RSS

Category Archives: চিংড়ি

দই চিংড়ি

উপকরণ : টক দই ১ কাপ, মাঝারি সাইজের চিংড়ি ৫০০ গ্রাম, পেঁয়াজ কিউব করে কাটা ১ কাপ, আস্ত কাঁচামরিচ ৫-৬টি, রসুন বাটা ১ চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী ও তেল পরিমাণ মতো।

প্রস্তুত প্রণালি : প্রথমে চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রাখুন। এরপর একটি কড়াইতে তেল গরম করে তাতে কিউব করা পেঁয়াজ এবং চিংড়ি মাছ দিয়ে হালকা করে ভেজে নিয়ে একে একে সব উপকরণ দিয়ে ভালো করে কষিয়ে নিন। তারপর টক দই এবং কাঁচামরিচ দিয়ে ঢেকে রান্না করুন। রান্না হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন সাজিয়ে।

রেসিপিটি প্রকাশিত হয় ৯ মে ২০১২

 
Leave a comment

Posted by চালু করুন মে 11, 2012 in চিংড়ি

 

প্রন টেম্পুরা

উপকরণঃ চিংড়ি (বড় সাইজ) আধা কেজি, ডিম ২টি, পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ, এরারুট ১ টেবিল চামচ, ময়দা ৬ টেবিল চামচ, কাঁচামরিচ বাটা ২ চা চামচ, লেবুর রস/ভিনেগার ১ টেবিল চামচ, বেকিং পাউডার সিকি চা চামচ, স্বাদলবণ আধা চা চামচ, সয়াসস ২ টেবিল চামচ, আদা+রসুন বাটা ১ চা চামচ, সাদা সরিষা বাটা (তাওয়ায় টালা) ১ টেবিল চামচ, পানি পরিমাণমতো, তেল প্রয়োজনমতো।

প্রণালীঃ চিংড়ি মাছের লেজ রেখে মাথা ও খোসা ফেলে দিতে হবে। মাছের ওপর দিকে (অর্থাৎ মাথা ফেলে দিলে যে অবস্থায় থাকে) একটু চিরে নিতে হবে। ২ টেবিল চামচ সয়াসস দিয়ে ভিজিয়ে রাখতে হবে ২০ থেকে ২৫ মিনিট। এবার পাউরুটিগুলো কিউব করে কেটে নিতে হবে। পাউরুটির ধারের শক্ত অংশগুলো ফেলে দিতে হবে। তেল ও পাউরুটি বাদে সব উপকরণ একসঙ্গে মাখাতে হবে। পাউরুটির একপাশে মসলা মাখিয়ে ওর ওপর সোজা করে মাছটি বসিয়ে দিতে হবে। মনে রাখতে হবে, তেল খুব গরম করতে হবে। পাউরুটিতে মসলা এবং মাছ বসানো অংশটি তেলের ভেতর আগে দিতে হবে। বাদামি রং করে ভেজে নামাতে হবে।

রেসিপিটি প্রকাশিত হয় ১৪ জুলাই ২০০৯

 
Leave a comment

Posted by চালু করুন মার্চ 30, 2012 in চাইনিজ, চিংড়ি, বিদেশী রান্না

 

অ্যারাগোস্টা ফ্রা ডায়াভোলো

উপকরণঃ বড় লবস্টার ১ কেজি, জলপাই তেল আধা কাপ, পেঁয়াজ কুচি সিকি কাপ, রসুন কুচি ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, সাদা সিরকা ১ টেবিল চামচ, টুকরা করা বড় লাল টমেটো (খোসা, বীজ ও বাড়তি রস ফেলে) ২ কাপ, পার্সলে কুচি ১ টেবিল চামচ, অরিগেনো ১ চা চামচ, শুকনা মরিচ কুচি সিকি চা চামচ।

প্রণালীঃ বড় লবস্টারের মাথার নিচের ময়লা পরিষ্কার করে নিতে হবে। কিছুটা খোসা ফেলে এবং বড় পা ও গায়ের (চিমটা কাঁটা ফেলে) টুকরাগুলো থেকে ভেতরের মজ্জা বের করে আলাদা করে রাখতে হবে। বড় প্যানে জলপাই তেল দিয়ে ধোঁয়া ওঠা পর্যন্ত গরম জ্বাল দিয়ে বড় লবস্টারগুলো ও পায়ের মজ্জাগুলো ২-৩ মিনিট কড়া জ্বালে ভুনতে হবে। কাঠের নাড়ালি দিয়ে মাছ দু-তিনবার উল্টেপাল্টে পরে একটি পাত্রে লবস্টার উঠিয়ে রাখতে হবে। লবস্টার কখনো খুব বেশি জ্বাল দিয়ে শক্ত করা উচিত নয়। এতে খাদ্যমান কমে যায়। একটি সসপ্যানে অল্প অল্প তেল দিয়ে রসুন কুচি ভুনতে হবে। একটু মজে উঠলে সাদা সিরকা দিয়ে কড়া আঁচে ফুটিয়ে ঘন করে নিতে হবে। টমেটো কুচি, পার্সলে, অরিগেনো, লাল মরিচ, লবণ ইত্যাদি দিয়ে মিশ্রণটি ঘন করে নামাতে হবে। লবস্টারগুলো ওই মিশ্রণের মধ্যে ঢেলে ৮-১০ মিনিট মাঝারি আঁচে মাঝেমধ্যে নেড়েচেড়ে জ্বাল দিয়ে নামাতে হবে। পরিবেশন পাত্রে কিছু পার্সলে দিয়ে সাজাতে হবে।

রেসিপিটি প্রকাশিত হয় ১৪ জুলাই ২০০৯

 
Leave a comment

Posted by চালু করুন মার্চ 30, 2012 in ইতালীয়, চিংড়ি, বিদেশী রান্না

 

প্রন-সিজলিং

উপকরণঃ চিংড়ির লেজ রেখে মাথা ও খোসা ছাড়ানো ১ কাপ, সয়াসস ১ টেবিল চামচ, টমেটো সস ২ টেবিল চামচ, তেল ৩ টেবিল চামচ, পেঁয়াজ গোল করে কাটা ১ কাপ, শুকনা মরিচ গুঁড়া আধা চা চামচ, আদা কুচি ১ চা চামচ, রসুন ছেঁচা ১ চা চামচ, লবণ আধা চা চামচ, চিনি ১ চা চামচ, স্বাদলবণ আধা চা চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, মাখন ১ টেবিল চামচ, লেবুর রস ২ টেবিল চামচ।

প্রণালীঃ রান্না বসানোর আধা ঘন্টা আগে সিজলিং ট্রে চুলায় দিতে হবে। কড়াইয়ে তেল দিয়ে আদা কুচি, রসুন ছেঁচা দিয়ে চিংড়ি মাছ দিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজ দিয়ে লবণ, শুকনা মরিচ, সয়াসস, লেবুর রস, চিনি, স্বাদলবণ, গোলমরিচ, টমেটো সস দিয়ে কিছুক্ষণ চুলায় রেখে নামাতে হবে। গরম সিজলিং ডিশে মাখন দিয়ে সব উপকরণ ঢেলে পরিবেশন করতে হবে।

রেসিপিটি প্রকাশিত হয় ১৪ জুলাই ২০০৯

 
Leave a comment

Posted by চালু করুন মার্চ 30, 2012 in চাইনিজ, চিংড়ি

 

প্রড প্রিউ ওয়ান চাং

উপকরণঃ চিংড়ি ৫০০ গ্রাম, পেঁয়াজ পাতা ১ আঁটি, লেবুর রস ২ টেবিল চামচ, সয়াবিন তেল ৫ টেবিল চামচ, শসা ১টি, টমেটো ১টি, লাল, সবুজ কাঁচা মরিচ ৩-৪টি, স্বাদ লবণ ১ চা চামচ, লবণ পরিমাণমতো, চিনি ৩ চা চামচ, আনারস অল্প পরিমাণ, চিলি সস আধা কাপ, টমেটো সস আধা কাপ, ফিশ সস ২ টেবিল চামচ, সিজলিং সস ১ টেবিল চামচ, উসটার সস ১ টেবিল চামচ, সাদা গোলমরিচ গুঁড়া ১ চা চামচ, পেঁয়াজ ২টি, স্টক ১ কাপ।

প্রণালীঃ চিংড়ির লেজ রেখে মাথা ও খোসা বাদ দিয়ে পরিষকার করে রাখতে হবে। পেঁয়াজ পাতা, পেঁয়াজ, শসা, টমেটো, আনারস, কাঁচামরিচ চারকোণা করে কেটে নিতে হবে। তেল গরম করে চিংড়ি দিয়ে ২-৩ মিনিট ভেজে সব সবজি দিয়ে কিছুক্ষণ ভেজে পর্যায়ক্রমে বাকি উপকরণ দিয়ে স্টক দিতে হবে। গাঢ় হলে নামাতে হবে।

রেসিপিটি প্রকাশিত হয় ১৪ জুলাই ২০০৯

 
Leave a comment

Posted by চালু করুন মার্চ 30, 2012 in চিংড়ি, থাই, বিদেশী রান্না

 

প্রন ফ্রিটার্স

উপকরণঃ চিংড়ি মাথা ও খোসা ছাড়িয়ে কুচি করে কাটা দেড় কাপ, ডিম ২টি, বেকিং পাউডার ১ চা চামচ, ময়দা আধা কাপ, কর্নফ্লাওয়ার সিকি কাপ, সাদা গোলমরিচ গুঁড়া ১ চা চামচ, লাইট সয়াসস ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, তেল (ভাজার জন্য) ২ টেবিল চামচ, পেঁয়াজ কুচি সিকি কাপ, কাঁচামরিচ মিহি কুচি ১ টেবিল চামচ।

প্রণালীঃ চিংড়ি কুচি সয়াসস মাখিয়ে ২০ মিনিট রাখতে হবে। ময়দা, কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার একসঙ্গে মিশিয়ে নিতে হবে। ডিম, পেঁয়াজ, গোলমরিচ, কাঁচামরিচ, লবণ একসঙ্গে মাখিয়ে অল্প অল্প করে মিশ্রিত ময়দার সঙ্গে মিশিয়ে চিংড়ি দিয়ে মেশাতে হবে। কড়াইয়ে তেল গরম করে বড়ার মতো অল্প অল্প করে চিংড়ির মিশ্রণ দিয়ে মচমচে করে ভেজে ওঠাতে হবে। প্রন ফির্টাস গারলিক সস, রেড চিলি সস অথবা টমেটো সসের সঙ্গে গরম গরম পরিবেশন করা যায়।

রেসিপিটি প্রকাশিত হয় ১৪ জুলাই ২০০৯

 
Leave a comment

Posted by চালু করুন মার্চ 30, 2012 in ইন্দোনেশীয়, চিংড়ি

 

টম ইয়াম কুন

উপকরণঃ চিংড়ি ২৫০ গ্রাম, থাই আদা ১ টুকরা, মাশরুম ৪টি, লেমন গ্রাস ২টি, বড় পেঁয়াজ ১টি, থাই লেবুপাতা ৪টি (সবকিছু চারকোনা করে কেটে নিতে হবে), স্বাদ লবণ ১ চা চামচ, ফিশ সস ৩ টেবিল চামচ, লেবুর রস ২ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, চিনি ১ টেবিল চামচ বা পরিমাণমতো, সাদা গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, শুকনা মরিচ ১টি, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, কার্নেশন মিল্ক ২ টেবিল চামচ, টম ইয়াম পেস্ট ২ টেবিল চামচ,  স্টক ৫ কাপ।

প্রণালীঃ গরম স্টক চুলায় দিয়ে সব উপকরণ পর্যায়ক্রমে দিয়ে লবণ, চিনি ও টকের পরিমাণ চেখে দেখে কিছুক্ষণ চুলায় রেখে নামাতে হবে।

রেসিপিটি প্রকাশিত হয় ১৪ জুলাই ২০০৯

 
Leave a comment

Posted by চালু করুন মার্চ 30, 2012 in চিংড়ি, থাই, বিদেশী রান্না, স্যুপ

 

স্ক্যামপি আলা গ্রিগলিয়া

উপকরণঃ গলদা চিংড়ি ৫০০ গ্রাম, মাখন ৬ টেবিল চামচ, জলপাই তেল আধা কাপ, লেবুর রস ১ টেবিল চামচ, ছোট পেঁয়াজ কুচি সিকি কাপ, রসুন কুচি ১ টেবিল চামচ, পার্সলে কুচানো ৪ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা চামচ, লবণ স্বাদমতো।

প্রণালীঃ লেজের অংশ বাদে চিংড়ি মাছের খোসা ফেলে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে শুকিয়ে নিতে হবে। প্যানে অল্প আঁচে মাখন গলিয়ে চিংড়ি ছাড়তে হবে। চিংড়ি হালকা রং ধরলে জলপাই তেল, লেবুর রস দিয়ে নাড়তে হবে। রসুন কুচি, লবণ ও কিছু গোলমরিচ গুঁড়া মাছের ওপর দিতে হবে। গলদা চিংড়িগুলো উভয় পাশে উল্টে দিয়ে ভুনতে হবে। একটু পরে চিংড়ি ভুনে মজে উঠলে গরম গরম প্লেটে উঠিয়ে নিতে হবে। চিংড়ি ওঠানোর পর পাত্রে থাকা তরল অংশ ৫-১০ মিনিট কড়া জ্বালে ঘন সসের মতো হয়ে এলে প্লেটে রাখা সাজানো চিংড়িগুলোর ওপরে ওই সস গরম গরম ঢেলে দিতে হবে। মাছের ওপর কিছু পার্সলে কুচি ও লেবুর রস দিয়ে গরম গরম পরিবেশন করতে হবে পাস্তা বা ওই জাতীয় খাদ্যের সঙ্গে।

রেসিপিটি প্রকাশিত হয় ১৪ জুলাই ২০০৯

 
Leave a comment

Posted by চালু করুন মার্চ 29, 2012 in ইতালীয়, চিংড়ি

 

প্রন আদাবো

উপকরণঃ বড় সাইজের চিংড়ি আধা কেজি, কুচি করে কাটা রসুন ১ চা চামচ, সাদা গোলমরিচ গুঁড়া ১ চা চামচ, সাদা সিরকা ২ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, চিনি ২ চা চামচ, সয়াসস ১ টেবিল চামচ, গারলিক সস ১ টেবিল চামচ, ময়দা ১ টেবিল চামচ, পার্সলে পাতা ১ ছড়া, মাখন ৫০ গ্রাম।

প্রণালীঃ চিংড়ি লেজ ও মাথা রেখে খোসা ছাড়িয়ে পিঠের দিক অল্প চিরে শিরা বের করতে হবে। সিরকা, গোলমরিচ, লবণ, চিনি ১ কাপ পানিতে মিশিয়ে চিংড়িতে দিয়ে ৫ মিনিট ফুটিয়ে চুলা থেকে নামিয়ে আরও ৫-৭ মিনিট রেখে পানি থেকে চিংড়ি উঠিয়ে রাখতে হবে। সসের জন্য প্যানে ১ টেবিল চামচ মাখন গলিয়ে ময়দা মৃদু আঁচে বাদামি রং করে ভেজে অল্প অল্প করে চিংড়ি সেদ্ধ পানি মেশাতে হবে। ফ্রাইপ্যানে বাকি মাখন গলিয়ে রসুন দিয়ে ভেজে চিংড়ি দিয়ে বেশি জ্বালে ২ মিনিট ভেজে সয়াসস দিয়ে চুলা থেকে নামিয়ে সস মেশাতে হবে। পরিবেশন পাত্রে প্রন আদাবো ঢেলে সাদা গোলমরিচ গুঁড়া ও পার্সলে পাতা ছিটিয়ে দিয়ে গরম গরম পরিবেশন করতে হবে।

রেসিপিটি প্রকাশিত হয় ১৪ জুলাই ২০০৯

 
Leave a comment

Posted by চালু করুন মার্চ 29, 2012 in চিংড়ি, ফিলিপিনো

 

রজবেল-জামবেরি

উপকরণঃ শ্রিম্প ১ কেজি, পেঁয়াজ কুচি আধা কাপ, চাল ৪ কাপ, কর্নঅয়েল ১ কাপ, টমেটো পিউরি ২ কাপ, লবণ পরিমাণমতো, গোলমরিচ গুঁড়া ১ চা চামচ, দারচিনি গুঁড়া ১ চা চামচ, চিনি সামান্য, কাঠবাদাম আধাভাঙা ৩ টেবিল চামচ।

প্রণালীঃ চিংড়ির খোসা বাদ দিয়ে শিরা ফেলে দিতে হবে। চিংড়ি অল্প লবণ দিয়ে মাখিয়ে ময়দায় গড়িয়ে নিতে হবে। হাঁড়িতে ৮ কাপ পানি দিয়ে চুলায় দিতে হবে। পানি ফুটে উঠলে ২ টেবিল চামচ কর্নঅয়েল, টমেটো, লবণ, দারচিনি ও গোলমরিচ দিতে হবে। চাল ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। ভাত সেদ্ধ হয়ে এলে বাদাম ও চিনি দিয়ে কিছুক্ষণ দমে রেখে নামাতে হবে। প্যানে বাকি কর্নঅয়েল গরম করে পেঁয়াজ বাদামি রং করে ভেজে চিংড়ি দিয়ে ৫-৬ মিনিট ভুনতে হবে। সার্ভিং ডিশে ভাত রেখে ভাতের ওপর চিংড়ি ভুনা ঢেলে দিতে হবে।

রেসিপিটি প্রকাশিত হয় ১৪ জুলাই ২০০৯

 
Leave a comment

Posted by চালু করুন মার্চ 29, 2012 in অ্যারাবিয়ান, চিংড়ি

 
 
Follow

Get every new post delivered to your Inbox.

Join 219 other followers