RSS

Category Archives: পায়েস

গাজরের পায়েস

উপকরণ : দুধ ১ কেজি, কিসমিস ১ টেবিল চামচ, চিনি ১ কাপ, পেস্তা বাদাম কুচি ১ চা চামচ, মাওয়া (গ্রেট করা) আধা কাপ।

প্রণালি : প্রথমে গাজর ধুয়ে গ্রেট করে নিন। চুলায় পাত্রে দুধ গরম দিন। দুধ একটু কমে এলে তাতে চিনি দিয়ে ১০ মিনিট মাঝারি আঁচে জ্বাল করুন। এবার তাতে গ্রেট করা গাজর ও মাওয়া দিয়ে দিন। ১০ মিনিট রান্না করে নামিয়ে নিন। ঠান্ডা হলে সার্ভিং ডিসে ঢেলে উপরে কিসমিস ও মাওয়া ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ২৭ মার্চ ২০১২

 
Leave a comment

Posted by চালু করুন মার্চ 28, 2012 in টক ঝাল মিষ্টি, পায়েস

 

লুচি পায়েস

উপকরণ : ময়দা ১ কাপ, পানি সামান্য, তেল ১ কাপ, লবণ সামান্য, দুধ ২ কেজি, চিনি ১ কাপ, মাওয়া (গ্রেট করা) আধা কাপ, কিসমিস ১ টেবিল চামচ, পেস্তাবাদাম কুচি ১ চা চামচ, চেরি ১ চা চামচ।

প্রণালি : প্রথমে লুচি তৈরির জন্য ময়দা, পানি ও লবণ মিশিয়ে ময়ান তৈরি করুণ। এবার ময়ানে হালকা তেল মিশিয়ে বেলে ছোট ছোট লুচির শেপে কাটুন। একটি পাত্রে চুলায় তেল দিন। তেল গরম হলে তাতে লুচি দিয়ে দিন। এক পাশ ভাজা হলে অন্যপাশে উল্টিয়ে বাদামি করে ভেজে তুলুন। এবার অন্য পাত্রে চুলায় দুধ দিন। তাতে চিনি দিয়ে জ্বাল করেন। ২ কেজি দুধ জ্বাল হয়ে ১ কেজির মতো হয়ে এলে তাতে ভাজা লুচিগুলো দিয়ে দিন। ২ মিনিট জ্বাল করে তাতে গ্রেট করা মাওয়া ও কিসমিস দিয়ে দিন। এবার ঠান্ডা হলে সার্ভিং ডিসে ঢালুন। উপরে পেস্তা বাদাম ও চেরি ছিটিয়ে দিন। ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করুন মজাদার লুচির পায়েস।

রেসিপিটি প্রকাশিত হয় ২৭ মার্চ ২০১২

 
Leave a comment

Posted by চালু করুন মার্চ 28, 2012 in টক ঝাল মিষ্টি, পায়েস

 

নুডলস পায়েস

উপকরণ : পোলাওয়ের চাল আধা কাপ, দুধ ২ কেজি, চিনি ১ কাপ, নুডলস (সেদ্ধ) আধা কাপ, কিশমিশ ২ টেবিল চামচ, পেস্তা বাদাম কুচি ২ চা চামচ, মাওয়া (গ্রেট করা) আধা কাপ, জর্দার রং সামান্য, পানি পরিমাণমতো, চেরি ১ চা চামচ।

প্রণালি : প্রথমে নুডলস পানি ও সামান্য জর্দার রং দিয়ে সেদ্ধ দিন। অন্য পাত্রে চুলায় দুধ দিন। দুধ জ্বাল হলে তাতে চিনি ও পোলাওয়ের চাল দিয়ে দিন। ১৫ অথবা ২০ মিনিট পর চাল ফুটে গেলে তাতে নুডলস সেদ্ধ দিয়ে ৫ মিনিট রান্না করুন। এবার কিসমিস, পেস্তাবাদা, গ্রেট করা মাওয়া দিয়ে মাঝারি আঁচে আবার ১০ মিনিট রান্না করুন। হয়ে গেল ঠান্ডা করে সার্ভিং ডিসে ঢেলে ফ্রিজে রাখুন। ঠান্ডা অবস্থায় পরিবেশন করুন মজাদার নুডলস পায়েস।

রেসিপিটি প্রকাশিত হয় ২৭ মার্চ ২০১২

 
Leave a comment

Posted by চালু করুন মার্চ 28, 2012 in টক ঝাল মিষ্টি, পায়েস

 

সেমাই পায়েস

উপকরণ : দুধ ১ কেজি, চিনি আধা কাপ, সেমাই ১ কাপ, নারকেল চার ভাগের এক কাপ, ঘি (ভাজার জন্য) সামান্য, কিসমিস ২ চা চামচ, মাওয়া (গ্রেট করা) ১ টেবিল চামচ।

প্রণালি : সেমাই সামান্য ঘি দিয়ে ভেজে নিন। একটি পাত্রে চুলায় দুধ জ্বাল দিন। দুধ একটু গরম হয়ে এলে তাতে চিনি ও সেমাই দিয়ে দিন। ৫ মিনিট রান্না করুন। এবার নারকেল দিয়ে আর ৫ মিনিট রান্না করুন। ঠান্ডা হলে সার্ভিং ডিসে ঢেলে কিসমিস ও গ্রেট করা মাওয়া ছড়িয়ে পরিবেশন করুন মজাদার সেমাই পায়েস।

রেসিপিটি প্রকাশিত হয় ২৭ মার্চ ২০১২

 

ফুলকপির জাফরান-পায়েস

উপকরণ: ফুলকপি (ছোট টুকরা) ১ কাপ, দুধ ২ লিটার, চিনি ১ কাপ, জাফরান ১ চিমটি, এলাচ ৩-৪টি, ঘি ২ টেবিল চামচ, বাদাম ও কিশমিশ ১ টেবিল চামচ করে।

প্রণালি: প্যানে ঘি দিয়ে ফুলকপি হালকা করে ভেজে নিতে হবে। ২ লিটার দুধ ফুটিয়ে ঘন করে নিতে হবে। এবার ফুলকপি দিয়ে দ্রুত হাতে নাড়তে হবে। ফুলকপি সেদ্ধ হলে চিনি ও এলাচ দিয়ে ঘন ঘন নাড়তে হবে। পায়েস ঘন হয়ে এলে তাতে দুধে ভেজানো জাফরান, বাদাম ও কিশমিশ দিয়ে ঠান্ডা করে পরিবেশন করা যায় মজাদার ফুলকপির পায়েস।

রেসিপিটি প্রকাশিত হয় ১৩ ডিসেম্বর ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন জানুয়ারি 6, 2012 in টক ঝাল মিষ্টি, পায়েস, ফুলকপি, শাকসবজি

 

খেজুরের গুড়ে ছানার পায়েস

উপকরণ : ছানা ২৫০ গ্রাম, ছোট ছোট কিউব করে কেটে নিন, পোলাওর চাল ১০০ গ্রাম, বাদাম মিহি করে কাটা ২ টেবিল চামচ, কিশমিশ ১ টেবিল চামচ, খেজুরের গুড় বা চিনি প্রয়োজনমতো, দুধ ঘন ২ লিটার, কনডেন্সড মিল্ক পরিমাণমতো।

প্রণালি : প্রথমে পোলাওর চাল ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে মিহি করে গুঁড়া করে নিন। খেজুরের গুড় জ্বাল দিয়ে ছেঁকে নিন। ঘন দুধে চালের গুঁড়া দিয়ে ঘন ঘন নাড়তে থাকুন। যখন চাল সিদ্ধ হয়ে আসবে তখন তাতে গুড়, বাদাম, কিশমিশ এবং ছানার টুকরো দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে চুলায় রেখে মাঝারি আঁচে রান্না করুন। পায়েস হয়ে এলে তাতে কনডেন্সড মিল্ক দিয়ে নামিয়ে ঠাণ্ডা করে পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ১৩ ডিসেম্বর ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন ডিসেম্বর 17, 2011 in টক ঝাল মিষ্টি, পায়েস

 

আপেল পায়েশ

উপকরণ : ১ কেজি দুধ, আপেল ১ কেজি, চিনি আধা কেজি, এলাচ ৪/৫টা, কিসমিস ৩ কাপ, জর্দার রং সামান্য, চেরিফল ৮/১০ টা।

যেভাবে তৈরি করবেন : আপেল কুঁচি করে কেটে গরম পানিতে হালকা সেদ্ধ করে নিন। এরপর ভাল করে পানি ছেঁকে নিবেন। এবার পাত্রে দুধ, চিনি, লং, এলাচ এবং সামান্য রং দিন। দুধ ঘন হয়ে এলে আপেল কুচিগুলো দিয়ে দিন। তারপর কিসমিস দিয়ে সাজিয়ে আপেলের পায়েস ঠান্ডা পরিবেশন করুন আপনার ইচ্ছে মতো।

রেসিপিটি প্রকাশিত হয় ১০ জুলাই ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন ডিসেম্বর 6, 2011 in পায়েস

 

লাউ ও গাজরের পায়েস

উপকরণ : লাউ মিহি কুচি গ্রেট করা ২ কাপ, গাজর মিহি কুচি গ্রেট করা ১ কাপ, নারিকেল কোরানো ১ কাপ, দুধ ২ লিটার, কনডেন্সড দুধ ১ কৌটা, এলাচ গুঁড়ো আধা চা চামচ, ঘি ৩ টেবিল চামচ, পেস্তা বাদাম ও কিসমিস সাজানোর জন্য পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন : লাউ ও গাজর বলক ওঠা পানিতে আধা সেদ্ধ করে কাপড়ে চিপে শুকিয়ে নিতে হবে। পাত্রে ঘি দিয়ে লাউ ও গাজর ভুনা করে নিতে হবে। এরপর ২ লিটার দুধ ঘন করে নিয়ে লাউ ও গাজর নারিকেল দিয়ে ভাল করে নেড়ে নেড়ে ঘন হয়ে এলে এলাচ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ পর নামিয়ে নিন। পেস্তাবাদাম ও কিসমিস দিয়ে সাজিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন মজাদার লাউ ও গাজরের পায়েস।

রেসিপিটি প্রকাশিত হয় ১০ জুলাই ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন ডিসেম্বর 6, 2011 in পায়েস

 

পাস্তা পায়েস

উপকরণ: দুধ ১ লিটার, পানি ১ কাপ, পাস্তা ২ কাপ, ঘন নারকেলের দুধ ১ কাপ, গুড় আধা কাপ (কুচি করা), চিনি ১ টেবিল-চামচ, মাওয়া আধা কাপ।

প্রণালি: দুধ ও পানি জ্বাল দিয়ে নিতে হবে। দুধে বলক এলে তাতে নারকেলের দুধ দিয়ে পাস্তা সেদ্ধ করে নিতে হবে। এতে ১ টেবিল-চামচ চিনি দিয়ে জ্বাল করে গুড় মেশাতে হবে। নেড়ে নেড়ে ঘন হয়ে এলে মাওয়া দিয়ে নামাতে হবে। সাজিয়ে পরিবেশন।

টিপস
দুধে গুড় মেশাতে গিয়ে অনেক সময় দুধ ফেটে যায়। তাই গুড় মেশানোর আগে অল্প চিনি দিয়ে জ্বাল করে নিয়ে গুড় মেশাতে হবে বা চুলা থেকে নামিয়ে গুড় মেশাতে হবে।

রেসিপিটি প্রকাশিত হয় ১৮ জানুয়ারি ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন ডিসেম্বর 4, 2011 in পায়েস

 

নতুন গুড়ের ফিরনি

উপকরণ: দুধ ১ লিটার, পানি ১ কাপ, পোলাওয়ের চাল ১ মুঠ (২ ঘণ্টা পানিতে ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে আধা ভাঙা করে নিতে হবে), গুড় (কুচি কুচি করে নেওয়া) আধা কাপ, মাওয়া আধা কাপ (নামানোর আগে), নারকেল কুড়ানো আধা কাপ, বাদাম সাজানোর জন্য।

প্রণালি: দুধ ও পানি জ্বাল দিয়ে নিন। বলক এলে অল্প অল্প করে চাল দিয়ে নেড়ে নেড়ে মিলিয়ে নিতে হবে। চাল ও দুধের মিশ্রণ যেন দলা না হয়। এবার এতে নারকেল মিশিয়ে অল্প আঁচে নেড়ে নেড়ে চাল সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ হয়ে এলে ১ টেবিল-চামচ চিনি দিয়ে জ্বাল করে গুড় মেলাতে হবে। গুড় মিলিয়ে নেড়ে নেড়ে ঘন হয়ে এলে মাওয়া মিশিয়ে নামাতে হবে।

টিপস
দুধে গুড় মেশাতে গিয়ে অনেক সময় দুধ ফেটে যায়। তাই গুড় মেশানোর আগে অল্প চিনি দিয়ে জ্বাল করে নিয়ে গুড় মেশাতে হবে বা চুলা থেকে নামিয়ে গুড় মেশাতে হবে।

রেসিপিটি প্রকাশিত হয় ১৮ জানুয়ারি ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন ডিসেম্বর 4, 2011 in পায়েস, মিষ্টি ও মিষ্টিজাত

 
 
Follow

Get every new post delivered to your Inbox.

Join 219 other followers