RSS

Category Archives: টক ঝাল মিষ্টি

কাঁচা আম অড়বরইয়ের আচার

উপকরণ: কাঁচা আম-বড় ৮টি, অড়বরই-১ কেজি, কাঁচা মরিচ-২৫০ গ্রাম, লবণ-স্বাদমতো, হলুদ গুঁড়া-দেড় টেবিল চামচ, মরিচ গুঁড়া-২ টেবিল চামচ, পাঁচফোড়ন গুড়া-৪ টেবিল চামচ, সিরকা-১ লিটার, চিনি-৮ কেজি, সরিষার তেল-৪ কাপ।

প্রণালি: আম, অড়বরই ও কাঁচ মরিচ ধুয়ে বাতাসে শুকিয়ে নিন। আমগুলো ছোট চৌকো টুকরা করুন, একটি পাত্রে সরিষার তেল গরম করে তাতে একে একে আম, হলুদ গুঁড়া ও লবণ দিয়ে নাড়ুন। সিরকা দিন, আম সেদ্ধ হয়ে এলে তাতে অড়বরই ও কাঁচা মরিচ দিন। একটু নাড়াচাড়া করে মরিচ গুঁড়া দিন। সব উপকরণ সেদ্ধ হয়ে এলে তাতে পাঁচফোড়নগুলো মেশান। চিনি দিয়ে নাড়ুন। ঘন হয়ে তেলের ওপর ভেসে উঠলে নামিয়ে নিন।

রেসিপিটি প্রকাশিত হয় ১১ মে ২০১০

 
Leave a comment

Posted by চালু করুন মে 31, 2012 in আচার, আম, টক ঝাল মিষ্টি, ফল

 

সাতকড়ার আচার

উপকরণ: সাতকড়া-২-৩টি, সিরকা-২ কাপ, লবণ-৮ কাপ, সরিষার তেল-১ কাপ, রসুন বাটা-আড়াই চা চামচ, সরিষা বাটা-২ টেবিল চামচ, মরিচ গুঁড়া-৩ চা চামচ, পাঁচফোড়ন গুঁড়া-দেড় চা চামচ

প্রণালি: সাতকড়া ভালোভাবে ধুয়ে বাতাসে শুকিয়ে নিন। টুকরা করে কাটুন। একটি মাটির পাত্রে সাতকড়া টুকরো, লবণ ও সিরকা মিশিয়ে কড়া রোদে দিন তিন-চার দিন। একটি পাত্রে সরিষার তেল গরম করুন। তাতে রসুন বাটা দিয়ে নাড়তে থাকুন। রসুন একটু ভাজা হলে তাতে একে একে বাকি মসলাগুলো দিয়ে কষান। সিরকা থেকে শুধু সাতকড়ার টুকরোগুলো নিয়ে ওই তেলে ছাড়ুন। ভালো করে কষান। লবণ মেশান। সিরকা স্বাদ অনুযায়ী মেশান। তেল ওপরে ভেসে উঠলে নামিয়ে নিন।

রেসিপিটি প্রকাশিত হয় ১১ মে ২০১০

 
Leave a comment

Posted by চালু করুন মে 31, 2012 in আচার, টক ঝাল মিষ্টি

 

আমের মিষ্টি আচার

উপকরণ: কাঁচা আম-বড় ১০টি, কালোজিরা-১ চা চামচ, হলুদ গুঁড়া-২ চা চামচ, মরিচ গুঁড়া-১ টেবিল চামচ, পাঁচফোড়ন গুঁড়া-২ টেবিল চামচ, লবণ-স্বাদমতো, চিনি-৮ কেজি, সরিষার তেল-দেড় কাপ, সিরকা-২ কাপ।

প্রণালি: আম ছিলে টুকরো করে নিন। প্রেসার কুকারে সরিষার তেল দিন। তেল গরম হয়ে উঠলে তাতে কালোজিরার ফোড়ন দিন। আমগুলো তেলে ঢালুন ও নাড়ুন। এবার চিনি ছাড়া বাকি সব উপকরণ এর সঙ্গে মিশিয়ে প্রেসার কুকারের মুখ বন্ধ করে দিন। কুকারে তিন-চারটি সিটি বাজার পর ঢাকনা খুলে আমগুলো নেড়ে গলিয়ে ফেলুন। চিনি মিশিয়ে নাড়তে থাকুন। ঘন হলে নামিয়ে নিন।

রেসিপিটি প্রকাশিত হয় ১১ মে ২০১০

 
Leave a comment

Posted by চালু করুন মে 31, 2012 in আচার, আম, টক ঝাল মিষ্টি, ফল

 

তেঁতুলের টক মিষ্টি আচার

উপকরণ: তেঁতুল-২ কেজি, আখের গুড় দেড় কেজি, হলুদ গুড়া-২ চা চামচ, মরিচ গুঁড়া-২ টেবিল চামচ, পাঁচফোড়ন গুঁড়া-৩ টেবিল চামচ, সরিষার তেল-২ কাপ, লবণ-স্বাদমতো।

প্রণালি: তেঁতুলের ক্বাথ বের করে ছেকে নিন। এবার তাতে লবণ ও হলুদ মিশিয়ে ছড়ানো বড় পাত্রে ঢেলে কড়া রোদে পানি শুকিয়ে নিন। এবার এতে গুড় মেশান এবং আবার রোদে শুকাতে দিন। মরিচ গুঁড়া ও পাঁচফোড়ন গুঁড়া মেশান ধীরে ধীরে। প্রতিদিন ১ টেবিল চামচ সরিষার তেল দিন ওই মিশ্রণে এবং রোদে শুকান। তেঁতুলের পানি শুকিয়ে আঠা হয়ে এলে পাত্রে তুলে সংরক্ষণ করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ১১ মে ২০১০

 
Leave a comment

Posted by চালু করুন মে 31, 2012 in আচার, টক ঝাল মিষ্টি

 

টক দইয়ের শরবত

উপকরণ: টক দই ফেটানো আধা কাপ, পুদিনাবাটা আধা চা-চামচ, কাঁচা মরিচবাটা আধা চা-চামচ, বিট লবণ সিকি চা-চামচ, চিনি আধা চা-চামচ, গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ, পানি ১ কাপ, লবণ স্বাদমতো।

প্রণালি: সব উপকরণ ব্লেন্ডারে দিয়ে মিশিয়ে নিন। ছাঁকনিতে ছেঁকে পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ২৫ অক্টোবর ২০১১

 
Leave a comment

Posted by চালু করুন মে 28, 2012 in টক ঝাল মিষ্টি, দই, পানীয়

 

মাশরুমের আচার

উপকরণ
মাশরুম ২৫০ গ্রাম, পেঁয়াজ কুচি আধা কাপ, রসুন বাটা ১ চা চামচ, আদা বাটা ২ চা চামচ, সরিষা বাটা ১ চা চামচ, শুকনো মরিচ ভাজা গুঁড়ো আধা চা চামচ, শুকনো মরিচ ৩টি, লবণ ২ চা চামচ, তেঁতুলের ক্বাথ ২ টেবিল চামচ, পাঁচফোড়ন ১ চা চামচ, আচার মসলা ২ চা চামচ, ভিনেগার সামান্য, সরিষার তেল ১০০ মিলিলিটার, চিনি আধা কাপ।

যেভাবে তৈরি করবেন
১. মাশরুম টুকরো করে ধুয়ে ৮-১০ মিনিট গরম পানিতে ভিজিয়ে রাখুন।
২. এরপর পানি থেকে তুলে কাপড়ে মুছে শুকিয়ে নিন।
৩. কড়াইয়ে তেল গরম করে পাঁচফোড়ন দিন। পাঁচফোড়ন দিয়ে ফুটে উঠলে পেঁয়াজ কুচি, আদা, রসুন, সরিষা বাটা দিয়ে কষিয়ে মাশরুম দিন।
৪. মাশরুম সিদ্ধ হলে ভিনেগার, তেঁতুল, চিনি ও বাকি মসলা দিয়ে ফুটিয়ে নিন।
৫. ঠাণ্ডা হলে কাচের বোতলে ভরে সংরক্ষণ করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ৪ জুলাই ২০১১

 

দই বড়া

উপকরণ : মাষকলাইয়ের ডাল ২৫০ গ্রাম, টক দই ৬০০ গ্রাম, পুদিনা ও ধনেপাতা বাটা ২ টেবিল চামচ, কাঁচামরিচ বাটা ১ চা চামচ, লাল মরিচের গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী, আদা ও রসুন বাটা আধা চা চামচ।

প্রস্তুত প্রণালি : প্রথমে মাষকলাইয়ের ডাল পরিষ্কার করে ধুয়ে পানিসহ প্রায় ১ দিন ভিজিয়ে রাখুন। ভেজানো ডাল আবার পানি দিয়ে ধুয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে তাতে একে একে সব মসলা ও স্বাদ অনুযায়ী লবণ, পানি দিয়ে ভালো করে ফেটিয়ে প্রায় ২০ মিনিট ঢেকে রেখে দিন। টক দই স্বাদ অনুযায়ী, লবণ, জিরা গুঁড়া, বাটা পুদিনা এবং কাঁচামরিচ দিয়ে ঘন করে ব্লেন্ড করে নিতে হবে। একটি কড়াইয়ে তেল গরম করে তাতে ফেটানো ডাল বড়ার মতো করে মচমচে ভেজে হালকা গরম পানিতে কিছুক্ষণ রেখে ঝাঁজরিতে তুলে সঙ্গে সঙ্গে ব্লেন্ড করা টক দই দিয়ে ওপর কাঁচামরিচ, ধনেপাতা, পুদিনা পাতা কুচি এবং জিরা গুঁড়া দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ৯ মে ২০১২

 
 

দই শসার রায়তা

উপকরণ : শসা ২৫০ গ্রাম, গাজর ২০০ গ্রাম, টক দই ৩০০ গ্রাম, পুদিনা পাতা বাটা ১ চা চামচ, কাঁচামরিচ বাটা ১ চা চামচ, পেঁয়াজ কুচি ১০০ গ্রাম, লবণ স্বাদ অনুযায়ী ও সামান্য বিট লবণ।

প্রস্তুত প্রণালি : সব উপকরণ ভালো করে ধুয়ে নিয়ে মিহি করে কেটে তাতে পুদিনা ও কাঁচামরিচ বাটা, পেঁয়াজ কুচি, স্বাদ অনুযায়ী লবণ, সামান্য বিট লবণ ও টক দই দিয়ে ভালো করে মাখিয়ে একটি সার্ভিং ডিশে ঢেলে নিজের পছন্দ অনুযায়ী সাজিয়ে পরিবেশন করুন শসার রায়তা।

রেসিপিটি প্রকাশিত হয় ৯ মে ২০১২

 
Leave a comment

Posted by চালু করুন মে 11, 2012 in টক ঝাল মিষ্টি, দই

 

রসকদম

উপকরণঃ
১. ছানা ১ কাপ
২. মাওয়া ১ কাপ (মিষ্টির দোকানেরটা)
৩. চিনি আধা কাপ
৪. চিনির দানা প্রয়োজনমতো

প্রণালীঃ ছানা, মাওয়া ও চিনি একসঙ্গে মিলিয়ে জ্বাল করতে হবে। হালুয়ার মতো দলা বেঁধে উঠলে এবং প্যান থেকে ছেড়ে এলে নামিয়ে নিতে হবে। হালকা গরম থাকতে থাকতে ছোট ছোট গোল্লা বানিয়ে চিনির দানার মধ্যে গড়িয়ে নিতে হবে। গোল্লা চালানোর সময় হাতে শিরা লাগিয়ে নিতে হবে। পরে ঠান্ডা হলে সাজিয়ে পরিবেশন করুন।

মাওয়া তৈরিঃ
গুঁড়া দুধ আধা কাপ, আইসিং সুগার ২ টেবিল চামচ, ঘি ১ টেবিল চামচ, গোলাপ জল ১ চা চামচ। সব একসঙ্গে মিলিয়ে চালনি দিয়ে চেলে নিতে হবে।

রেসিপিটি প্রকাশিত হয় ২৬ মে ২০০৯

 

জাফরানওয়ালা লাড্ডু

উপকরণঃ
১. ছানা ১ কাপ
২. কনডেন্সড মিল্ক আধা কাপ
৩. কেওড়ার পানি আধা চা চামচ
৪. পেস্তাকুচি ১ টেবিল চামচ
৫. এলাচগুঁড়া সিকি চা চামচ
৬. জাফরান আধা চা চামচ
(১ টেবিল চামচ গরম দুধের মধ্যে ভেজানো)

প্রণালীঃ ছানা খুব করে মথে প্যানে নিয়ে কনডেন্সড মিল্ক মিলিয়ে চুলায় দিয়ে অল্প আঁচে জ্বাল করতে হবে। মিশ্রণ প্যান থেকে ছেড়ে এলে কেওড়া, এলাচগুঁড়া ও জাফরান মিলিয়ে দিতে হবে। পরে পেস্তাকুচিটা মিলিয়ে নামিয়ে নিতে হবে। গরম থাকতে থাকতে লাড্ডু বানাতে হবে।

রেসিপিটি প্রকাশিত হয় ২৬ মে ২০০৯

 
 
Follow

Get every new post delivered to your Inbox.

Join 219 other followers