প্রণালি : খেজুরের রস জ্বাল দিয়ে নিন। কলা চটকে নিয়ে লবণ, কাঠবাদাম গুঁড়া, নারকেল কোরা, ঘি ও চালের আটা দিয়ে মাখিয়ে একটু ঘন গোলা তৈরি করে নিন। এরপর ডুবো তেলে ভেজে নিন। ভাজা কলার পিঠা রসে দিয়ে ১০-১৫ মিনিট পর পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ২৫ জানুয়ারি ২০১২

 
Leave a comment

Posted by চালু করুন জানুয়ারি 26, 2012 in কলা, টক ঝাল মিষ্টি, পিঠা, ফল

 

ডিম চালে ঝাল পিঠা [ভাজা]

উপকরণ ও পরিমাণ : আতপ চালের গুঁড়া ১ কাপ, ময়দা ১-২ কাপ, লবণ স্বাদমতো, ডিম ৩টি, চিনি ১ চা-চামচ, সয়াবিন তেল (ভাজার জন্য) ১ কাপ, পেঁয়াজ কুচি ১-২ কাপ, কাঁচামরিচ কুচি ১ টেবিল চামচ, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, বেকিং পাউডার ১-২ চা-চামচ।

প্রস্তুত প্রণালি : আতপ চালের গুঁড়া, ময়দা, লবণ, চিনি একসঙ্গে মিশিয়ে নিন। এরপর পেঁয়াজ,কাঁচামরিচ, ধনেপাতা কুচি চটকে নিয়ে ময়দার সঙ্গে ডিম দিয়ে মেশান। ডুবো তেলে ভেজে ধনেপাতার চাটনির সঙ্গে পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ২৫ জানুয়ারি ২০১২

 
Leave a comment

Posted by চালু করুন জানুয়ারি 26, 2012 in টক ঝাল মিষ্টি, পিঠা

 

ঝাল পাকান পিঠা [ভাজা]

উপকরণ ও পরিমাণ : চালের গুঁড়া ২ কাপ, পেঁয়াজ কুচি ১-২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, কাঁচামরিচ কুচি ২ চা-চামচ, ধনেপাতা কুচি পরিমাণমতো, সয়াবিন তেল (ভাজার জন্য) ১ কাপ।

প্রস্তুত প্রণালি : প্রথমে চালের গুঁড়া হালকা গরম পানি দিয়ে গুলে পেঁয়াজকুচি, লবণ, কাঁচামরিচ কুচি ও ধনেপাতা কুচি দিয়ে গোল গোল করে ডুবো তেলে ভেজে নিন।

রেসিপিটি প্রকাশিত হয় ২৫ জানুয়ারি ২০১২

 
Leave a comment

Posted by চালু করুন জানুয়ারি 26, 2012 in টক ঝাল মিষ্টি, পিঠা

 

গুড়ের শাহি টুকরা [রস]

উপকরণ ও পরিমাণ : পাউরুটি ৮-১০ পিস, দুধ ১ কাপ, গুড় ২ কাপ, ঘি ১ কাপ।

প্রস্তুত প্রণালি : পাউরুটির পিস ঘি দিয়ে ভেজে নিন। এরপর গুড় ও দুধ জ্বাল দিয়ে পাউরুটির ওপরে দিয়ে পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ২৫ জানুয়ারি ২০১২

 
Leave a comment

Posted by চালু করুন জানুয়ারি 26, 2012 in টক ঝাল মিষ্টি, পিঠা

 

পাটিসাপটা পিঠা

উপকরণ : দুধ ১ কেজি, চিনি ১/৪ কাপ, বেকিং পাউডার ১/৮ চা চামচ, গুড় বা চিনি ১/২ কাপ, তেল ১/৪ কাপ, আতপ চালের গুঁড়া ২ কাপ, ময়দা ১/৪ কাপ, পানি দেড় কাপ।

প্রণালি : প্রথমে মৃদু আঁচে দুধ জ্বাল দিতে হবে। দুধ ঘন হয়ে অর্ধেক হলে অল্প অল্প চিনি দিয়ে ঘন ঘন নাড়তে হবে। দুধ ঘন হয়ে দেড় কাপের মতো হলে বেকিং পাউডার দিয়ে নামিয়ে রেখে ঠান্ডা করতে হবে। ময়দা, আতপ চালের গুঁড়া, গুড় ও পানি একসঙ্গে মিশিয়ে গোলা করতে হবে। তাওয়া গরম করে সামান্য তেল মেখে ১/২ কাপ গোলা তাওয়ায় দিয়ে তাওয়া ঘুরিয়ে গোলা ছড়াতে হবে। উপর শুকিয়ে এলে ১ টেবিল চামচ ক্ষীর পিঠার এক ধারে লম্বা করে দিতে হবে। পিঠা মুড়িয়ে চামচ দিয়ে পিঠা চ্যাপ্টা করে নামাতে হবে।

রেসিপিটি প্রকাশিত হয় ২২ নভেম্বর ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন জানুয়ারি 9, 2012 in চাল ডাল, পিঠা

 

ফুল পিঠা

উপকরণ : চালের গুঁড়া ২ কাপ, লবণ ১ চা চামচ, সয়াবিন তেল ৬ কাপ, মুগ বা মাসকলাই ডাল ১ কাপ, ময়দা ২ কাপ, গরম পানি ৩ কাপ, জর্দার রং ১/২ চা চামচ, চিনি ১/২ কাপ।

প্রণালি : মাসকলাই বা মুগডাল আগে সারা রাত পানিতে ভিজিয়ে রেখে নরম হলে পাটাতে পিষে নিতে হবে। এবার চুলায় হাড়িতে পানি গরম করতে হবে। পানি ফুটে উঠলে তাতে একে একে ময়দা, চালের গুঁড়া ও ডাল বাটা দিয়ে সিদ্ধ করে নিন। ঠান্ডা হলে জর্দার রং দিয়ে ভালো করে মেখে নিন। এবার মেখে নেওয়া ময়দার ডো’টি মোটা করে রুটি বেলে একটি গোল ছাঁচের সাহায্যে কেটে নিন। এবার কাটা চামচ ও টুথপিকের সাহায্যে মনের মতো নকশা করুন। এবার চুলায় পাত্র বসান। পাত্র গরম হলে তেল দিন। তেল গরম হলে একটি একটি করে পিঠা ভেজে তুলুন। গরম অবস্থায় উপরে চিনি ছিটিয়ে পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ২২ নভেম্বর ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন জানুয়ারি 9, 2012 in টক ঝাল মিষ্টি, পিঠা

 
 
Follow

Get every new post delivered to your Inbox.

Join 219 other followers